Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf


থ্রোবল টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ ২৬ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতে

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল (যশোর)প্রতিনিধি:  ভারতে থ্রোবল টূর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ ন্যাশনাল টিমের ২৬ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতে গেছেন।

শুক্রবার (২৪মে) সকাল সাড়ে ৮ টায় বেনাপোল চেকপোস্টে পাসপোর্টের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দলটি ভারতে প্রবেশ করে।

আগামী ২৭ মে থেকে ২৯ মে পর্যন্ত ভারতের পাঞ্জাবে সার্কভুক্ত ৫টি দেশের মধ্যে এই টূর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আগামী ০২ জুুন তারা প্রতিযোগীতা শেষে দেশে ফিরবেন।

জানা যায়, ২৬ সদস্যের প্রতিনিধি দলে ২৪ জন খেলোয়াড় রয়েছেন। অনান্য দুই জন অফিসিয়াল। খোলোয়ারদের মধ্যে পুলিশ সদস্য রয়েছে ১১ জন,আনসার ৬ জন ও জেল পুলিশ সদস্য ৪ জন।  টিম ম্যানেজার হিসাবে রয়েছেন মাসুুদ হোসেন ভিকি ও  কোচ  আজম আলী খান এবং শহিদুজ্জামান।

টিম ম্যানেজার  মাসুদ হোসেন ভিকি বলেন, আমরা বিশ্বাস করি আমাদের ছেলে,মেয়েরা টুর্নামেন্টে জয়লাভ করে দেশের সুনাম বয়ে আনবে। পাশাপাশি এ টুর্নামেন্ট প্রতিবেশি সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সোহার্দ্য, সম্প্রতি ও বন্ধুত্বপূর্ণ সর্ম্পক্য জোরদারেও বড় ভূমিকা রাখবে।


নওগাঁর পত্নীতলায় ১৪ বিজিবি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাসুদ রানা ,পত্নীতলা  (নওগাঁ) : পবিত্র রমজান উপলক্ষে ১৪ ব্যাটালিয়ন (বিজিবি)র আয়োজনে গতকাল ২৩ মে বৃহস্প্রতিবার  সন্ধ্যায় ১৪ বর্ডারগার্ড ব্যাটালিয়ন (বিজিবি)সদর দপ্তর পত্নীতলায়  এক দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়। 
 
পত্নীতলা  ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর ব্যবস্থাপনায়  উক্ত ইফতার মাহফিলে সেক্টর কমান্ডার, বিজিবি রাজশাহী, অধিনায়ক নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি), অধিনায়ক  পত্নীতলা  ঁ ব্যাটালিয়ন (১৪ বিজিবি), বিজ্ঞ জেলা ও দায়রা জজ নওগাঁ, অতিরিক্ত পরিচালক (অপারেশন) সেক্টর সদর রাজশাহী, জেলা প্রশাসক নওগাঁ মো: মিজানুর রহমান , পুলিশ সুপার নওগাঁ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, নওগাঁ, বিজ্ঞ পিপি নওগাঁ, পত্নীতলা  উপজেলা নির্বাহী অফিসার মো:শরিফুল ইসলাম,  অতিরিক্ত পুলিশ সুপার পত্নীতলা  সার্কেল নওগাঁ, এছাড়াও জেলা প্রশাসনের উচ্চপদস্থ সরকারী কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও ইফতার মাহফিলে অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ নজিপুর প্রেসক্লাব সভাপতি ফরহাদ হোসে, সহসভাপতি টিপু সুলতান, সাধারন সম্পাদক মাসুদ রানা সহ  প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে বিজিবি তথা দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

নওগাঁয় স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলায় রাসেল হোসেন (১৫) নামে এক স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতের কোন এক সময় সদর উপজেলার শৈলকপা গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। পুলিশ সংবাদ পেয়ে শুক্রবার সকালে নিহতের নানার বাড়ির পাশে সাজির পুকুরের ধারে মাঠ থেকে মরদেহ উদ্ধার করে। নিহত রাসেল হোসেন শহরের মাষ্টার পাড়া মহল্লার কামাল হোসেনের একমাত্র ছেলে। তবে রাসেল হোসেন ছোট থেকেই শৈলকপা মামার বাড়িতে থেকে রাজা হরনাথ উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেনীতে লেখাপড়া করতো। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল হোসেন তারাবির নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর আর বাড়িতে ফিরে আসেনি। এছাড়া তার মুঠোফোনটিও বদ্ধ পাওয়া যায়। সকালে এলাকাবাসী বাড়ির পাশে তার মরদেহ দেখে থানা পুলিশে সংবাদ দেয়। রাসেলের শরীরে বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। স্থানীয়রা জানায়, এই হত্যা কান্ডটি প্রেমঘটিত কারনে ঘটতে পারে। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী হোসেন স্কুল ছাত্র নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কি কারণে এ হত্যা কান্ডের ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা চলছে।

নওগাঁর পোরশায় আম সংগ্রহের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি: “ফলের রাজা আম, আমের রাজা পোরশা” শ্লোগানকে সামনে রেখে চলতি মৌসুমে নওগাঁর পোরশায় গোপালভোগ জাতের আম সংগ্রহের মাধ্যমে এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় বড় মাদ্রাসার পাশের আম বাগানে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে আম সংগ্রহের উদ্বোধন করে উপজেলা নির্বাহী অফিসার পোরশার আম অধিকতর নিরাপদ এবং এই আমকে সারা বাংলাদেশে ব্যাপক পরিচিতি করার জন্য সকলের প্রতি আহবান জানান। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজ আলম, খাদ্যকর্মকর্তা শওকত জামিল প্রধান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হাই, পোরশা আম সমিতির সভাপতি আব্দুস সামাদ শাহ্, সম্পাদক মোস্তফা শাহ, বাহারী বাজার অনলাইন আম ব্যাবসায়ী মাসুদ পারভেজ, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এম রইচ উদ্দিন সহ আম ব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন।

নওগাঁর রাণীনগরে কৃষকের বাড়ি বাড়ি গিয়ে ধান কিনলেন নির্বাহী কর্মকর্তা

নওগাঁ প্রতিনিধি: গ্রামে গিয়ে সরাসরি কৃষকদের কাছ থেকে সরকারি মূল্যে ধান কিনছেন নওগাঁর রাণীনগর উপজেলা প্রশাসন, কৃষি অধিদপ্তর ও খাদ্য বিভাগ। গত বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কিনছেন নির্বাহী কর্মকর্তা আল মামুন।
 
এর অংশ হিসেবে গত বৃহস্পতিবার উপজেলার ২নং কাশিমপুর ইউনিয়নের ত্রিমোহানী গ্রামে গিয়ে দুইজন কৃষকের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে ২ মেট্টিক টন ধান ক্রয় করেন নির্বাহী কর্মকর্তা আল মামুন। এছাড়াও ইউনিয়নের কুজাইল, বেতগাড়ী, কুবরাতলীসহ বিভিন্ন গ্রামে গিয়ে ধান ক্রয় করা হয়। এসময় নির্বাহী কর্মকর্তার সঙ্গে আরো উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সিরাজুল ইসলাম সরদার, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা. শরিফুল ইসলাম লিটন, কাশিমপুর ইউপি চেয়ারম্যান মকলেছুর রহমান বাবু, উপ-সহকারি কৃষি কর্মকর্তা আহসান হাবীব রতন প্রমুখ।

কৃষক আব্দুল কুদ্দুস বলেন, নির্বাহী কর্মকর্তা এসে ধান সরাসরি কৃষকদের কাছে ধান কিনবেন এমন কথা শুনে আমি ১০ মন ধান বিক্রি করেছি। সরকার নির্ধারিত মূল্যে আমি ধানের দাম পেয়েছি। এমন ভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে সরকারি মূল্য দিয়ে ধান কিনলে সত্যিই কৃষকরা উপকৃত হবেন। কৃষকদের আর লোকসানে পড়তে হবে না।

কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম বলেন, আজ প্রকৃত কৃষকের কাছে থেকে ধান ক্রয় করা হচ্ছে। সরকারের নির্দেশ মোতাবেক যতটুকু পারা যায় স্বচ্ছতার ভিত্তিতেই উপজেলার তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হচ্ছে। উপজেলার বেশি সংখ্যক কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করার লক্ষ্যে প্রতিজন কৃষকের কাছ থেকে ১মেট্টিকটন করে ধান ক্রয় করা হচ্ছে। কৃষকদের কৃষিকার্ড ও ব্যাংক একাউন্ট করতে সংশ্লিষ্ট দপ্তর ও ব্যাংকে তাগিদ দেওয়া হয়েছে। তবে প্রান্তিক অনেক কৃষক কৃষিকার্ড ও ব্যাংক একাউন্ট না থাকায় ধান দিতে পারছে না। এতে কৃষকরা ধান বিক্রিসহ অন্যান্য কৃষি সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, কিছু মধ্যস্তত্ত্বভোগীদের সিন্ডিকেটের কারণে কৃষকেরা সরকারি মূল্যে সরকারি খাদ্য গুদামে ধান বিক্রি করতে পারছেন না। তাই যে কোনো উপায়ে ধান কেনাবেচায় কৃষকদের সরাসরি সম্পৃক্ত করার ও ধান বিক্রয়ের বিষয়ে গ্রামের প্রত্যন্ত এলাকার কৃষকদের সচেতন করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আরো বলেন,কৃষকদের স্বার্থ রক্ষায় প্রশাসন সব সময় তৎপর থাকবে। তিনি ও তার কর্মকর্তারা কৃষকদের কাছ থেকে ধান কেনার তদারকি করবেন। কোনো ব্যবসায়ী কৃষক সেজে ধান বিক্রির চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পর্যায়ক্রমিক ভাবে উপজেলার ৮টি ইউনিয়নে কৃষকের বাড়িতে গিয়ে সরাসরি সরকারি ভাবে ধান ক্রয় করা হবে। যতদিন না লক্ষ্যমাত্রা পূরন হবে ততদিন এই কার্যক্রম অব্যাহত থাকবে।

চলতি ইরি-বোরো মৌসুমে উপজেলায় সরকারি ভাবে কৃষকের কাছ থেকে সরাসরি ২৬টাকা মূল্যে ৫শত ৩২ মেট্টিক টন ধান সংগ্রহ করা হবে।

নওগাঁয় কৃষকের ধান কাটায় সহযোগিতা করলেন  ছাত্রলীগের নেতাকর্মীরা

মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: নওগাঁয় সদরের সার্কিট হাউস এর পিছনে এক কৃষকের ধান পানিতে তলিয়ে ও ঝড়ে পরে গেলে  শ্রমিক সংকটে দিশেহারা হয়ে যায় ওই কৃষক। কৃষক মোসলেম উদ্দিন জানায়, তার অনুমানিক ১০ কাঠা জমির ধান কাটা নিয়ে তিনি বিপাকে ছিলেন। এমন সময় নওগাঁ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা নিজ হাতেই শুক্রবার সকাল ১০টায় তার ধান গুলি কেটে দেন।এতে করে ওই কৃষক স্বস্তির নিশ্বাস ফেলেন। এই বিষয়ে নওগাঁ জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আমানুজ্জামান সিউলের সঙ্গে কথা বললে তিনি জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় কৃষকের পাশে দাড়ানো দিনব্যাপী কর্মসূচির অংশ হিসাবে আমরা ওই কৃষকের ধান কাটার সহযোগিতা করি। এসময় নওগাঁ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম একরামুল বারী ডলার কর্মসূচিতে ছিলেন। এছাড়া  ফাহিম,  আলামিন, স্পন্দন, শীতল, আকাশ, রাজা,বিশ্বজিৎ সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ধান কাটায় অংশ গ্রহন করেন। তিনি আরও বলেন “কৃষক বাঁচলে বাঁচবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ“এই ব্রত নিয়ে আমরা কাজ করছি  এবং আগামীতেও এ কর্মসূচি অব্যাহত থাকবে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget