Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর): যশোরের শার্শার কায়বা সীমান্ত কামারবাড়ী মোড় থেকে ১৪০ বোতল ফেন্সিডিলসহ মোটরভ্যান উদ্ধার  করেছে বিজিবি সদস্যরা।
বৃহস্প্রতিবার সন্ধ্যা সাড়ে ৯টার সময় ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কায়বা বিওপির’র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন কায়বা  গ্রামস্থ কামারবাড়ী মোড় নামক স্থানে অভিযান চালিয়ে ১৪০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ একটি মোটর চালিত ভ্যান উদ্ধার করতে সক্ষম হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ভ্যান চালক পালিয়ে যায়। অভিনব কায়দায় রাখা মোটর ভ্যানের বডির নীচে থেকে ফেন্সিডিলগুলো পাওয়া যায়।
২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার সাংবাদিক রাসেল ইসলামকে জানান,গোপন সংবাদের ভিত্তিতে কায়বা সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ মোটর ভ্যান উদ্ধার করে কায়বা  বিওপি’র টহলদল।জব্দকৃত ফেন্সিডিলসহ মোটর ভ্যানটি খুলনা ২১ ব্যাটালিয়নে  জমা করা হবে তিনি সাংবাদিক রাসেল ইসলামকে জানান।

বাবুল আকতার,সাপাহার(নওগাঁ): নওগাঁ-১আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্য মন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার বলেছেন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপ্ন ছিল এ দেশ হবে একটি ক্ষুধা দারিদ্র মুক্ত বাংলাদেশ, জাতীর জনকের যোগ্য কন্যা জন নেত্রী শেখ হাসিনা তার বাবার সে স্বপ্ন আজ বাস্তবায়ন করেছে। বাংলাদেশ আজ ক্ষুধা মুক্ত দেশে পরিনত হয়েছে। খাদ্যের জন্য বাংলাদেশকে আজ অন্যের দুয়ারে হাত পাততে হয়না। আমরা এখন খাদ্যে স্বংয়সম্পন্ন দেশে বসবাস করছি। ভবিষ্যতে দেশের খাদ্যের সম্পুর্ন চাহিদা পূরণ করে বিদেশে খাদ্যশস্য রপ্তানী করব ইনশাআল্লাহ। দেশে অন্যান্য সরকারের শাসনামলে এক বস্তা সারের জন্য কৃষককে বন্দুকের গুলি খেতে হয়েছিল আর বিগত ১০বছর ও এখন সারের বস্তা প্রতিটি কৃষকের পিছনে পিছনে ঘুরছে। সকল রকম শস্য চাষাবাদে প্রয়োজনীয় সার বীজ পেয়ে বাংলার কৃষক আজ মনের আনন্দে তার জমিতে চাষাবাদ করে টনে টনে খাদ্যশস্য উৎপাদন করছে। আগামীতে কৃষকের জন্য আরো নানা সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে। বৃহস্পতিবার বিকেল ৪টায় নওগাঁ জেলার সাপাহার উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত গন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান কলে তিনি এ কথাগুলি বলেন। সদরের জিরে পয়েন্টে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শ্হা এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাজেদুল আলম, সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বী ফজলু, আইহাই ইউয়িন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হামিদুর রহমান প্রমুখ বক্তব্য প্রদান করেন। এলাকার ভোটাররা তাঁকে ভোট দিয়ে আবারো এমপি নির্বাচিত করায়  ও সর্বস্তরের জনসাধারণের গন সংবর্ধনায় সিক্ত হয়ে প্রধান অতিথি নওগাঁ-১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুুর) উপজেলার সর্বস্তরের জনগন এবং মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা কে আন্তরিক শুভেচ্ছা ও অভিন্দন জ্ঞাপন করেন।
এর আগে প্রধান অতিথি দুপুরে উপজেলায় প্রবেশ কালে সাপাহার উপজেলার খাদ্য গুদাম পরিদর্শন করেন।

মাহমুদুন নবী বলোল,নওগাঁ: খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে এই মহুর্তে আমদানির কোন পরিকল্পনা নেই। প্রধান মন্ত্রীর নেতৃত্বে দেশ খুধামুক্ত হয়েছে এখন আমাদের লক্ষ্য জনগণকে নিরাপদ খাদ্য সরবরাহ। দূর্ণীতিমুক্ত ও ভালো দেশ জনগণকে উপহার দিতে চায় এই সরকার। চাল সংগ্রহে সঠিক মান নিয়ন্ত্রণে কোন সমঝতা নেই। নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য সরবরাহে সরকর বধ্যপরিকর। বৃহস্পতিবার সকাল ১১ টায় মহাদেবপুর উপজেলা খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে এ কথা বলেছেন তিনি। এ সময় নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য সেলিম উদ্দীন তরফদার, জেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেনসহ খদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর পর তিনি জেলার সাপাহার খাদ্যগুদাম পরিদর্শণ করবেন।

আবু রায়হান রাসেল, নওগাঁ: নওগাঁ জেলার মান্দা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মুক্তিযোদ্ধা বালিকা বিদ্যালয়ের অদুরে বাগদেওয়ান পাড়া মোড় এলাকায় ও বেলা ১১টার দিকে দেলুয়াবাড়ি-চৌবাড়িয়া রাস্তার মহানগর নিচপাড়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, উপজেলার চকগোপাল গ্রামের ইমান আলীর স্ত্রী আলতা বেগম (৪০) ও রাজশাহীর তানোর উপজেলার ধানুরা গ্রামের রফিকুল ইসলামের ছেলে মামুন (৩৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান বেলা ১২টার দিকে উপজেলার চকগোপাল গ্রামের ইমান আলীর স্ত্রী আলতা বেগম (৪০) কুসুম্বা ইউনিয়ন পরিষদে কাজ শেষে একটি চার্জারভ্যানে বাড়ি ফিরছিলেন। ভ্যানটি মুক্তিযোদ্ধা বালিকা বিদ্যালয়ের অদুরে বাগদেওয়ানপাড়া মোড়ে পৌঁছলে পেছন দিক থেকে একটি মাইক্রোবাস ভ্যানটিকে সজোওে ধাক্কা দেয়। এতে রাস্তার পাশে উল্টে গেলে আলতা বেগম মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা উদ্ধার করে মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে বেলা ১১টার দিকে মহানগর নিচপাড়া এলাকায় দ্রুতগামী একটি পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর জখম মোটরসাইকেল আরোহি মামুনকে উদ্ধার করে মান্দা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা পিকআপ ভ্যানকে আটক করলেও এর চালক পালিয়ে যায়।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছেন এ ব্যপারে পৃথক দু’টি মামলা দায়ের হয়েছে।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে কলেজ শিক্ষকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।  বৃহস্পতিবার দুপুরে ধামইরহাট সেতু (ঘুকসী) নদীর ৩ শত গজ উত্তরে নদী হতে এ লাশ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১৭ জানুয়ারী দুপুরের আগে ঘুকসী নদীর পাড়ে বনবিভাগের বাগানে পাতা ঝাড়ু দেওয়ার সময় স্থানীয়রা একটি লাশ নদীতে ভাসমান দেখতে পেলে থানায় খবর দেন। থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে এসে হাত-পায়ের সাথে রশি দিয়ে বাধানো মৃত অবস্থায় লাশটি উদ্ধার করে। পরে স্থানীয়দের মাধ্যমে জানা যায়, তিনি জগদল আদিবাসী স্কুল ও কলেজের বিএম শাখার বাংলা প্রভাষক ও সাহাপুর গ্রামের মৃত কায়েম উদ্দিনের ছেলে এম এম জামাল উদ্দিন। কলেজ শিক্ষক ও পরিবারের লোকজনরা জানান, তিনি ইতিপূর্বেও এরকম গুম হয়েছিলেন এবং বিহারীনগর ব্রিজের বাইপাস নদী থেকে তাকে অর্ধ মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছিল। মৃতের বড় ভাই মো. ওয়াদুদ জানান, তার ভাই কলেজ শিক্ষক এম এম জামাল উদ্দিনের অর্ধ কোটির অধিক পরিমান ঋন-দেনা ছিল এবং সম্প্রতি ৪/৫ দিন পূর্বে তিনি আবারও নিখোজ হন। নিখোজের কয়েকদিন পর ঘুকসী নদী থেকে প্রভাষক জামাল উদ্দিনের লাশ উদ্ধারে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পতœীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, ধামইরহাট থানার ওসি জাকিরুল ইসলাম ও ইন্সপেক্টর তদন্ত মাহবুব আলম ঘটনাস্থল পরিদর্শণ করেছেন এবং লাশটি’র বিষয়ে ময়না তদন্ত ও মামলা প্রক্রিয়াধীন আছে বলে থানা পুলিশ জানায়।

আতাউর শাহ্, নওগাঁ : বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী কলার পাতায় মজলিস খাওয়ার প্রচলন। এক সময় কলা গাছের পাতা ছিল মজলিস খাবারের প্রধান আকর্ষণ। যে অনুষ্ঠানে খাবারের আয়োজন ছিল সে অনুষ্ঠানের জন্য ৮/১০দিন আগে থেকেই স্থানীয় বিভিন্ন বাগান থেকে কলাপাতা সংগ্রহের ধুম পড়ে যেত।
বর্তমানে একবার ব্যবহার উপযোগী থালা আর গ্লাস অতি সহজেই বাজারে পাওয়া যাওয়ায় কলার পাতায় আর খাবার পরিবেশন করা হয় না।

বুধবার দুপুরে সরেজমিনে নওগাঁর মান্দা উপজেলার গণেশপুর গ্রামের মোল্লা পাড়ার মৃত আকালু মোল্লার স্ত্রী মরিয়ম বিবির কুলখানি, দোয়া, মেজবানি বা জিয়াফত অনুষ্ঠানে গিয়ে নিহতের জামাই আলহাজ্ব মকবুল হোসেনের সাথে কথা বলে জানা গেছে। মৃত্যুকালে মরিয়ম বিবি ৩ ছেলে, ৩ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহি রেখে যান।

শাশুরির মৃত্যুর পরে জিয়াফত অনুষ্ঠানে কলা পাতায় মজলিস খাওয়ার বিষয় জানতে চাইলে আলহাজ্ব মকবুল হোসেন বিভিন্নভাবে স্মৃতিচারণ করেন।

তার শাশুরি মরিয়ম বিবির মৃত্যুর পরে প্রায় আড়াই হাজার  দাওয়াতি মেহমানের জন্য আয়োজিত অনুষ্ঠানে ওইসব স্মৃতিচারণ করে তারা জানান,২০-২৫ বছর আগে কলার পাতা ছাড়া কোন মজলিসে খাওয়া হতো না।

আর আজকে শাশুড়ির  মৃত্যুর পর দোয়া ও মিলাদ অনুষ্ঠানে আমি এবং আমার শশুর বাড়ির লোকজনের সমন্বয়ে দাওয়াতি মেহমানদের সাদা ভাত, আলুর ঘাটি, পাতলা দই, চিনি ও তেঁতুলের আম্বল (টক) খাওয়ার সুবিধার্থে এবং নিজেদের ঝামেলা এড়াতে ওয়ান টাইম প্লেট-গ্লাসের ব্যবস্থা করেছি। যাতে করে দাওয়াতি মেহমানরা শান্তিমতো খেতে পারে।

আর খাওয়া শেষে আমার শাশুড়ির রুহের মাগফিরাত কামনা করে মন খুলে প্রাণ উজার করে দোয়া করতে।

মজলিসের দিন তারিখ ঠিক হওয়ার ১০-১২দিন আগে থেকেই কলাপাতা সংগ্রহ করতে ব্যস্ত থাকতো যুবক-ছেলেরা।

আর আত্মীয়-স্বজন ও গ্রামবাসী সবাই মিলে সারি-সারি মাটির উপর চটে (দৌড়), সপ-পাটিতে বসে আলুঘাটি, ভাত, দই, চিনি, গুর ইত্যাদি কলাপাতায় রেখে খাওয়া হতো।

‘বর্তমানে প্লাস্টিকের তৈরী ওয়ান টাইম প্লেট আর গ্লাসে আধুনিকতার সংস্পর্শে হারিয়ে যেতে বসেছে সেই আগের দিনগুলো এবং গ্রামীন সংস্কৃতির সেই অতীত ঐতিহ্য। আর চোখে পড়ে না সেই কলার পাতায় মজলিস খাওয়া।

তিনি আরোও বলেন, ‘তাছাড়া আগের মত আর কলার পাতার প্রয়োজন হয় না। বর্তমান যুগের মানুষ ওইসব কলার পাতায় খাওয়া ভুলে যেতে বসেছে। কারণ- এখন ১-২টাকা হলেই পাওয়া যায় ওয়ান টাইম প্লাস্টিকের প্লেট-গ্লাস।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget