Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নুসরাত জাহান রাফির হত্যার বিচারের দাবীতে নওগাঁয় মানববন্ধন

নওগাঁ প্রতিনিধিঃ ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসা কেন্দ্রে আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফির হত্যার বিচারের দাবীতে নওগাঁয় মানব বন্ধন কর্মসৃচি পালন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ নওগাঁ জেলা শাখা। রবিবার সকালে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের প্রধান সড়কে ঘন্টাকাল ব্যাপী এ মানব বন্ধন কর্মসুচী পালন করে। বাংলাদেশ মহিলা পরিষদ নওগাঁ জেলার শাখার সভাপতি জহুরা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানব বন্ধন চলাকালে সংগঠনের সাধারন সম্পাদক নুরজাহান বেগম, সাংগঠনিক সম্পাদক পারভীন আকতার, লিগ্যাল এইড সম্পাদক মমতাজ বেগম প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন বাংলাদেশে এমন হত্যাকান্ড যেন আর না হয় তাই দ্রুত রাফির হত্যকারীদের দৃষ্টান্ত মুলক সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। তাহলে এই শাস্তি দেখে আর কোন মানুষ এরকম ঘটনা ঘটাতে সাহস পাবে না।

নওগাঁয় নানা আয়োজনে সপ্তাহব্যাপী বিভিন্ন কার্যক্রমে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০১৯

আতাউর শাহ্, নওগাঁ : "খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন" প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণ্যাঢ্য র‌্যালীর মাধ্যমে শুরু হয় সপ্তাহব্যাপী বিভিন্ন কার্যক্রম। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মোঃ মিজানুর রহমান, সিভিল সার্জন ডা: মো. মুমিনুল হক, স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: জাহিদ নজরুল চৌধুরী, এমডিসি ডা: আশীষ কুমার সরকার, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো: মাহবুবুর রহমান চৌধুরী, স্বাস্থ্যকর্মী এবং সাংবাদিকবৃন্দ, প্রমূখ।

পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা সাংবাদিক ইউনিয়ন/জেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়, সুসজ্জিত গাড়ীর মাধ্যমে মাইকে শহরের বিভিন্ন স্থানে পুষ্টিকথা প্রচারসহ জেলা উপজেলায় পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের নিয়ে পুষ্টি বিষয়ক আলোচনা সভা করে।

বউ শ্বাশুড়িদের বিভিন্ন রান্না প্রতিযোগিতা এবং শাকসবজি ও খাবারের পুষ্টিমান যাচাই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিশুদের নিয়ে চিত্রাংকন এবং অটিজম বিষয়ক আলোচনা ও বয়স্কদের সুস্থতা ও সুস্বাস্থ্যের জন্য পুষ্টির প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা এবং প্রচারের ব্যবস্থা করেন সিভিল সার্জন ডা: মুমিনুল হক।

সিভিল সার্জন ডাঃ মোঃ মুমিনুল হক এর নির্দেশনায়, জেলার সকল কমিউনিটি ক্লিনিকে ও চলছে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা আয়োজনে পুষ্টি সেবা সপ্তাহ-২০১৯। নওগাঁ সদর উপজেলা চন্ডিপুর ইউনিয়নের ইলসাবাড়ি কমিউনিটি ক্লিনিকে দেখা যায় মা ও শিশুদের ভিড় জমানো ছিল চোখে পড়ার মতো। উক্ত ক্লিনিকে দেখা যায় পুষ্টি সম্পর্কে স্বাস্থ্য বার্তা পৌছে দিতে গ্রামবাসীদের গ্রামপুলিশ দ্বারা ডেকে এ আয়োজন করে। আয়োজনে উপস্থিত ছিলেন উক্ত ক্লিনিকের সভাপতি/ইউপি সদস্য আজিজুর রহমান, সিএইচসিপি ফেরদৌসী পারভীন, স্বাস্থ্য সহকারী উম্মে ছালমা, এফডাবলুএ আঞ্জুমান আরা ও আগত মা ও শিশুদেরা, প্রমূখ।

নওগাঁ জেলা সিভিল সার্জন ডা: মো. মুমিনুল হক বলেন সুস্বাস্থ্য রক্ষায় শুধু খাবার গ্রহন করলেই চলবে না, সেই খাবারে পরিমিত পুষ্টি আছে কিনা সেটাও খেয়াল রাখতে হবে। একারণে পুষ্টি সপ্তাহে জেলার স্বাস্থ্য বিভাগ প্রত্যেক মানুষের মাঝে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিরলস্ প্রসেষ্টা করে যাচ্ছে।

লোহাগাড়ায় পাহাড়কাটা সন্ত্রাসি কর্তৃক সাংবাদিককে হুমকির ঘটনায় বিএমএসএফ’র প্রতিবাদ

ঢাকা ২৮ এপ্রিল ২০১৯ইং: চট্টগ্রামের লোহাগাড়ায় পেশাগত দায়িত্ব পালনে সিপ্লাস টিভির প্রতিনিধি এরশাদ হোসেনকে হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। রোববার রাতে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর এ ঘটনার সাথে জড়িত পাহাড়কাটা শাহ আলমকে গ্রেফতারের দাবি করা হয়।

শাহ আলম উপজেলার চরম্বা ইউনিয়নের বিবিরবিলা এলাকায় মৃত আকরাম উল্লাহর পুত্র ও বিবিএম ইটভাটার মালিক।

বিএমএসএফ’র স্থানীয় সূত্রে জানাগেছে ২৭ এপ্রিল (শনিবার) দুপুরে চরম্বা এলাকায় পাহাড়-টিলা কাটার সংবাদ সংগ্রহ করতে যায় এরশাদ। শাহা আলমের বক্তব্য নিতে গেলে পাহাড়-টিলা কাটার কথা স্বীকার করে গত বছর এপ্রিলের ২৬ তারিখ সিপ্লাসে তার বিরোধে অবৈধ পাহাড় কাটার নিউজ করায় তার ৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রতিবেদকের উপর চড়াও হয়। এক পর্যায়ে তিনি ক্যামেরা ভেঙে ফেলার হুমকি দেন। এ ঘটনায় স্থানীয় থানায় একটি জিডি করা হয়েছে বলে জানিয়েছেন এরশাদ।

এদিকে পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকের সাথে এমন আচরণে ফুঁসে উঠেছে লোহাগাড়ার কর্মরত সাংবাদিকেরা। অবিলম্বে হুমকিদাতা শাহ আলমকে হুমকি প্রদানের অভিযোগে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে।

নওগাঁয় ৫৫ লাক্ষ টাকা ব্যায়ে অত্যাধুনিক মানের নব নির্মিত  সুইমিংপুলের শুভ উদ্বোধন

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় জেলা প্রশাসক মিজানুর রহমানের ব্যক্তিগত উদ্যোগে প্রাইভেট পাবলিক পার্টনারশীপ পিপিপি’র মাধ্যমে জেলা প্রশাসনসহ স্থানীয় ২৫ জন বিশিষ্ট ব্যক্তি তাঁদের নিজস্ব অর্থায়নে প্রায় ৫৫ লাক্ষ টাকা ব্যায়ে অত্যাধুনিক মানের নব নির্মিত সুইমিংপুলের শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসাবে ফলক উন্মোচন ও ফিতা কেটে সুইমিংপুলের শুভ উদ্বোধন করেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টায় নওগাঁ টেনিস ক্লাবে এর শুভ উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় অন্যেন্যার মধ্যে, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী, পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান প্রমুখ বক্তব্য রাখেন। এসময় সরকারি কর্মকর্তা ও কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সুইমিংপুলটি প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত খোলা থাকবে।
নওগাঁয় ৫৫ লাক্ষ টাকা ব্যায়ে অত্যাধুনিক মানের নব নির্মিত  সুইমিংপুলের শুভ উদ্বোধন

পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান বদলগাছি উপজেলার বালুভরা আর বি উচ্চ বিদ্যালয় ও কলেজে শষী ভুষন চক্রবর্ত্তী মেধা ছাত্রবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।  স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সুকমল কর্মকারের সভাপতিত্বে
 
অন্যেন্যার মধ্যে স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্র পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম, বদলগাছি উপজেলা নির্বাহী অফিসার মাসুম আলী বেগ সাবেক অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান, রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের  শিক্ষক তারিকুল ইসলাম, বালুভরা আর বি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোত্তালেব হোসেন, সোনামুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, নওগাঁর সামাজিক সংগঠন একুশে পরিষদের সভাপতি এ্যাড. ডি এম আব্দুল বারী, ঐ প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র আবুল হোসেন হাশেম এবং আব্দুল গফুর বক্তব্য রাখেন।
 
পরে প্রধান অতিথি ঐ স্কুলের ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন ও মেধা ভিত্তিক মোট ৩২ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তি বিতরন করা হয়।

নওগাঁর সাপাহার সীমান্তে বাংলাদেশী যুবকের আঙ্গুলের উপরের অংশ উপরে ও শারিরীকভাবে নির্যাতন চালিয়েছে বিএসএফ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহার সীমান্তে আজিম উদ্দীন নামে এক বাংলাদেশী যুবকের উপর অমানবিক ও নির্মম নির্যাতন চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার ভোর রাতে উপজেলার পাতাড়ী সীমান্তের বিপরীতে ভারতের রাঙ্গামাটি ৬০ বিএসএফ জোয়ানরা এ নির্মম নির্যাতন চালিয়েছে।
 
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে একদল গরু ব্যাবসায়ীর সাথে উপজেলার দক্ষিন পাতাড়ী (তুলশীডাঙ্গা) গ্রামের কাবির উদ্দীন এর ছেলে আজিম উদ্দীন (২০) রাখাল হিসেবে ভারতের অভ্যন্তরে গরু আনতে যায়। গরু নিয়ে তারা শনিবার ভোরে সীমান্তের ২৪২ পিলার এলাকা দিয়ে দেশে প্রবেশের চেষ্টা করলে ভারতের বামনগোলা থানার রাঙ্গামাটি ক্যাম্পের ৬০ বিএসএফের টহলরত জোয়ানরা তাদের পিছু ধাওয়া করে। এ সময় অন্যান্যরা গরু রেখে পালিয়ে যেতে সক্ষম হলেও আজিম উদ্দীন বিএসএফের হাতে ধরা পড়ে। পরে তারা তাকে ক্যাম্প এলাকায় নিয়ে গিয়ে জীবন্ত অবস্থায় দু’হাতের প্রত্যেকটি আঙ্গুলের উপরের অংশ (খোশা বা কুনি) উপড়ে ফেলে এবং শারিরীক নির্যাতন করে। এ সময় আজিম উদ্দীন বিএসএফের অমানুষিক নির্যাতনে জ্ঞান হারিয়ে ফেললে অচেতন অবস্থায় তারা তাকে সীমান্তবর্তী পুর্নভবা নদীর জিরো পয়েন্টে ফেলে রেখে চলে যায়। ভোর ৫টার দিকে আদাতলা ১৬ বিজিবি’র একটি টহল দল ওই এলাকায় গেলে তারা নদীর কিনারে ওই যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে সেখান থেকে তাকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে। এরপর সকাল ১০টার দিকে আদাতলা বিজিবি সদ্যসরা আহত যুবককে সাপাহার উপজেলা স্বাস্থ্য কপ্লেক্রে ভর্তি করায়। বিএসএফের নির্যাতনের শিকার আহত আজিম উদ্দীন এখন সাপাহার হাসপাতালে ভর্তি রয়েছেন।
 
এ ব্যাপারে নওগাঁস্থ ১৬ বিজিবি ব্যাটালিয়ান অধিনায়ক লে: কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিজিবির পক্ষ থেকে সাপাহার থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

কালভার্ট ভেঙ্গে যোগাযোগ বন্ধ ॥ দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার পার্শ্ববর্তি বগুড়া জেলার শেষ প্রান্ত আদমদীঘি উপজেলার প্রত্যন্ত এলাকার অবহেলিত একটি গ্রাম দড়িয়াপুর। এই গ্রামে প্রায় ৫শতাধিক মানুষের বসবাস। এই গ্রামের রাস্তার মাঝে বিবিতলা নামক স্থানে ছিলো একটি জরাজীর্ন জনগুরুত্বপূর্ণ কালভার্ট।
 
শনিবার কালভার্ট দিয়ে ইট বোঝাই ভটভটি যাওয়ার সময় কালভার্টটি ভেঙ্গে গেছে। এতে করে দুর্ভোগে পড়েছে দড়িয়াপুরগ্রামসহ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ। চলাচলের জন্য অতিদ্রুত বিকল্প একটি ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন গ্রামবাসীরা।

দড়িয়াপুর গ্রামের বাসিন্দা আব্দুর রউফ রিপন, হাছেন আলী, শাহরিয়ার টুটুলসহ আরো অনেকেই বলেন এই গ্রামের মানুষ আমরা চরম অবহেলিত। আমাদের দিকে কারো সুদৃষ্টি কখনো পড়ে না। এই গ্রামের মাঝ দিয়ে চলাচলের জন্য একটি মাটির রাস্তা আছে। এই রাস্তার মাঝে বাছুর মরা নামক ডারার উপর বিবিতলা নামক স্থানে ৮০ দশকে নির্মাণ করা হয় একটি কালভার্ট। এই কালভার্টটি দীর্ঘদিন কোন সংস্কার না করায় অত্যন্ত ঝুঁকিপূর্ন হয়ে পড়েছিলো। কালভার্টটির নিচের অংশ থেকে সিমেন্ট ও ইটের খোয়া ভেঙ্গে পড়ে কালভার্টটির মাঝের অংশ ছিদ্র হয়ে গিয়েছিলো। তবুও জীবনের ঝুঁকি নিয়ে গ্রামবাসীসহ পথচারীরা প্রতিনিয়ত চলাচল করতো। আমাদের গ্রামের এই রাস্তা দিয়ে পার্শ্ববর্তি চকউজির, চকবুলাকী, প্রান্নাথপুরসহ কয়েকটি গ্রামের মানুষ প্রতিনিয়ত চলাচল করে। আমাদের সন্তানরা এই কালভার্টের উপর দিয়ে পাশ্ববর্তি রাণীনগরের বিভিন্ন স্কুল ও কলেজে যাওয়া-আসা করে। একাধিকবার ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনকে বিষয়টি জানালেও কোন লাভ হয়নি। এখন গ্রামবাসীসহ পথচারীরা কেমন করে চলাচল করবে। নিকটবর্তি রাণীনগর বাজারে যাওয়ার জন্য এখন কয়েক কিলোমিটার অতিরিক্ত রাস্তা পাড়ি দিতে হবে পথচারীদের। আমরা অতিদ্রুত এখানে এখানে একটি মানসম্মত ব্রিজ চাই।

সান্তাহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এরশাদুল হক টুলু বলেন এই গ্রামটি অত্যন্ত অবহেলিত। তবে আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর অনেক উন্নয়ন করেছি। জনগুরুত্বপূর্ন এই কালভার্টটি অতিদ্রুত নির্মাণ করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করবো। আর আমার পক্ষ থেকে আপাতত পথচারীদের চলাচলের জন্য অতিদ্রুত বিকল্প একটি ব্যবস্থা করে দিবো।

আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বিন রশিদ বলেন বিষয়টি আমি জেনেছি। অতিদ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেছি।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget