Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁ প্রতিনিধি: সবুজ নিয়ামতপুর,পরিচ্ছন্ন নিয়ামতপুর গড়ার লক্ষে "অনন্যা নিয়ামতপুর" উদ্দ্যোগে নওগাঁর নিয়ামতপুরে মহান ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনার পরিষ্কারের মধ্যে দিয়ে শুরু হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। মঙ্গলবার সকালে অনন্যা নিয়ামতপুর"এর উপদেষ্টা ছাত্রনেতা আব্দুল্লাহ আল বাকির নেতৃত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিযানের উদ্বোধন করেন নিয়ামতপুর উপজেলা নিবার্হী কমকর্তা আবু সালেহ মোঃ মাহফুজুল আলম।

এব্যাপারে "অনন্যা নিয়ামতপুর"এর উপদেষ্টা ছাত্রনেতা আব্দুল্লাহ আল বাকি জানান, আমরা চাই আমাদের উপজেলাকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে। আমাদের একটু সচেতনতাই পারে এ মহতি কার্যক্রমকে বেগবান করতে আমরা সমাজের সকলের  সহযোগিতা কামনা করছি।

তিনি আরো বলেন, সামাজিক কর্মকান্ড ছাড়া কোন সংগঠনের মূল্য নেই। কারণ সংগঠন তৈরিই হয় মানুষের কল্যাণের জন্য সমাজের কল্যানের জন্য। সেই সাথে মানুষের আস্থা অর্জনের জন্য যেকোনো সংগঠনেরই উচিত মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে জনকল্যাণমূলক কর্মকান্ডে অংশগ্রহণ করা।

 এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের অন্যতম উপদেষ্টা ছাত্রনেতা মোঃ আরিফ হাসান ইমন, ক্লাবের সভাপতি আব্দুল ওহাব এবং সাধারণ সম্পাদক মেপন্ডিত সহ সকল সদস্যবৃন্দ।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিচারিক আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করলে তা যদি আদালত গ্রহণ করেন তবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ খালেদার রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।
আজ সোমবার নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় তাঁকে ‘নতুন করে আরেকটি মামলায় ৭ বছরের সাজা পাওয়া খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন কিনা?’-এ প্রশ্ন করেন সাংবাদিকরা।
নির্বাচন কমিশনার আরও বলেন, দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত আসামিরা সাজা কাটানোর একটা নির্দিষ্ট সময় পর নির্বাচন করতে পারেন। তবে এক্ষেত্রে উচ্চ আদালতকে তার আপিল গ্রহণ করে বিচারিক আদালতের রায় স্থগিত করতে হবে।
আজ সোমবার দুপুরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চার আসামিকে সাত বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যককে ১০ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

কুষ্টিয়া প্রতিনিধি: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, দেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) নিয়োগ হয়েছে। এ কমিশনই স্বচ্ছ প্রক্রিয়ায় একটি উৎসব মুখর ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সক্ষম।

এ নির্বাচন কমিশনকে যারা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন তারা মূলত ভয় পেয়ে নির্বাচন বানচালের চেষ্টায় লিপ্ত, যোগ করেন হানিফ।

সোমবার সকালে কুষ্টিয়া শহরের কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দেশে আইনে শাসন নেই-বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে হানিফ বলেন, দেশের আইন ব্যবস্থা স্বাধীন বলেই এখনও পেট্রোল বোমা সন্ত্রাসীরা জামিন নিয়ে বাইরে ঘুরে বেড়াতে পারছেন। দেশবাসী মনে করেন, পেট্রোল বোমা সন্ত্রাসীরা যেভাবে মানুষ পুড়িয়ে হত্যা করেছেন তাতে তাদের বাইরে থাকার কথা নয়। শুধু বিচার ব্যবস্থা স্বাধীন বলেই তা সম্ভব হয়েছে।

খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় আদালত তাকে দ- দিয়েছেন। বিএনপির বড় বড় আইনজীবীরা তাকে নির্দোষ প্রমাণ করতে পারবেন না। কারণ জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছেন। এটা জেনেই তারা আইনি লড়াই বাদ দিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করে খালেদা জিয়াকে মুক্ত করতে চান। এতেই প্রমাণ হয়, দেশের বিচার ব্যবস্থার ওপর তাদের কোনো শ্রদ্ধা নেই।

কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেব-উন নেসার সবুজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, সদর থানা আওয়ামীলীগের সভাপদিত এ্যড. আসম আক্তারুজ্জামান মাসুম, শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান, সাধারন সম্পাদক আতাউর রহমান আতা, জেলা শিক্ষা অফিসার মোঃ জায়েদুর রহমান, কুষ্টিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক খলিলুর রহমান, চৌড়হাস মুকুল সংঘ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসে বাজেগা, হাউজিং এষ্টেট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম শেখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুলতানা করিম।

এসময় বক্তারা শিক্ষার মান উন্নয়নে যেসব বাধা রয়েছে তা কিভাবে উত্তরণ করে জেলার শিক্ষাকে মানসম্মত ও যুগোপযোগী করা যায় বক্তারা সে বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে সুমাত্রা দ্বীপের পেংকাল পিনাংয়ে যাওয়ার পথে একটি বোয়িং ৭৩৭ ম্যক্স বিমান বিধ্বস্ত হয়েছে। লায়ন এয়ারের বিমানটিতে ১৮৮ জন যাত্রী ছিল বলে জানা গেছে।

জেটি ৬১০ ফ্লাইটটির ৬:২০ মিনিটে টেক অফ করে ৭:২০ মিনিটে পেংকাল পিনাংয়ের বাংকা-বেলিটুং বিমানবন্দরে অবতরণের কথা ছিল। কিন্তু বিমানটি উড্ডয়নের ১৩ মিনিট পরেই কন্ট্রোল রুমের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।

লায়ন এয়ারের প্রধান নির্বাহী এডওয়ার্ড সিরাট গণমাধ্যমকে বলেছেন, ‘এই মুহূর্তে আমরা কোনো মন্তব্য করতে পারব না। আমরা এই মুহূর্তে তথ্য উপাত্ত সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

আজ সোমবার একটি প্রেস কনফারেন্সের আয়োজন করে সবকিছু বিস্তারিত জানানো হবে বলে এডওয়ার্ড সিরাট জানান।

ইন্দোনেশিয়ার সিভিল এভিয়েশনের পরিচালক সিনদু রাহায়ু জানিয়েছেন, ‘ফ্লাইটের ১৮৮ যাত্রীর মধ্যে ১৭৮ জন প্রাপ্তবয়স্ক ছিলেন। পাশাপাশি একজন বালক, দুটি শিশু, দুইজন পাইলট আর ৫ জন ক্রু ছিলেন।’

তিনি আরও জানান, ‘যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগমুহূর্তে বিমানটি বিমানবন্দরে ফেরত আসতে চাইছিল। এরপর আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি।’

নিরপেক্ষ সরকারের অধীনে একাদশ সংসদ নির্বাচন নিশ্চিত করতে নেতা-কর্মীদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন হলে ভোটারদের ভোটাধিকারের কবর রচিত হবে। তার অধীনে নির্বাচনে অংশগ্রহণ মানেই তা হবে স্বেচ্ছায় গণতন্ত্রের মৃত্যু ডেকে আনা।

আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার মুক্তির মাধ্যমেই প্রকৃত নির্বাচনী পরিবেশ নিশ্চিত হবে। তার নেতৃত্বেই নির্বাচনে অংশগ্রহণ করবে বিএনপি।

আওয়ামী লীগের ইতিহাস একটি ‘ক্রাইম স্টোরি’ ছাড়া আর কিছুই নয় উল্লেখ করে বিএনপির এই মুখপাত্র বলেন, শুধু বিরোধী দলই নয়, সরকারবিরোধী সমালোচনায় দল নিরপেক্ষ দেশের বিশিষ্ট ব্যক্তিদের বিপাকে ফেলার জন্য ওঁৎ পেতে থাকে। খালেদা জিয়াকে অন্যায়ভাবে বন্দি ও তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দেওয়ার পর এখন চলেছে প্রতিবাদী বিশিষ্টজনদের ওপর স্টিম রোলার।

তিনি আরও বলেন, ব্যারিস্টার মঈনুল হোসেনকে গ্রেপ্তারের পরও হয়রানি ও নির্যাতনের তীব্রতা হ্রাস পায়নি। এখন চলছে প্রখ্যাত মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর ওপর হানাদারি আক্রমণ। সরকারের অপশাসনের সমালোচনা করার জন্যই ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে।

একই সঙ্গে এ হামলার তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করে সন্ত্রাসী ঘটনায় জড়িত দুষ্কৃতকারীদের অবিলম্বে শাস্তির দাবি জানান রিজভী।

প্রতিনিধি নওগাঁ: বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে নওগাঁয় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০১৮ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে নওগাঁ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে, জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো: মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম শাহনেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, সিভিল সার্জন ডা. মুমিনুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget