Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

আব্দুর রউফ রিপন,নওগাঁ: নওগাঁর রাণীনগরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে রাতে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন করলেন নির্বাহী কর্মকর্তা আল মামুন। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে উপজেলার পারইল ইউনিয়ন, কালীগ্রাম ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় তিনি তালিকাভুক্ত ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরন করেন। ইতিমধ্যে প্রধান মন্ত্রীর নিদের্শে উপজেলার কয়েক হাজার ছিন্নমূল, ভিক্ষুক ও শীতার্ত মানুষের মাঝে দুর্যোগ ও ত্রান মন্ত্রনালয়ের বরাদ্দকৃত শীত বস্ত্র বিতরন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নির্বাহী কর্মকর্তা আল মামুন এই শীতবস্ত্র বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, পারইল ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, অফিস সহকারী মাহফিল হোসেন প্রমুখ।

মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: ভাষা সংগ্রামীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে নওগাঁয় প্রথম শহীদ মিনারে ভাষা সংগ্রামী পরিবারের সন্মামনা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ এর আয়োজন করে। গতকাল শুক্রবার বেলা ১২টায় শহরের বিএমসি সরকারী মহিলা কলেজ চত্বরে সংগঠনের সভাপতি এ্যাডঃ ডি,এম আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, বিএমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর হামিদুল হক, সাবেক অধ্যাপক ও কবি আতাউল হক সিদ্দিকী, সাবেক এমপি ওহিদুর রহমান, ভাষা সৈনিক ডাঃ আমজাদ হোসেনের পুত্র সাংবাদিক ফরিদুল করিম তরফদার, ভাষা সৈনিক ডাঃ মঞ্জুর হোসেনের পুত্র নওগাঁ পৌরসভার প্যানেল মেয়র হাসান ইমাম তমাল, ভাষা সৈনিক আব্দুল হাই তালুকদারের পুত্র আঃ আজিজ তালুকদার, ভাষা সৈনিক তমিজ উদ্দীনের পুত্র কমরেড মহসীন রেজা, জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দীন সংগঠনের সাধারন সম্পাদক এম,এম রাসেলসহ প্রমুখ বক্তব্য রাখেন। পরে সংগঠনের পক্ষ থেকে ভাষা সৈনিক আব্দুল হাই তালুকদারকে এবং ভাষা সংগ্রামী পরিবারদের ফুলেল শুভেচ্ছা জানান ও উত্তলীয় পরিয়ে দেয়া হয়।

মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: নওগাঁর মান্দায় ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের নিকট থেকে গরু ব্যবসায়ির ছিনতাই হওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের চকগোপাল গ্রামের জিন্দাপীর এলাকায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হল, মান্দা উপজেলার দক্ষিণ মৈনম গ্রামের মসলেম উদ্দিনের ছেলে আব্দুল মোমিন (২২) ও আব্দুল আলিমের ছেলে আব্দুল মতিন (১৯) এবং মহাদেবপুর উপজেলার কচুকুড়ি এলাকার কানাই চন্দ্রের ছেলে জয়কুমার (২০)। ঘটনায় গরু ব্যবসায়ি কাওসার আহমেদ বাদি হয়ে পাঁচ জনের বিরুদ্ধে মান্দা থানায় মামলা দায়ের করেছেন। তিনি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বিলপার গ্রামের মৃত আব্দুল কাহারের ছেলে। দীর্ঘ ২০ বছর ধরে তার বাবা মান্দা উপজেলার বিভিন্ন হাটবাজারে গরু কেনার ব্যবসা করে আসছিলেন। ব্যবসায়ী কাওসার আহমেদ জানান, গরুর দাম কমে যাওয়ার সংবাদে আমার ছোটভাই ফয়সাল আহমেদ মান্দা এলাকায় আসেন। পরবর্তীতে জাহিদ হাসান নামে এক যুবক গরু কিনে দেয়ার কথা বলে ফয়সালকে চকগোপাল গ্রামের রুবেল হোসেনের বাড়িতে থাকা- খাওয়া ব্যবস্থা করে দেন। তিনি আরও বলেন, গরুর বাজার নাগালের মধ্যে হওয়ায় ফয়সাল আমাকে এলাকায় আসতে বলেন। ভাইয়ের এই সংবাদে বৃহস্পতিবার বিকেলে আমি নওগাঁয় পৌঁছি। সেখানে জাহিদ হাসান আমাকে রিসিভ করেন ও তার সঙ্গে আমি মান্দার চকগোপাল গ্রামের উদ্দেশ্যে রওনা দিই। সন্ধ্যালগ্নে আমরা পায়ে হেঁটে রুবেলের বাড়ির উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে জিন্দাপীর নামকস্থানে জাহিদ হাসানের সহযোগিতায় অন্যরা আমার পথরোধ করে ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে। এসময় আমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তিনজনকে আটক করলেও জাহিদ ও রুবেল পালিয়ে যায়। মান্দা থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে থানার উপপরিদর্শশক আরিফুল ইসলাম ও রেজাউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে ৩ জনকে গ্রেফতারসহ ছিনতাই হওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করেছে।

নওগাঁ প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে নওগাঁয় ইতোমধ্যে জমে উঠেছে নির্বাচনী হাওয়া। তারই অংশ হিসাবে নওগাঁর মহাদেবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে স্থানীয় সাংসদ ছলিম উদ্দীন তরফদার এমপির কাছে আবেদন পত্র জমা দিয়েছেন জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক খোরশেদ আলম। 
 
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে জেলার টাইমস্ স্কায়ার ভবনে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার এমপির হাতে এ আবেদন পত্র তুলে দেন খোরশেদ আলম।
 
এসময় উপস্থিত ছিলেন, জেলা কৃষকলীগের সহ-সভাপতি আক্কাস আলী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক আব্দুল মান্নান, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি আজাহার আলী, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব এ.কে আজাদ, শামসুল আলম, আশরাফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
চেয়ারম্যান প্রার্থী খোরশেদ আলম বলেন, আমাকে যদি মহাদেবপুর উপজেলা হতে দলীয় মনোনয়ন দেয়া হয় তাহলে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জননেতৃ শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ইনশাল্লাহ আমি এ উপজেলাটি শেখ হাসিনাকে উপহার দিতে পারব। এবং সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উপজেলা বাসীর জন্য কাজ করে যাব।

তরিকুল ইসলাম জেন্টুনওগাঁ: নওগাঁয় প্রাথমিক ও হাইস্কুলে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। গত বৃহষ্পতিবার বেলা সাড়ে ১২টায় নওগাঁ জিলা স্কুলে প্রধান অতিথি হিসাবে এর উদ্বোধন করে জেলা প্রশাসক মিজানুর রহমান। এ সময় জিলা স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্যে শিক্ষকবৃন্দরা ও ছাত্ররা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মিজানুর রহমান শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘বর্তমান সরকার নিয়মিত পাঠদান কার্যক্রমের পাশাপাশি মানসম্মত শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে পরিস্কার-পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব বিদ্যালয় গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছে।  জেলার ১১টি উপজেলায় প্রাথমিক ও হাইস্কুলে এ অভিযান শুরু হয়। 

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল (যশোর) : বাজারে হু-
হু করে বাড়ছে আবহমান বাংলার ঐতিহ্যবাহী অতিথি আপ্যায়নের
অন্যতম উপাদান পানের দাম। ফলে উৎপাদনকারী ব্যবসায়ী ক্রেতা
বিক্রেতাসহ নাভীশ্বাস উঠেছে পান পিয়াসীদের। সবজিতে
কিছুটা স্বস্তি হলেও কমেনি চালের দাম, সেই সাথে এখন দামের
উর্দ্ধমূখী হয়ে বাজার কাপাচ্ছে পান।
একটু হিসাব করলেই দেখা যাবে দেশের এক তৃতীয়াংশ লোকই
পান খেয়ে থাকে বিশেষ করে পরিবারের বাবা মা ও বয়স্ক দাদা দাদি,
নানা-নানি মুরোব্বিরা। নি¤œ আয়ের মানুষসহ সব শ্রেণি
পেশার মানুষই পান খেয়ে শরীর মনের খুধা মেটাই। কিন্তু পানের
বাজারে দামের এই অস্থিতিশীলতার কারণে একরম চাপা কষ্টের মধ্যেই
আছে পানের সাথে জড়িত মানুষেরা।
বিভিন্ন ছোট বড় হাট-বাজার ঘুরে জানা যায়, পানের দাম
কয়েকগুন বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে যে পানের পন প্রতি ৮০-১শ
টাকা ছিল তা বর্তমানে দেড়’শ থেকে দুই’শ টাকা এবং খিলি
পান যা গত সপ্তাহে ২শ ৩০ টাকা ছিল তা বর্তমানে ২শ ৮০ টাকা
দরে বিক্রি হচ্ছে। প্রচন্ড শীতে উপজেলার পান চাষীদের পানের
বরজগুলোর পান অকালে ঝড়ে পড়ায় এবং গাছে নতুন করে পান না
ধরায় স্থানীয় বাজারে পানের সরবরাহ কমে গেছে। দীর্ঘদিন যাবত
পান ব্যবসায়ের সাথে জড়িতরা এবছর ব্যাপক লোকশানের সম্মুক্ষীণ
হচ্ছেন।
পান ব্যবসায়ী শরিফুল ইসলাম জানান, গত সপ্তাহে মোকাম থেকে
পান কিনে এনে তাদের আট-নয় জন ব্যবসায়ী প্রত্যেকে অনেক
টাকা করে লোকশান দিয়েছেন। পানগুলো ঝরে পড়া ছিল তারা আগে
বুঝতে পারেনি। বর্তমানে মোকামেই পানের কিছুটা আকাল
চলছে। মোকাম থেকে বেশি দরে কিনতে হচ্ছে। মোকামে দাম
বাড়তি হওয়ায় তার সাথে পরিবহন ও অন্যান্যা খরচ যোগ করলে দেখা
যাচ্ছে যেন পান নয় সোনা কিনছি।
পান কিনতে আসা বয়স্ক মুরোব্বি আব্দুল লতিফ চাচা বলেন,
চল্লিশ বছর ধরে পান খাই  এখন প্রতিদিন বিশ খিলি করে পান খায়
কিন্তু বর্তমানে পানের যে দাম তাতে করে তিন থেকে চারটা পানও
খাওয়াই মুশকিল হয়ে পড়েছে। পানের বাজারে আসতেই ভয় পাচ্ছি।
চাহিদা মত পান না খেতে পেরে শাররিক ও মানষিক ভাবে ব্যাপক কষ্টে
আছি।
বাজারের খুচরা পান বিক্রেতা আলমগীর হোসেন জানান, বেশি
দামে কিনতে হয় বলেই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। পানের
উৎপাদনে ব্যহত হওয়ায় পান সরবরাহ কম হচ্ছে এজন্য দাম বহুগুনে
বৃদ্ধি পেয়েছে। বর্তমান অবস্থাতে পান ব্যবসায়ী ও ক্রেতা সাধারণ
সবাই নতুন এক নাজেহাল অবস্থার মধ্যে পড়েছি। ব্যবসায়ীরা
আরো বলেন, আগামী চৈত্র মাস পর্যন্ত পানের দাম আকাশ ছোঁয়া
থাকবে দিন দিন বাড়বে ছাড়া কোমার কোন সম্ভাবনা নেই।
পানের দাম কমতে হলে বৃষ্টি হতে হবে, শীত চলে যেতে হবে তাহলে
গাচে আবারও পান ধরবে এবং পর্যাপ্ত পান উৎপাদন হলেই ধীরে ধীরে
পানের দাম কমতে থাকবে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget