Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

স্টার্ফ নার্স শাহিনুর আক্তার তানিয়া হত্যার বিচারের দাবীতে নওগাঁয় নার্সদের মানব বন্ধন

নওগাঁ প্রতিনিধিঃ ইবনেসিনা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মরত স্টার্ফ নার্স শাহিনুর আক্তার তানিয়া হত্যার বিচারের দাবীতে নওগাঁয় মানব বন্ধন করেছে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কর্মরত নার্স, কর্মকর্তাবৃন্দ ও নার্সিং ইন্সটিটিউট এর কর্মকর্তাসহ ছাত্রীরা। বুধবার সকালে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনের সড়কে ঘন্টাকাল ব্যাপী এ মানব বন্ধন কর্মসূচি পালন করে। অনুষ্ঠিত মানব বন্ধন চলাকালে নার্সিং ট্রেনিং ইন্সটিটিউটের ইন্সট্রাক্টর জীবন নেছা, স্বাধীনতা নার্সেস পরিষদের সভাপতি আতিকুর রহমান, সহ-সভাপতি সাহিদা আকতার, সহ সাধারন সম্পাদক গোলাম কবির খানসহ প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বক্তরা শাহিনুর আক্তার তানিয়া হত্যার বিচারের দাবী জানান।


যশোরের শার্শায় আইন-শৃঙ্খলা ও চোরাচালান নিরোধ সভা অনুষ্ঠিত
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের শার্শায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা ও চোরাচালান নিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩/৫/১৯) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে সভায় এসময়  উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌসুমী জেরিন কান্তা ।
 
 এ সময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম, শার্শা থানার ওসি(তদন্ত) তাসমীম আলম, নাভারণ হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সার্জেন্ট পলিটন মিয়া, নাভারণ আনসার ব্যাটালিয়ান কর্মকর্তা, শ্যামা প্রসাদ অধিকারী, বেনাপোল ইউনিয়ন চেয়ারম্যান বজলুর রহমান, লক্ষনপুর ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ারা বেগম, নিজামপুর ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী ও বিজিবি কর্মকর্তাগন।

যশোরের নাভারণ হাইওয়ে থানা পুলিশের অভিযানে মদ ইয়াবাসহ আটক-১

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের নাভারণ হাইওয়ে থানা পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ২০ লিটার মদ ও ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিকাইল (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সোমবার (১৩ মে) দুপুরে নাভারণ সাতক্ষীরা মোড় থেকে তাকে আটক করা হয়। আটক মিকাইল বেনাপোল পোর্ট থানার শিকড়ী গ্রামের কামাল হোসেনের ছেলে।

নাভারণ হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ পলিটন মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একজন মাদক ব্যবসায়ী বেনাপোল থেকে বিপুল পরিমান মদ ও ইয়াবা ট্যাবলেট নিয়ে যশোর যাওয়ার উদ্দেশ্যে নাভারণ সাতক্ষীরা মোড়ে অপেক্ষা করছে। এমন সময় সেখানে অভিযান চালিয়ে দুটি সাদা ড্রাম ভর্তি ২০ লিটার তরল মদ ও সাদা কাগজে মোড়ানো অবস্থায় ২০পিস ইয়াবা ট্যাবলেটসহ মিকাইলকে আটক করা হয়। আটক মিকাইলের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর আদালতে প্রেরন করা হবে বলে জানান তিনি।


নওগাঁর বাইপাসে পরিবহনের চাঁদা তোলার সময় ট্রাক চাপায় নিহত ১

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ শহরের বাইপাস সড়কে পরিবহনের চাঁদা তোলার সময় ট্রাকের ধাক্কায় পলাশ হোসেন (৩৪) নামে একজন নিহত হয়েছে।  মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত পলাশ সদর উপজেলার বাইপাস সড়কের ফতেপুর ছিটকিতলা এলাকার মৃত: আলতাফ হোসেনের ছেলে।
 
নওগাঁ সদর মডেল থানার ওসি আব্দুল হাই বলেন, পলাশ নওগাঁ জেলা মোটর শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বাইপাস সড়কের বটতলী এলাকায় পরিবহনের চাঁদা তুলছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক পলাশকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে পলাশের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।

ঝালকাঠিতে গভীর রাতে পুলিশের মাদক অভিযানে  ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

রিপোর্ট : ইমাম বিমান: ঝালকাঠিতে মাদক অভিযানে গভীর রাতে ৮৬৬ পিস ইয়াবা ট্যাবলেট সহ পুলিশের হাতে এক নারী ব্যবসায়ী অাটক। 

এ বিষয় ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শোনীত কুমার গায়েন জানান, ১২ মে দিবাগত রাত আনুমানিক ০২:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে পাথরঘাটাগামী বনফুল যাত্রীবাহী (ঢাকা মেট্রো-১৪-৯০৭৬) পরিবহন বাসটি ঝালকাঠি পৌরসভার পেট্রোলপাম্প মোড় এলাকায় পৌছাইলে উক্ত বাসের যাত্রী মোসাঃ রেনু বেগম (৪২) স্বামীঃ রুস্তম আলী হাওলাদার, গ্রামঃ পৌর ৪ নং ওয়ার্ড (বিআরটিএ সংলগ্ন ফেরীঘাট রোড)থানা- পাথরঘাটা,জেলা-বরগুনা এর দেহ তল্লাশী করিয়া রেনু বেগমের বাম পায়ের হাটুর নিচে ০৫(পাঁচ) টি নীল রংয়ের পলি প্যাকেটের মধ্যে ৮৬৬ পিচ ইয়াবা ট্যাবলেট এ্যাংক্লেট  এবং কষ্টেপ দ্বারা পেচানো পায়ের সাথে বাধা অবস্থায় উদ্ধার করে তাকে আটক করেন। আটককৃত রেনু বেগমের বিরুদ্ধে ০২টি মাদক মামলা এবং তাহার স্বামী-রুস্তম আলী হাওলাদারের বিরুদ্ধে ০৫ টি মাদক মামলা রহিয়াছে।

নওগাঁ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে সিয়াম, তাকাওয়া, সাদাকাহ ও ওয়াকফ শীর্ষক আলোচনা, ইফতার মাহফিল অনুষ্ঠিত

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে সিয়াম, তাকাওয়া, সাদাকাহ ও ওয়াকফ শীর্ষক আলোচনা, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, পুলিশ সুপার মো. ইকবাল হোসেন পিপিএম। গত সোমবার বিকেলে ব্যাংক কার্যালয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বগুড়া জোন প্রধান মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে ব্যাংকের নওগাঁ শাখা ব্যবস্থাপক তরিকুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন, নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসার মুহাদ্দিছ মাওলানা আ,ন,ম আকরাম হোসাইন, এসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই, সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল কাইয়ুম, প্রবীন আইনজীবি অ্যাড: ইউনুস আলীসহ শহরের বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। পরে মুসলিম জাতীর সুখ শান্তি কামনায় ও ইফতার পূর্ব দোয়া পরিচালনা করেন, নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসার উপাধাক্ষ্য মাওলানা পি,এম আদম আলী। পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget