Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে স্থানীয় সরকারী হাসপাতালে নিয়ে আসা হয়। শুক্রবার উপজেলার মাষ্টারপাড়া এলাকার একটি বাড়ি থেকে নুসরাত জাহান নিপা (১৬) নামের ওই ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। উপজেলার আশড়ন্দ বাজার এলাকার নকিবর রহমানের মেয়ে ও আল-হেলাল ইসলামী একাডেমীর ১০ শ্রেনীর ছাত্রী এবং সদরের মাষ্টারপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকতো বলে জানা গেছে।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ জানান, বেলা ১১ টার দিকে স্থানীয়রা ছাত্রীর শয়ন ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে লাশটি উদ্ধার করে সরকারী হাসপাতালে নিয়ে আসে। পরে পুলিশ তাৎক্ষনিক সরকারী হাসপাতাল থেকে লাশের সুরতাহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়।

নওগাঁ প্রতিনিধি: শুক্রবার বিকেল ৩টায় জেলা জজ আদালতের নতুন কনফারেন্স রুমে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার জেলা লিগ্যাল এইড কমিটি, নওগাঁর মাননীয় চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ এ.কে.এম. শহীদুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রট (এডিএম) জনাব শাহ নেওয়াজ,  বিজ্ঞ  অতিরিক্ত জেলা জজ (২য়) জনাব মো. মজিবুর রহমান, নওগাঁর ভারপ্রাপ্ত বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম, জেলা পরিষদের চেয়ারম্যান একেএম ফজলে রাব্বি বকু, নওগাঁ সদর হাসপাতালের তত্বাবধয় রওশন আরা, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর, নওগাঁ মোস্তাাফিজুর রহমান (ফিরোজ)।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মো. তাজউল ইসলাম। “উন্নয়নের অগ্রযাত্রায়, সরকারি আইনি সেবার সাফল্য- প্রচার ও প্রসারে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ভূমিকা” শীর্ষক কর্মশালায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার জেলা লিগ্যাল এইড কমিটি, নওগাঁর মাননীয় চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ জনাব এ.কে.এম. শহীদুল ইসলাম এসব তথ্য  জানান।
এসময় নওগাঁ জেলা প্রেক্লাবের সাধরণ সম্পাদক মীর মোশারফ হোসেন জুয়েল, প্রবিন সাংবাদিক আনোয়ার হোসেন, নবির উদ্দিন, ফরিদুল করিম তরফদার, আসাদুর রহমান জয়, সাংবাদিক ইউনিয়নের আশরাফুল ইসলাম নয়ন সহ  নওগাঁ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী ও দৌলতপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে শিশুসহ ৪১ জন নারী -পুরুষকে আটক করেছে । এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি তারা।

শুক্রবার (১৬ নভেম্বর ) সকাল ৮ টার সময় শিকড়ী ও দৌলতপুর গ্রামের মাঠের মধ্য থেকে তাদেরকে আটক করে বিজিবি। আটকদের বাড়ী চট্রগ্রাম, খুলনা, বরিশাল, ফরিদপুর, বাগেরহাট ও নড়াইলের বিভিন্ন এলাকায়।

২১ বিজিবির পুটখালী ক্যাম্পের কমান্ডার সুবেদার আবুল হোসেন জানান, গোপন সংবাদে জানতে পারি ভারত থেকে বেশ কিছু নারী-পুরুষ ও শিশু অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে বেনাপোল পোর্ট থানার দৌলতপুর ও শিকড়ী গ্রামের মাঠের মধ্যে অবস্থান করছে । এ ধরনের সংবাদের ভিত্তিতে সুবেদার আবুল হোসেন সংগীয় ফোর্স নিয়ে শিকড়ী গ্রামের মাঠের মধ্যে গোপন অবস্থানে থেকে অভিযান চালিয়ে ২৩ জন পুরুষ, ৯ নারী ও ৯ জন শিশুকে আটক করে।

২১ বর্ডার গার্ড বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার ৪১ জন নারী-পুুরুষ ও শিশু আটকের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিক রাসেল ইসলামকে জানান, আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে  ভারত থেকে পাচার হয়ে আসা পরিত্যক্ত অবস্থায় হুন্ডির ৭লাখ টাকা আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)সদস্যরা।

শুক্রবার সকাল ৮টার দিকে বেনাপোল সদীপুর পোঁতাপোষ্ট এলাকা থেকে পরিত্যাক্ত ৭ লাখ টাকা উদ্ধার করা হয়। তবে এসময় কোনো পাঁচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।

৪৯ বিজিবির আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওহাব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারত থেকে পাচার হয়ে আসা এক পাচারকারী হুন্ডির টাকা নিয়ে বেনাপোল সাদীপুর পোঁতাপোষ্টের সামনে অবস্থান করছে।এমন সংবাদে বিজিবির লেন্স নায়েক নুর আলমের নেতৃত্বে ৫ জন ফোর্স সেখানে অভিযান চালিয়ে একটি ব্যাগ থেকে ৭ লাখ হুন্ডির টাকা উদ্ধার করা।

আই সিপি ক্যাম্প কমান্ডার আব্দুল ওহাব জানান,আটককৃত টাকা বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

মাহমুদুন নবী বলোল, নওগাঁ: নবান্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ঐতিহ্যবাহী শস্যোৎসব। বাংলার কৃষিজীবী সমাজে শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যে সকল আচার-অনুষ্ঠান ও উৎসব পালিত হয়, নবান্ন তার মধ্যে অন্যতম। "নবান্ন" শব্দের অর্থ "নতুন অন্ন"। নবান্ন উৎসব হল নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুতকৃত চালের প্রথম রান্না উপলক্ষ্যে আয়োজিত উৎসব। সাধারণত আমন ধান পাকার পর এই উৎসব অনুষ্ঠিত হয়।একসময় বাংলার প্রতি ঘরে ঘরে যেন পিঠা-পায়েসের ধুম পড়ে যেতো। আমন্ত্রণ জানানো হতো আত্মীয়-পরিজনকে। দেশের নানা জায়গায় আয়োজন করা হতো পিঠামেলার। একসময় শুধুমাত্র হিন্দুরা অত্যন্ত সাড়ম্বরে নবান্ন উৎসব পালন করত, পরবর্তীতে সকল মানুষের সবচেয়ে অসা¤প্রদায়িক উৎসব হিসেবে নবান্ন উৎসব সমাদৃত ছিলো। ১৯৯৮ সাল থেকে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে আনুষ্ঠানিকভাবে নবান্ন উৎসব উদযাপনপন শুরু হয়। 

এরই ধারাবহিকতায় নওগাঁয় ২দিন ব্যাপী নবান্ন উৎসবের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহষ্পতিবার সকাল সাড়ে ৯টায় নবান্ন উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজানুর রহমান। শহরের সমবায় অফিস চত্বরে জেলা প্রশাসন ও জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ জেলা শাখা এর আয়োজন করে। সংগঠনের সভাপতি আমিনুল করিম তরফদারের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, কামরুজ্জামান, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মনোজিত কুমার মল্লিক, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ নওগাঁ জেলা শাখার সভাপতি আমিনুল করিম সাবু, সাধারন সম্পাদক মোসাদ্দেক হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। এ উপলক্ষে ২দিন ব্যাপী আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পিঠা মেলার। এর আগে জেলা প্রশাসনের উদ্যোগে পুরাতন কালেক্টর চত্বর থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে সমবায় অফিস চত্বরে এসে মিলিত হয়। নবান্ন উৎসব উপলক্ষে আয়োজিত পিঠা মেলার স্টলে শত শত দর্শনার্থীর ভিড় লক্ষ্য করা গেছে। মেলায় আগত দর্শনার্থীদের দাবী আগামীতে যেন আরো বড় পরিসরে এই উৎসবের আয়োজন করা হয়।

মাহমুদুন নবী বলোল, নওগাঁ: নওগাঁয় কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারীগণের উদ্যোগে জঙ্গি গোষ্ঠীর বোমা হামলায় নিহত বিচারকের স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতি হয়েছে। গত বুধবার সন্ধ্যায় জেলা জজ আদালত ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসী আয়োজনে জেলা জজ এর সম্মেলন কক্ষে ২০০৫ সালের ১৪ ই নভেম্বর জঙ্গি গোষ্ঠীর ঘৃণ্য বোমা হামলায় শহীদ বিচারক জগন্নাথ পাঁড়ে এবং সোহেল আহমেদ এর স্বরণসভায় জগন্নাথ পাঁড়ে এবং সোহেল আহমেদ এর হত্যাকারী জঙ্গি গোষ্ঠীর প্রতি ধিক্কার ও ঘৃণা প্রদর্শন করে বর্তমানে সকল বিচার বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারী এবং বিচারের সহিত সম্পর্কিত সকল ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানিয়ে বক্তব্য রাখেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ এ. কে. এম.শহীদুল ইসলাম। স্বরণসভা ও দোয়া মাহফিলে এসময় উপস্থিত ছিলেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিজ্ঞ বিচারক শাহীদুল ইসলাম আজমী, ভারপ্রপ্ত বিজ্ঞ চীফ জুটিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর আব্দুল খালেক, বিজ্ঞ গভর্ণমেন্ট প্লিডার মোস্তাাফিজুর রহমান (ফিরোজ) প্রমুখ। বক্তব্য শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিজ্ঞ বিচারক শাহীদুল ইসলাম আজমী। এসময় উস্থিত ছিলেন জেলার বিজ্ঞ বিচারক গণসহ সরকারি কৌশলী ও পাবলিক প্রসিকিউটর।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget