Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি : মিথ্যা ঘোষনা দিয়ে ভারত থেকে আমদানী হচ্ছে ইমিটেশন জুয়েলারীর একটি পণ্য চালান। এমন সংবাদের অভিযোগে রবিবার রাত ১১টা ৫৫ মিনিটে কাষ্টমস্ কর্তৃপক্ষের আইআরএম এর একটি প্রতিনিধি দল অভিযান চালিয়ে বেনাপোল বন্দরের জিরো পয়েন্ট এলাকা থেকে পণ্য বোঝাই ২টি ১০ চাকার ভারতীয় ট্রাক জব্দ করেছে । এ সময় আরো জব্দ করা হয়েছে ঐ ট্রাক দুটির চাবিসহ সকল কাগজ পত্র।

জব্দকৃত পণ্য চালানটির আমদানীকারক ঢাকার আনাস এন্টারপ্রাইজ। যার মেনিফেষ্ট নং ৩৯৯৬১/২, তাং-০৪.১১.১৮,। পণ্য চালানটির রপ্তানী কারক প্রতিষ্ঠান ভারতের জেইন এক্সপোর্ট। আমদানীকারক প্রতিষ্ঠান গত ১লা নভেম্বর-২০১৮ ঢাকার মেঘনা ব্যাংক লিমিটেড থেকে একটি এলসি খোলেন পণ্যটি আমদানী করার জন্য। যার এলসি নং০০০০৩২৫২১৮০১০৩৪০ । তাং-০১.১১.১৮। পণ্য চালানটির ইনভয়েজ মুল্য দেখানো হয়েছে ২৬১৬২ মার্কিন ডলার। বেনাপোল কাষ্টমস হাউসের ইনভেষ্টিগেশন রিসার্স এন্ড ম্যানেজমেন্ট গ্রুপের একটি প্রতিনিধি দল জব্দকৃত মালামাল পরিক্ষন করবেন। পরীক্ষনে পণ্যচালানটির মালামাল ঘোষনার সাথে মিল আছে কিনা তাও দেখবেন। তবে পণ্য চালানটিতে আমদানীকৃত পণ্যের ঘোষনায় আছে প্লাষ্টিক বাংলা এন্ড আদার্স।

বেনাপোল কাষ্টম হাউসের সহকারী কমিশনার উত্তম চাকমা জানান গোপন সুত্রে সংবাদ পায় একজন আমদানীকারক ভারত থেকে মিথ্যা ঘোষনার মাধ্যমে একটি পণ্য চালান বেনাপোল বন্দরে নিয়ে আসছে। এমন সংবাদে রবিবার রাতে আইআরএম টিমের প্রতিনিধি সহকারী রাজস্ব কর্মকর্তা মোস্তফা আবদুল্লাহ আল মামুনকে সাথে নিয়ে বন্দরের জিরো পয়েন্ট এলাকা থেকে পণ্য বোঝাই দুটি ভারতীয় ট্রাক জব্দ করি। যার নং ডই-৫১-৭০৮৬, ইি-২৩-ই২৩৭৬)পরে ভারতীয় ট্রাক ২টি বেনাপোল কাষ্টম হাউসে নিয়ে আসা হয়। আজ মঙ্গলবার মালামাল পরীক্ষন করা হবে। মিথ্যা ঘোষনা এবং অমিল পাওয়া গেলে আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে। তবে জব্দকৃত ট্রাক ২টির ড্রাইভার দুলাল দাস এবং তপন কুমার প্রাথমিক ভাবে জানান তাদের গাড়ী ২টিতে ইমিটেশন জুয়েলারী জাতীয় পণ্য আছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন সি এন্ড এফ এজেন্ট ও অন্য কোন প্রতিনিধিকে পাওয়া যায়নি।:

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল(যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায়  সোমবার রাতে একটি ওয়ান শুটার গান ও ১ রাউন্ড গুলিসহ  বাবর আলী (৩৫) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে  কন্যাদাহ  গ্রামে   থেকে  আটক করেছে শার্শা থানার পুলিশ। আটক অস্ত্র ব্যবসায়ী বাবর আলী শার্শা উপজেলার  কন্যাদাহ গ্রামের দূখের ছেলে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান জানান, প্রতিদিনের অভিযানের অংশ হিসাবে শার্শা উলাশী ইউনিয়নের কন্যাদাহ  থেকে এসআই বক্তিয়ার ও এ এস আই কবির  হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চলাকালীন রাত ৭ টায় অস্ত্র ব্যবসায়ী    বাবর আলীকে রাম পুর বাজার অভিমুখে হেঁটে যাওয়ার সময় সন্দেহ হওয়ায় তাকে আটক করে দেহ তল্লাশী করে তার কাছে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে।  
আটক বাবর আলী  বিরুদ্ধে শার্শা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

আবু রায়হান রাসেল, নওগাঁ: নওগাঁ’র সিনিয়র সাংবাদিক জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বাংলাদেশ বেতার নওগাঁ জেলা প্রতিনিধি এ্যাড. শেখ আনোয়ার আনোয়ার হোসেনের মা আছিয়া খানম ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে ওয়া ইন্না ইলাহী রাজেউন। বার্ধক্যজনিত কারনে গত ৫ নভেম্বর সোমবার রাত ৭টা ৪৫ মিনিটে শহরের চকদেব পাড়াস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর-বাংলাদেশ, ঢাকা এর সম্মানিত মহাপরিচালক প্রফেসর মো: মাহাবুবুর রহমানের মৃত্যুতে গভীর শোক এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান করেন যশোরের শার্শা উপজেলার নাভারণ মহিলা আলিম মাদরাসা। মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাবা আলেয়া পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়ো অনুষ্ঠানে এসময় অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক- শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিএমএসএফ: বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব মো: আসাদুজ্জামান বলেছেন নির্বাচনকালে পর্যবেক্ষকরা গুরুত্বপূর্ন ভুমিকা পালন করতে পারে। কোন ভোটকেন্দ্রে কি ধরনের ভোট হলো পর্যবেক্ষকরা তা রিপোর্টের মাধ্যমে তুলে ধরে থাকেন। তবে নির্বাচন কমিশনের নির্দেশনার মধ্যে থেকে পর্যবেক্ষন করাই একজন পর্যবেক্ষকের মূল কাজ। শনিবার (৩ নভেম্বর) সকাল ১০টায় তেজগাঁও কলেজ হলরুমে ইলেকশন অভজার্ভার কাউন্সিল (ইওসি) আয়োজিত জেলা প্রতিনিধিদের প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ইওসি’র চেয়ারম্যান সানজিদা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অতিথি ছিলেন তেজগাঁও কলেজের অধ্যক্ষ আব্দুর রশীদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সভাপতি আলহাজ্জ্ব শহীদুল ইসলাম পাইলট, সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর ও সৈয়দ আব্দুর রউফ।
ইওসি’র জেনারেল সেক্রেটারী মুনসুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইওসি’র সাংগঠনিক সম্পাদক ডা: নূর মোহাম্মদ, সেভ দ্যা রোড’র চেয়ারম্যান মোমিন মেহেদী, এ্যাড. মুহাম্মদ আওলাদ হোসেন, হেদায়েত উল্লাহ মানিক, সৈয়দ খায়রুল আলম, মুসা মোরশেদ, মোহাম্মদ আলী সুমন, সানজিদা আক্তার ও ইভা খন্দকার প্রমুখ।

কর্মশালায় বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলার প্রায় ৩ শতাধিক প্রশিক্ষনার্থী অংশ নেন। প্রশিক্ষন কর্মশালায় একজন পর্যবেক্ষক কিভাবে ভোটকেন্দ্রে প্রবেশ থেকে শুরু করে রিপোর্ট প্রদান করবেন সে বিষয়ে নির্দেশণামূলক তথ্য প্রদান করা হয়।
প্র্রশিক্ষন কর্মশালা শেষে বিএমএসএফ’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদককে সনদপত্র প্রদান করে সনদ বিতরনী কার্যক্রমেরও উদ্বোধন করেন। বাকি প্রশিক্ষনার্থীদের সনদপত্র স্বস্ব সংগঠনের মাধ্যমে প্রদান করা হবে বলে ইওসি কর্তৃপক্ষ জানিয়েছেন।

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ): নওগাঁ-৬ (আত্রাই-রঅণীনগর) আসনের সংসদ সদস্য মো. ইসরাফিল আলম বলেছেন, “মোল্লা আজাদ কলেজ গত ৫০বছর ধরে জ্ঞান-বিজ্ঞানে স্বপ্ন প্রদীপ হাতে নিয়ে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। সাবেক পার্লামেন্টারীয়ান মোল্লা আজাদের প্রচেষ্টায় ও দক্ষিণার এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। শিক্ষা বান্ধব প্রধানমন্ত্রী এই কলেজ সরকারিকরন করায় এলাকাবাসী ও স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলমও সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। জ্ঞান ও মেধাভিত্তিক সমাজ গঠনে দক্ষ মানবসম্পদ বিনির্মানে বর্তমান প্রধানমন্ত্রী ও সরকারকে এই এলাকার মানুষ চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরন করবে।”
সোমবার নওগাঁর আত্রাইয়ে ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ সরকারিকরন ও ৫০বছর পূর্তি উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন। উৎসব উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। অনুষ্ঠানের প্রথমেই এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে তা উপজেলার প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে কলেজ প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি।

অনুষ্ঠানে মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহবুবুল হক দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায়, আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান এবাদ, রাজশাহী শাহ্ মখদুম কলেজের সাবেক অধ্যক্ষ মোল্লা মো: সোহরাবুল আহসান (রোমিও), উপজেলা নির্বাহী কর্মকর্তা ছানাউল ইসলাম, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন, উপজেলা আ’লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারন সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, জাতীয় শ্রমিকলীগ আত্রাই উপজেলা শাখার সাধারন সম্পাদক সরদার সোয়েব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবু হেনা, শাহাগোলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু, বিশা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান প্রমুখ। আলোচনা সভা শেষে বিকেলে কলেজ প্রাঙ্গনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget