Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁয় এতিমদের নিয়ে ফল উৎসব পালিত

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় এতিমদের সঙ্গে ফল উৎসব পালিত হয়েছে। আজ শুক্রবার দক্ষিণ পার নওগাঁ মুহিউছুল্লাহ নূরানী হাফেজী মাদ্রাসা ও এতিম খানায় সুজন নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল এর উদ্যেগে প্রায় ৫০জন এতিমদের নিয়ে এ ফল উৎসব পালিত হয়। এসময় উপস্থিত ছিলেন পিএম বালিকা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রিফোরামের আহ্বাহক লিপি সাহা, সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি আসলাম শেখ, সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাংবাদিক আবুকর সিদ্দিক, অত্র মাদ্রাসার অধক্ষ্য মৌলনা আতিক রহমান, সাহিত্য পরিষদের আহবায়ক আশরাফুল ইসলাম নয়ন, সুলতানপুর সরকারী কবর স্থানের সাধারণ সম্পাদক আপেল চৌধুরী, সাংবাদিক আব্বাস আলী, ফরমান আলী, গোলাম সামদানী প্রমুখ।

নওগাঁয় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তা-কর্মচারীদের কর্মদক্ষতা বৃদ্ধি ও উদ্ভাবনী উদ্যোগ গ্রহন সংক্রান্ত প্রশিক্ষন সেমিনার অনুষ্ঠিত

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তা-কর্মচারীদের কর্মদক্ষতা বৃদ্ধি ও উদ্ভাবনী উদ্যোগ গ্রহন সংক্রান্ত প্রশিক্ষন সেমিনার ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী। শুক্রবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এফএ এন্ড এমআইএস উইং, বিবিএস এর আয়োজন করে। জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান, রাজশাহী বিভাগীয় পরিসংখ্যান ব্যুরো অফিসের যুগ্ম পরিচালক এসএম আনিসুজ্জামান, পরিসংখ্যান ব্যুরোর নওগাঁ অফিসের উপ-পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। এসময় রাজশাহী বিভাগের সকল জেলার পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


শ্রীলংকায় হামলার প্রতিবাদে নওগাঁয় শোক সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁ  প্রতিনিধি: শ্রীলংকায় হামলার প্রতিবাদে নওগাঁয় শোক সমাবেশ করেছে সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁ। বেলা ১১টায় শহরের নওজোয়ান মাঠের সামনের সড়কে এ শোক সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এ্যাডঃ ডি,এম আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সমাবেশে সংগঠনের উপদেষ্টা ও সাবেক সংসদ ওহিদুর রহমান, গুরুদাস দত্ত, সাবেক অধ্যক্ষ শরীফুল ইসলাম খান, বিন আলী পিন্টু, সহ-সভাপতি মুকুল চন্দ্র, প্রতাপ চন্দ্র সরকার, সাধারন সম্পাদক এম এম রাসেল, সহ-সাধারন সম্পাদক মাগফুরুল হাসান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক বিষনু কুমার দেবনাথ, সহ-তথ্য সম্পাদক সুবল চন্দ্র মন্ডল, সদস্য রুহুল আমিন প্রমুখ বক্তব্য রাখেন। বক্তরা শ্রীলংকায় হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

নওগাঁয় ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ২৭০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫ সিপিসি -৩ জয়পুরহাট কাম্পের একটি অপারেশান দল। র‌্যাব-৫ সিপিসি -৩ জয়পুরহাট কাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার এ,কে এম এনামুল করিম জানান, নওগাঁর বদলগাছীতে এক মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট কেনাবেচা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ৮ টার দিকে বদলগাছী উপজেলার দক্ষীন চাঁপাডাল এলাকায় অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকেয় ২৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোজাম্মেল হোসেন (৪৮) নামের এক মাদক ব্যসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত মোজাম্মেল হোসেন নওগাঁর বদলগাছী উপজেলার দক্ষীন চাঁপাডাল গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে। র‌্যাবের প্রাথমিক জিঞ্জাসাবাদে দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট কেনাবেচা করার কথা স্বিকার করেছেন। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।


নওগাঁয় পুর্ব শক্রতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত-১
নওগাঁ প্রতিনিধি: নওগাঁ শহরের আরজী নওগাঁ মৌলভীপাড়ায় পুর্ব শক্রতার জেরে প্রতিপক্ষের হামলায় রমুন (৩১) নামে এক যুবক আহত হয়েছে। আহত রমুন বর্তমানে স্থানীয় প্রাইম ল্যাব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে আহতের মা রাহিমা বেগম বাদী হয়ে নওগাঁ সদর থানায় মামলা দায়ের করেছেন। থানার এজাহার সূত্রে জানা গেছে, গত বুধবার সকাল ১০ টায় শহরের আরজী নওগাঁ মৌলভীপাড়ার মালোয়েশিয়া প্রবাসী রফিকুল ইসলামের স্ত্রী রাহিমা বেগম তার নিজ খলিয়ানে কাজ করছিলেন। এসময় পূর্ব শক্রতার জের ধরে পার্শ্ববর্তী খলিলুর রহমানের ছেলে আসামী রিবন (৩০) সহ অজ্ঞাতনামা আরও ২/৩ জন অনধিকার প্রবেশ করে বাদী রাহিমাকে মারপিট করতে থাকে। মারপিট করার সময় রাহিমার চিৎকারে তার সন্তান রশিদুল হাসান ওরফে রমুন এগিয়ে আসলে আসামী রিবন ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথারীভাবে আঘাত করে। রমুনের বুকে ও কানে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হলে প্রতিবেশিরা এগিয়ে এসে আহত রমুনকে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করিয়ে দেন।
মামলার তদন্তকারী অফিসার এসআই সমরেশ জানান, ঘটনায় ভিকটিমের মা রাহিমা বাদী হয়ে এজাহার করায় মামলা দায়ের হয়েছে। আসামী আটকের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।


নওগাঁর রাণীনগরে ট্রাক্টরের ধাক্কায় স্কুল ছাত্রী নিহত ॥ আহত ২
নওগাঁ প্রতিনিধি:  নওগাঁর রাণীনগরে ট্রাক্টরের ধাক্কায় তাসকিয়া আক্তার (১৪) নামে এক নবম শ্রেণীর স্কুল ছাত্রী নিহত হয়েছে। এ সময় ওই ছাত্রীর সাথে থাকা মমতাজ খাতুন (১৪) ও সুমি আক্তার (১৫) নামে আরো দুইজন স্কুল ছাত্রী আহত হয়েছেন। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার আবাদপুকুর-আদমদীঘি রাস্তার বগারবাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত স্কুল ছাত্রী তাসকিয়া উপজেলার কামতা জগতপুর গ্রামের উজ্জল হোসেনের মেয়ে এবং আহত মমতাজ কামতা গ্রামের হাসেম আলীর মেয়ে ও সুমি একই গ্রামের মকলেছর রহমানের মেয়ে। নিহত এবং আহতরা সবাই কামতা এসএম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। আহতদের আদমদীঘি একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, তাসকিয়া আক্তার, মমতাজ খাতুন এবং সুমি আক্তার বিকেল ৪টা নাগাদ বগারবাড়ি বাজার এলাকায় থেকে প্রাইভেট পড়ে বাড়ি যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক থেকে ইট বোঝাই একটি ট্রাক্টর এসে স্বজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাসকিয়া মারা যায়। ও তার সাথে থাকা মমতাজ ও সুমি গুরুত্বর আহত হয়। স্থানীয় লোকজন দেখতে পেয়ে আহত দু’জনকে উদ্ধার করে আদমদীঘি একটি ক্লিনিকে ভর্তি করে দেয়। এ সময় ট্রাক্টর চালক পালিয়ে যায়। ট্রাক্টরটি স্থানীয় লোকজন আটক করে।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাক্টর চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ট্রাক্টরটি আটক করা হয়েছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget