Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

ঝালকাঠিতে মৌলিক চাহিদা বঞ্চিত ৫ সন্তানের জননী নব্বইয়ার্ধ সরবানুর মানবেতর জীবন

রিপোর্ট : ইমাম বিমান: ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলাধীন  ৬নং মঠবাড়িয়া ইউনিয়নস্থ বাঘরী গ্রামের মৃত তাহের মল্লিকের স্ত্রী পাঁচ সন্তানের জননী আজ মৌলিক চাহিদা থেকে বঞ্চিত।  নব্বইয়ার্ধ বয়সের বৃদ্ধা সরবানু মানবেতর জীবন যাপন যেন দেখার কেউ নেই।
ঝালকাঠিতে মৌলিক চাহিদা বঞ্চিত ৫ সন্তানের জননী নব্বইয়ার্ধ সরবানুর মানবেতর জীবন
 
মানুষের জীবনের পাঁচটি মূল মৌলিক চাহিদার মধ্যে অধিকাংশ খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসা থেকে বঞ্চিত সরবানুর বাসস্থান আজ জরাজীর্ন গোয়ালঘরের পাশে নরবড়ে ছোট্র কুঠরিতে।

৩ ছেলে ও ২ মেয়ে সন্তানের জননী সরবানু। আর এই ৫ সন্তানের মধ্যে বর্তমানে ২ ছেলে ও ২ মেয়ে সন্তান জীবিত এবং যাদের আয় সীমিত। সন্তানদের আয়ই যখন সীমিত তখন মা হয়তো থাকেন নিন্দিত। আর এই নিন্দিত মায়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রকাশ পেলে শুরু হয় আলোচনা-সমালোচনা। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সরবানু ও তার পরিবারের প্রতি সুদৃষ্টি কামনা তথা আর্থিক সাহায্যের জন্য অনেকেই বিত্তবানদের 
এগিয়ে আসার আহবান জানিয়েছেন


যশোরের শার্শায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নারীর মৃত্যু

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধিঃ শার্শার আফিল জুট মিলের সামনে সখিনা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নারীর ট্রেনে কাটা পাড়ে মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ৩ টার সময় খুলনা থেকে বেনাপোল গামি কমিউটর ট্রেনে  কাটা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই বৃদ্ধ নারীর।
যশোরের শার্শায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নারীর মৃত্যু

স্থানীয়রা জানায়, বৃদ্ধ সখিনা সাতক্ষীরা জেলার মুছা সানার স্ত্রী। তার মেয়ে ও জামাই আফিল জুট মিলে চাকুরী করে। মেয়ে জামাইর সাথে দেখা করতে জুট মিলে যাওয়ার সময় রেল লাইন পার হতে গেলে দ্রুতগামী ট্রেনটিতে কাটা পড়ে ওই নারী। বেনাপোল থেকে খুলনা ফিরে যাওয়ার সময় লাশ জিআরপি পুলিশ ময়না তদন্তর জন্য নিয়ে যায়।

শার্শা থানা পুলিশ ঘটনার সত্যতা আমাদের বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলামকে নিশ্চিত করেছেন।

নওগাঁয় মৌসুমী’র ৩ লক্ষ টাকা শিক্ষাবৃত্তি প্রদান

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর উকিলপাড়ায় মৌসুমী সংস্থার ঋণ কার্যক্রমভুক্ত সদস্যদের ছেলে মেয়েদের মধ্যে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪.০০ থেকে ৪.৯৯ প্রাপ্ত ২৫ জন শিক্ষার্থীকে ১২হাজার টাকা করে মোট ৩ লক্ষ টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সংস্থার প্রধান কার্যালয়ে মৌসুমী’র সভাপতি মাহবুবার রহমানের সভাপতিত্বে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। বিশেষ অতিথী ছিলেন নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. মোস্তাফিজার রহমান, নওগাঁ সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ আব্দুল হাই, মৌসুমীর প্রধান নির্বাহী মো.হোসেন শহীদ ইকবাল (রানা), উপ-প্রধান নির্বাহী গৌতম কুমার ঘোষ, পরিচালক এরফান আলী প্রমূখ।


 নওগাঁর সাপাহারে রিক কর্তৃক অতিদরিদ্রদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার বিভিন্ন ইউনিয়নের অতিদরিদ্র সদস্যের সন্তানদের উন্নত কারিগরী প্রশিক্ষন শেষে কর্মক্ষেত্রে সফলতা অর্জনকারী ও সেরা কিশোরী ক্লাবের সদস্যদের মাঝে বিনামুল্যে বই সহ প্রয়োজনীয় উপকরণ বিতরন করা হয়। মঙ্গলবার বিকেল ৩টায় নওগাঁ-১ এরিয়া কার্যালয়ে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর উদ্যোগে ও ইউপিপি- উজ্জীবিত কম্পোনেন্টের আওতায় উপজেলার ১০ জন বৈদ্যুতিক হাউজ ওয়ারিং কাজে প্রশিক্ষিতদেরকে সকল প্রকার যন্ত্রপাতি,১১জন সেলাই মেশিন প্রশিক্ষিত অসহায় নারীকে পুঁজি হিসেবে কাপড় ও ৬টি কিশোরী ক্লাবে বিভিন্ন প্রকার বই, সেল্ফ, কেরাম বোর্ড সহ খেলনা সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি নওগাঁ জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। রিক-নওগাঁ জোনের জোনাল ম্যানেজার মুহাম্মদ আব্দুল আলীম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, পোরশা উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত) নাজমুল হামিদ রেজা,এসিল্যান্ড সহরাব হোসেন, নওগাঁ-১ এর এরিয়া ম্যানেজার মুঞ্জুরুল করিম রিকের শাখা ব্যবস্থাপক রানা আহম্মেদ, পিও স্যোসাল মিজানুর রহমান,শহিদুল ইসলাম,ইউসুফ ্আলী প্রমূখ। 

নওগাঁয় জঙ্গীবাদ, সন্ত্রাস, মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধের লক্ষ্যে ইমাম ও শিক্ষকদের সাথে জেলা পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধিঃ জঙ্গীবাদ, সন্ত্রাস, মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধের লক্ষ্যে ইমাম ও শিক্ষকদের সাথে নওগাঁ জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পুলিশ লাইনস ড্রিল সেডে পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক ও ফারজানা হোসেন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হাই, ডিআইও ওয়ান মোসলেম উদ্দীন, জেলা প্রেস ক্লাবের সভাপতি নবির উদ্দীন, ইসলামিক ফাউন্ডেশানের উপ-পরিচালক গোলাম মোস্তাফা, মসজিদ ভিত্তিক শিশু ও গন শিক্ষা কার্যক্রমের জেলা সভাপতি ক্বারী মাওলানা মো. রমজান আলী, জেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা মো. আব্দুল ওয়াহেদ আল কাদরী, পুৃলিশ লাইন্স জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. আব্দুর রাজ্জাক প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা সমাজ থেকে জঙ্গীবাদ, সন্ত্রাস, মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করেন। সভায় জেলার ইমাম মোয়াজ্জিম, শিক্ষার্থী এবং পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

নওগাঁর সাপাহারে জবই বিল খননকালে মানব কঙ্কাল উদ্ধার

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবই বিলের দোহারা খাড়ী খনন কালে জবই বিলের চ্যালাঘাটি নামক স্থান হতে মানব দেহের মাথার খুলি বুকের হাড়সহ প্রায় ১২ খন্ড হাড় গোড় উদ্ধার করা হয়েছে। গত শনিবার দুপুরে পানি উন্নয়ন বোর্ডের খনন কাজ চলার সময় মাটির সাথে এ হাড় গোড়গুলি উঠে আসলে লোকজন তা উদ্ধার করে।
 
স্থানীয় লোকজন সুত্রে জানাগেছে, পানিউন্নয়ন বোর্ডের লোকজন এ্যাসকেভেটর মেশিন দ্বারা জবই বিলের ওই অংশে খনন কাজ পরিচালনা করার সময় মাটির ৬-৭ ফিট নিচ থেকে এই মাথার খুলিসহ হাড় গোড়গুলো মেশিনের ফলায় ওঠে আসে। সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়লে এলাকার শত শত উৎসুক জনতা হাড় গোড়গুলি একনজর দেখতে বিল এলাকায় ভিড় জমায়। বহু পুরনো এই হাড় গোড়গুলো দেখে অনেক বয়স্ক মানুষ মন্তব্য করে বলেছেন যে, ১৯৭১সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালে সাপাহার উপজেলার জবই গ্রামটি পাকবাহিনীর দোসর রাজাকার আলবদরদের গ্রাম ছিল, স্বাধীনতা যুদ্ধের সময় ওই গ্রামটিকে দ্বিতীয় পাকিস্তান হিসেবে লোকজন চিনত। সে সময় হয়ত রাজাকার ও পাকবাহিনীরা নিরহ কোন বাঙালী মানুষকে ধরে হত্যা করে লাশ ওই এলাকায় পুতে রাখতে পারে। আবার অনেকের মতে হাড় গোড়গুলি অতীতে কোন নৌকা ডুবির শিকার মানুষেরও হতে পারে বলে মন্তব্য করেছেন। হাড় গোড়গুলি বের হওয়া বিষয়ে খনন কাজের দেখা শুনার দায়িত্বে থাকা বাবু নামের একজনের সাথে কথা হলে প্রথমে তিনি বিষয়টি এড়িয়েযান পরে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন যে, বিষয়টি আমি গত রবিবারে শুনেছি এবং সোমবার দেখে তা  আমার কর্তৃপক্ষকে জানিয়েছি।

এব্যাপারে সাপাহার  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ জানান, আমিও বিষয়টি লোক মুখে শুনেছি এবং বহুকাল পূর্বে বিলের ওই অংশে হিন্দু সম্প্রদায়ের শশ্মান ঘাট ছিল যদি তাই হয়ে থাকে তাহলে হাড় গোড়গুলো শশ্মান ঘাটের হতে পারে। তবে কয়েকদিন যাবত মানুষের কঙ্কাল বা হাড়গোড় বিল এলাকায় পড়ে থাকলেও কর্তৃপক্ষই এখন পর্যন্ত সে হাড়গোড়গুলো সেখান থেকে উদ্ধার করেনি বিষয়টি নিয়ে উপজেলার অভিজ্ঞ মহলে সমালোচনার সৃষ্ঠি হয়েছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget