Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁর পত্নীতলা মাদক ব্যবসায়ী আটক ২জন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পতœীতলায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে, পত্নীতলা থানা পুলিশ। শনিবার সকালে উপজেলার নজিপুর ঘোষপাড়া এলাকায় গোপন সংবাদে এই অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন ,উপজেলার নজিপুর মাষ্টারপাড়ার গ্রামের মৃত রিয়াজ উদ্দীনের ছেলে বেলাল হোসেন(৫৫) ও তার স্ত্রী ফেরদৌসি বেগম, মুখপুরি (৪৫)। এ বিষয়ে পতœীতলা থানার অফিসার ইনচার্জ পরিমল কুমার চক্রবর্তী সূত্রে জানা গেছে। পতœীতলা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন। সকালে বেলাল হোসেন এর বাড়ীতে স্বামী ও স্ত্রী দুই জনকে পুলিশ তল্লাশী করে তাদের কাছে ১শত পিচ ইয়াবা টাবলেট পাওয়া যায়। পরে ত স্বামী ও স্ত্রীকে পত্নীতলা থানাতে মাদক ব্যবসায়ী হিসাবে একটি মামলা দায়ের করে তাদের কারাগারে পাঠান থানা পুলিশ ।

নওগাঁয় ব্যতিক্রম উদ্যোগে চালু হলো প্রত্যন্ত অজোপাড়া মশিদপুর গ্রামে আলোকিত বইয়ের পাঠাগার

আব্দুর রউফ রিপন, নওগাঁ : ঝরে পড়া রোধ করতে বর্তমান সরকার শিক্ষার মান-উন্নয়নে নানান পদক্ষেপ গ্রহণ করেছেন। সরকারে সেই উন্নয়নের সাথে সরকারি-বেসরকারি বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী এবং বিভিন্ন সামাজিক সংগঠনগুলো যে যার অবস্থান থেকে নিরবে কাজ করে যাচ্ছেন। শিক্ষা বিস্তারে ঠিক তেমনই ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন নওগাঁর মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খন্দকার মুশফিকুর রহমান। সম্প্রতি উপজেলার অজোপাড়া মশিদপুর গ্রামে ‘মশিদপুর শিক্ষা উন্নয়ন সমিতি’ নামে একটি পাঠাগার চালু করেছেন।
নওগাঁয় ব্যতিক্রম উদ্যোগে চালু হলো প্রত্যন্ত অজোপাড়া মশিদপুর গ্রামে আলোকিত বইয়ের পাঠাগার

জেলার মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের প্রত্যন্ত অজোপাড়া গ্রাম মশিদপুর। যে গ্রামের অধিকাংশ মানুষই জেলে সম্প্রদায়ের। এই গ্রামের মানুষরা মাছ ধরে জীবন-যাপন করে। উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত প্রত্যন্ত এ গ্রাম। ‘শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো’- স্লোগান নিয়ে এ গ্রামে সচেতন ব্যক্তি ও শিক্ষানুরাগীদের নিয়ে গড়ে তোলা হয় ‘মশিদপুর শিক্ষা উন্নয়ন সমিতি’ নামে একটি সেবামুলক অরাজনৈতিক সংগঠন। শিক্ষা বিস্তারে ২০০১ সালে এ সংগঠনটি গড়ে উঠলেও অর্থাভাবে তা মুখ থুবড়ে পড়ে ছিলো দীর্ঘদিন যাবত।

মশিদপুর শিক্ষা উন্নয়ন সমিতি সাধারন সম্পাদক ও রাজশাহী কলেজিয়েট স্কুলের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাকের একক প্রচেষ্টায় পথচলা শুরু করে এই সমিতি। পরবর্তিতে আরো কিছু শিক্ষানুরাগী ব্যক্তিদের সহায়তায় সমিতি তাদের কার্যক্রম শুরু করে। এই সমিতির মাধ্যমে মশিদপুরগ্রামসহ আশেপাশের গ্রামের গরীব-অসহায় পরিবারের যে সব সন্তানরা স্কুলে যেতে পারে না তাদের খুজে বের করে এই সমিতির সার্বিক সহযোগিতায় সেই সব সন্তানদের স্কুলে পাঠানোসহ পড়ালেখা বাবদ যাবতীয় খরচ দিয়ে আসছে। বর্তমানে সমিতির ম্যানেজিং কমিটির সদস্য রয়েছেন ২৯জন। কোন শিক্ষার্থী যেন ঝরে না পড়ে এ জন্য বছরের ফেব্রুয়ারীতে বই মেলায় চাহিদা অনুযায়ী তাদেরকে বিভিন্ন শিক্ষা উপকরন দেয়া হয়। ওই দিন আয়োজন করা হয় দিনব্যাপী বই মেলা। অজোপাড়া গ্রামে এই রকম বই মেলা যা দেশের মধ্যে প্রথম। এই রকম ব্যতিক্রমী কার্যক্রম চালিয়ে আসছে এই সমিতি। এই অঞ্চলের শিক্ষার্থীদের দাবী ছিলো এই পাঠাগার যে পাঠাগারে বসে অবসর সময়ে শিক্ষার্থীরা তাদের পছন্দমতো বই পড়তে পারবে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক সহযোগীতায় পাঠাগার চালু করা হয়েছে। আলোকিত দেশ ও জাতি গড়তে প্রত্যন্ত গ্রামের দরিদ্র জনগোষ্ঠী ও শিক্ষার্থীদের সামনের দিকে এগিয়ে নিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। জ্ঞানের বৃদ্ধি ও প্রসার ঘটাতে প্রত্যান্ত এলাকার ছেলে-মেয়েরা এ পাঠাগার থেকে সুবিধা পাবে বলে মনে করছেন সচেতন মহল।

মশিদপুর শিক্ষা উন্নয়ন সমিতি সাধারন সম্পাদক ও রাজশাহী কলেজিয়েট স্কুলের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক বলেন আমাদের দীর্ঘদিনের একটি স্বপ্ন পূরন হলো। আমিও এই গ্রামের একটি গরীব পরিবার থেকে অনেক কষ্ট করে উঠে এসেছি। আমি দেখতাম অনেক পরিবার অর্থের অভাবে তাদের সন্তানকে স্কুলে পাঠাতে পারতো না। তাই আমি আমার কিছু ভালো বন্ধু ও এলাকার শিক্ষানুরাগীদের সার্বিক সহযোগিতায় এই সমিতি চালু করি। বর্তমানে এই সমিতির সহযোগিতায় এলাকার অনেক গরীব পরিবারের সন্তানরা দেশের নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে।  এটাই এই সমিতির সফলতা। বর্তমান উপজেলা নির্বাহী অফিসার নিজে উদ্যোগ ও সমিতির সার্বিক সহযোগিতায় এ প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতে এবং শিক্ষার মান উন্নয়নে ওই সংগঠনের নামে নতুন একটি পাঠাগারের পথচলা শুরু হলো। বর্তমানে বঙ্গবন্ধুর অজানা অধ্যায়, অসমাপ্ত আত্মজীবনী, আমার বন্ধু রাশেদ, সূর্যদীঘল বাড়ি, মহানবী (সা:) এর শ্রেষ্ঠ বাণী, নাগরিকদের জানা ভাল, সোনামনীদের পরিচর্চা, ছোট গল্প, বিজ্ঞান ভিত্তিক বই সহ বিভিন্ন লেখকের প্রায় ৮০ টি বই দিয়ে এ পাঠাগারটি চালু করা হলো।

আর এ পাঠাগার থেকে অত্র এলাকার মশিদপুর, হোসেনপুর, চুয়াপুর, আইওরপাড়া, কবুলপুর, চৌবাড়িয়া, চাকদহ, দূর্গাপুর ও জোনাকীসহ প্রায় ১২/১৫টি গ্রামের কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষিত যুবকরা উপকৃত হবেন। অবসর সময়ে তারা এ পাঠাগারে এসে জ্ঞান চর্চা করবেন। এমন মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। শুধু এ গ্রামে নয়-শিক্ষার আলো ছড়িয়ে দিতে উপজেলার প্রতিটি গ্রামে এমন পাঠাগার স্থাপনের দাবী জানিয়েছেন সচেতনরা।

মশিদপুর ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র উজ্জল হোসেন ও শিরিনা আক্তার, মশিদপুর উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্রী সম্পা আক্তার, রুপালী বর্মন ও দশম শ্রেণীর ছাত্র নিলয় কুমার টনি বলেন, পাঠাগার বা গ্রন্থাগার হচ্ছে বইয়ের ভান্ডার। যেখানে প্রচুর বই সংরক্ষণে থাকে। বই পড়ার আগ্রহ থাকলেও আমাদের পক্ষে বই কিনে পড়া সম্ভব ছিল না। ইতিপূর্বে আমাদের এলাকায় কোন পাঠাগার ছিলনা। পাঠাগার হওয়াতে আমাদের অনেক সুবিধা হয়েছে। যেখানে অবসর সময়ে আমরা পাঠাগারে বসে বিভিন্ন বই পড়ে জ্ঞান অজর্ন করতে পারব।

মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খন্দকার মুশফিকুর রহমান বলেন, শিক্ষার মান-উন্নয়নে এবং ঝরে পড়া রোধ করতে উপজেলা প্রশাসন থেকে একটি কর্মসূচী গ্রহণ করা হয়েছে। আর এরই অংশ হিসেবে উপজেলার প্রত্যন্ত এলাকায় পাঠাগার চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কারণ হিসেবে প্রত্যান্ত এলাকাগুলোর উন্নয়ন হলে একটি উপজেলার উন্নয়ন সম্ভব। পাঠাগারের মাধ্যমে ছেলে-মেয়েদের মধ্যে পড়ার আগ্রহ বাড়বে। শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা ফিরে আসবে। উপজেলার প্রত্যান্ত এলাকায় ১০টি পাঠাগার চালু করা হবে।

এই পাঠাগারে বই পড়ে আলোকিত হবে এলাকার অনেক মেধাবী মুখ। তারা বই পড়ে জানতে পারবে দেশের সঠিক ইতিহাস ও ঐতিহ্য। বই মানুষকে সঠিক পথে পরিচালনা করে। আর বইয়ের দেখানো সঠিক আলোকিত পথে চলে এই অজোপাড়াগ্রামের সন্তানরা নিজেদেরকে বিকশিত করবে এবং উজ্জ্বল করবে এই মশিদপুর শিক্ষা উন্নয়ন সমিতিসহ দেশের নাম। তথ্যপ্রযুক্তির এ যুগে পাঠাগারের মাধ্যমে আবারও ফিরে আসুক জ্ঞান চর্চার সোনালী দিন এমন প্রত্যাশা সকলের।

বিএসএফের বিরুদ্ধে বাংলাদেশি যুবককে নির্যাতনের অভিযোগ

প্রতিনিধি, সাপাহার: নওগাঁর সাপাহার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের বিরুদ্ধে একজন বাংলাদেশি যুবকের দুই হাতের ১০টি আঙ্গুলের নখ উপড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। শনিবার ভোরে গরু নিয়ে ভারত থেকে বাংলাদেশের ফেরার পথে সাপাহার উপজেলার পাতাড়ী সীমান্ত এলাকার ২৪২ নম্বর পিলারের কাছে বিএসএফের কাছে আটক হন ওই যুবক। আটক যুবককে বিএসএফ-৬০ ব্যাটালিয়নের সদস্যরা রাঙামাটি ক্যাম্পে নিয়ে তাঁর ওপর নির্যাতন চালায়। পরে তাঁকে অচেতন অবস্থায় সীমান্তবর্তী পুনর্ভবা নদীর ধারে শূন্য রেখা এলাকায় ফেলে যায়। আহত যুবকের নাম আজিম উদ্দীন (২৮)। তিনি সাপাহার উপজেলার দক্ষিণ পতাড়ী গ্রামের কাবির উদ্দিনের ছেলে। তিনি বর্তমানে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে বিএসএফের সঙ্গে কোম্পানি ও ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করেছে বিজিবি। এদিকে আহত ওই যুবকের বিরুদ্ধে গরু চোরাচালানকারী সন্দেহে সাপাহার থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা ও ১৬ ব্যাটালিয়ন বিজিবি সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতের কয়েকজন গরু ব্যবসায়ী ও রাখালের সঙ্গে আজিম উদ্দীন পাতাড়ী সীমান্ত এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেন। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে তাঁরা ভারত থেকে গরু নিয়ে সীমান্তের ২৪২ নম্বর প্রধান পিলারের কাছ দিয়ে বাংলাদেশে ফিরছিল। এ সময় ভারতের মালদহ জেলার বামনগোলা থানার বিএসএফ ৬০ ব্যাটালিয়নের রাঙামাটি ক্যাম্পের সদস্যরা তাঁদেরকে তাড়া করে। এ সময় অন্যরা পালিয়ে বাংলাদেশে আসতে সক্ষম হলেও আজিম বিএসএফ সদস্যদের হাতে আটক হন। পরে তাঁকে ক্যাম্পে নিয়ে লাঠি ও রাইফেলের বাট দিয়ে বেধড়ক পেটায় বিএসএফ সদস্যরা। তাঁর দুই হাতের ১০টি আঙ্গুলের সব কটি নখ উপড়ে ফেলা হয়। নির্যাতনের এক পর্যায়ে আজিম জ্ঞান হারিয়ে ফেললে বিএসএফ সদস্যরা তাঁকে সীমান্তবর্তী পুনর্ভবা নদীর ধারে শূন্য রেখায় ফেলে যায়। গতকাল সকাল ৮টার দিকে ১৬ বিজিবি ব্যাটালিয়নের আদাতলা ক্যাম্পের একটি টহল দল নদীর ধারে ওই যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা আরিফুজ্জামান রাসেল জানান, আজিম উদ্দীনকে সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে আনা হয়। দুই হাতের আঙ্গুলের নখ তুলে ফেলা ছাড়াও তাঁর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।   
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে একদল গরু ব্যাবসায়ীর সাথে উপজেলার দক্ষিন পাতাড়ী (তুলশী ডাঙ্গা) গ্রামের কাবির উদ্দীন এর ছেলে আজিম উদ্দীন (২৮) রাখাল হিসেবে ভারত অভ্যন্তরে গরু আনতে যায়। গরু নিয়ে তারা শনিবার ভোরে সীমান্তের ২৪২ আর এস পিলার এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে ভারতের বামন গোলা থানার, রাঙ্গামাটি ক্যাম্পের ৬০বিএসএফ’র টহলরত জোয়ানরা তাদের পিছু ধাওয়া করে। এসময় অন্যান্যরা গরু রেখে পালিয়ে যেতে সক্ষম হলেও আজিম উদ্দীন বিএসএফ’র হাতে ধরা পড়ে। পরে তারা তাকে ভারতীয় বিএসএফ ক্যাম্প এলাকায় নিয়ে গিয়ে জীবন্ত অবস্থায় দু’হাতের প্রত্যেকটি আঙ্গুলের উপরের অংশ  (নখ) উপড়ে ফেলে এবং শারিরীক নির্যাতন করে। এসময় আজিম উদ্দীন বিএসএফ’র অমানুষিক নির্যাতনে জ্ঞান হারিয়ে ফেললে অচেতন অবস্থায় তারা তাকে সীমান্তবর্তী পুর্ণভবা নদীর জিরো পয়েন্টে ফেলে রেখে চলে যায়।
সকাল ৬টার দিকে আদাতলা ১৬বিজিবি’র একটি টহল দল ওই এলাকায় গেলে তারা নদীর কিনারে ওই যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে সেখান থেকে তাকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে। এর পর সকাল ১০টার দিকে আদাতলা বিজিবি সদ্যসরা আহত যুবককে সাপাহার উপজেলা স্বাস্থ্যকপ্লেক্্ের ভর্তি করায়। বিএসএফ’র নির্যাতনের শিকার আহত আজিম উদ্দীন এখন সাপাহার হাসপাতালে ভর্তি রয়েছেন। রিপোর্ট লেখা পর্যন্ত আদাতলা বিজিবির পক্ষথেকে থানায় একটি মামলা দায়েরের প্রস্ততি চলছিল। এ ব্যাপারে সকাল থেকে আদাতলা বিজিবি ক্যম্পের কমান্ডার সুবেদার হাবিব এর সাথে ফোনে কথা বলার চেষ্টা করলে তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি না হওয়ায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি তবে ১৬ বিজিবি ব্যাটালিয়ান অধিনায়ক লে: কর্ণেল তুহিন মোহাম্মাদ মাসুদ এর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি ঘটনার কথা স্বীকার করেছেন। শেষে বিজিবির পক্ষ থেকে সাপাহার থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

 
নওগাঁর ডিবি পুলিশ এক ভুয়া বিচারপতিকে গ্রেফতার করেছে
নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ’র ডিবি পুলিশ এক ভুয়া বিচারপতিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ভুয়া বিচারপতির নাম মোঃ আনোয়ার হোসেন। সে দিনাজপুর জেলার খানসামা উপজেলাধীন টাংগুয়া ধনেশপাড়া গ্রামের মোঃ আব্দুর রশিদের পুত্র। শুক্রবার দুপুর আড়াইটায় নওগাঁ জেলা ডিবি অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন পিপিএম সাংবাদিকদের এই তথ্য প্রদান করেছেন।
 
তিনি জানিয়েছেন, উক্ত আনোয়ার হোসেন একজন রিক্সাচালক। সে নিজেকে হাইকোর্টের বিচারপতি মো. শওকত হোসেন পরিচয় দিয়ে নওগাঁ জেলার পোরশা উপজেলার জি আর মামলা নং ১১০/১৭ এর এজাহার ভুক্ত একজন আসামী মৃত আলহাজ্ব আব্দুল ওহাব শাহ চৌধুরীর পুত্র তৌফিক রহমান শাহ’কে মুক্ত করে দেয়ার জন্য নওগাঁর চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রেজাউল করিম চৌধুরী এবং অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলম’কে মোবাইল ফোনে চাপ দিতে থাকে। দীর্ঘ ৫ মাস থেকে উক্ত আনোয়ার হোসেন এই চাপ অব্যাহত রাখে।
 
এ নিয়ে বিজ্ঞ বিচারকদের মধ্যে সংশয় সৃষ্টি হলে বিষয়টি নওগাঁর পুলিশ সুপারকে অবহিত করলে পুলিশ এ ব্যপারে তৎপর হয়। পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশের এস আই মো. মিজানুর রহমান মোবাইল ট্র্যাকিং করে জানতে পারেন এই মোবাইল নম্বরটি দিনাজপুর জেলার খানসামা উপজেলার টাংগুয়া ধনেশপাড়া গ্রামের উক্ত আনোয়ার হোসেনের। কোন বিচারপতির নয়। 
 
বিচারপতির ভুয়া পরিচয় নিশ্চিত হয়ে নওগাঁর ডিবি পুলিশ অভিযান চালিয়ে উক্ত আনোয়ার হোসেনকে গত শুক্রবার রাতে তার বাড়ি থেকে গ্রেফতার করে।
 
উল্লেখ্য উক্ত তৌফিক রহমান শাহ গত ২০১৭ সালের ৭ অক্টোবর নওগাঁ জেলার পোরশা উপজেলায় সংঘটিত আতিবর রহমান হত্যাকান্ডের চার্জশীটভুক্ত আসামী।

নওগাঁয় এতিমদের নিয়ে ফল উৎসব পালিত

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় এতিমদের সঙ্গে ফল উৎসব পালিত হয়েছে। আজ শুক্রবার দক্ষিণ পার নওগাঁ মুহিউছুল্লাহ নূরানী হাফেজী মাদ্রাসা ও এতিম খানায় সুজন নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল এর উদ্যেগে প্রায় ৫০জন এতিমদের নিয়ে এ ফল উৎসব পালিত হয়। এসময় উপস্থিত ছিলেন পিএম বালিকা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রিফোরামের আহ্বাহক লিপি সাহা, সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি আসলাম শেখ, সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাংবাদিক আবুকর সিদ্দিক, অত্র মাদ্রাসার অধক্ষ্য মৌলনা আতিক রহমান, সাহিত্য পরিষদের আহবায়ক আশরাফুল ইসলাম নয়ন, সুলতানপুর সরকারী কবর স্থানের সাধারণ সম্পাদক আপেল চৌধুরী, সাংবাদিক আব্বাস আলী, ফরমান আলী, গোলাম সামদানী প্রমুখ।

নওগাঁয় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তা-কর্মচারীদের কর্মদক্ষতা বৃদ্ধি ও উদ্ভাবনী উদ্যোগ গ্রহন সংক্রান্ত প্রশিক্ষন সেমিনার অনুষ্ঠিত

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তা-কর্মচারীদের কর্মদক্ষতা বৃদ্ধি ও উদ্ভাবনী উদ্যোগ গ্রহন সংক্রান্ত প্রশিক্ষন সেমিনার ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী। শুক্রবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এফএ এন্ড এমআইএস উইং, বিবিএস এর আয়োজন করে। জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান, রাজশাহী বিভাগীয় পরিসংখ্যান ব্যুরো অফিসের যুগ্ম পরিচালক এসএম আনিসুজ্জামান, পরিসংখ্যান ব্যুরোর নওগাঁ অফিসের উপ-পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। এসময় রাজশাহী বিভাগের সকল জেলার পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget