Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf


পবিত্র রমজান মাসে ও চলতি গ্রীষ্ম মৌসুমে সম্মানিত গ্রাহকদের উত্তম সেবা নিশ্চিত করণের জন্য নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১
পবিত্র রমজান মাসে ও চলতি গ্রীষ্ম মৌসুমে সম্মানিত গ্রাহকদের উত্তম সেবা নিশ্চিত করণের জন্য নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১  এর আওতাধীন এলাকাসমূহের বিদ্যুৎ সংক্রান্ত  যেকোন অভিযোগ নিকটস্থ নিম্নবর্ণিত অভিযোগ কেন্দ্র সমূহে মেবাইল ফোনে এবং অত্র সমিতির হট লাইন নং এ যোগাযোগ করার জন্য সম্মানীত গ্রাহকগণকে বিশেষভাবে অনুরোধ করা হল।

সাংবাদিকদের মর্যাদা ও অধিকার আদায়ে ১৪ দফা দাবি আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হওয়া উচিত: বিএমএসএফ

কুয়াকাটা ২১ মে ২০১৯: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর বলেছেন, সাংবাদিকদের মর্যাদা ও অধিকার আদায়ে ১৪ দফা দাবি আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হওয়া উচিত। এই দাবি আজ সারাদেশের সাংবাদিকদের প্রাণের দাবিতে পরিনত হয়েছে। ওয়েজবোর্ডের সুযোগ সুবিধা উপজেলা পর্যায়ের প্রতিনিধিদের মাঝেও বাস্তবায়ন করতে হবে। তিনি মঙ্গলবার বিকেলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের মহিপুর শাখার আয়োজনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন। 
 
কুয়াকাটা পর্যটন হলিডে হোমস’র হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মহিপুর শাখার সভাপতি মিজানুর রহমান বুলেট। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক এসএম রেজাউল করিম,কুয়াকাটা পর্যটন হলিডে হোমস এর ব্যবস্থাপক সুভাষ চন্দ্র নন্দি, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ হানিফ, মহিপুর থানার উপ-পরিদর্শক মোঃ হাফিজুর রহমান, কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক মোঃ কামরুল ইসলাম প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া শাখার সভাপতি এস কে রঞ্জন, ঝালকাঠি জেলা কমিটির সহ-সভাপতি রুহুল আমিন রুবেল, বাংলাদেশ প্রতিদিনের কলাপাড়া প্রতিনিধি উত্তম কুমার হালদার, বিএমএসএফ’র মহিপুর, কলাপাড়া ও কুয়াকাটার সংবাদ কর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। 
সভায় সারাদেশে পেশাদার সাংবাদিকদের তালিকা প্রনয়ণ সহ ১৪দফা দাবী তুলে ধরে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান বক্তারা।
 
দোয়া মোনাজাত পরিচালনা করেন আলীপুর কেন্দ্রীয় জামে মস্জিদের খতিব ও পেশ ইমাম মুফতি মাওঃ মোঃ বেলাল হোসাইন।
 
অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) মহিপুর থানা শাখার সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন।

নওগাঁর পত্নীতলায় অতিদরিদ্র ক্ষুদ্র ণৃ-গোষ্ঠী নারী সদস্যদের মাঝে ছাগল, ভেড়া ও মুরগী হস্তান্তর

মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: ব্র্যাক আইডিপি ইন্ডিজেনাস প্রজেক্ট পত্নীতলার আয়োজনে মঙ্গলবার ব্র্যাক কার্যালয়ে অতিদরিদ্র ক্ষুদ্র ণৃ-গোষ্ঠী নারী সদস্যদের মাঝে ছাগল, ভেড়া ও মুরগী হস্তান্তর করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অতিদরিদ্র ক্ষুদ্র ণৃ-গোষ্ঠী নারী সদস্যদের মাঝে ছাগল, ভেড়া ও মুরগী হস্তান্তর করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক আলহাজ্ব বুলবুল চৌধুরী, ব্র্যাক আইডিপি নওগাঁর উর্দ্ধত্তন জেলা ব্যবস্থাপক সুগ্রীব কুমার সরদার, ব্র্যাকের নওগাঁ জেলা প্রতিনিধি স্বপন কুমার মিস্ত্রি, এরিয়া ম্যানেজার (দাবী) সাবির আলী, এরিয়া ম্যানেজার (প্রগতি) মোবারক হোসেন, জয়নাল আবেদীন, ক্ষুদ্র ণৃ-গোষ্ঠীর প্রতিনিধি সূধীর তির্কী, সাংবাদিক দিলিপ চৌহানসহ অন্যান্য কর্মকর্তা, সূধীজন প্রমূখ।

নওগাঁর আত্রাইয়ে ধান ক্রয়ের উদ্বোধন

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) : কৃষক বাঁচলে দেশ বাঁচবে, প্রকৃত কৃষক যেন ধান গোডাউনে দিতে পারে সে লক্ষে উপজেলা খাদ্য বিভাগ আত্রাই, নওগাঁর আয়োজনে বোরো সংগ্রহ ২০১৮-২০১৯ মৌসুমে অভ্যন্তরীণভাবে ২৬ টাকা কেজি দরে ৬১৭ মেট্রিক টন ক্রয়ের লক্ষ্যমাত্রা নিয়ে ধান ক্রয়ের হোয়াটস অ্যাপের মাধ্যমে শুভ উদ্ধোধন করেন নওগাঁ জেলা প্রশাসক মো. মিজানুর রহমান ।
 
মঙ্গলবার সকালে উপজেলা খাদ্য গুদামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ধান ক্রয় কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম ১০ জন প্রান্তিক কৃষকের নিকট হতে ১০ মেট্রিকটন ধান ক্রয় করেন। এর আগে তিনি প্রকৃত কৃষকদের কৃষি কার্ড যাচাই বাছাই করেন।
 
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. এবাদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মমতাজ বেগম, আত্রাই থানা ওসি মো. মোবারক হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. নুরুন্নবী, আত্রাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ, খাদ্য গোডাউন এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূরুজ্জামান, ইউপি চেয়ারম্যান মো. আক্কাছ আলী প্রমুখ।

বোরো ধানের দাম বৃদ্ধিকরণ, জাতীয় মজুরি কমিশন বাস্তবায়ন, পাটকল শ্রমিকদের ৯ দফা বাস্তবায়নের দাবীতে নওগাঁয় জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও স্মারক লিপি প্রদান

নওগাঁ প্রতিনিধিঃ বোরো ধানের দাম বৃদ্ধিকরণ, জাতীয় মজুরি কমিশন বাস্তবায়ন, পাটকল শ্রমিকদের ৯ দফা বাস্তবায়নের দাবীতে নওগাঁয় বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেছেন জেলা বিএনপি। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কোট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহবায়ক মাষ্টার হাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব নাছির উদ্দীন আহমেদ ও অ্যাড: এ,জেড,এম রফিকুল আলম, কমিটির সদস্য ও সাবেক আহবায়ক আবু বক্কর সিদ্দিকী নান্নু, সাবেক যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম টুকু ও আমিনুল হক বেলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন ও শফিউল আজম ওরফে ভিপি রানা, সাবেক এমপি রায়হান আকতার রনি, জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন, সাধারন সম্পাদক মামুন বিন ইসলাম দোহা প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বক্তরা বোরো ধানের দাম বৃদ্ধিকরণ, জাতীয় মজুরি কমিশন বাস্তবায়ন, পাটকল শ্রমিকদের ৯ দফা বাস্তবায়নের দাবী জানান। পরে জেলা প্রশাসক না থাকায় তার প্রতিনিধি হিসাবে অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) কামরুজ্জামান বরাবর স্মারক লিপি প্রদান করে। এসময় জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নওগাঁয় স্পিড এর লোগো নকল তৈরী মিনি পলিপ্যাকে বাজারজাত করায় আটক ৬

আতাউর শাহ্ নওগাঁ : নওগাঁয় দেশের বৃহত্তম প্রতিষ্ঠান আকিজ গ্রুপের পণ্য স্পিড এর লোগো নকল করে তৈরি করছেন স্পিড এর মিনি পলিপ্যাক কোমল পানীয়, আর পণ্যটি ছেয়ে গেছে শহর জুরে, নওগাঁয় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ও ক্ষতিকর এ কোমল পানীয় উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশ সদস্যরা। গত সোমবার বিকেল সারে ৫ ঘটিকা হতে শুরু হয় শহরের ডাবপট্টি ও কাপড়পট্টির তিব্বত মার্কেট ও খাঁস নওগাঁয় অভিযান পরিচালনা করেন। অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল এ কোমল পানীয় উদ্ধার করে। সেই সঙ্গে নকল এসব কোমল পানীয় বিক্রির দায়ে ছয় দোকানীকে আটক করা হয়েছে।

যানা গেছে, শরীরের জন্য ক্ষতিকর এ কোমল পানীয় সারা শহর ছেয়ে গেছে। প্যাকেটের দাম পাঁচ টাকা হলেও, শিশুদের আকৃষ্ট করতে প্রতিটি প্যাকেটের সঙ্গে একটি বেলুন ও এক টাকার কয়েন যোগ করে প্যাকেজাত করা হয়েছে। এ যেন টাকা দিয়ে টাকা কেনার মতো অবস্থা। ফলে সহজেই শিশুরা এ কোমল পানীয়র প্রতি আকৃষ্ট হয়ে কিনছে। আর এ নকল পণ্যটি তৈরি করে বাজারজাত করেছে ‘হোসেন ফুড প্রোডাক্টস’ নামে একটি প্রতিষ্ঠান।

নওগাঁ জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তা কেএম সামছুদ্দিন বলেন, কোমল পানীয় স্পিড প্লাস্টিকের বা টিনের বোতলে বাজারজাত হয়। কিন্তু এ পণ্যটি পলিথিনের মোড়কের প্যাকেটে বাজারজাত করা হচ্ছে। এ পণ্যটি নকল এবং শরীরের জন্য ক্ষতিকর। এসব পণ্য বিক্রির দায়ে ছয় দোকানিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা হবে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget