Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁর ধামইরহাটে দুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ২জন আটক

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে দুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ২জন কে আটক করা হয়েছে। থানায় অভিযোগের প্রেক্ষিতে পুলিশ আসামীদেরকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে। ধামইরহাট থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে উপজেলার খেলনা ইউনিয়নের অন্তর্গত গুন দেশাহার গ্রামের জনৈক ব্যক্তির ৬ষ্ঠ শ্রেণীতে পড়–য়া ছাত্রী একটি গাছের সাথে রশ্মি টানিয়ে দোল খেলা খেলছিল। এই সুযোগে একই গ্রামের লতিফর রহমানের ছেলে নজরুল ইসলাম (৩৪) শিশুটিকে একটি গোয়াল ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে শিশুটির মা রাবেয়া বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। তবে সরেজমিনে ওই গ্রামের গিয়ে দেখা গেছে বিষয়টি নিয়ে গ্রামবাসী দুইভাগে বিভক্ত হয়েছে পড়েছে। এক পক্ষ এটিকে সাজানো নাটক বলে অভিহিত করেছে। অপরদিকে উপজেলার রুপনারায়ণপুর গ্রামের তৃতীয় শ্রেণীতে পড়–য়া এক শিক্ষার্থী গত ২০ এপ্রিল সন্ধ্যায় দুধ বিক্রি করে বাড়ী ফিরছিল। পথে একই গ্রামের নিজামু্িদ্দনের ছেলে অলি (৪১) মেয়েটিকে কৌশলে করলা ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এব্যাপারে মেয়েটির বাবা বাদী থানায় একটি মামলা দায়ের করে। এ ব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.জাকিরুল ইসলাম থানায় অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, বিষয় দুটো নিয়ে পৃৃথক অভিযোগের প্রেক্ষিতে আসামীদেরকে আটক করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

নওগাঁয় জেলা প্রেস ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাথে জেলা পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় জেলা প্রেস ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাথে জেলা পুলিশের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ে কনফারেন্সে রুমে পুলিশ সুপার মো. ইকবাল হোসেন পিপিএম এর সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক ও রাকিবুল আকাতর, সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই, সাংবাদিকদের মধ্যে জেলা প্রেস ক্লাবের সভাপতি নবির উদ্দিন, সাধারন সম্পাদক নাছিমুল হক বুলবুল, সহ-সভাপতি বিশ্বজিত সরকার মনি, বাংলাদেশ বেতারের প্রতিনিধি শেখ আনোয়ার হোসেন, ডেসটিনির প্রতিনিধি মাসুদুর রহমান রতন, এটিএন বাংলা প্রতিনিধি রায়হান আলম, এনটিভির প্রতিনিধি আসাদুর রহমান জয়, এসএটিভির প্রতিনিধি মামুনুর রশীদ বাবু, ইনডিপেনডেন্ট টিভির প্রতিনিধি সাদেকুল ইসলাম, যুগ্ম সম্পাদক যমুনা টিভির প্রতিনিধি শফিক ছোটন ও গাজী টিভির আব্দুর রউফ পাভেল, মাই টিভির প্রতিনিথি আবু বক্কর সিদ্দিক, চ্যানেল ২৪ প্রতিনিধি হারুনুর রশিদ চৌধুরী, সাংবাদিক আহাদ আলী প্রমুখ বক্তব্য রাখেন। সভায় মাদক, সন্ত্রাস, নারী নির্যাতন, বাল্যবিবাহ, যানজট ও অন্যান্য অপরাধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এসময় পুলিশের আরো উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নওগাঁয় মৌসুমী আন্ত:স্কুল কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি: নতুন প্রজন্মের কাছে হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাকে নতুন ভাবে তুলে ধরার লক্ষ্যে নওগাঁ সদর উপজেলার ইকরকুড়ি উচ্চ বিদালয় মাঠে মৌসুমী আন্ত:স্কুল কাবাডি প্রতিযোগিতার উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁর বেসরকারী উন্নয়ন সংস্থা মৌসুমীর সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচীর আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।  বুধবার বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ইকরকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকলেছুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে মৌসুমীর পরিচালক ইরফান আলী, প্রকল্প পরিচালক উজ্জীবিত আব্দুর রউফ পাভেল, নওগাঁ শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের যুগ্ম আহবায়ক রোকনুদৌল্লা রোকন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় ১০টি স্কুল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় আল ফারুক ইসলামী একাডেমী ৪১ পয়েন্ট ও বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় ৩১ পয়েন্ট অর্জন করে। আগামী রোববার প্রতিযোগিতার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে।

নওগাঁর মান্দায় বিষ পানে দেড় বছরের শিশুর মৃত্যু

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলায় বিষ পানে খাতিজা আক্তার নামে দেড় বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।  গতকাল বুধবার বেলা ১২টায় ঘটনাটি ঘটে। নিহত খাতিজা উপজেলার মৈনম গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে।
এ বিষয়ে শিশুটির বাবা জাহাঙ্গীর হোসেন জানান, সকালে বাড়ির পার্শে ছোট বাচ্চাদের সাথে খেলা করছিল খাতিজা। বাড়ির পাশেই একজন কৃষক কলা গাছে ঔষুধ দিচ্ছিল। এসময় খাদিজা সবার অজান্তে কলা গাছে দেওয়া বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে উপজেলা হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান বিষয়টি জানার পর ঘনটাস্থলে পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।


অগ্নিদ্বগ্ধ মারিয়ার চিকিৎসার সাহায্য সহযোগীতা চাচ্ছেন সীমান্ত প্রেসক্লাব বেনাপোল

বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় ৭ বছরের অগ্নিদ্বগ্ধ শিশুর চিকিৎসার সাহায্য সার্থে সীমান্ত প্রেসক্লাব বেনাপোল সাংবাদিকদের দিনব্যাপী কর্মসূচী গ্রহন।

বুধবার দিনব্যাপী অগ্নিদ্বগ্ধ শিশুটিকে বাঁচাবার জন্য সীমান্ত প্রেসক্লাব বেনাপোল সাংবাদিকদের দিন ব্যাপী কর্মসূচী গ্রহন। এ ব্যাপারে তারা প্রথম বৈঠকটি করেন যশোরের ঝিকরগাছা ১০ নং শংকরপুর ইউনিয়নের চেয়ারম্যান এবং ইউপি সদস্যদের সংগে। সেখান থেকে তারা ঐ এলাকার বিভিন্ন স্কুল,কলেজ এবং মাদ্রাসায় যান। সেখানে তারা অগ্নিদ্বগ্ধ মারিয়ার জন্য সাহায্য সহযোগীতা চান।

সীমান্ত প্রেসক্লাব বেনাপোল সাংবাদিকদের ধন্যবাদ জানিয়েছেন চেয়ারম্যান,মেম্বার এবং স্কুল,কলেজ শিক্ষকবৃন্দ এলাকার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সাধুবাদ জানিয়েছেন। এদিকে অগ্নিদ্বগ্ধ শিশুটির খবর সামাজিক গণমাধ্যম গুলোয় প্রচার হলে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। যারা  শিশুটির চিকিৎসার জন্য এগিয়ে এসেছেন এবং আসছেন সকলকে সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। মারিয়াকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

নওগাঁর রাণীনগরে শুরু হয়েছে আগাম জাতের ইরি-বোরো ধান কাটার ধূম, বাম্পার ফলনের আশা কৃষকদের

আব্দুর রউফ রিপন, রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরের সোনালী মাঠে মাঠে শুরু হয়েছে আগাম জাতের  ইরি-বোরো ধান কাটার মৌসুম। একদিকে এলো মেলো বাতাসে যেমন দুলছে ধানের শীষ অন্য দিকে বাতাসের তালে তালে কৃষকের অন্তরে দোল খাচ্ছে দু’চোখ ভরা স্বপ্ন।

বর্তমানে আবহাওয়া ভালো থাকায় ইতিমধ্যই উপজেলার কিছু কিছু মাঠে শুরু হয়েছে প্রধান ফসল আগাম জাতের ইরি-বোরো ধান কাটার কাজ। আবহাওয়া যদি ভালো থাকে ও কোন প্রকারের প্রাকৃতিক দূর্যোগ হানা না দিলে এবার ধানের বাম্পার ফলন পাওয়ার আশা করছেন উপজেলার কৃষকরা।
নওগাঁর রাণীনগরে শুরু হয়েছে আগাম জাতের ইরি-বোরো ধান কাটার ধূম, বাম্পার ফলনের আশা কৃষকদের

কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি ইরি-বোরো মৌসুমে উপজেলার ৮টি ইউনিয়নে সাড়ে ১৯ হাজার হেক্টর জমিতে ইরি-বোরো ধান রোপণ করা হয়েছে। এর মধ্যে আগাম জাতের খাটো-১০ এবং অধিকাংশ জমিতে জিরাশাইল জাতের ধান চাষ করা হয়েছে। মৌসুমের শুরু থেকেই আবহাওয়া ও প্রকৃতি ধান চাষের অনুকুলে থাকায় মাঠে তেমন কোন রোগ বালাইয়ের আক্রমণ দেখা যায়নি। সম্প্রতি কয়েকবার প্রাকৃতিক দুর্যোগ হানা দিলেও ধানের তেমন কোন ক্ষতি হয়নি। বর্তমানে উপজেলার কিছু কিছু মাঠে আগাম স্থানীয় খাটো-১০জাতের ধান কাটা শুরু করেছে কৃষকরা। যদি শেষ পর্যন্ত আবহাওয়া ভালো থাকলে, শিলাবৃষ্টি না হলে, কোন প্রকারের প্রাকৃতিক দুর্যোগ হানা না দিলে এবং কৃষকরা মাঠের ধান ভালো ভাবে ঘরে তুলতে পারেন তাহলে কৃষকরা এবার বাড়িতে ধান রাখার জায়গা পাবেন না বলে আশা করছেন কৃষি অফিস। বিগত সময়ের চাইতে এবার ধানের রেকর্ড পরিমান ফলন হবে। শেষ পর্যন্ত ধানের বাজার ভালো থাকলে কৃষকরা বিগত সময়ের লোকসান কাটিয়ে লাভবান হতে পারবেন।

উপজেলার খট্টেশ্বর গ্রামের কৃষক রেজাউল ইসলাম, কাশিমপুর গ্রামের কৃষক গোলাম মোস্তফা বলেন, বিগত সময়ের তুলনায় এবার ধানে পোকা-মাকড় ও রোগ বালাইয়ের আক্রমণ অনেক কম হয়েছে। ধান ঘরে তোলার আগ পর্যন্ত যদি আবহাওয়া ভালো থাকে এবং কোন প্রকারের প্রাকৃতিক দুর্যোগ হানা না দেয় তাহলে বিগত সময়ের তুলনায় উপজেলার কৃষকরা চলতি ইরি-বোরো মৌসুমে রেকর্ড পরিমাণ ধানের ফলন পাবে। ফলন বাম্পার পাওয়ার পর যদি ধানের বাজার ঠিক থাকে তাহলে বিগত সময়ে ধান চাষে ক্ষতিগ্রস্থ কৃষকরা লোকশান পুষিয়ে নিয়ে অনেকটাই লাভবান হবেন বলে আমরা আশাবাদী।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহিদুল ইসলাম বলেন এখন পর্যন্ত আবহাওয়া ও প্রকৃতি ধানের পক্ষে রয়েছে। শেষ পর্যন্ত আবহাওয়া ও প্রকৃতি যদি ধানের অনুক’লে থাকে এবং কৃষকরা ভালো ভাবে ধানগুলো ঘরে তুলতে পারেন তাহলে কৃষকরা সকল প্রকার ধানের প্রচুর ফলন পাবেন যা কৃষকের বাড়িতে রাখার জায়গা হবে না। আমরা বিঘা প্রতি খাটো-১০ এর ফলন ২০-২২ মণ এবং জিরা ধানের ফলন বিঘা প্রতি ২২-২৫মণ হারে পাওয়ার আশা করছি। আর ক’দিনের মধ্যেই উপজেলায় পুরোদমে শুরু হবে ধান কাটার মৌসুম। শেষ পর্যন্ত ধানের বাজার ঠিকঠাক থাকলে কৃষকরা চলতি ইরি-বোরো মৌসুমের ধান বিক্রি করে বিগত সময়ের লোকশান পুষিয়ে নিতে পারবেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget