Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 635 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 50 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4828 দেশজুড়ে 42 ধর্ম 3459 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2829 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ : নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে ৬৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার চকসাবাই গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অাব্দুর রশিদ শেখের বাড়িতে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, চকসাবাই গ্রামের মৃত সিরাজ উদ্দিন শেখের ছেলে আব্দুর রশিদ শেখ (৪২) ও তেঁতুলিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে ফরিদ ওরফে রাব্বি (২৪)। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ- পরিদর্শক (এস.অাই) সাইফুল ও অাব্দুল মালেক,ইসলাম সঙ্গীয় ফোর্সসহ আব্দুর রশিদের বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে রশিদের বাড়ির ভেতরে আঙ্গিনা খনন করে পুতে রাখা ৬৮ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ রশিদ ও রাব্বিকে আটক করে থানায় নিয়ে অাসেন। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে নওগাঁ জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে । আটককৃত রশিদ এলাকার চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী । তার বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি।

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : পরিবেশ রক্ষায় বিশেষ অবদান রাখায় স্বীকৃতিস্বরূপ ‘প্রাণ ও প্রকৃতি’ সংগঠনের সভাপতি নওগাঁর মহাদেবপুর উপজেলার কৃতি সন্তান কাজী নাজমুল হোসেন ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০১৮’ পেয়েছেন। গত রোববার ঢাকা সাভারের শেখ হাসিনা জাতীয় যুব ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তরুণদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সারাদেশে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৩০ জন যুবককে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এরমধ্যে কাজী নাজমুল হোসেনের অবস্থান ১৫ তম। ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ পাওয়ায় মহাদেবপুর ও নওগাঁর বিভিন্ন সামাজিক সংগঠন তাকে অভিনন্দন জানিয়েছেন। সংগঠন সূত্রে জানা গেছে, মহাদেবপুর উপজেলার ‘প্রাণ ও প্রকৃতি’ সংরক্ষণের উদ্যোগ নিয়ে ২১ জন যুবক মিলে ২০১১ সালের জানুয়ারী মাসে এ স্বেচ্ছাসেবী সংগঠনের যাত্রা শুরু হয়। বর্তমানে এর পরিধি বেড়ে সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৫০ জন। এ সংগঠনটি উপজেলা কেন্দ্রীক হলেও মূলত জেলার ১১টি উপজেলায় কাজ করে। কাজী নাজমুল হোসেন বলেন, আমাদের সংগঠনের উদ্দেশ্য পরিবেশ নিয়ে কাজ করা। অবাধে গাছ কাটা ও পাখি শিকার করা হচ্ছে। এখান থেকে মানুষদের সচেতন করা এবং তাদেরকে জীব বৈচিত্র সংরক্ষণে উদ্বুদ্ধ করা হয়। এলাকাবাসীরা এ কাজে সহযোগীতা করে থাকেন। তিনি আবেগ আল্পুত হয়ে বলেন, কাজ করতে গিয়ে কাজের স্বীকৃতি স্বরুপ এত বড় মূল্যায়ণ পাবো তা ছিল কল্পনার বাহিরে। এ মূল্যায়ন শুধু আমার একার বা মহাদেবপুর উপজেলাবাসীর নয়, এটা পুরো নওগাঁবাসীর।

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে থানার এস আই খোকন কুমার কুন্ডু অভিযান চালিয়ে উপজেলা সদরের কুঞ্জবন বাজার থেকে গুলু রহমান প্রামাণিককে (৫২) গ্রেফতার করে। এ সময় তার দেহ তল্লাশী করে ৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নওগাঁ সদর উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত তছির উদ্দিন প্রামাণিকের ছেলে। পুলিশ জানায় তার বিরুদ্ধে জেলার বিভন্ন থানার একাধিক মাদক মামলা রয়েছে। মহাদেবপুর থানার ওসি তদন্ত আব্দুল মালেক জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক জেল-হাজতে প্রেরন করা হয়েছে।

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) : ‘টেশসই উন্নয়ন স্বাস্থ্যসম্মত স্যানিটেশন’ এই প্রতিবাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে এক বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ব্র্যাক এর সহযোগিতায় জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি পালন উপলক্ষে উপজেলা চত্বর হতে একটি র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আমতলায় এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাক ওয়াস কর্মসূচির সংগঠক মঞ্জুরে মাওলার সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ছানাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রকৌশলী জিলুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান একরামুল বারী রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তারিকুল আলম, আত্রাই ব্র্যাকের শাখা ব্যবস্থাপক মো: জিল্লুর রহমান, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, ইউপি চেয়ারম্যান আফসার আলী প্রামানিক, ইউপি চেয়ারম্যান নাজমুল হক নাদিম, আত্রাই প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক  সাংবাদিক নাজমুল হক নাহিদ প্রমূখ।

নওগাঁ প্রতিনিধি: সবুজ নিয়ামতপুর,পরিচ্ছন্ন নিয়ামতপুর গড়ার লক্ষে "অনন্যা নিয়ামতপুর" উদ্দ্যোগে নওগাঁর নিয়ামতপুরে মহান ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনার পরিষ্কারের মধ্যে দিয়ে শুরু হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। মঙ্গলবার সকালে অনন্যা নিয়ামতপুর"এর উপদেষ্টা ছাত্রনেতা আব্দুল্লাহ আল বাকির নেতৃত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিযানের উদ্বোধন করেন নিয়ামতপুর উপজেলা নিবার্হী কমকর্তা আবু সালেহ মোঃ মাহফুজুল আলম।

এব্যাপারে "অনন্যা নিয়ামতপুর"এর উপদেষ্টা ছাত্রনেতা আব্দুল্লাহ আল বাকি জানান, আমরা চাই আমাদের উপজেলাকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে। আমাদের একটু সচেতনতাই পারে এ মহতি কার্যক্রমকে বেগবান করতে আমরা সমাজের সকলের  সহযোগিতা কামনা করছি।

তিনি আরো বলেন, সামাজিক কর্মকান্ড ছাড়া কোন সংগঠনের মূল্য নেই। কারণ সংগঠন তৈরিই হয় মানুষের কল্যাণের জন্য সমাজের কল্যানের জন্য। সেই সাথে মানুষের আস্থা অর্জনের জন্য যেকোনো সংগঠনেরই উচিত মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে জনকল্যাণমূলক কর্মকান্ডে অংশগ্রহণ করা।

 এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের অন্যতম উপদেষ্টা ছাত্রনেতা মোঃ আরিফ হাসান ইমন, ক্লাবের সভাপতি আব্দুল ওহাব এবং সাধারণ সম্পাদক মেপন্ডিত সহ সকল সদস্যবৃন্দ।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিচারিক আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করলে তা যদি আদালত গ্রহণ করেন তবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ খালেদার রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।
আজ সোমবার নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় তাঁকে ‘নতুন করে আরেকটি মামলায় ৭ বছরের সাজা পাওয়া খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন কিনা?’-এ প্রশ্ন করেন সাংবাদিকরা।
নির্বাচন কমিশনার আরও বলেন, দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত আসামিরা সাজা কাটানোর একটা নির্দিষ্ট সময় পর নির্বাচন করতে পারেন। তবে এক্ষেত্রে উচ্চ আদালতকে তার আপিল গ্রহণ করে বিচারিক আদালতের রায় স্থগিত করতে হবে।
আজ সোমবার দুপুরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চার আসামিকে সাত বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যককে ১০ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget