Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁর আত্রাইয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

আত্রাই (নওগাঁ): নওগাঁর আত্রাইয়ে ৫০পিচ ইয়াবাসহ আব্দুর রাজ্জাক (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
 
জানা যায়, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ভবানীপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আব্দুর রাজ্জাক উপজেলার ভবানীপুর গ্রামের জবেদ আলী খাঁনের ছেলে।
 
এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আব্দুর রাজ্জাক নামে এক মাদক ব্যবসায়ী মটরসাইকেলে ইয়াবার একটি চালান নিয়ে ভবানীপুর বাজারে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুতসোম সরকার সঙ্গীয় ফোর্সসহ ভবানীপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী আব্দুর রাজ্জাককে মটরসাইকেলসহ আটক করে। এ সময় তার কাছে থেকে ৫০পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরো জানান তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়োন্ত্রণ আইনে একটি মামলা রেকর্ড করা হয়েছে। সোমবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নওগাঁয় আন্তর্জাতিক মিডত্তয়াইফ ও নাসের্স দিবস পালিত

ফারমান আলী, নওগাঁ: কেক কাটা, ফেষ্টুন উড়ানো, বর্ন্যাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় আন্তর্জাতিক মিডত্তয়াইফ ও নাসের্স দিবস পালিত হয়েছে।

রবিবার সকালে নার্স ট্রেনিং ইন্সটিটিউট চত্বর থেকে একটি বর্ন্যাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে সদর হাসপাতাল নার্স ট্রেনিং ইন্সটিটিউটে এক আলোচনা সভা অনুৃষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সদর হাসপাতালে তত্বাবধায়ক ডা: রওশন আরা খানম।
 
এ সময় প্রাইম নার্সিং ইন্সটিটিউটের অধ্যক্ষ মোছা. সফুরা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ইকবাল হোসেন (পিপিএম), অতিরিক্ত পুালশ সুপার রাশিদুল হক, সদর হাসপাতালের আর এম ও মুনির আলী আকন্দ, ডা: ইসকেন্দার হোসেন, সুপার সুফিয়া খাতুন,জেবুন নেছা, গোলাম কবির খান, আতিকুর রহমান, ফারুক হোসন প্রমুখ বক্তব্য রাখেন।
 
এসময় নতুন ছাত্রী সহ অন্যন্যা নার্সরা উপস্থিত ছিলেন। পরে নার্সিং ইন্সটিটিউটে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


বন্ধ করলেও উঠছেনা নদী থেকে ড্রেজার মেশিন
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আত্রাই নদীর মহিষবাথান ঘাট সহ বিভিন্ন পয়েন্টে বালু উত্তোলন বন্ধ করলেও উঠছেনা নদী থেকে অবৈধ ড্রেজার মেশিন। দীর্ঘদিন বালু উত্তোলনে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মারাত্বক হুমকীর মূখে পড়লেও বালু দস্যুরা ২-৪ দিন বন্ধ থাকার পর আবারও বীরদর্পে বালু উত্তোলন করছে। তাই তারা সুকৌশল অবলম্বন করে আপাতত বালু উত্তোলন বন্ধ করলেও তুলছেনা নদী থেকে অবৈধ ড্রেজার মেশিন। বালু লুটপাট মহোৎসবে প্রতিদিন শতশত বালুবাহি গাড়ী বা ট্রাক বেপরোয়া চলাচলে নষ্ট হচ্ছে এলাকার রাস্তাঘাট। নদীর তলদেশ গর্ত করে ড্রেজিং করে বালু উত্তোলন করায় হুমকীর মুখে পড়ছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ ফসলী জমি।
 
এলাকাবাসী জানায়, ৩ মে শুক্রবার উপজেলা নির্বাহী অফিসার থানা পুলিশ সংগে নিয়ে  মহিষবাথান ঘাটে বালু উত্তোলন বন্ধ করেছে কিন্তু নদী থেকে ড্রেজার মেশিন তুলে ফেলা হয়নি। দু’একদিন পর তারা আবারও বালু উত্তোলন শুরু করবে। এলাকাবাসী বালু উত্তোলন বন্ধসহ নদী থেকে ড্রেজার মেশিন তুলে ফেলার দাবী জানান। এভাবে মহিষবাথান ঘাটে বালু উত্তোলন অব্যাহত থাকলে এলাকাবাসী মারাত্বক ক্ষতির মুখে পড়বে। বালুদস্যুরা প্রভাবশালী হওয়ায় কাউকে তোয়াক্কা করছে না। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী বিভিন্ন পত্র-পত্রিকার উদ্ধৃতি দিয়ে জানায় সারা দেশে বিভিন্ন নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ করে দিয়েছে। বগুড়া করতোয়া নদীতে ড্রেজার মেশিন পুড়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। শুধু লোক দেখানো ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কোন ফল হবে না।
 
বালুমহাল ও মাটি ব্যবস্থাপণা আইন ২০১০ এর ধারা ৫ এর ১ উপধারা অনুযায়ী পাম্প বা ড্রেজিং বা অন্য কোন মাধ্যমে ভূ-গর্ভস্থ  বালু বা মাটি উত্তোলন করা যাইবে না। ধারা ৪ (খ) অনুযায়ী সেতু কালভার্ট, ড্যাম, ব্যারেজ, বাঁধ, সড়ক, মহাসড়ক, বন, রেললাইন অন্যান্য গুরুত্বপূর্ন সরকারী ও বেসরকারী স্থাপনা হইলে অথবা আবাসিক এলাকা হইতে সর্বনিম্ন এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন করা যাইবে না। কিন্তু বালু দস্যুরা কোন নীতিমালা তোয়াক্কা করে না। এলাকাবাসী নদী থেকে অবৈধ ড্রেজার মেশিন তুলে ফেলাসহ বাঁধ ভাঙ্গনের কবল থেকে এলাকাবাসীকে রক্ষা করতে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবী জানান।
 
নাম প্রকাশ না করার শর্তে বালু তোলার কাজে জড়িত কয়েকজন শ্রমিক জানান, প্রশাসনের লোকজন অভিযানে আসার আগেই এলাকায় খবর চলে আসে। এ কারণে কর্মকর্তারা আসার আগেই ব্যবসায়ীরা কিছু মেশিন সরিয়ে নেয়। অভিযানের পর সুযোগ বুঝে আবার বালু তোলা অব্যাহত রাখা হয়।
 
নদী পারের এক গৃহবধু জানান, সারা বছর বালু উত্তোলন করার ফলে বর্ষা মৌসুমে নদী ভরে যাওয়ার পর যখন নদীর পানি কমে যায় তখন বাঁধের সিসি ব্লক ধসে পড়ে। তিনি আরো জানান, বালু আনা নেয়ার জন্য ট্রাক্টর ব্যবহার করছে বালু ব্যবসায়িরা। এসব ট্রাক্টর গ্রামের রাস্তা-ঘাটের বারোটা বাজিয়ে দিয়েছে। বালু বহনকারী ট্রাক-ট্রাক্টর চলাচলে ধুলো-বালি উড়ে রাস্তার দু-পার্শ্বের বাড়ি ঘর বসবাসের অযোগ্য ও জন স্বাস্থ্য হুমকির মুখে পড়েছে।
 
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন এর সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, গত শুক্রবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালু উত্তোলন বন্ধ করে দিয়েছি এবং ঘর দরজা যা ছিল ভেঙ্গে দিয়েছি।

নওগাঁর সাপাহার জবই বিল খননকালে আবারো কঙ্কাল উদ্ধার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহারে জবই বিলে পানি সংরক্ষণ প্রকল্পের অধিনে বিলের দোহারা খাড়ি খনন কালে আবারো ওই বিলের মহিষডাঙ্গা ঘাটে ব্রীজের দক্ষিন পার্শ্বে মাটির তলা হতে মানব দেহের কঙ্কাল মাথার খুলি বুকের হাড় সহ প্রায় ৫খন্ড হাড় পাওয়া গেছে।রবিবার সকাল ১০টার দিকে পানি উন্নয়ন বোর্ডের লোকজন খাড়ি খননকালে ড্রেজার মেশিনের ফলার সাথে উঠে এলে হাড়গুলো উঠে এসেছে।
 
জানা গেছে, পানি কউন্নয়ন বোর্ডের লোকজন এসকেভেটর মেশিন দ্বারা জবই বিলের ওই অংশে খনন কাজ পরিচালনা করার সময় মাটির ৬-৭ ফিট নিচ থেকে আবারো এই মাথার খুলি সহ হাড় গোড়গুলো মেশিনের ফলায় ওঠে আসে। সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়লে আবারো এলাকার শত শত উৎসুক জনতা হাড় গোড়গুলি একনজর দেখতে বিলের ওই অংশে ভিড় জমায়। বহু পুরনো এই হাড় গোড়গুলো দেখে অনেক বয়স্ক মানুষ মন্তব্য করে বলেন যেহেতু বিলটি জবই গ্রামের পার্শ্বে অবস্থিত সে কারণে ১৯৭১সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালে সাপাহার উপজেলার জবই গ্রামটি পাকবাহিনীর দোসর রাজাকার আলবদরদের গ্রাম ছিল, স্বাধীনতার পরে অনেকেই ওই গ্রামটিকে দ্বিতীয় পাকিস্তান হিসেবে চিনত এবং স্বাধীনতার অনেক পরেও ওই গ্রামটিতে জাতীর জনক বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষন এর রেকর্ড বাজানো নিষিদ্ধ ছিল। সে সময় হয়ত রাজাকার ও পাকবাহিনীরা নিরহ কোন বাঙালী মানুষকে ধরে হত্যা করে হয়ত তাদের লাশ ওই এলাকায় পুতে রেখেছিল। আবার অনেকের মতে হাড় গোড়গুলি অতীতে কোন নৌকা ডুবি মানুষেরও হতে পারে বলে মন্তব্য করেছেন । 
 
উল্লেখ্য যে, গত ২৮এপ্রিল বিলের অন্যঅংশে ১০পিচ মানবদেহের কঙ্কাল/হাড় পাওয় গিয়েছিল এবং প্রায় ৫বছর পূর্বেও বিলের ওই খাড়ী খননকালে অসংখ্য হাড় গোড় পাওয়া গিয়েছিল, সেময় ওই হাড় গোড়গুলি শিরন্টি ইউপি চেয়ারম্যান মাও: আব্দুল বাকি সংরক্ষণ করেছিল বলে জানা গেছে।
 
সাপাহার  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ এর সাথে কথা হলে তিনি জানান বিষয়টি আমিও লোক মুখে শুনেছি। হাড় গোড়গুলি বহু পুরনো, সম্প্রতিকালের কোন ঘটনা না হওয়ায় সেগুলিকে অন্যত্র মাটির নিচে পুতে রাখা হচ্ছে বলে তিনি জানান।

ঝালকাঠিতে সন্তানকে আত্মীয়ের বাসায় রেখে শিক্ষিকার আত্মহত্যা

রিপোর্ট : ইমাম বিমান: ঝালকাঠিতে গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলে এক কলেজ শিক্ষিকার আত্মহত্যা ঘটনা ঘটেছে।

শনিবার বিকেলে শহরের রোনালসে রোডস্থ  নিজ বাসায় গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলে সদর উপজেলাধীন আকলিমা মোয়াজ্জেম কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক মোসা: তানিয়ার (৩২)  আত্মহত্যার খবর পাওয়া গেছে। তানিয়ার স্বামী ঝালকাঠি জজ কোর্টের এ্যাডভোকেট মো: জাকারিয়া রহমান জিহাদ।  ঘটনার পূর্বে তানিয়া তার ২ কন্যা সন্তানকে একই ভবনের ৩ তলায় আত্মীয়ের বাসায় রেখে সকলের অগচরে আত্মহত্যা করেন। তবে আত্মহত্যার সঠিক কারন জানা যায়নি। 

এ বিষয় ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শোণিত কুমার গায়েন মুঠো ফোনে জানান, আমরা ঘটনা স্থানে যাওয়ার পর দেখি তার ব্যবহৃত ওড়নার সাথে প্যাচিয়ে আত্মহত্যা করেছে। লাশ পোষ্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করেছি। এ বিষয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। এখন পর্যন্ত থানায় কেহ অভিযোগ করেননি।

শার্শার আমড়াখালী খাল থেকে যুবকের লাশ উদ্ধার

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধিঃ বেনাপোল  শার্শার সীমারেখা আমড়াখালী নামক স্থান থেকে সালাম (৩২) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।মৃত সালাম বেনাপোল পাঠবাড়ি গ্রামের জাফর আলীর ছেলে। রবিবার সকাল ৯ টার সময় শার্শা থানার পুলিশ লাশটি উদ্ধার করে।

স্থানীয়রা জানায় সকালে লাশটি আমড়াখালী বিজিবি চেকপোষ্টের দক্ষিনপাশে রেল ব্রিজের নীচে খালের ভিতর পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। এরপর বেনাপোল ও শার্শা থানার পুলিশ এসে দেখে লাশটি শার্শা থানার অংশে পড়ে আছে। তখন শার্শা থানার পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শার্শা থানার এসআই মোয়াজ্জেম হোসেন আমাদের বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলামকে বলেন, লাশের গায়ে ও কোন আঘাতের চিহৃ নেই। লাশটি আপাতত থানায় নিয়ে পরে মর্গে পাঠিয়ে জানা যাবে কিভাবে সে মারা গেল। এছাড়া তদন্ত করে লাশটির বিস্তারিত জানা যাবে।

স্থানীয়রা জানায় যখন লাশটির গায়ে কোন আঘাতের চিহৃ নেই তখন ধারনা করা হচ্ছে ওই যুবককে পানিতে চুবিয়ে শ্বাসরোধ করে মারা হয়েছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget