Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf


বেনাপোলে ডিবি’র অভিযানে ১টি ওয়ান শুটারগান ১রাউন্ড গুলি ও ইয়াবাসহ দুইজন আটক
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে ১টি ওয়ান শুটারগান ১রাউন্ড গুলি ও ১০০ পিস ইয়াবাসহ দুইজন আটক।

মঙ্গলবার ভোর রাতে জেলা গোয়েন্দা শাখা(ডিবি) মারুফ আহম্মদ এর নেতৃত্বে বিশেষ অভিযান ডিউটি চলাকালীন জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই মোঃ শামীম হোসেনে, এএসআই মোঃ হোসেন আলী সংগীয় ফোর্সসহ বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও ইয়াবাসহ সাত(৭)মামলার আসামী আব্দুর করিম মাস্টার(৪০) ও হাসানুজ্জামান হাসান(৩৪)কে ১টি ওয়ান শুটারগান ১রাউন্ড গুলি ও ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাদের দুইজনকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা শাখা(ডিবি) অফিসার্স ইনচার্জ মারুফ আহম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ দুইজন ব্যবসায়ীকে আটক করি। আটককৃত আসামীদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা রুজু করা হইয়াছে।

নওগাঁর পত্নীতলায় ভারতীয় চোরাচালানী মালামাল আটক

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা সীমান্তে কড়িয়া বিওপি’র এলাকা থেকে ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদস্যরা। যানা গেছে, গত সোমবার রাত ১২.০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ কড়িয়া বিওপি’র টহল কমান্ডার না: সুবে: মো: আনোয়ার হোসেন এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ২৭৯ হতে আনুমানিক ১.৫ কি: মি: বাংলাদেশের অভ্যন্তরে ধরঞ্জী নামক এলাকায় অভিযান পরিচালনা করে ৯০টি ভারতীয় লতিকা শাড়ী মালিকবিহীন অবস্থায় আটক করেছে বিজিবি’র সদস্যরা। যার বাজার মূল্য-৩,৬০,০০০/- (তিন লক্ষ ষাট হাজার) টাকা।

নওগাঁর পত্নীতলায় ৬৬ মণ অপরিপক্ক আম ধ্বংস

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় ফরমালিন দেয়া এবং মেয়াদপূর্তির আগেই গাছ থেকে আম পেড়ে আড়তে নেয়ার সময় আশরাফুল ইসলাম নামের এক ব্যবসায়ীর জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় সাড়ে ৬৬মন ল্যাংড়া আম জব্দ করা হয়েছে। গত মঙ্গলবার বিকেল ৩ টার দিকে উপজেলার মামুদপুরে প্রধান সড়কের পাশে জব্দকৃত আম মাটি চাপা দেন উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু সোয়েব খান, থানার উপ-পরিদর্শক (এসআই) জিল্লুর রহমান, সাবেক কাউন্সিলর দিলিপ চন্দ্র দাশ। পতœীতলা উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে অপরিপক্ক আম (ল্যাংড়া) আড়তে নেয়া হচ্ছে। এসময় উপজেলার শিহাড়া ইউনিয়নের আলপাকা মোড়ে সোমবার রাতে আশরাফুল ইসলামের আড়তে অভিযান পরিচালনা করা হয়। এসময় আড়ত থেকে সাড়ে ৬৬ মণ অপরিপক্ক ও কেমিকেল যুক্ত ল্যাংড়া আম জব্দ করা হয়। তিনি বলেন, এই আম অপরিপক্ক আমে পাকানোর জন্য কেমিকেল মিশানো হয়েছিল। যা স্বাস্থের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমগুলো পরিপক্ক হওয়ার আগে নামানোর ফলে অর্থনৈতিক ভাবেও দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরে ওই ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে অপরিপক্ক ও কেমিকেল যুক্ত আম মাটির নিচে চাপা দেয়া হয়।

অবৈধ অস্ত্র উদ্ধারে বিভাগের মধ্যে শ্রেষ্ঠ এসআই মিজান

নওগাঁ জেলা প্রতিনিধি: অবৈধ অস্ত্র উদ্ধারে বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান মিজান। গত রোববার রাজশাহী রেঞ্জে কনফারেন্স তাকে পুরস্কৃত করেন রাজশাহী রেঞ্জ ডিআইজি (উপ-মহা পুলিশ পরিদর্শক) একেএম হাফিজ আক্তার বিপিএম (বার)।
 
জানা গেছে, অবৈধ মাদক ব্যবসায়ী, অপরাধী ও চোরাকারবারীদের কাছে এক আতঙ্কের নাম মিজানুর রহমান মিজান। অত্যন্ত চৌকস এ পুলিশ অফিসার কৌশলে মাদক ব্যবসায়ীসহ অপরাধীদের আটক করে থাকেন। তার এমন সাফল্যের জন্য ইতোমধ্যে নওগাঁ জেলা পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম এর হাত থেকে বেশ কয়েকবার মাদক উদ্ধার ও মাদক ব্যসায়ীকে আটক করায় শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কার গ্রহন করেছেন। গত এপ্রিল মাসে অস্ত্র ও কিছু বুলেট উদ্ধার করেন মিজান।


শার্শায় পারিবারিক কলহে মা ও দুই সন্তানের করুণ মৃত্যু

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের শার্শায় পরকীয়াসহ পারিবারিক কলহে মা দুই শিশু সন্তানের মমান্তিক মৃত্যু হয়েছে। বিষ খেয়ে আতœহত্যা করেছে বলে পরিবারের পক্ষে প্রচার চালালেও নিহতের স্বজদের দাবী পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য শ্বশুর শাশুড়ীসহ তিনজনকে আটক করেছে।

রোববার রাত ১১টার দিকে ঘটনাটি ঘটেছে শার্শা উপজেলার দীঘা চালিতাবাড়িয়া গ্রামে।নিহতরা হচ্ছেন- দীঘা চালিতাবাড়িয়া গ্রামের ইব্রাহিমের স্ত্রী হামিদা খাতুন (৩৫),মেয়ে শারিফা খাতুন (১২) ও ছেলে সোহান হোসেন (৫)।লাশ উদ্ধার করে পোস্ট মটমের জন্য যশোর মগে প্রেরন করা হয়েছে।

স্বামী ইব্রাহিম কায়বা ইউনিয়ন পরিষদের নিকটে চা বিক্রি করে সংসার চালাতো। তারা ঐ দোকানের পাশেই ঘর বেঁধে বসবাস করতো।স্থানীয়রা ও কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারন মোস্তফা ফিরোজ টিংকু বলেন, রোববার ইব্রাহিম ও হামিদা পারিবারিক কলহে জড়িয়ে দিনভর গন্ডগোল করে। এতে হামিদার শ্বাশুড়ি জামিলা খাতুন ছেলের পক্ষ নিয়ে তাকে মারধোর করলে রাগে ক্ষোভে সে 'বিষ ট্যাবলেট' খেয়ে আতœহত্যা করে। তাদেরকে নাভারন হাসপাতোলে নিলে ডাক্তার তাদের মৃত্যু ঘোষনা করেন।

শাশা থানার ওসি মসিউর রহমান জানান,পারিবারিক কলহে তাদের মৃত্যু’র ঘটনা ঘটেছে। সোমবার সকালে লাশ উদ্ধার করে যশোর মগে প্রেরন করা হয়েছে। জিঞ্জাসাবাদের জন্য ইব্রাহিমের বাবা আরাফাত হোসেন (৬৫),মা মরিয়ম বেগম(৪৫) ও প্রতিবেশি ছিদ্দিক হোসেনকে (৫০) আটক করা হয়েছে।পারিবারিক কলহ আতœহত্যার কারন হিসেবে ধারনা করা হচ্ছে তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। যশোর পুলিশ সুপার মঈনুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহতের মা-কোহিনুর খাতুন ও ভাই-ইউনুস আলী জানান,দীর্দিন ধরে তার মেয়েকে তার শ্বশুর শ্বাশুড়ি নির্যাতন করে আসছিল। তার শ্বাশুড়ীর সাথে প্রতিবেশী যুবকের প্রেমপ্রনয় দেখে ফেলায় হত্যা পরিকল্পনা করা হয়। পরে পরিকল্পিতভাবে হত্যা করে মেরে ফেলা হয়েছে। আতœহত্যা বলে প্রচার করছেন তারা। প্রতিবেশি ছিদ্দিকের সাথে হামিদার শ্বাশুড়ি মরিয়ম বেগমের অবৈধ সম্পর্ক ছিল। আর এটা জেনে ফেলায় আমার মেয়ের জন্য কাল হয়েছে। আমি এঘটনার সুষ্ঠু বিচার সহ সফাসি চান স্বজনেরা।

নওগাঁয় পুলিশের বাধা উপেক্ষা করে ধানসহ কৃষিপন্যের নায্যমূল্য ওসকল কৃষিপন্যের মূল্য কমানোর দাবীতে মানব বন্ধন ও কৃষক সমাবেশ

আবু রায়হান রাসেল, নওগাঁ : পুলিশের বাধা উপেক্ষা করে ধানসহ কৃষিপন্যের নায্যমূল্য কৃষকের হাতে পাওয়া এবং সিন্ডিকেট ও মধ্য স্বত্তভোগীদের দৌরাত্ব বন্ধ করা ও সকল প্রকার কৃষিপন্যের মূল্য কমানোর দাবীতে মানব বন্ধন কর্মসুচী, কৃষক সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে নওগাঁ জেলা জাতীয়তাবাদী কৃষকদল।

গত রবিবার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে ঘন্টাকাল ব্যাপী মানব বন্ধন কর্মসুচী ও কৃষক সমাবেশ করে। এতে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় কৃষকদলের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহীন। প্রথমে জেলা প্রশাসকের সামনের সড়কে এই কর্মসুচী করতে চাইলে পুলিশ বাধা দেয় পরে তারা বাধা উপেক্ষা করে পুলিশী বেষ্টনীর মধ্যে তারা এই কর্মসুচী পালন করে। মানব বন্ধন চলাকালে জেলা কৃষক দলের আহবায়ক দেওয়ান মোফাখখার হোসেন তারার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির আহবায়ক মাষ্টার হাফিজুর রহমান হাফিজ, যুগ্ম আহবায়ক আলহাজ্ব নাছির উদ্দীন আহমেদ ও এ্যাড: রফিকুল আলম, জেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র নজমুল হক সনি, সাবেক সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সাবেক সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, বিএনপি নেতা মনোজিত কুমার সরকার, মহিলাদলের নেত্রী সীমা চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়াও এই সমাবেশে জেলা বিএনপি, যুবদল, শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা অবিলম্বে ধানসহ কৃষিপন্যের নায্যমূল্য কৃষকের হাতে পাওয়া এবং সিন্ডিকেট ও মধ্য স্বত্তভোগীদের দৌরাত্ব বন্ধ করা ও সকল প্রকার কৃষিপন্যের মূল্য কমানোর দাবী জানান। পরে তারা একটি বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget