Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

কোচিং বাণিজ্যকে নতুন ধরনের অপরাধ হিসেবে উল্লেখ করে হাইকোর্ট বলেছেন, ক্লাস রুমে পড়ানোর ব্যর্থতার কারণেই কোচিং বাণিজ্য হচ্ছে। এসময় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার কথা বলেছেন আদালত।রোববার এ বিষয়ে শুনানিতে এমন মন্তব্য করেন আদালত।এই বাণিজ্য বন্ধে করা নীতিমালার বৈধতা চ্যালেঞ্জ করে রিটের রায় ঘোষণার তারিখ আগামী ৭ ফেব্রুয়ারি ধার্য করা হয়।

এ বিষয়ে করা কয়েকটি পৃথক রিটের ওপর শুনানির পর আজ রোববার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।আদালতে রিটকারীদের পক্ষে উপস্থিত ছিলেন ব্যারিস্টার এম. আমীর-উল-ইসলাম এবং দুদকের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।শুনানির সময় অ্যামিকাস কিউরি ফিদা এম কামাল আদালতকে বলেন, ‘সিস্টেম ফেইলের কারণে কোচিং বাণিজ্যের মতো বিষয় ক্লাসের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

’দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, কোচিং বাণিজ্য নিয়ে আজকে রায় দেওয়ার দিন ধার্য ছিল। এ মামলায় দুজন অ্যামিকাস কিউরি ছিলেন, একজন সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ, তিনি তার বক্তব্য আগেই শেষ করেছেন। আজকে আরেকজন সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল তার বক্তব্য দিয়েছেন। উনি খুব বিশদভাবে ব্যাখ্যা দিয়েছেন, কোচিং বাণিজ্য হলে কী কী হতে পারে, না হতে পারে। আদৌ এটা অ্যালাউ করা ঠিক কিনা- উনি আদালতের কাছে সময় চেয়েছেন লিখিত আর্গুমেন্ট দিবেন।

আদালত উনার কথা অত্যন্ত গুরুত্ব সহকারে শুনেছেন এবং আগামী ৭ ফেব্রুয়ারি রায় দেওয়ার জন্য দিন ধার্য করেছেন। আগামী রোববারের মধ্যে ফিদা এম কামালকে উনার লিখিত বক্তব্য জমা দিতে বলেছেন।’প্রসঙ্গত, কোচিং বাণিজ্যের অভিযোগে দুদকের অনুসন্ধান প্রতিবেদনের ভিত্তিতে রাজধানীর মতিঝিল সরকারি বালক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষককের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না সেজন্য কারণ দর্শাতে নোটিশ দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ওইসব নোটিশ এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা-২০১২ নিয়ে ওই শিক্ষকেরা হাইকোর্টে রিট আবেদন করেন। তখন হাইকোর্ট রুল জারি করেন।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘মাদক চোরাচালান, সন্ত্রাস ও জঙ্গিবাদ সুশাসন প্রতিষ্ঠার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এগুলো নির্মূলই এখন প্রধান চ্যালেঞ্জ।’

রোববার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কমিটির সঙ্গে নিজ কার্যালয়ে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ‘এখন উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। সুশাসন নিশ্চিত করে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে হবে।’

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘ক্রাইম রিপোর্টার ও পুলিশের কাজের ধরণ প্রায় একই রকম। উভয়ের উদ্দেশ্য জনগণের জন্য কাজ করা।’

অতীতের মতো সাংবাদিক ও পুলিশের সম্পর্ক সোহার্দ্যপূর্ণ থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ডিএমপি সদর দফতরে অনুষ্ঠিত এ মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্র্যাব নবনির্বাচিত সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক দীপু সারোয়ার, সহ-সভাপতি মিজান মালিক, পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন) শাহাবুদ্দিন কোরেশী, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মীর রেজাউল আলম, অতিরিক্ত কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায়, যুগ্ম কমিশনার (ক্রাইম) শেখ নাজমুল আলম, ডিএমপির ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান ও ক্র্যাব কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরছেন গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।সিঙ্গাপুর থেকে তাকে বহনকারী থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট রোববার (২৭ জানুয়ারি) রাত ১২টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

গণফোরামের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক  এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, ড. কামালের সঙ্গে তার স্ত্রী হামিদা হোসেনও দেশে ফিরছেন।

এর আগে গেলো শনিবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছেড়ে যান ঐক্যফ্রন্ট প্রধান। তিনি সেখানে নিয়মিত শারীরিক চেকআপ করতে গিয়েছিলেন।

আগামী জুলাই মাস থেকে নতুন মূল্য সংযোজন কর বা ভ্যাট আইন কার্যকর হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, ভ্যাটের হার একক কোনো হার থাকবে না। পণ্যভেদে হার হবে ভিন্ন ভিন্ন। ব্যবসায়ীসহ সব অংশীজনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হবে।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক কাস্টমস দিবসের এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ কথা বলেন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গতকাল শনিবার এ অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশসহ ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডব্লিউসিও) সদস্যভুক্ত ১৮৩টি দেশ দিবসটি পালন করেছে।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘আমি কাউকে জেলে পাঠানোর জন্য আসিনি। ভালোবাসা দিলে সব পাওয়া যায়।’ তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, সব ব্যবসায়ী অসৎ নন, আবার সব সরকারি কর্মকর্তা অসৎ নন। সবাই অসৎ হলে এত প্রবৃদ্ধি হতো না।’ অর্থমন্ত্রী আরও বলেন, তাঁর সময়ে ঘন ঘন নীতি পরিবর্তন হবে না। জাপান থেকে পণ্য জাহাজ ওঠানো হলো, দেশে আসতে আসতে শুল্ক হার পরিবর্তন হয়ে যায়, এই ঘটনা আর হবে না। তবে শতভাগ পণ্য স্ক্যান ছাড়া খালাস হবে না।

অনুষ্ঠানের সভাপতি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, আধুনিক শুল্ক ব্যবস্থাপনার মাধ্যমে দেশের বিনিয়োগ ও বাণিজ্য পরিবেশে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে, যা সামগ্রিক অর্থনীতির ওপর প্রভাব ফেলবে। ইতিমধ্যে শুল্ক বিভাগকে আধুনিকায়নে কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, ‘শুল্ক কর্মকর্তার কারণে কেউ হয়রানির শিকার হলে শক্ত হাতে দমন করা হবে। সম্প্রতি চট্টগ্রাম কাস্টমসে যা হয়েছে, তা নিয়ে শুল্ক কর্মকর্তা, ব্যবসায়ী—যে কেউ দোষী হলে কোনো ছাড় পাবেন না। নৈরাজ্য করলে কেউ ছাড় পাবেন না। ব্যবসায়ীদের মিথ্যা ঘোষণা কোনোভাবেই বরদাশত করব না।’ এনবিআর চেয়ারম্যান আরও বলেন, ‘টাকা পাচারের কিছু ঘটনা আমাদের হাতে এসেছে। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেব। ব্যবসায়ীদের সঠিকভাবে শুল্ক-কর দিতে হবে।’

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান বলেন, বিদ্যমান শুল্ক হার সমন্বয় করা উচিত। তাহলে বিতর্ক কম হবে। আবার দেশীয় শিল্পকে রক্ষাও করতে হবে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, একজন খারাপ ব্যবসায়ীর জন্য যেন ৯৯ জন ব্যবসায়ী ভুক্তভোগী না হন, তাই শুল্ক-কর দেওয়ার প্রক্রিয়া আরও সহজ করা উচিত। ব্যবসা-বাণিজ্য সহজ করা দরকার।। বিদেশি বিনিয়োগকারীরা সহজে ব্যবসা করার সুযোগ চান।

ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের (আইএফসি) কান্ট্রি ম্যানেজার ওয়েন্ডি জো ওয়ানা বলেন, বাংলাদেশ শুল্ক বিভাগ আধুনিকায়নে সমন্বিত উদ্যোগ নিয়েছে। সংস্কার কার্যক্রমে শুল্ক বিভাগ সঠিক পথেই আছে।

এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, নির্বাচনী ইশতেহারে প্রথমবারের মতো ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করা হয়েছে। ব্যবসায়ীরা বর্তমান চলমান উন্নয়নকে সমর্থন দিয়েছেন। তিনি আরও বলেন, শুল্ক কর্মকর্তারা যেন হয়রানি না করেন। এখনো ব্যবসায়ীদের মধ্যে ভীতি কাজ করে।

অনুষ্ঠানে অন্যবারের মতো পাঁচটি প্রতিষ্ঠানকে ডব্লিউসিও ‘সার্টিফিকেট অব মেরিট’ দেওয়া হয়। প্রতিষ্ঠানগুলো হলো বেনাপোল স্থলবন্দর, আনসার ও গ্রাম প্রতিরক্ষা দল, এফবিসিসিআই, এয়ারলাইন অপারেটর কমিটি অব বাংলাদেশ এবং ফেডারেশন অব বাংলাদেশ ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশন। ওই সব প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের হাতে সনদ তুলে দেওয়া হয়। এ ছাড়া অনুষ্ঠানে ১৫ জন শুল্ক কর্মকর্তাকেও সার্টিফিকেট অব মেরিট দেওয়া হয়।। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনবিআর সদস্য খন্দকার আমিনুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনবিআর কমিশনার আনোয়ার হোসাইন।

ত্বক ও চেহারার সঙ্গে খাদ্যাভ্যাসের যোগসূত্র রয়েছে। আমাদের ত্বক টান টান করে রাখে কোলাজেন নামের প্রোটিন। বয়সের সঙ্গে সঙ্গে দেহে কোলাজেনের উৎপাদন কমে যায়। ফলে ত্বক কুঁচকে যেতে থাকে, বলিরেখা পড়তে শুরু করে। খাদ্যতালিকায় কোলাজেনসমৃদ্ধ খাবার থাকলে তা বয়সের ছাপ দূর করতে সাহায্য করে। আসুন জেনে নিই কী কী খাবার চেহারায় তারুণ্য ধরে রাখতে সাহায্য করে।

গাঢ় সবুজ শাকসবজি: গাঢ় সবুজ শাকসবজিতে আছে প্রচুর খনিজ উপাদান ও ভিটামিন এ, সি এবং ই। এগুলো কোলাজেন তৈরির জন্য দরকারি। খাদ্যতালিকায় শাক, বিশেষ করে পালংশাক, ব্রকলি, বাঁধাকপি, শালগম ও শিম রাখুন।

গাজর: গাজরে প্রচুর ভিটামিন এ থাকে, যা ক্ষতিগ্রস্ত ত্বকে কোলাজেন পুনরুৎপাদন করে। এর পাশাপাশি মিষ্টি আলু, অ্যাপ্রিকট, খরমুজ ও আমও খাওয়া যেতে পারে।

টমেটো: টমেটোতে প্রচুর লাইকোপিন থাকে, যা ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে। সূর্যের ক্ষতিকর রশ্মি ত্বকের কোলাজেন ভেঙে দেয়। ফলে বলিরেখা পড়ে।

সামুদ্রিক মাছ: সামুদ্রিক মাছের ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন ডি ত্বককে কোমল ও হাড় মজবুত রাখে। সপ্তাহে অন্তত দুদিন সামুদ্রিক মাছ খাওয়া দরকার।

রসুন ও কাঁচা হলুদ: রসুন উচ্চ সালফারযুক্ত মসলা, যা কোলাজেনের ভেঙে যাওয়া রোধ করে। আর হলুদকে বলা হয় পাওয়ার হাউস বা শক্তিঘর। প্রতিদিন সকালে খালি পেটে পানি দিয়ে কয়েক টুকরো কাঁচা রসুন ও হলুদ খেলে রোগ প্রতিরোধক্ষমতা বাড়ে, ত্বকও মসৃণ থাকে।

লেবু: ত্বকের বলিরেখা ও ক্ষত দূর করতে লেবুর জুড়ি নেই। রোজ সকালে চিনি ছাড়া এক গ্লাস লেবুর রস খেলে ত্বক সজীব থাকে।

কাঠবাদাম: কাঠবাদামে প্রচুর ভিটামিন ই, সি এবং অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। ভিটামিন ই ভিটামিন সিয়ের সঙ্গে যুক্ত হয়ে কোলাজেন তৈরি করে। তাই ৩০ বছর বয়সের পর নিয়মিত পাঁচ-ছয়টি করে কাঠবাদাম খাদ্যতালিকায় রাখুন।

কিউই ও বেরি: কিউই ও বেরিজাতীয় ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। ভিটামিন সি অ্যামাইনো অ্যাসিড প্রোলিন ও গ্লাইসিনের সঙ্গে যুক্ত হয়ে হাইড্রোক্সিপ্রোলিন তৈরি করে। এটি কোলাজেনের ভেঙে যাওয়া রোধ করে।

বিটরুট: বিটরুটের ভিটামিন এ, সি, পটাশিয়াম ও সুপার অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের মৃত কোষকে দূর করে ত্বক পরিষ্কার রাখে, ত্বকের পোর বা ছিদ্রগুলো মেরামত করে। প্রতিদিন ৫০০ মিলি বিটরুটের জুস পান করলে বা সালাদ হিসেবে বিটরুট খেলে ত্বক ভালো থাকে।

সাধারণত কোন খাবার গ্রহণ করার পর আমাদের শরীর সেই খাদ্যের শর্করাকে ভেঙে গ্লুকোজে রুপান্তরিত করে। এরপর অগ্ন্যাশয় থেকে ইনসুলিন নামের যে হরমোন নিসৃত হয়, সেটা আমাদের শরীরের কোষগুলোকে গ্লুকোজকে গ্রহণ করার জন্যে নির্দেশ দেয়। এই গ্লুকোজ শরীরের জ্বালানী বা শক্তি হিসেবে কাজ করে।কিন্তু শরীরে যখন ইনসুলিন ঠিকমতো তৈরি হতে না পারে তখন ডায়াবেটিস হয় এবং এর ফলে রক্তের মধ্যে চিনি জমা হতে শুরু করে।কিন্তু কি কি কারণে ডায়াবেটিস হয়? সাধারণত আমাদের ডায়াবেটিস হওয়ার পেছনে দৈনন্দিন জীবনের বিভিন্ন অভ্যাস দায়ী।

ব্যায়াম না করা: টাইপ টু ডায়াবেটিস হওয়ার অন্যতম কারণ হল শারীরিকভাবে নিস্ক্রিয় থাকা অর্থাৎ ব্যায়াম না করা।

নিয়ন্ত্রণ: নিয়মিত ব্যায়াম করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণের পাশাপাশি ওজন কমে, স্ট্রোক এবং হৃদরোগের ঝুঁকি কমে। শরীর চর্চ্চা বা ব্যায়াম করার মাধ্যমে রক্তে চিনির মাত্রা কমিয়ে রখা সম্ভব।

মানসিক চাপ: যে সকল কারণে টাইপ টু ডায়াবেটিস হয় তার মধ্যে একটি হল অত্যধিক মানসিক চাপ। পারিবারিক জটিলতা, অতিরিক্ত কাজের চাপে থাকলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়।

নিয়ন্ত্রণ:  ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চাপ নিয়ন্ত্রণের কৌশল শিখুন। খুব বেশি মানসিক চাপে থাকলে কিছুক্ষণ হাঁটাহাটি করুন অথবা লম্বা করে শ্বাস নিয়ে ধীরে ধীরে ছাড়ার অভ্যাস করুন এবং তা প্রতিনিয়ত করার চেষ্টা করুন।

পর্যাপ্ত ঘুম না হওয়া: আমাদের দৈনন্দিন পরিশ্রমের পর পর্যাপ্ত ঘুম না হলে ডায়াবেটিস বেড়ে যায়। ন্যাশনাল স্লিপ ফাউণ্ডেশনের তথ্য অনুযায়ী, ঘুম কম হলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়।

নিয়ন্ত্রণ: ডায়াবেটিস নিয়ন্ত্রণে এ কারণে নিয়মিত পর্যাপ্ত ঘুমানো উচিত।

রাতে বেশি খাওয়া: গবেষণা বলছে, রাতে বেশি খাওয়া, খাবার পর পরই ঘুমাতে যাওয়ার ফলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়।

নিয়ন্ত্রণ: এক বেলা পেট ভরে না খেয়ে পরিমানে অল্প অল্প করে বিরতি দিয়ে খাওয়া দরকার।

সকালের নাস্তা না খাওয়া: সকালের নাস্তা দিনের খাবারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। গবেষণায় দেখা গেছে, যেসব ডায়াবেটিস রোগী সকালের নাস্তা এড়িয়ে যান তাদের রক্ত শর্করার পরিমাণ বেড়ে যায়।

নিয়ন্ত্রণ: বিশেষজ্ঞরা সকালের নাস্তায় ডায়াবেটিস রোগীদের নিয়মিত ডিম, মাশরুম , টমেটোর মতো কম কার্বোহাইড্রেটযুক্ত খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন।

বিকল্প মিষ্টি: ২০১৪ সালে ‘ন্যাচার’ জার্নাল একটি গবেষণা প্রকাশ করে। গবেষণায় বলা হয়, বাজারে যেসব জিরো ক্যালরি নামের বিকল্প চিনি পাওয়া যায় তার প্রায় সবগুলোতেই অতিরিক্ত সোডা পাওয়া গেছে যা রক্তে শর্করার পরিমাণ আরও বাড়িয়ে দেয়।

নিয়ন্ত্রণ: চিনির পরিবর্তে চা বা কফিতে বিকল্প চিনি বা আর্টিফিসিয়াল সুইটনার ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।চাইনিজ খাবার: চাইনিজ খাবারে রয়েছে অনেক বেশি ফ্যাট, ক্যালরি, সোডিয়াম, কার্বোহাইড্রেট। যা দেহের সুগারের মাত্রা অনেক বেশি বাড়িয়ে তোলে। বিশেষ করে অরেঞ্জ, সুইট অ্যান্ড সাওয়ার ধরণের খাবার ডায়াবেটিস রোগীদের জন্য অনেক বেশি ক্ষতিকর।

নিয়ন্ত্রণ: প্রক্রিয়াজাত খাবার ও পানীয় এড়িয়ে চলতে হবে।চিকিৎকরা বলছেন, ডায়াবেটিসের এতো ঝুঁকি থাকার পরেও এই রোগে আক্রান্তদের মধ্যে তাদের অর্ধেকেরও বেশি এই রোগটি সম্পর্কে সচেতন নয়। তবে জীবন যাপনের ক্ষেত্রে কিছু নিয়ম নীতি মেনে চললে অনেক ক্ষেত্রে ডায়াবেটিসকে প্রতিরোধ করা সম্ভব।তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে উপরোল্লিখিত পরামর্শ মেনে চলার চেষ্টা করুন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget