Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

যথাযোগ্য মর্যাদায় নওগাঁয় মহান মে দিবস পালিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মে দিবস পালিত হয়েছে। দিবসটি  উপলক্ষে আজ বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের আয়োজনে জেলা স্কুল মাঠ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে র‌্যালিটির নের্তৃত্বদেন জেলা প্রশাসক মো: মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে র‌্যালীতে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো: ইকবাল হোসেন পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুব আলম, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, নওগাঁ পৌর আওয়ামীলীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী দেওয়ান ছেকার আহম্মেদ শিষাণ, সাধারণ সস্পাদক আলহাজ্ব মোহাম্মাদ আলী, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন নওগাঁ জেলা শাখার সভাপতি এ্যাড খোদাদাদ খান পিটু, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন নওগাঁ জেলা শাখার মে-দিবস উৎযাপন কমিটির আহবায়ক মাহমুদুন নবী বেলাল, যুগ্ম-আহবায়ক আসলাম শেখ প্রমুখ। এ ছাড়া উক্ত র‌্যালীতে অংশগ্রহন করে বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন নওগাঁ জেলা শাখা, জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কার্ভাডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের শত শত শ্রমিকরা। সব শ্রমিক সংগঠন আজ দিন ব্যাপি মহান মে দিবসের বিভিন্ন কর্মসুচী পালন করছেন।

নওগাঁয় মহান মে দিবস পালিত

নওগাঁ জেলা প্রতিনিধি: “মালিক শ্রমিক ঐক্য গড়ি, উন্নয়নের শপথ গড়ি“ এই প্রতিপাদ্য নিয়ে বর্ন্যাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় মহান মে দিবস পালিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের জিলা স্কুল থেকে মহান মে দিবস উপলক্ষ্যে একটি বর্ন্যাঢ্য র‌্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে গিয়ে শেষ হয়। র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মো. শাহনেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হকসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। বক্তরা মে দিবসের উপর বিস্তারিত আলোচনা করেন। এসময় র‌্যালী ও আলোচনা সভায় বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিকরা উপস্থিত ছিলেন।
 
অপর দিকে আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে জেলা জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে একটি র‌্যালী বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি আব্দুল মালেক। পরে দলীয় কার্যালয়ে জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি জহুরুল ইসলাম মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে মাহমুদুল হক সোহেলসহ জেলা জাতীয় শ্রমিকলীগের প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
 
অন্যদিকে বিএনপির দলীয় কার্যালয় থেকে জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে একটি র‌্যালী বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা শ্রমিক দলের সভাপতি হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা লে: কর্নেল অব: আব্দুল লতিফ খান, জেলা বিএনপির সভাপতি সভাপতি  ও পৌর মেয়র আলহাজ্ব নাজমুল হক সনি, সিনিয়র সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সাবেক এমপি ও জেলা বিএনপির সহ-সভাপতি রায়হান আকতার রনি, সাবেক সহ সভাপতি মাষ্টার হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আমিনুল হক বেলাল, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন ও শফিউল আজম ওরফে ভিপি রানা, জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক দীপক কুমার কুন্ডুসহ প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও বিভিন্ন সংগঠন পৃথক পৃথক ভাবে র‌্যালী ও আলোচনা সভা করে।

ঝালকাঠিতে মৌলিক চাহিদা বঞ্চিত ৫ সন্তানের জননী নব্বইয়ার্ধ সরবানুর মানবেতর জীবন

রিপোর্ট : ইমাম বিমান: ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলাধীন  ৬নং মঠবাড়িয়া ইউনিয়নস্থ বাঘরী গ্রামের মৃত তাহের মল্লিকের স্ত্রী পাঁচ সন্তানের জননী আজ মৌলিক চাহিদা থেকে বঞ্চিত।  নব্বইয়ার্ধ বয়সের বৃদ্ধা সরবানু মানবেতর জীবন যাপন যেন দেখার কেউ নেই।
ঝালকাঠিতে মৌলিক চাহিদা বঞ্চিত ৫ সন্তানের জননী নব্বইয়ার্ধ সরবানুর মানবেতর জীবন
 
মানুষের জীবনের পাঁচটি মূল মৌলিক চাহিদার মধ্যে অধিকাংশ খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসা থেকে বঞ্চিত সরবানুর বাসস্থান আজ জরাজীর্ন গোয়ালঘরের পাশে নরবড়ে ছোট্র কুঠরিতে।

৩ ছেলে ও ২ মেয়ে সন্তানের জননী সরবানু। আর এই ৫ সন্তানের মধ্যে বর্তমানে ২ ছেলে ও ২ মেয়ে সন্তান জীবিত এবং যাদের আয় সীমিত। সন্তানদের আয়ই যখন সীমিত তখন মা হয়তো থাকেন নিন্দিত। আর এই নিন্দিত মায়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রকাশ পেলে শুরু হয় আলোচনা-সমালোচনা। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সরবানু ও তার পরিবারের প্রতি সুদৃষ্টি কামনা তথা আর্থিক সাহায্যের জন্য অনেকেই বিত্তবানদের 
এগিয়ে আসার আহবান জানিয়েছেন


যশোরের শার্শায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নারীর মৃত্যু

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধিঃ শার্শার আফিল জুট মিলের সামনে সখিনা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নারীর ট্রেনে কাটা পাড়ে মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ৩ টার সময় খুলনা থেকে বেনাপোল গামি কমিউটর ট্রেনে  কাটা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই বৃদ্ধ নারীর।
যশোরের শার্শায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নারীর মৃত্যু

স্থানীয়রা জানায়, বৃদ্ধ সখিনা সাতক্ষীরা জেলার মুছা সানার স্ত্রী। তার মেয়ে ও জামাই আফিল জুট মিলে চাকুরী করে। মেয়ে জামাইর সাথে দেখা করতে জুট মিলে যাওয়ার সময় রেল লাইন পার হতে গেলে দ্রুতগামী ট্রেনটিতে কাটা পড়ে ওই নারী। বেনাপোল থেকে খুলনা ফিরে যাওয়ার সময় লাশ জিআরপি পুলিশ ময়না তদন্তর জন্য নিয়ে যায়।

শার্শা থানা পুলিশ ঘটনার সত্যতা আমাদের বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলামকে নিশ্চিত করেছেন।

নওগাঁয় মৌসুমী’র ৩ লক্ষ টাকা শিক্ষাবৃত্তি প্রদান

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর উকিলপাড়ায় মৌসুমী সংস্থার ঋণ কার্যক্রমভুক্ত সদস্যদের ছেলে মেয়েদের মধ্যে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪.০০ থেকে ৪.৯৯ প্রাপ্ত ২৫ জন শিক্ষার্থীকে ১২হাজার টাকা করে মোট ৩ লক্ষ টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সংস্থার প্রধান কার্যালয়ে মৌসুমী’র সভাপতি মাহবুবার রহমানের সভাপতিত্বে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। বিশেষ অতিথী ছিলেন নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. মোস্তাফিজার রহমান, নওগাঁ সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ আব্দুল হাই, মৌসুমীর প্রধান নির্বাহী মো.হোসেন শহীদ ইকবাল (রানা), উপ-প্রধান নির্বাহী গৌতম কুমার ঘোষ, পরিচালক এরফান আলী প্রমূখ।


 নওগাঁর সাপাহারে রিক কর্তৃক অতিদরিদ্রদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার বিভিন্ন ইউনিয়নের অতিদরিদ্র সদস্যের সন্তানদের উন্নত কারিগরী প্রশিক্ষন শেষে কর্মক্ষেত্রে সফলতা অর্জনকারী ও সেরা কিশোরী ক্লাবের সদস্যদের মাঝে বিনামুল্যে বই সহ প্রয়োজনীয় উপকরণ বিতরন করা হয়। মঙ্গলবার বিকেল ৩টায় নওগাঁ-১ এরিয়া কার্যালয়ে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর উদ্যোগে ও ইউপিপি- উজ্জীবিত কম্পোনেন্টের আওতায় উপজেলার ১০ জন বৈদ্যুতিক হাউজ ওয়ারিং কাজে প্রশিক্ষিতদেরকে সকল প্রকার যন্ত্রপাতি,১১জন সেলাই মেশিন প্রশিক্ষিত অসহায় নারীকে পুঁজি হিসেবে কাপড় ও ৬টি কিশোরী ক্লাবে বিভিন্ন প্রকার বই, সেল্ফ, কেরাম বোর্ড সহ খেলনা সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি নওগাঁ জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। রিক-নওগাঁ জোনের জোনাল ম্যানেজার মুহাম্মদ আব্দুল আলীম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, পোরশা উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত) নাজমুল হামিদ রেজা,এসিল্যান্ড সহরাব হোসেন, নওগাঁ-১ এর এরিয়া ম্যানেজার মুঞ্জুরুল করিম রিকের শাখা ব্যবস্থাপক রানা আহম্মেদ, পিও স্যোসাল মিজানুর রহমান,শহিদুল ইসলাম,ইউসুফ ্আলী প্রমূখ। 

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget