Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

তীব্র সমালোচনার মুখে পড়ে ফেসবুকে ভুয়া খবর ঠেকানোর বিষয়ে আরও কঠোর হচ্ছে ফেসবুক। যেসব পেজ ও গ্রুপ থেকে ভুয়া খবর ছড়ানো হবে তা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। গত বুধবার এ বিষয়ে সতর্ক করে ফেসবুক কর্তৃপক্ষ বলেছে, কোনো পেজ বা গ্রুপের ক্ষেত্রে যদি কমিউনিটি গাইডলাইন ভাঙার প্রমাণ পাওয়া না যায়, তারপরও ভুয়া খবর ছড়ালে সক্রিয়ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ফরচুন অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ফেসবুকের পক্ষ থেকে পেজের ব্যবস্থাপকদের সতর্ক করে বলা হয়েছে, ফেসবুক যদি কোনো কনটেন্ট মুছে ফেলে বা সরিয়ে দেয় বা যে পোস্টের কারণে কোনো পেজ বন্ধ হওয়ার ঘটনা ঘটেছে তা আবার নতুন পেজে পোস্ট করা হয় তবে সে পেজও বন্ধ করে দেওয়া হবে।

রাশিয়ার উৎস থেকে তৈরি ৩৬৪টি পেজ বন্ধ করে দেওয়ার পর ফেসবুকের পক্ষ থেকে ভুয়া খবর রোধে এমন ব্যবস্থা নেওয়ার ঘোষণা এল। ওই পেজগুলোর বিরুদ্ধে সমন্বিত ভুয়া আচরণের অভিযোগ করেছে ফেসবুক।

এক ব্লগ পোস্টে ফেসবুক বলেছে, বিস্তৃত তথ্যের ওপর নির্ভর করে তারা নীতিমালা প্রয়োগ করবে। বিশেষ করে পেজের নাম বা একই অ্যাডমিন কিনা তা খতিয়ে দেখবে।

ফেসবুকের নিয়ম অনুযায়ী, নিষিদ্ধ বা বাতিল হওয়া পেজের অনুরূপ পেজ তৈরি করার সুযোগ দেয় না তারা। তবে দুর্বৃত্তরা একধাপ এগিয়ে থেকে তাদের অন্য পেজগুলোকে এ নেটওয়ার্কের আওতায় আনে এবং সেখানে ভুয়া খবর ছড়াতে থাকে।

এর আগে ফেসবুক হিস্টরি নামের এক ফিচার এনেছে যাতে গ্রুপ ও পেজের জন্য চালু করা হয়। এতে গ্রুপ কখন তৈরি হয়েছে, এর আগের নামসহ বেশ কিছু তথ্য দেখতে পান ব্যবহারকারী।

ফেসবুক ঘোষণা দিয়েছে তারা পেজ ও গ্রুপের জন্য ‘পেজ কোয়ালিটি’ নামের একটি আলাদা ট্যাব চালু করবে। এ ফিচারটির মাধ্যমে কনটেন্ট বাতিল, নীতিমালা ভঙ্গের কারণসহ বিস্তারিত তথ্য থাকবে। পেজের বিষয়টিকে আরও স্বচ্ছ করতে ফেসবুক এমন পদক্ষেপ নিচ্ছে।

এর আগে গত বছরের নভেম্বরে ভুয়া খবরকে ফেসবুক তাদের প্ল্যাটফর্মে ‘অস্তিত্ব-হুমকি’ হিসেবে তালিকাভুক্ত করে বিষয়টি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানায়। মার্কিন এ সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের পক্ষ থেকে বলা হয়, ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ভুয়া খবর ও তথ্যের বিরুদ্ধে লড়াই করতে বড় আকারের দল গঠন করেছেন।

ফেসবুকের নিউজ পার্টনারশিপ বিভাগের প্রধান মনীশ খানদুরি বলেন, ‘প্ল্যাটফর্মে হুমকি হয়ে আছে ভুয়া খবর। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে ভুয়া খবর ঠেকানোর চেষ্টা করে যাচ্ছে ফেসবুক। পর্নোগ্রাফির মতো যদি কোনো পোস্ট কমিউনিটির মানদণ্ড ভঙ্গ করে, এর জন্য শক্তিশালী প্রক্রিয়া আছে এবং তা দ্রুত নামিয়ে দেওয়া হয়। কিন্তু কেউ যখন কোনো পোস্টকে কোনো দলের রাজনৈতিক প্রচার বলে দাবি করে, তখন আমরা সন্দেহের বশে কিছু করতে পারি না।’

কোচিং বাণিজ্যকে নতুন ধরনের অপরাধ হিসেবে উল্লেখ করে হাইকোর্ট বলেছেন, ক্লাস রুমে পড়ানোর ব্যর্থতার কারণেই কোচিং বাণিজ্য হচ্ছে। এসময় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার কথা বলেছেন আদালত।রোববার এ বিষয়ে শুনানিতে এমন মন্তব্য করেন আদালত।এই বাণিজ্য বন্ধে করা নীতিমালার বৈধতা চ্যালেঞ্জ করে রিটের রায় ঘোষণার তারিখ আগামী ৭ ফেব্রুয়ারি ধার্য করা হয়।

এ বিষয়ে করা কয়েকটি পৃথক রিটের ওপর শুনানির পর আজ রোববার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।আদালতে রিটকারীদের পক্ষে উপস্থিত ছিলেন ব্যারিস্টার এম. আমীর-উল-ইসলাম এবং দুদকের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।শুনানির সময় অ্যামিকাস কিউরি ফিদা এম কামাল আদালতকে বলেন, ‘সিস্টেম ফেইলের কারণে কোচিং বাণিজ্যের মতো বিষয় ক্লাসের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

’দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, কোচিং বাণিজ্য নিয়ে আজকে রায় দেওয়ার দিন ধার্য ছিল। এ মামলায় দুজন অ্যামিকাস কিউরি ছিলেন, একজন সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ, তিনি তার বক্তব্য আগেই শেষ করেছেন। আজকে আরেকজন সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল তার বক্তব্য দিয়েছেন। উনি খুব বিশদভাবে ব্যাখ্যা দিয়েছেন, কোচিং বাণিজ্য হলে কী কী হতে পারে, না হতে পারে। আদৌ এটা অ্যালাউ করা ঠিক কিনা- উনি আদালতের কাছে সময় চেয়েছেন লিখিত আর্গুমেন্ট দিবেন।

আদালত উনার কথা অত্যন্ত গুরুত্ব সহকারে শুনেছেন এবং আগামী ৭ ফেব্রুয়ারি রায় দেওয়ার জন্য দিন ধার্য করেছেন। আগামী রোববারের মধ্যে ফিদা এম কামালকে উনার লিখিত বক্তব্য জমা দিতে বলেছেন।’প্রসঙ্গত, কোচিং বাণিজ্যের অভিযোগে দুদকের অনুসন্ধান প্রতিবেদনের ভিত্তিতে রাজধানীর মতিঝিল সরকারি বালক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষককের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না সেজন্য কারণ দর্শাতে নোটিশ দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ওইসব নোটিশ এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা-২০১২ নিয়ে ওই শিক্ষকেরা হাইকোর্টে রিট আবেদন করেন। তখন হাইকোর্ট রুল জারি করেন।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘মাদক চোরাচালান, সন্ত্রাস ও জঙ্গিবাদ সুশাসন প্রতিষ্ঠার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এগুলো নির্মূলই এখন প্রধান চ্যালেঞ্জ।’

রোববার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কমিটির সঙ্গে নিজ কার্যালয়ে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ‘এখন উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। সুশাসন নিশ্চিত করে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে হবে।’

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘ক্রাইম রিপোর্টার ও পুলিশের কাজের ধরণ প্রায় একই রকম। উভয়ের উদ্দেশ্য জনগণের জন্য কাজ করা।’

অতীতের মতো সাংবাদিক ও পুলিশের সম্পর্ক সোহার্দ্যপূর্ণ থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ডিএমপি সদর দফতরে অনুষ্ঠিত এ মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্র্যাব নবনির্বাচিত সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক দীপু সারোয়ার, সহ-সভাপতি মিজান মালিক, পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন) শাহাবুদ্দিন কোরেশী, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মীর রেজাউল আলম, অতিরিক্ত কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায়, যুগ্ম কমিশনার (ক্রাইম) শেখ নাজমুল আলম, ডিএমপির ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান ও ক্র্যাব কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরছেন গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।সিঙ্গাপুর থেকে তাকে বহনকারী থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট রোববার (২৭ জানুয়ারি) রাত ১২টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

গণফোরামের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক  এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, ড. কামালের সঙ্গে তার স্ত্রী হামিদা হোসেনও দেশে ফিরছেন।

এর আগে গেলো শনিবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছেড়ে যান ঐক্যফ্রন্ট প্রধান। তিনি সেখানে নিয়মিত শারীরিক চেকআপ করতে গিয়েছিলেন।

আগামী জুলাই মাস থেকে নতুন মূল্য সংযোজন কর বা ভ্যাট আইন কার্যকর হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, ভ্যাটের হার একক কোনো হার থাকবে না। পণ্যভেদে হার হবে ভিন্ন ভিন্ন। ব্যবসায়ীসহ সব অংশীজনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হবে।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক কাস্টমস দিবসের এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ কথা বলেন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গতকাল শনিবার এ অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশসহ ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডব্লিউসিও) সদস্যভুক্ত ১৮৩টি দেশ দিবসটি পালন করেছে।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘আমি কাউকে জেলে পাঠানোর জন্য আসিনি। ভালোবাসা দিলে সব পাওয়া যায়।’ তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, সব ব্যবসায়ী অসৎ নন, আবার সব সরকারি কর্মকর্তা অসৎ নন। সবাই অসৎ হলে এত প্রবৃদ্ধি হতো না।’ অর্থমন্ত্রী আরও বলেন, তাঁর সময়ে ঘন ঘন নীতি পরিবর্তন হবে না। জাপান থেকে পণ্য জাহাজ ওঠানো হলো, দেশে আসতে আসতে শুল্ক হার পরিবর্তন হয়ে যায়, এই ঘটনা আর হবে না। তবে শতভাগ পণ্য স্ক্যান ছাড়া খালাস হবে না।

অনুষ্ঠানের সভাপতি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, আধুনিক শুল্ক ব্যবস্থাপনার মাধ্যমে দেশের বিনিয়োগ ও বাণিজ্য পরিবেশে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে, যা সামগ্রিক অর্থনীতির ওপর প্রভাব ফেলবে। ইতিমধ্যে শুল্ক বিভাগকে আধুনিকায়নে কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, ‘শুল্ক কর্মকর্তার কারণে কেউ হয়রানির শিকার হলে শক্ত হাতে দমন করা হবে। সম্প্রতি চট্টগ্রাম কাস্টমসে যা হয়েছে, তা নিয়ে শুল্ক কর্মকর্তা, ব্যবসায়ী—যে কেউ দোষী হলে কোনো ছাড় পাবেন না। নৈরাজ্য করলে কেউ ছাড় পাবেন না। ব্যবসায়ীদের মিথ্যা ঘোষণা কোনোভাবেই বরদাশত করব না।’ এনবিআর চেয়ারম্যান আরও বলেন, ‘টাকা পাচারের কিছু ঘটনা আমাদের হাতে এসেছে। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেব। ব্যবসায়ীদের সঠিকভাবে শুল্ক-কর দিতে হবে।’

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান বলেন, বিদ্যমান শুল্ক হার সমন্বয় করা উচিত। তাহলে বিতর্ক কম হবে। আবার দেশীয় শিল্পকে রক্ষাও করতে হবে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, একজন খারাপ ব্যবসায়ীর জন্য যেন ৯৯ জন ব্যবসায়ী ভুক্তভোগী না হন, তাই শুল্ক-কর দেওয়ার প্রক্রিয়া আরও সহজ করা উচিত। ব্যবসা-বাণিজ্য সহজ করা দরকার।। বিদেশি বিনিয়োগকারীরা সহজে ব্যবসা করার সুযোগ চান।

ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের (আইএফসি) কান্ট্রি ম্যানেজার ওয়েন্ডি জো ওয়ানা বলেন, বাংলাদেশ শুল্ক বিভাগ আধুনিকায়নে সমন্বিত উদ্যোগ নিয়েছে। সংস্কার কার্যক্রমে শুল্ক বিভাগ সঠিক পথেই আছে।

এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, নির্বাচনী ইশতেহারে প্রথমবারের মতো ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করা হয়েছে। ব্যবসায়ীরা বর্তমান চলমান উন্নয়নকে সমর্থন দিয়েছেন। তিনি আরও বলেন, শুল্ক কর্মকর্তারা যেন হয়রানি না করেন। এখনো ব্যবসায়ীদের মধ্যে ভীতি কাজ করে।

অনুষ্ঠানে অন্যবারের মতো পাঁচটি প্রতিষ্ঠানকে ডব্লিউসিও ‘সার্টিফিকেট অব মেরিট’ দেওয়া হয়। প্রতিষ্ঠানগুলো হলো বেনাপোল স্থলবন্দর, আনসার ও গ্রাম প্রতিরক্ষা দল, এফবিসিসিআই, এয়ারলাইন অপারেটর কমিটি অব বাংলাদেশ এবং ফেডারেশন অব বাংলাদেশ ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশন। ওই সব প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের হাতে সনদ তুলে দেওয়া হয়। এ ছাড়া অনুষ্ঠানে ১৫ জন শুল্ক কর্মকর্তাকেও সার্টিফিকেট অব মেরিট দেওয়া হয়।। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনবিআর সদস্য খন্দকার আমিনুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনবিআর কমিশনার আনোয়ার হোসাইন।

ত্বক ও চেহারার সঙ্গে খাদ্যাভ্যাসের যোগসূত্র রয়েছে। আমাদের ত্বক টান টান করে রাখে কোলাজেন নামের প্রোটিন। বয়সের সঙ্গে সঙ্গে দেহে কোলাজেনের উৎপাদন কমে যায়। ফলে ত্বক কুঁচকে যেতে থাকে, বলিরেখা পড়তে শুরু করে। খাদ্যতালিকায় কোলাজেনসমৃদ্ধ খাবার থাকলে তা বয়সের ছাপ দূর করতে সাহায্য করে। আসুন জেনে নিই কী কী খাবার চেহারায় তারুণ্য ধরে রাখতে সাহায্য করে।

গাঢ় সবুজ শাকসবজি: গাঢ় সবুজ শাকসবজিতে আছে প্রচুর খনিজ উপাদান ও ভিটামিন এ, সি এবং ই। এগুলো কোলাজেন তৈরির জন্য দরকারি। খাদ্যতালিকায় শাক, বিশেষ করে পালংশাক, ব্রকলি, বাঁধাকপি, শালগম ও শিম রাখুন।

গাজর: গাজরে প্রচুর ভিটামিন এ থাকে, যা ক্ষতিগ্রস্ত ত্বকে কোলাজেন পুনরুৎপাদন করে। এর পাশাপাশি মিষ্টি আলু, অ্যাপ্রিকট, খরমুজ ও আমও খাওয়া যেতে পারে।

টমেটো: টমেটোতে প্রচুর লাইকোপিন থাকে, যা ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে। সূর্যের ক্ষতিকর রশ্মি ত্বকের কোলাজেন ভেঙে দেয়। ফলে বলিরেখা পড়ে।

সামুদ্রিক মাছ: সামুদ্রিক মাছের ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন ডি ত্বককে কোমল ও হাড় মজবুত রাখে। সপ্তাহে অন্তত দুদিন সামুদ্রিক মাছ খাওয়া দরকার।

রসুন ও কাঁচা হলুদ: রসুন উচ্চ সালফারযুক্ত মসলা, যা কোলাজেনের ভেঙে যাওয়া রোধ করে। আর হলুদকে বলা হয় পাওয়ার হাউস বা শক্তিঘর। প্রতিদিন সকালে খালি পেটে পানি দিয়ে কয়েক টুকরো কাঁচা রসুন ও হলুদ খেলে রোগ প্রতিরোধক্ষমতা বাড়ে, ত্বকও মসৃণ থাকে।

লেবু: ত্বকের বলিরেখা ও ক্ষত দূর করতে লেবুর জুড়ি নেই। রোজ সকালে চিনি ছাড়া এক গ্লাস লেবুর রস খেলে ত্বক সজীব থাকে।

কাঠবাদাম: কাঠবাদামে প্রচুর ভিটামিন ই, সি এবং অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। ভিটামিন ই ভিটামিন সিয়ের সঙ্গে যুক্ত হয়ে কোলাজেন তৈরি করে। তাই ৩০ বছর বয়সের পর নিয়মিত পাঁচ-ছয়টি করে কাঠবাদাম খাদ্যতালিকায় রাখুন।

কিউই ও বেরি: কিউই ও বেরিজাতীয় ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। ভিটামিন সি অ্যামাইনো অ্যাসিড প্রোলিন ও গ্লাইসিনের সঙ্গে যুক্ত হয়ে হাইড্রোক্সিপ্রোলিন তৈরি করে। এটি কোলাজেনের ভেঙে যাওয়া রোধ করে।

বিটরুট: বিটরুটের ভিটামিন এ, সি, পটাশিয়াম ও সুপার অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের মৃত কোষকে দূর করে ত্বক পরিষ্কার রাখে, ত্বকের পোর বা ছিদ্রগুলো মেরামত করে। প্রতিদিন ৫০০ মিলি বিটরুটের জুস পান করলে বা সালাদ হিসেবে বিটরুট খেলে ত্বক ভালো থাকে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget