Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁয় ৮ মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

আবু রায়হান রাসেল, নওগাঁ : নওগাঁয় বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরনের মধ্যে দিয়ে ৮মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০১৯ পালিত হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার সময় শহরের মুক্তির মোড় জিলা স্কুল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কে.ডি সরকারি উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নওগাঁ জেলা ইউনিটের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট নওগাঁ জেলা ইউনিটের সভাপতি ফজলে রাব্বী (বকু)র সভাপতিত্বে অন্যন্যোর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহাফিজুর রহমান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নওগাঁ ইউনিটের সাধারন সম্পাদক এ.কে.এম. নাজমুল হক (মন্টু), পৌর মেয়র আলহাজ্ব নাজমুল হক (সনি), নওগাঁ জেলা ব্যার এ্যাসোসিয়েশান এর সভাপতি অ্যাড: সরদার সালাউদ্দিন মিন্টু নওগাঁ ইউনিটের নির্বাচিত সদস্য, বিশ্বাস কুমার মজুমদার (গোপাল), নওগাঁ জেলা রেড ক্রিসেন্টর নির্বাচিত সদস্য, শ্রী প্রতাব চন্দ্র সরকার, জাহাঙ্গীর আলম, সারোয়ার তানজিদ স¤্রাট, সহ প্রমুখ বক্তব্য রাখেন।
 
আলোচনা সভা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠান শেষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট, নওগাঁ ইউনিটের পক্ষ থেকে নওগাঁ সদর হাসপাতালের ২৭৫ জন রোগীদের মাঝে, খাবার স্যালাইন, ডেটল, টিস্যু ও সাবানসহ বিভিন্ন সামগ্রী বিতরন করা হয়।

নওগাঁ আত্রাইয়ের পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী পালিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পতিসওে গতকাল বুধবার ২৫ বৈশাখ উদযাপিত হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মোৎসব। ‘যখন পড়বে না মোড় পায়ের চিহ্ন এই বাটে/ আমি বাইব না, আমি বাইবনা মোর খেয়া-তরী এই ঘটে গো।’ বিশ্ব কবির রবীন্দ্রনাথ ঠাকুরের এই গান মানুষের হৃদয় ছুঁয়ে যায়। তার খেয়া-তরী এই ঘাটে থাক বা না থাক তবুও পতিসরে তার কণ্ঠ যেন আজও বাতাসে ভেসে বেড়ায়। তার খেয়া-তরী মানুষের মনের গভীরে বাধা পড়েছে।
নওগাঁ আত্রাইয়ের পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী পালিত

নওগাঁর আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নে কালীগ্রাম পরগণার নিজস্ব জমিদারী পতিসরে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়ি। কবির জন্মোৎসবকে ঘিরে সেখানে নেমেছিল রবীন্দ্র ভক্তদের ঢল। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে কর্মসূচির মধ্যে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মময় জীবন ও স্মৃতি নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ উপলক্ষে সেখানে বসেছে গ্রামীণ মেলা।
মানবিক বিশ্ব বিনির্মানে রবীন্দ্রনাথ এই প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, মোঃ ইসরাফিল আলম এমপি। কাছারী বাড়ীর দেবেন্দ্র মঞ্চে নওগাঁ জেলা প্রশাসক মিজানুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এবং পতিসরের উপর আলোচনা করেন বিশেষ অতিথি আরমা দত্ত এমপি, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক সামসুজ্জামান খাঁন, পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম, সাবেক এমপি ও জেলা আ'‘লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক, কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক মলয় চন্দন মুখোপাধ্যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আলমগীর, আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এবাদুর রহমান, রবীন্দ্র সংগ্রাহক মতিউর রহমান মামুন ও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ছানাউল হক প্রমুখ বক্তব্য রাখেন। পরে বিকেলে জেলা শিল্পকলা একাডেমী, রাণীনগর ও আত্রাই উপজেলা শিল্পকলা একাডেমীর নিয়মিত শিল্পীরা কবির লেখা গান, কবিতা ও নাটক মঞ্চস্থ করেন।


যশোরের বেনাপোলে জামিনে ফিরে মাদক স¤্রাটদের অবাধ বিচরণ

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: পুলিশের চোখ ফাঁকি দিয়ে বেনাপোল সীমান্তে অবাধ বিচরণ করে প্রকাশ্যে মাদক ব্যবসায়ীরা ব্যবসা চালিয়ে যাচ্ছে চিহিৃত মাদক সম্রাটরা। মাঝে মধ্যে বিজিবি সদস্যরা তাদের আটক করে পুলিশে সোপর্দ করলেও আবার তারা জামিনে এলাকায় ফিরে প্রকাশ্যে চালিয়ে চাচ্ছে মাদকের কারবার।

জানা যায়, দেশের অনান্য সব সীমান্ত দিয়ে যে পরিমান মাদকের চোরাচালান হয় তার এক তৃতীয়াংশ চোরাচালান হয় বেনাপোল সীমান্ত পথে। মাদক পাচার প্রতিরোধে  বিজিবি ও পুলিশ এলাকায় সর্বচ্চ সতর্কতা জারী করলেও তাতে কোন সুফল আসছেনা। যেন নিরাপত্তার সাথে পাল্লা নিয়ে বাড়ছে মাদকের চোরাচালান।


স্থানীয়রা বলছেন, বিশেষ করে পুলিশ প্রশাসন মাদক পাচার প্রতিরোধে আন্তরিক হয়ে কাজ করলে তবেই মাদক পাচার ও প্রতিরোধ করা সম্ভব। আর পুলিশ বলছে তারা মাদক চোরাচালান  প্রতিরোধে প্রানপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

জানা যায়, এক সময় বেনাপোল বাণিজ্যিক এলাকা হিসাবে পরিচিতি থাকলেও বর্তমানে মাদক পাচারের কেন্দ্র স্থল হিসাবে আলোচিত। পুলিশ ও বিজিবির চোখ ফাঁকি দিয়ে  প্রতিদিন শত শত বোতল ফেন্সিডিল,গাঁজা সহ বিভিন্ন মাদক দ্রব্যের চোরাচালান হচ্ছে। মাঝে মধ্যে দুই এক জন বিজিবির হাতে আটক হলেও এক্ষেত্রে পুলিশ থাকওেছ প্রায় নিষ্ক্রীয়।

অনুসন্ধানে জানা যায়, ভারত থেকে ফেন্সিডিলের চালান আনার পথে  শীর্ষ মাদক ব্যবসায়ী বেনাপোলের দক্ষীন কাগজপুকুর গ্রামের বাবু কলুর ছেলে তাজিম ও তার সহযোগি মাদক ব্যবসায়ি রাবেয়া খাতুনকে দৌলতপুর গ্রাম থেকে বিজিবি সদস্যরা আটক করে পুলিশে দেয়। আটকের মাত্র এক মাসের মধ্যে তাজিম  জামিনে  ফিরে আবার মাদকের সিন্ডিকেট পরিচালনা করছে। অভিযোগ রয়েছে তার কাছ থেকে এক শ্রেনীর আইন শৃংখলা রক্ষা বাহিনীর সদস্যরা মাসিক মাশোহারা পাওয়ায় সে এলাকায় দাপটের সাথে ঘুরে বেড়াচ্ছে। এছাড়া বেনাপোলের ভবাবেড় গ্রামের সোহেল ও আফরোজা, খড়িডাঙ্গা গ্রামের নুরুদ্দিন, গাতিপাড়া গ্রামের আমজাদ হোসেন রানা ও আনোয়ারা খাতুন, আমড়াখালীর আলাউদ্দিন, পুটখালীর দেলোয়ার হোসেন, বড় আঁচড়া গ্রামের ফারুক আলী ও রবি হোসেন। এসব মাদক ব্যবসায়িদের অনেকে জামিনে  বাড়িতে ফিরে প্রকাশ্য মাদক পাচারে লিপ্ত রয়েছে।

বেনাপোল সীমান্ত মাদক চোরাচালান ব্যবসায়িরা অতিদ্রুত বাড়ি ফিরে আসা সম্পর্কে  জানতে চাওয়া হলে পোর্ট থানার উপ-পরিদর্শক আব্দুল লাতিফ বলে, মাদক ব্যবসায়িরা জামিনে ফিরে আসা এটা বিজ্ঞ আদালতের ব্যাপার। তবে যারা ফিরে আসছে তাদের ওপর আমাদের নজরদারি রয়েছে।

উল্লেখ্য গত কয়েকদিনে শুধু বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে বিজিবি সদস্যরা প্রায় ৩ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এসময় ইয়াবা, গাজা সহ অন্যান্য ভারতীয় পন্য জব্দ করেছে।

নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ ভারত মৈত্রী ছাত্রীনিবাস উদ্বোধনকালে
বাংলাদেশ-ভারত মৈত্রীর বন্ধন মুক্তিযোদ্ধের সময় যেমন ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে -খাদ্যমন্ত্রী

মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: বাংলাদেশ-ভারত মৈত্রীর বন্ধন ১৯৭১ সালে মহান মুক্তিযোদ্ধের সময় যেমন ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। ১৯৭১ সালে মহান মুক্তিযোদ্ধের সময় ভারত আমাদের ঘর-বাড়ী, সহায় সম্বল হারা প্রায় এক কোটি বাঙ্গালীকে আশ্রয় দিয়ে, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, আমরা তা আজও মনে প্রাণে শ্রদ্ধার সাথে স্মরণ করি। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি আমাদের শুধু আশ্রয় দেননি, বাংলাদেশকে স্বীকৃতি ও মুক্তিযুদ্ধে সৈন্য, অস্ত্রদিয়ে সহযোগিতা করেছিলেন। সে সময় বাংলাদেশ-ভারত যে মৈত্রীর বন্ধনে আবদ্ধ হয়েছে, আজও তা অটুট রয়েছে এবং ভবিষ্যতেও অটুট থাকবে।
বাংলাদেশ-ভারত মৈত্রীর বন্ধন মুক্তিযোদ্ধের সময় যেমন ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে -খাদ্যমন্ত্রী

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শাংশৈল আদিবাসী স্কুল এন্ড কলেজ মাঠে বাংলাদেশ-ভারত মৈত্রী ছাত্রীনিবাস উদ্বোধন উপলক্ষে আয়োজত জনসভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন।
 
উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গলী দাস, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, নওগাঁ জেলা প্রশাসক মিজানুর রহমান, নওগাঁ পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম, ভারতীয় হাই কমিশনের ফাষ্ট সেক্রেটারী (পলিটিক্যান) নবনিতা চক্রবর্তী, সহকারী ভারতীয় হাই কমিশনার (রাজশাহী) সঞ্জিব কুমার ভাটি, খাদ্যমন্ত্রী একান্ত সচিব উপ-সচিব সহিদুজ্জামান, নিয়ামতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, এলজিইডি নওগাঁর নির্বাহী প্রকৌশলী নাইম উদ্দিন মিয়া, নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
 
প্রধান অতিথি বলেন, আমার নির্বাচনী এলাকা বরেন্দ্র এলাকা। এখানকার মানুষের বড় সমস্যা বিশুদ্ধ খাবার পানি। ভারত সরকার সেই বিশুদ্ধ খাবার পানির সমস্যা দূর করার জন্য ৪শটি ডিপ টিউবওয়েল স্থাপন করেছেন। আমি আশা করবো ভারতে যেই সরকার গঠন করুক বাংলাদেশের সাথে সম্পর্কের কোন অবনতি হবে না। বরং দিন দিন তা উন্নতীর দিকে যাবে।
 
প্রধান অতিথি আরো বলেন, আমার নির্বাচনী এলাকা সাপাহার উপজেলায় একটি স্থলবন্দর স্থাপনের পরিকল্পনা রয়েছে। ভারত সরকার তাতে সহযোগিতা করবে।
 
উল্লেখ্য ভারতের ২ কোটি ৪১ লাখ টাকা আর্থিক সহযোগিতায় নিয়ামতপুর উচ্চ বালিকা বিদ্যালয় এন্ড কলেজে ৪তলা ফাউন্ডেশন বিশিষ্ট দোতলা বাংলাদেশ-ভারত মৈত্রী ছাত্রীনিবাস এবং শাংশৈল আদিবাসী স্কুল এন্ড কলেজে দোতলা বাংলাদেশ-ভারত মৈত্রী ছাত্রীনিবাস নির্মান করা হয়।

নওগাঁর রাণীনগরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী-পুরুষ আটক

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৩ শত পিচ ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল মতিন (৩৭) ও নাছিমা বেগম (৫৫) নামে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে নওগাঁ জেলা গোয়েন্দা শাখা পুুুলিশ (ডিবি)। গত সোমবার দিনগত রাতে গোয়েন্দা পুলিশের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে রাণীনগর উপজেলার সদরের আব্দুল মতিনের বাড়িতে অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করে ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

আটককৃত আব্দুল মতিন উপজেলা সদর ইউনিয়নের পুর্ব বালূভরা গ্রামের মৃত এচাহক আলীর ছেলে এবং নাছিমা বেগম একই এলাকার বিষ্ণপুর গ্রামের ফজলুর রহমানের স্ত্রী। ঘটনায় রাতেই ডিবি পুলিশ বাদি হয়ে রাণীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

জানতে চাইলে মামলার বাদী এসআই মিজানুর রহমান বলেন, আব্দুল মতিনের বাড়িতে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। আটক নাছিমা বেগম ইয়াবা ট্যাবলেট গুলো আব্দুল মতিনের নিকট বিক্রি করে চলে যাবার আগেই আমরা সেখানে পৌঁছে তাদরকে আটক করেছি।

ঝালকাঠিতে অভিযানে শিক্ষক দম্পত্তির কোচিং সেন্টার সিলগালা

রিপোর্ট  : ইমাম বিমান: ঝালকাঠিতে ভ্রাম্যমান আদালতের অভিযানে শিক্ষক দম্পত্তির কোচিং সেন্টার সিলগালা। ৫ মে রবিবার বেলা ১২টায় শহরের হোগলাপট্টি এলাকায় শিক্ষক দম্পত্তির গড়া তহমিনা কোচিং সেন্টারটি সিলগালা করে দেওয়া হয়।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝালকাঠির সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন্নেছা বেগম এ অভিযান পরিচালনা করেন। এ সময় কচিং সেন্টার পরিচালনাকারী শিক্ষক দম্পত্তি ভবিষ্যতে আর কোচিং সেন্টার পরিচালনা করবেন না মর্মে  শিক্ষক দম্পতি নুরুল ইসলাম ও তাহমিনা বেগম মুচলেকা দেন। 
ঝালকাঠিতে অভিযানে শিক্ষক দম্পত্তির কোচিং সেন্টার সিলগালা
 
এ বিষয় ঝালকাঠির সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন্নেছা বেগম জানান, সরকারি নির্দেশ অমান্য করে কোচিং সেন্টার পরিচালনা করে আসছিল শিক্ষক দম্পতি। তাঁরা বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের কোচিং সেন্টারে পড়াতেন। সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। এসময় শিক্ষার্থীদের পড়ানো অবস্থায় দুই শিক্ষককে পাওয়া যায়। তাদের কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget