Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

কটিয়াদীতে চলন্ত বাসে নার্স শাহিনুর আক্তার তানিয়ার ধর্ষক ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে নওগাঁয় মানব বন্ধন

নওগাঁ জেলা প্রতিনিধি: কটিয়াদীতে চলন্ত বাসে নার্স শাহিনুর আক্তার তানিয়ার ধর্ষক ও হত্যাকারীসহ সকল সহযোগীদের দ্রুত বিচারের আওয়াত এনে সর্বোচ্চ শাস্তির দাবীতে নওগাঁয় মানব বন্ধন কর্মসৃচি পালন করে জেলা মানবাধিকার কমিশন ও জেলা মানবাধিকার নাট্য পরিষদ। শনিবার সকালে শহরের নওজেয়ান মাঠের সামনের প্রধান সড়কে ঘন্টাকাল ব্যাপী এ মানব বন্ধন কর্মসুচী পালন করে। সংগঠনের সভাপতি অ্যাড: সরদার সালাহ উদ্দীন মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানব বন্ধন চলাকালে সংগঠনের সাধারন সম্পাদক চন্দন কুমার দেব, নাইস পারভীন, আলমগীর হোনেসহ প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা নার্স শাহিনুর আক্তার তানিয়ার ধর্ষক ও হত্যাকারীসহ সকল সহযোগীদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবী জানান তারা।

নওগাঁয় বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস পালিত

নওগাঁ জেলা প্রতিনিধি: “টেলিযোগাযোগে প্রমীত করনের ক্ষেত্রে বৈষম্য হ্রাস“ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় ফেষ্টুন উড়ানো ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস পালিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, উপজেলা সদর উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন, জেলা শিক্ষা অফিসার মোবারুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এসময় সরকারী বেসরকারী কর্মকর্তা ও বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

যারা ভেজাল দেয় তারা শত শত মানুষকে তীলে তীলে ক্ষয় করছে -নওগাঁয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্রমজুমদার এমপি

নওগাঁ প্রতিনিধিঃ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, ভেজাল নির্মুলে ১৯টি মন্ত্রনালয় কাজ করছে এবং সারা বাংলাদেশে ৪৬৫টি সংস্থা রয়েছে সারা বাংলাদেশে। যারা ভেজাল দেয় তারা শত শত মানুষকে তীলে তীলে ক্ষয় করছে। এটা কোন ক্রমেই গ্রহনযোগ্য নয়। যার জন্য প্রধান মন্ত্রী খাদ্যে নিরাপদ আইন ও  নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ  তৈরী করে পরিচালনা করছে। আগে মানুষকে না খেয়েও থাকতে হয়েছে। আগে মঙ্গা ছিল। এখন খাদ্যে স্বয়ং সম্পূর্ন। খাদ্যে স্বয়ং সম্পূর্নের কারনে আগে পেট ভরলেই সন্তুষ্ট হতাম। এখন কম খেয়েও সন্তুষ্ট হতে পারি যদি আমরা পুষ্টি ও নিরাপদ খাদ্য খাই। এখন আমরা সেখানে গেছি। প্রতিটি মানুষের মাথায় চিন্তা ঢুকেছে বলেই আমরা নিরাপদ খাদ্য নিয়ে চিন্তা করছি। ভেজাল নিয়ে উঠে পড়ে লেগেছি। আমরা জঙ্গীবাদ, মাদক ও বাল্য বিয়ের বিরুৃদ্ধে যুদ্ধ ঘোষনা করা হয়েছে।
তিনি আরও বলেন, এবার নির্বাচনী ইসতেহারেও ভেজাল বিরোধী নিরাপদ খাদ্য নিশ্চয়তা বিধান করা সাংবিধানিক অঙ্গীকার। ভেজাল বিরোধী আইন পাশ হয়েছে, সেই হিসাবে কাজ চলছে। যার যার অবস্থান থেকে প্রত্যেককে সচেতন হওয়ার জন্য আহবান জানান তিনি।
 
তিনি বৃহষ্পতিবার দুপুরে নওগাঁ সার্কিট হাউজ মিলনায়তনে জেলা আইন শৃংখলা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
 
জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার ইকবাল হোসেন, ১৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল জাহিদ হাসান, ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মাসুদ, চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রষ্টির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন-অর রশীদ, এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশনের সভাপতি সরদার সালাউদ্দিন মিন্টুসহ প্রমুখ বক্তব্য রাখেন। এসময় জেলার সকল বিভাগের কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

নওগাঁয় ধান ক্রয়ের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব খাটাতে পারবে না : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

মাহমুদুন নবী বেলাল নওগাঁঃ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, ধান ক্রয়ের ক্ষেত্রে কোনো প্রকার জনৈতিক প্রভাব বরদাস্ত করা হবে না। প্রশাসনকে কড়াভাবে নির্দেশ দেওয়া হয়েছে যাতে করে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা যায়। কারও বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পেলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। গত বুধবার বিকাল সাড়ে ৫টায় নওগাঁ সদর খাদ্য গুদামে (এলএসডি) বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
 
নওগাঁ সদর খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুররহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মনিরুজ্জামান, জেলা খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুক হোসেন পাটওয়ারী, জেলা চালকল মালিক সমিতির সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। চলতি মৌসুমে ইরি-বোরো ২৬ টাকা কেজি দরে ৫ হাজার ৬৩২ মেট্রিকটন ধান, বোরো চাল সিদ্ধ ৩৬ টাকা কেজি দরে ৬৭ হাজার ৪৮০ মেট্রিকটন, বোরো চাল আতপ ৩৫ টাকা কেজি দরে ৪ হাজার ৬১৬ মেট্রিকটন সংগ্রহ করা হবে।

নওগাঁর মান্দায় ধানে বাতাস দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে গৃহবধূর মৃতত্যু

রিফাত হোসাইন সবুজ, নওগাঁ: নওগাঁর মান্দায় ধানে বাতাস দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে শরিফুন খাতুন (৩৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলার বিজয়পুর গ্রামে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত গৃহবধু  শরিফুন খাতুন গ্রামের মফিজ উদ্দিনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির উঠানে সকাল থেকে গৃহবধু শরিফুন খাতুন ইলেকট্রিক ফ্যানের মাধ্যমে ধানে বাতাস করছিলেন। কাজ করার এক সময় ভূল বসত ফ্যানের তারে হাত পড়লে তিনি বিদ্যুৎপৃষ্ট হন। গুরত্ব আহতাবস্থায় তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বিদ্যুৎপৃষ্টে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

ঝালকাঠিতে ছাত্রীর ফেসবুক আইডিতে শিক্ষকের নগ্ন ছবি প্রেরনের অভিযোগ

রিপোর্ট : ইমাম বিমান: ঝালকাঠি সরকারী হরচন্দ্র বালিকা বিদ্যালয়ে ১০ম শ্রেনীর এক ছাত্রীর ফেসবুক আইডির ম্যাসেজে একই বিদ্যালয়ের এক শিক্ষক নিজের নগ্ন ছবি পাঠানোর ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। ঘটনা ধামাচাপা দিতে বিদ্যালয় কর্তৃপক্ষ কঠোর গোপনীয়তার অবলম্বন করেছে বলেও অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানির হবার পরে ‘ঘটনার নায়ক’  বিদ্যালয়ের জীববিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক মো. রেজাউল করিম গা ঢাকা দিয়েছে বলে জানাগেছে। এনিয়ে অভিভাবকদের মাঝে এ নিয়ে চরম ক্ষোভ বিরাজ করছে। তবে এই ঘটনায় ঐ শিক্ষকের বিরুদ্ধে সংশ্লিষ্ট ছাত্রী বা অন্য কেউ লিখিত অভিযোগ দেয়নি।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি সূত্রে জানায়, গত ১১ মে দশম শ্রেনীর এক শিক্ষার্থীর ফেসবুকের মেসেজ বক্সে শিক্ষক রেজাউল করিমের নগ্ন ছবি পাঠানো হয়েছে। ঘটনার পর ঐ ছাত্রী কজন শিক্ষকের মেসেঞ্জারে ছবিটি ফরোয়ার্ড করে পাঠায়। এ ঘটনা শিক্ষকরা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু সাইদ মো. ফরিদকে জানান। তিনি বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মাসুম বিল্লাহকে তদন্তের দায়িত্ব দিলে তিনি তদন্ত করে ঘটনার সত্যতা খুজে পান। 

এদিকে অভিযুক্ত শিক্ষক রেজাউল করিম ঘটনা আড়াল করতে তার ফেইসবুক আইডি হ্যাক হবার কথা জানিয়ে পরের দিন ১২ মে ঝালকাঠি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরদিন এ ঘটনায় সে নিজেকে নির্দোষ দাবি করে এবং তার বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে জানিয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বরাবরে একটি লিখিত আবেদন করেন। 

এ বিষয়ে তদন্তের দায়িত্বে থাকা শিক্ষক মাসুম বিল্লাহ বলেন, ঐ ছবির সাথে শিক্ষক রেজাউল করিমের বাসার দৃশ্যের মিল খুজে পাওয়া গেছে। এ কারনে তার বিরুদ্ধে বিদ্যালয় থেকে বদলীর সুপারিশ করেছি।  পাশাপাশি বিদ্যালয়ের অপর শিক্ষকরাও রেজাউল করিমের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য প্রধান শিক্ষকের কাছে সুপারিশ করেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকরা জানান, অভিযুক্ত শিক্ষক রেজাউল করিমের বিরুদ্ধে ইতিপূর্বেও ছাত্রীদের সাথে অশালীন আচরণ ও যৌণ হয়রানীর মৌখিক অভিযোগ রয়েছে। বিদ্যালয়ের একজন শিক্ষিকাকেও তিনি কিছুদিন পূর্বে অনৈতিক প্রস্তাব দিয়ে বলেও ছিলেন তারা জানায়। 

তারা আরো জানান, বিদ্যালয়ের কর্তৃপক্ষ একদিকে ঐ শিক্ষকের বিরুদ্ধে বরিশাল মাধ্যমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালকের কাছে শাস্তিমূলক বদলীর সুপারিশ করেন। অন্যদিকে কর্তৃপক্ষ তাকে স্বেচ্ছায় বদলীর আবেদন করার পরামর্শ দিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক রেজাউল করিম বলেন, আমি বিদ্যালয়ের আভ্যন্তরীন দ্বন্দ্ব ও কোন্দলের স্বীকার। কজন শিক্ষক আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের করছে। আমার ফেসবুক আইডি হ্যাক করে এ নগ্ন ছবি পাঠানো হয়েছে। তাহলে আপনার বাসার দৃশ্যের সাথে ছবি দৃশ্যের মিল হলো কিভাবে জানতে চাইলে তিনি কোন উত্তর দেননি। 

এ প্রসঙ্গে ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু সাইদ মো. ফরিদ জানান, আমি শিক্ষকদের কাছ থেকে অভিযোগ পেয়ে তাৎক্ষনিক ভাতে তদন্ত কমিটি গঠন করে ঘটনার সত্যতা পেয়েছি। তাই উপ-পরিচালকের কাছে এই শিক্ষককে তার আবেদনের প্রেক্ষিতে অতি দ্রুত বদলীর জন্য গত ১৪ মে সুপারিশ করেছি।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget