Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

যশোরের শার্শায় পুলিশের অভিযানে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ আটক-২

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের শার্শায় পৃথক অভিযানে  একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি ও ১০০ পিস ইয়াবাসহ দুইজন আসামিকে আটক করেছে শার্শা থানা পুলিশ।

মঙ্গলবার (৭ মে) রাতে শার্শার নাভারন কাজির বেড় ও নাভারন হাসপাতালের সামনে থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলো- শার্শা থানার যাদবপুর গ্রামের আব্দুল সামাদের ছেলে নাজমুল হোসেন শামীম ( ৩২) ও শার্শা থানার দক্ষিণ বুরুজবাগান গ্রামের আব্দুল আজিদের ছেলে সোহানুর রহমান সোহান ( ৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, দুটি পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় শামীমের কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয় এবং অপর আসামি সোহানকে তল্লাশি করে ১০০ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

শার্শা থানার এসআই বাবুল আক্তার (সেকেন্ড অফিসার) বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে বুধবার দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

সান্তাহারে স্মরণীর জিপিএ-৫ অর্জন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহার ইউনিয়নের ডাঙ্গাপাড়ার ক্ষুদ্র ব্যবসায়ী আবু বিন জাহিদ পান্নার মেয়ে স্মরণী এবারের মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে। সে রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে। জিপিএ-৫ লাভ করায় স্মরণীর পরিবার ও শুভাকাঙ্খিরা অত্যন্ত অনন্দিত হয়েছে। সে আগামীতে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবে এমনটা প্রত্যাশা করেছেন স্মরণীর স্কুলের শিক্ষকরা।

নওগাঁয় বাংলাদেশ এক্সট্রা মোহরার এ্যাসোসিয়েশন এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিস) এ্যাসোসিয়েশন এর নওগাঁ জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচী  অনুযায়ী বঙ্গবন্ধু ও প্রধান মন্ত্রীর ঘোষনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ০৪টায় শহরের সাব-রেজিষ্ট্রি অফিসের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
অনুষ্টিত মানববন্ধনে বাংলাদেশ এক্সট্রা মোহরার এ্যাসোসিয়েশন এর নওগাঁ জেলার শাখার সভাপতি এ বি এম রাসেল এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সাধারন সম্পাদক নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহম্মেদ, কোষাদক্ষ রেজাউল করিম,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম।
 
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শামিউর ইসলাম,নূরূজ্জামান ,জিয়াউর রহমান, লোকমান হাকিম,সুরভী আক্তার,মৌসুমী সহ প্রমূখ।

নওগাঁর মান্দায় ভ্রাম্যমান আদালতে ৩টি ইটভাটা ও ৪টি দোকানের দেড় লাখ টাকা জরিমানা

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ : নওগাঁর মান্দায় তিনটি ইটভাটা ও চারটি পলিথিনের দোকানে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে।
 
গত মঙ্গলবার দুপুরে উপজেলার প্রসাদপুুর বাজারে ও বিজয়পুর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) এসএম হাবিবুল হাসান।
 
এসএম হাবিবুল হাসান বলেন, পরিবেশ দূষণে বিজয়পুর এলাকার ঢোলপুকুর স্কুল সংলগ্ন হাজী শহিদুল ইসলামের মেসার্স শাপলা ব্রিকস নামে দুইটি ইটভাটার ১ লাখ টাকা এবং মেসার্স সীমানা ব্রিকসের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া প্রসাদপুর বাজারে নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রয়ের দায়ে ফজলুল হকের হাজী স্টোরকে ৪ হাজার টাকা, কাজী ট্রেডার্সের ৩ হাজার টাকা এবং বাজার মনিটরিংয়ের সময় মূল্য তালিকা না থাকায় ভাই ভাই স্টোরকে ২ হাজার টাকা ও মালেক স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। তিনটি ইটভাটা ও চারটি পলিথিনের দোকানে মোট ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
 
এসময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মকবুল হোসেন, মান্দা থানার পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম। আর এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নওগাঁ মান্দার শ্রীরামপুরে রাস্তা না থাকায় পথচারীদের ভোগান্তি

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ : নওগাঁর মান্দায় গনেশপুর ইউ'পির শ্রীরামপুর খাঁ পাড়ার চলাচলের রাস্তা না থাকায় চরম ভোগান্তির স্বীকার হতে হচ্ছে পথচারীদের। গত ৫-৬ বছর পূর্বে  আইল রাস্তাটি প্রস্থত করন করার পরপরই স্থানীয় প্রভাবশালী জমিদাররা তা কেটে ফেলার  অভিযোগ রয়েছে। রাস্তাটির আসেপাশে পথচারিদের তেমন একটা জমি না থাকার কারনে তারা প্রতিবাদ করার সাহস পাননা। এমনকি তারা নিজেদের চলাচলের সুবিধার্থে টাকার বিনিময়ে চিকন আইলের দুপার্শ্বে যে পরিমান দু-একহাত জমি হয় তার দাম দিয়ে কিনে নিতে চাইলে এবং এওয়াজ বদল বা জমির বদলে জমি দিতে রাজি হননা ওইসব জমিদার মহল।
নওগাঁ মান্দার শ্রীরামপুরে রাস্তা না থাকায় পথচারীদের ভোগান্তি

সরেজমিনে দেখা গেছে, কোমলমতি শিক্ষার্থ, স্থানীয় কৃষক, পথচারীরা হাট বাজার, স্কুল, কলেজ, মাদ্রাসা, ক্লিনিক, হাসপাতালে  যাতায়াতের রাস্তা না থাকায়  চারপাশে ধানক্ষেত আর ডোবা-নালা পেরিয়ে বাধ্য হয়ে অনেকটা পথ ঘুরে কৃষি জমির সরু আইল দিয়ে যাতায়াত করছেন। আর এভাবে চরম ভোগান্তির শিকার হলেও যেনো দেখার কেউ নেই।
ওই এলাকার স্থানীয় বাসিন্দা ইদন খাঁ ওরফে চৈতার পুত্র খাজেম আলী খাঁন ও হাসান খাঁন, মধু খাঁ'র পুত্র কছির খাঁ, কছির খাঁ'র পুত্র হাফিজুল খাঁ, লবিরের পুত্র মাজেদুল এবং বাবুর আলী, শাপলা খাতুন, আদরীসহ বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা অনেকেই আক্ষেপ করে জানায়, বিদ্যালয়ে আসা-যাওয়ার রাস্তা না থাকায় তাদের খুব কষ্ট করেই বিদ্যালয়ে যাওয়া আসা করতে  হয়।
 
তাছাড়া অনেকেরই বাড়ি পাকা রাস্তা থেকে বেশ খানিকটা দূরে হওয়ায় তাদেরকে বিদ্যালয়ে আসতে হয় পায়ে হেটে। তাতে তাদের কষ্ট নেই কিন্তু যখন বিদ্যালয়ে আসতে তাদের একটি বসতঘরের পায়খানার পাশ দিয়ে যেতে হয়, তখন তাদের খুব খারাপ লাগে।
 
ছাত্র অভিভাবকরা  জানান, শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের রাস্তা না থাকায় সকল শিক্ষার্থীকে কৃষি জমির আইল আর ডোবা-নালার পাশ দিয়ে কাদা-পানি ভেঙ্গে বিদ্যালয়ে যেতে হয়।
আর জমির সরু আইল দিয়ে চলাচলের সময় মাঝে মধ্যেই পা ফসকে কাঁদা পানিতে পড়ে যেতে হয়।
কাঁদা পানিতে পড়ে অনেক সময় তাদের বই-খাতা নষ্ট হয়ে যায়। এছাড়াও তাদের  পরিধেয় পোশাকও ভিজে যায় কখনও কখনও।
নওগাঁ মান্দার শ্রীরামপুরে রাস্তা না থাকায় পথচারীদের ভোগান্তি

আবার বিদ্যালয়ে যাতায়াতের রাস্তা না থাকায় অনেক বাবা-মা বর্ষা কালে তাদের সস্তানদের বিদ্যালয়ে যেতে দেন না। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক  জানান, বিদ্যালয়ে যাতায়াতের জন্য রাস্তাটি দ্রুত প্রশস্থকরণ করা জরুরী।
 
উল্লেখ্য, অত্র শ্রীরামপুর গ্রামের পূর্ব- দক্ষিণ কর্ণারের সীমান্তবর্তী এলাকা "খাঁ পাড়া" এই পাড়ায় ১৫-২০ টি পরিবারের প্রায় শতাধিক লোকের বসবাস। আর এসব লোকের বাড়ি থেকে বের হয়ে কোথাও যাবার জন্য চলাচলের রাস্তা না থাকার কারনে তাদেরকে প্রতিনিয়ত চরম ভোগান্তির স্বীকার হতে হয়। বিশেষ করে কাঁচা সবজি, তরকারির আবাদ এসব এলাকায় বেশি হয়। আর এসব আলু,পটল, করলা, সীম, টোমেটু, বেগুন, কপি ইত্যাদি কৃষিপন্য  বাজারজাতকরনে কৃষকদের বেকায়দায় পড়তে হয়। অর্থাৎ এই যান্ত্রিক যুগেও কৃষকদের কৃষিপন্য বাজারজাত করতে ভারশিকাতে করে বাজারে নিতে হয় সেসব পন্য। এর চাইতে আর কষ্টদায়ক ব্যাপার কি হতে পারে? শুধু তাই না, কোনো ইমার্জেন্সি রুগীকে হাসপাতালে নেয়ার প্রয়োজন হলে তাকে ঘাড়ে করে মেইন রোড পর্যন্ত নিতে হয়, তারপরে কোনো গাড়ি পাওয়া যায়। তার আগে কোনো বুদ্ধিই যেনো কাজে লাগেনা। তারা এই ভোগান্তী থেকে পরিত্রাণ পেতে চায়। আর এজন্য শ্রীরামপুর খাঁ পাড়ায় বসবাসকারী লোকজন উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।
 
এ প্রসঙ্গে গনেশপুর ইউ'পি চেয়ারম্যান হানিফ উদ্দিন মন্ডল  জানান, বিষয়টি আমি অবগত আছি, তবে এটি কোনো নকসার রাস্তা না হওয়ায় রাস্তাটি প্রশস্তকরণ করা সম্ভব হয়ে ওঠেনি। তবে রাস্তার পাশে যাদের জমি আছে তারা যদি বিষয়টি বিবেচনা করে সকলের চলাচলের সুবিধার্থে চিকন আইল রাস্তার দুপার্শ্বে বরাবরই দু-একহাত করে জায়গা দেয় তবে আমি আমার পরিষদের পক্ষথেকে কর্মসূচীর লোকজন দিয়ে রাস্তাটি দ্রুত প্রশস্তকরণ করে দিতে পারবো ইনশাআল্লাহ। আর রাস্তাটি নির্মাণ করা হলে সকলের জন্যই সুবিধা হবে।

নওগাঁয় ৮ মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

নওগাঁ প্রতিনিধি:: নওগাঁয় বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরনের মধ্যে দিয়ে ৮মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০১৯ পালিত হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার সময় শহরের মুক্তির মোড় জিলা স্কুল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কে.ডি সরকারি উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নওগাঁ জেলা ইউনিটের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট নওগাঁ জেলা ইউনিটের সভাপতি ফজলে রাব্বী (বকু)র সভাপতিত্বে অন্যন্যোর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহাফিজুর রহমান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নওগাঁ ইউনিটের সাধারন সম্পাদক এ.কে.এম. নাজমুল হক (মন্টু), পৌর মেয়র আলহাজ্ব নাজমুল হক (সনি), নওগাঁ জেলা ব্যার এ্যাসোসিয়েশান এর সভাপতি অ্যাড: সরদার সালাউদ্দিন মিন্টু নওগাঁ ইউনিটের নির্বাচিত সদস্য, বিশ্বাস কুমার মজুমদার (গোপাল), নওগাঁ জেলা রেড ক্রিসেন্টর নির্বাচিত সদস্য, শ্রী প্রতাব চন্দ্র সরকার, জাহাঙ্গীর আলম, সারোয়ার তানজিদ স¤্রাট, সহ প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠান শেষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট, নওগাঁ ইউনিটের পক্ষ থেকে নওগাঁ সদর হাসপাতালের ২৭৫ জন রোগীদের মাঝে, খাবার স্যালাইন, ডেটল, টিস্যু ও সাবানসহ বিভিন্ন সামগ্রী বিতরন করা হয়।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget