Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁর বরেন্দ্র্র অঞ্চলের নাক ফজলী আমের ব্র্যান্ডিং পরিচিতি সভা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বরেন্দ্র অঞ্চলের নাক ফজলী আমের ব্র্যান্ডিং পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে পরিষদ চত্ত্বরে এক আলোচনা সভা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো.শহীদুজ্জামান সরকার। আলোচনা শেষে নাক ফজলী আমের প্রচারের ব্র্যান্ডিং সাইন বোর্ড ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.কামরুজ্জামান ও আমচাষী দেওয়ান আব্দুল হান্নান এর নিকট হস্তান্তর করা হয়। একই অনুষ্ঠানে ১শত ৫০জন কৃষকের মাঝে বিনামূল্যে  ৫কেজি করে আউশ ধানের বীজ এবং ৩২জন কৃষককে বীজ সংরক্ষণের জন্য ড্রাম বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন থানা আ’লীগর সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো.শহীদুল ইসলাম,উপজেলা প্রকৌশলী মো.আলী হোসেন,ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.জাকিরুল ইসলাম,ইউপি চেয়ারম্যান মো.কামরুজ্জামান,পৌর কাউন্সিলর মুক্তাদিরুল হক মুক্তা,উদ্ভিদ সংক্ষরণ কর্মকর্তা আলেফ উদ্দিন প্রমুখ। উল্লেখ্য নওগাঁর ধামইরহাট,পতœীতলা,বদলগাছি ও জয়পুরহাট সদর উপজেলায় বর্তমানে ব্যাপকভাবে নাক ফজলী আমের চাষ হচ্ছে। একটি নাক ফজলী আমের ওজন ৩ শত থেকে ৪শত গ্রাম পর্যন্ত। পাতলা চামড়া এবং সরু বিচি যা অন্যান্য আমের চেয়ে আলাদা। মিষ্টতার দিক দিয়ে ন্যাংড়া ও আম্রপালি আমের সমতুল্য। এ আমে কোন আইশ না থাকায় খেতে খুবই সুস্বাদু। আম পাকার পরও শক্তভাব থাকায় সহজেই বাজারজাত করা সম্ভব।

নওগাঁয় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আশরাফুল নয়ন, নওগাঁ: নওগাঁয় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ৯ টায় রেজিস্ট্রেশন শেষে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে কর্মশালার উদ্দেশ্য,  পেক্ষাপট ও সরকারের উন্নয়ন বিষয়ক বিভিন্ন পরিকল্পনা বিশ্লেষন করে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মিজানুর রহমান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান, বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার মাসুম আলী বেগ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই, প্রকল্প ব্যাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী আল হাসিব পরাগ,এলজিইডি প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল,তথ্য সেবা কর্মকর্তা তানিয়া খন্দকার প্রমূখ।

উক্ত কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, শিক্ষার্থী, ক্ষুদ্র ও নৃ-তাত্বিক জনগোষ্ঠির প্রতিনিধি, শ্রমিক ও সূধীজনের সমন্বয়ে গঠিত ৮টি গ্রুপের মাধ্যমে গ্রুপওয়ার্ক বিষয়ক নির্দেশনা বিশ্লেষন ও প্রশ্নত্তর পর্ব অনুষ্ঠিত হয়।


পৃথক অভিযানে ভারতীয় ফেন্সিডিল ও পণ্যসহ বেনাপোলে আটক-২
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল সীমান্ত থেকে পৃথক অভিযানে ভারতীয় ফেন্সিডিল ও  পণ্যসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।

রবিবার (১২ মে) দুপুরে তাদের আটক করা হয়।আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া গ্রামের কালু মিয়ার ছেলে শিমুল মিয়া (২৮) ও খোকন মিয়ার ছেলে আল আমিন (১৩)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, দৌলতপুর কলিমের পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে ৬ বোতল ফেন্সিডিলসহ শিমুল ও আল-আমিনকে আটক করা হয়।

অপরদিকে, ২১ বিজিবি সদস্যরা দৌলতপুর গ্রামের মাঠের মধ্য থেকে ১৯৮০ পিস নেহা মেহেদী,৪৩ বোতল দোলহান কেশ কালা তেল , ৭২ পিস থ্রি- পিস, ৫০ পিস হাইজিং স্প্রে, ৫৫ পিস ফ্রেশ জেল, ৬৮ পিস শ্যাম্পু, ৮০৫ পিস বিভিন্ন প্রকার ইনজেকশন,৮৪ পিস ফেসওয়াশ ও ৩৯ কেজি চা পাতা আটক করে। আটককৃত পণ্যের বাজার মূল্য আনুমানিক ৫,০৯,০৫০/- (পাঁচ লাখ নয় হাজার পঞ্চাশ টাকা) বলে জানায় বিজিবি।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে এবং জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।


নওগাঁ জেলা প্রতিনিধি: সারা দেশের ন্যায় নওগাঁর রাণীনগরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব মা দিবস পালন করা হয়েছে। দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর নানা কর্মসূচির আয়োজন করে। রবিবার কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাক্বামাম মাহমুদার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা আল মামুনের পতœী ফারহানা মুনমুন। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) টুকটুক তালুকদার, সাব-রেজিস্ট্রার মিলি আক্তার, একাডেমিক সুপারভাইজার কামরুল হাসান, জনস্বাস্থ্য কর্মকর্তা ইকরামুল বারী প্রমুখ। অনুষ্ঠানে কোন মাকে বৃদ্ধাশ্রমে না পাঠাতে, বাল্যবিবাহ না দিতে, মায়ের প্রতি কোন প্রকারের অবহেলা না করার শপথ গ্রহণ করা হয়।

নওগাঁয় এলিট ক্লাব ফ্যাশন হাউজের উদ্বোধন

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ শহরের রুবির মোড়ে শীততাপ নিয়ন্ত্রিত এলিট ক্লাব ফ্যাশন হাউজের উদ্বোধন করা হয়েছে। গত শনিবার বিকালে এলিট ক্লাব ফ্যাশন হাউজের উদ্বোধন করেন বিএমএ-এর নওগাঁ জেলা শাখার সভাপতি ডা: হাবিবুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে এলিট ক্লাবের ডিরেক্টর আরিফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মশিউর রহমান, এলিট ক্লাবের মানব সম্পদ ও প্রশাসন বিভাগের নিজাম উদ্দীনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
এলিট ক্লাবের ডিরেক্টর আরিফুল ইসলাম বলেন, ঢাকার গাজীপুর, চট্রগ্রাম, কুষ্টিয়া, টাঙ্গাইল, উত্তরবঙ্গের বগুড়া, দিনাজপুর, জয়পুরহাট ও সর্বশেষ শনিবার বিকালে নওগাঁয় এলিট ক্লাবের ৮তম শাখার উদ্বোধন করা হয়। বর্তমানে এলিট ক্লাব ফ্যাশন হাউজের মোট ৮টি শাখা চালু রয়েছে। আরো শাখার বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, আমাদের প্রতিটি শো-রুমে অত্যাধুনিক প্যান্ট, শার্ট, গেঞ্জিসহ নানা রকমের কাপড় রয়েছে।


পল্লী” টিভি'র শার্শা উপজেলা প্রতিনিধি এবং ক্যামেরাম্যানকে অভ্যর্থনা জানালো সীমান্ত প্রেসক্লাব বেনাপোল
বেনাপোল(যশোর)প্রতিনিধি: গ্রাম বাংলার কাছের মানুষের প্রিয় স্যাটালাইট টিভি চ্যানেল- পল্লী টিভির শার্শা উপজেলা প্রতিনিধি মোঃসাইদুল ইসলাম এবং ক্যামেরাম্যান মুক্তার হোসেন মনোনয়ন পাওয়ায় তাদেরকে অভ্যর্থনা জানালো সীমান্ত প্রেসক্লাব বেনাপোল পবিত্র রমজান মাসের সীমাবদ্ধতা রেখে শনিবার (১১৫২০১৯ ইং) তারিখ ইফতার এবং মাগরিবের সময় দিয়ে বেনাপোল রেল রোডস্থ ক্লাব কার্যালয়ে এ অভ্যর্থনার আয়োজন করা হয় ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিনিধিদ্বয় ঐ ক্লাবেরই সদস্য এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি মোঃ সাহিদুল ইসলাম শাহীন,সহ-সভাপতি মনির হোসেন,সাধারন সম্পাদক আয়ুব হোসেন পক্ষী, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান রিপন,সহ-সাংগঠনিক সম্পাদক তামিম হোসেন সবুজ, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সেন্টু,প্রচার সম্পাদক রাসেল ইসলাম,সহ-প্রচার সম্পাদক সেলিম রেজা তাজ,লোকমান হোসেন রাসেল,সদস্য সবুজ মাহমুদ এবং অন্যান্য সাংবাদিকবৃন্দ সংবাদ সংগ্রহের কাজে প্রতিনিধিদ্বয়কে সর্বোতভাবে সাহায্য সহযোগীতার আশ্বাস দেন ক্লাবের সভাপতি সাধারন সম্পাদক

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget