Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

যশোরের বেনাপোলে পরিত্যক্ত অবস্থায় ৩৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানার পুলিশ বাহাদুরপুর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।

গত রবিবার সকালে বেনাপোল পোর্ট সেকেন্ড অফিসার পিন্টু লাল দাস,এস আই কাজী এহসানুল হক,এসআই নাজমুল হোসেন,এএসআই শাহীন গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুরপুর গ্রামে অভিযান চালালে মাদক বহনকারীরা পুলিশের উপস্থিত টের পেয়ে ১৪টি প্লাস্টিকের জালি বস্তা ফেলে পালিয়ে যায়। তখন পরিত্যক্ত অবস্থায় ১৪টি প্লাস্টিকের জালি বস্তা থেকে ৩৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে বেনাপোল পোর্ট থানায় নিয়ে আসা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মুল্য ২,৪৫,০০০(দুই লক্ষ পয়তাল্লিশ হাজার টাকা)।

পলাতক আসামীরা হলেন, বাহাদুরপুর গ্রামের কালু বিশ্বাসের ছেলে আনিছুর রহমান(২৭),একই গ্রামের মধু মোল্লার ছেলে জামশেদ আলী(৩৫),জেলে পাড়া গ্রামের কামরুল ইসলামের ছেলে বড় খোকা(৪২) এর নামে বেনাপোল পোর্ট থানায় এজাহার দায়ের করা হয়।

বেনাপোল পোর্ট থানার সেকেন্ড অফিসার পিন্টু লাল দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাহাদুপুর গ্রামে অভিযান চালিয়ে ১৪টি প্লাস্টিকের জালি বস্তায় মধ্য থেকে মোট ৩৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পলাতক আসামীদের আটক করার জন্য অভিযান চলছে।

যশোরের বেনাপোলে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোলের নটাদিঘা গ্রাম থেকে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ।

সোমবার(২০/০৫/১৯ইং)তারিখ ভোর রাতে বেনাপোল পোর্ট থানাধীন নটাদিঘা গ্রামে আক্তারুল ইসলাম এর স্ত্রী শারমিন আক্তার(২২) বসত ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে।

বেনাপোল পোর্ট থানার এসআই এইচএম লতিফ জানান, আমরা খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে ঝুলন্ত লাশটি উদ্ধার করে বেনাপোল পোর্ট থানায় নিয়ে আসি। এবিষয়ে বেনাপোল পোর্ট থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।লাশ ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। 

যশোর জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে আবারও নির্বাচিত হলেন এইচ এম লতিফ

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানার এসআই লতিফ আবারও শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হয়েছেন। মাদক দ্রব্য উদ্ধার,গ্রেপ্তারী পরোয়ানা তামিল,মানব পাচার,ছিনতাই ও চুরি রোধসহ সামগ্রিক আইন শৃংখলা রক্ষায় যশোর জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হয়েছেন বেনাপোল পোর্ট থানার এসআই লতিফ।

রবিবার(১৯/০৫/১৯ইং) তারিখ যশোর জেলা পুলিশ সুপার  মঈনুল হক এই সম্মাননা স্বীকৃতি ক্রেষ্টটি এসআই লতিফ এর হাতে তুলে দেন। উক্ত সম্মাননা স্বীকৃতি অনুষ্ঠান যশোর জেলা পুলিশ লাইনে এই পুরস্কারটি প্রদান করা হয়।

নওগাঁর আত্রাইয়ে ১০৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বিহারীপুর রেলগেট এলাকায় অভিযান চালিয়ে ১০৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
 
আটককৃতরা হলেন, চাপাঁইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার একবরপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে নাইম (১৮) ও একই গ্রামের আকরামুল হোসেনের ছেলে সোহেল (২২)।
 
এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার বিকেলে ফেনসিডিলের একটি বড় চালান বাগমারা হয়ে আত্রাই অভিমুখে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এস আই সুতসোম সরকার সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বহারীপুর রেলগেট এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১০৫ বোতল ফেনসিডিল ও ২টি পালসার মটরসাইকেল জব্দ করা হয়েছে।
 
আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এবং তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।

নওগাঁয় বাজুসের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নওগাঁ শাথার নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। সোমবার হোটেলপট্টির সমিতির কার্যালয়ে নতুন কমিটির সভাপতি আবু সাইদ রাজু ও সাধারন সম্পাদক শফিকুল ইসলাম রাজুসহ ১৫সদস্য বিশিষ্ট কমিটির কাছে দায়িত্ব ভার প্রদান করেন বিদায়ী কমিটির সভাপতি মামুনুর রশিদ মামুনসহ সকল সদস্যবৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন সমিতির নির্বাচন প্রধান রইচ উদ্দিন সরদার প্রমুখ। এছাড়াও সমিতির অন্যান্য সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চলতি মাসের ২তারিখের নির্বাচনে আবু সাইদ রাজুর প্যানেল বিজয়ী হয়।

নওগাঁয় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িঘর ভাংচুর ও নারীর শ্লীলতাহানির অভিযোগ

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলার গাংজোয়ার গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর, নগদ অর্থ লুটপাট ও এক গৃহবধু শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত শনিবার নওগাঁ সদর থানায় শ্লীলতাহানির শিকার মাহফুজা আক্তার নামে ওই নারী বাদী হয়ে গাংজোয়ার উচ্চবিদ্যালয়ের সভাপতি সিদ্দিকুর রহমানসহ সাতজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন।
নওগাঁয় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িঘর ভাংচুর ও নারীর শ্লীলতাহানির অভিযোগ

মামলার এজাহার ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, গাংজোয়ার উচ্চবিদ্যালয়ের পুরনো ভবন ভাঙ্গার কাজ করেন গাংজোয়ার গ্রামের বাসিন্দা ফায়সাল, মোশাবর ও মিল্টন সহ কয়েকজন শ্রমিক। ভবনটি ভাঙ্গার কাজ শেষ হলে শ্রমিকেরা বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সিদ্দিকুর রহমানের কাছে চুক্তি অনুযায়ী কাজের মজুরি চাইতে যান। কিন্তু সিদ্দিকুর তাঁদেরকে টাকা দিতে অস্বীকৃতি জানান। বিষয়টি নিয়ে তখন শ্রমিকদের সঙ্গে সিদ্দিকুর রহমানের কথাকাটাকাটি হয়। এ ঘটনার জেরে গত শুক্রবার ওই গ্রামের বাসিন্দা আরেফিন ইসলাম পিন্টু শ্রমিকদের সঙ্গে নিয়ে সিদ্দিকুর রহমানের কাছে এ ঘটনার প্রতিবাদ জানান। শ্রমিকদের অতিদ্রুত ন্যায্য পাওনা পরিশোধের দাবি জানান। বিষয়টি তাঁর সঙ্গে সভাপতি সিদ্দিকুরের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে ওই দিন রাতে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সিদ্দিকুরের নেতৃত্বে ১৫-২০ জন লোক সন্ত্রাসী কায়দায় আরেফিন ইসলাম পিন্টুর বাড়িতে হামলা চালায়। তাঁরা বাড়ির জানালা-দরজা, আসবাবপত্র ভাঙচুর করে। এছাড়া ড্রয়ারে রাখা সাড়ে ৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে পিন্টু বাবা মারধর করেন এবং পিন্টুর স্ত্রী মাহফুজা আক্তারকে মারপিট ও তাঁর শ্লীলতাহানির চেষ্টা করে। বাড়িতে হামলা ও ভাংচুরের সময় পিন্টু বাড়িতে ছিলেন না। এ ঘটনায় মাহফুজা আক্তার বাদী হয়ে পর দিন শনিবার নওগাঁ সদর থানায় মামলা করেন।
 
আরেফিন ইসলাম পিন্টু বলেন, শ্রমিকদের পাওনা না দেওয়ার প্রতিবাদ করায় স্কুলের সভাপতি ও তাঁর লোকজন আমার বাড়িতে হামলা চালায় এবং আমার স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা করে। হামলার সময় বাড়ি থেকে একটু দূরেই বাজারে ছিলাম। হামলাকারীদের দেশীয় অস্ত্রে সজ্জিত দেখে আমি ওই সময় প্রাণভয়ে বাড়িতে না এসে দূর থেকে সবকিছু দেখি। পরে তাঁরা চলে গেলে আমি বাড়ি যাই।
 
অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে গাংজোয়ার উচ্চ বিদ্যালয়ের সভাপতি সিদ্দিকুর রহমানের মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
 
এ বিষয়ে নওগাঁর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে সত্যতা পেলে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget