Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

প্রতিনিধি নওগাঁ: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কর্মচারী সংসদ নির্বাচনে নওগাঁ জোনাল অফিসের আইনুল হক খোকন সভাপতি ও একই অফিসের মুক্তাদুল হাসান টগর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।  বুধবার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কর্মচারী সংসদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আবু নাঈম মো. ফজলে রাব্বী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই কমিটি গঠন করা হয়। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কর্মচারী সংসদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রকিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন। কমিটির অন্যান্য সমদ্যরা হলেন কার্যকরি সভাপতি এনামুল হক, সহ: সভাপতি জিয়াউর রহমান, হুমায়ন কবীর, মতিউর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক জিল্লর রহমান, সহ: সাধারন সম্পাদক মোস্তাকিমুর রহমান রিমন,শাহনেওয়াজ শিমুল, অর্থ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক আবু মূসা,রাসেল হোসেন, দপ্তর সম্পাদক মামুন অর রশ, প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল ইসলাম, ক্রিড়া সম্পাদক এটিএম শফিকুল ইসলাম, নির্বাহী সদস্য রেজাউল করিম, ফিরোজ হোসেন, আইয়ুবুর রহমান, ইসমাইল হোসেন, আবু জাফর সরদার । এই কমিটি আগামী দুই বছর অনুমোদন করা হয়।

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল(যশোর): নাশকতার অভিযোগে যশোরের শার্শা উপজেলায় জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান সহ বিএনপি ও জামায়াতের ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১০ টি হাতবোমা ও বিপুল সংখ্যক জিহাদী বই জব্দ করা হয়েছে। থানার এসআই মামুন বাদি হয়ে আজ বুধবার সকালে শার্শা থানায় মামলাটি দায়ের করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রামে উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানের বাড়িতে মঙ্গলবার রাত সাড়ে ১১টা দিকে নাশকতার উদ্দেশ্যে জড়ো হওয়া জামায়াত ও বিএনপির লোকজন গোপন বৈঠক করছে এমন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১৯ জন জামায়াত বিএনপির নেতা কর্মীকে গ্রেফতার করে। পুলিশ এ সময় সেখান থেকে ১০ টি হাতবোমা ও বিপুল সংখ্যক জিহাদী বই, সহ লাঠি সোটা জব্দ করে। আজই বিকেল তিনটায় আটক নেতা কর্মীদের জেলে পাঠানো হবে।

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ : নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে ৬৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার চকসাবাই গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অাব্দুর রশিদ শেখের বাড়িতে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, চকসাবাই গ্রামের মৃত সিরাজ উদ্দিন শেখের ছেলে আব্দুর রশিদ শেখ (৪২) ও তেঁতুলিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে ফরিদ ওরফে রাব্বি (২৪)। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ- পরিদর্শক (এস.অাই) সাইফুল ও অাব্দুল মালেক,ইসলাম সঙ্গীয় ফোর্সসহ আব্দুর রশিদের বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে রশিদের বাড়ির ভেতরে আঙ্গিনা খনন করে পুতে রাখা ৬৮ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ রশিদ ও রাব্বিকে আটক করে থানায় নিয়ে অাসেন। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে নওগাঁ জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে । আটককৃত রশিদ এলাকার চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী । তার বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি।

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : পরিবেশ রক্ষায় বিশেষ অবদান রাখায় স্বীকৃতিস্বরূপ ‘প্রাণ ও প্রকৃতি’ সংগঠনের সভাপতি নওগাঁর মহাদেবপুর উপজেলার কৃতি সন্তান কাজী নাজমুল হোসেন ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০১৮’ পেয়েছেন। গত রোববার ঢাকা সাভারের শেখ হাসিনা জাতীয় যুব ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তরুণদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সারাদেশে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৩০ জন যুবককে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এরমধ্যে কাজী নাজমুল হোসেনের অবস্থান ১৫ তম। ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ পাওয়ায় মহাদেবপুর ও নওগাঁর বিভিন্ন সামাজিক সংগঠন তাকে অভিনন্দন জানিয়েছেন। সংগঠন সূত্রে জানা গেছে, মহাদেবপুর উপজেলার ‘প্রাণ ও প্রকৃতি’ সংরক্ষণের উদ্যোগ নিয়ে ২১ জন যুবক মিলে ২০১১ সালের জানুয়ারী মাসে এ স্বেচ্ছাসেবী সংগঠনের যাত্রা শুরু হয়। বর্তমানে এর পরিধি বেড়ে সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৫০ জন। এ সংগঠনটি উপজেলা কেন্দ্রীক হলেও মূলত জেলার ১১টি উপজেলায় কাজ করে। কাজী নাজমুল হোসেন বলেন, আমাদের সংগঠনের উদ্দেশ্য পরিবেশ নিয়ে কাজ করা। অবাধে গাছ কাটা ও পাখি শিকার করা হচ্ছে। এখান থেকে মানুষদের সচেতন করা এবং তাদেরকে জীব বৈচিত্র সংরক্ষণে উদ্বুদ্ধ করা হয়। এলাকাবাসীরা এ কাজে সহযোগীতা করে থাকেন। তিনি আবেগ আল্পুত হয়ে বলেন, কাজ করতে গিয়ে কাজের স্বীকৃতি স্বরুপ এত বড় মূল্যায়ণ পাবো তা ছিল কল্পনার বাহিরে। এ মূল্যায়ন শুধু আমার একার বা মহাদেবপুর উপজেলাবাসীর নয়, এটা পুরো নওগাঁবাসীর।

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে থানার এস আই খোকন কুমার কুন্ডু অভিযান চালিয়ে উপজেলা সদরের কুঞ্জবন বাজার থেকে গুলু রহমান প্রামাণিককে (৫২) গ্রেফতার করে। এ সময় তার দেহ তল্লাশী করে ৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নওগাঁ সদর উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত তছির উদ্দিন প্রামাণিকের ছেলে। পুলিশ জানায় তার বিরুদ্ধে জেলার বিভন্ন থানার একাধিক মাদক মামলা রয়েছে। মহাদেবপুর থানার ওসি তদন্ত আব্দুল মালেক জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক জেল-হাজতে প্রেরন করা হয়েছে।

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) : ‘টেশসই উন্নয়ন স্বাস্থ্যসম্মত স্যানিটেশন’ এই প্রতিবাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে এক বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ব্র্যাক এর সহযোগিতায় জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি পালন উপলক্ষে উপজেলা চত্বর হতে একটি র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আমতলায় এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাক ওয়াস কর্মসূচির সংগঠক মঞ্জুরে মাওলার সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ছানাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রকৌশলী জিলুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান একরামুল বারী রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তারিকুল আলম, আত্রাই ব্র্যাকের শাখা ব্যবস্থাপক মো: জিল্লুর রহমান, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, ইউপি চেয়ারম্যান আফসার আলী প্রামানিক, ইউপি চেয়ারম্যান নাজমুল হক নাদিম, আত্রাই প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক  সাংবাদিক নাজমুল হক নাহিদ প্রমূখ।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget