Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় মোঃ ম্বাধীন হোসেন (১৭) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছেন। রোববার বেলা ১টার দিকে উপজেলার কয়াপাড়া-কুশুম্বা সড়কের আরজিনারপুর শহিদুল ইসলামের ইটভাটা সংলগ্ন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।। নিহত স্বাধীন মান্দা এসসি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের ৯ম শ্রেণীর ছাত্র  এবং উপজেলার পারকালিকাপুর  গ্রামের আলম হোসেন প্রামানিকের ছেলে । এ ঘটনায় একই প্রতিষ্ঠানের একই শ্রেণীর ছাত্র  ও দোসতি গ্রামের এনামুল হকের ছেলে মিলন হোসেন (১৭) সড়কের উপর ছিঁটকে পড়ে মারাত্মক আহত হন। স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক স্বাধীনকে স্থান্তর করেন।  রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার সময় বেলা আড়াই টার দিকে তার মৃত্যু ঘটে।

পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন দুপুরে নিজ বাড়ি থেকে নিজস্ব টিভিএস মোটরবাইকে করে কুশুম্বা মসজিদের দিকে নিতে যাচ্ছিলেন। ফেরিঘাটে মোবাইল কোর্ট বসেছে শুনে পারকালিকাপুর ঘাট পার হয়ে কয়াপাড়া গ্রামের সড়ক দিয়ে কুশুম্বা যাবার সময় পথ্যিমধ্যে উক্ত স্থানে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনাটি ঘটে।

মান্দা থানার পরিদর্শক মোজাফফর হোসেন, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


নওগাঁ জেলা প্রতিনিধি: ঐক্যের নামে অরাজকতা সৃষ্টি করতে পারে এমন বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন বলেন, কোন ষড়যন্ত্র করে ধ্বংসাত্বক পরিস্থিতি সৃষ্টি করতে না পারে জন্য আইনশৃঙ্খলা বাহিনী অত্যান্ত সজাগ আছে। আইনশৃঙ্খলা বাহিনী অত্যান্ত দক্ষ ও বিচক্ষণতার সহিত কাজ করছেন এবং সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় তারা তৈরী আছেন। রোববার দুপুর ১টার দিকে নওগাঁর পতœীতলা থানার ৬ষ্ঠ তলা ভিতের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। পরে তিনি থানা চত্বরে একটি বৃক্ষ রোপন করেন। এসময় উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি, রাজশাহী রেঞ্জের ডিআইজি খোরশেদ আলম, নওগাঁ জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেনসহ পুলিশ বিভাগের অন্যান্য কর্মকর্ত ও আওয়ামীলীগের দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ পুলিশের অর্থায়নে গণপূর্ত বিভাগ নওগাঁ প্রায় ৪ কোটি ১৩ লাখ ৬৯ হাজার ৪২ টাকা ব্যায়ে থানার ৬ষ্ঠ তলা ভিতের নতুন ভবন নির্মাণ এই প্রকল্পটি বাস্তবায়ন করছে।

শিক্ষাবান্ধব সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষপ কামনা
নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:: নওগাঁর পত্নীতলার উপজেলার নিরমইল ইউপির হালিমনগরে প্রাথমিক শিক্ষা অর্জনের জন্য নেই কোন প্রাথমিক বিদ্যালয়। যাতে করে প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে প্রায় ৩ শতাধিক শিশু।
এলাকাবাসী সূত্রে জানা যায়, পতœীতলা উপজেলার ২ নং নির্মইল ইউপির আওতাধীন  হালিমনগর গ্রামে প্রায় আড়াই’শ পরিবারে ৪ শতাধিক সন্তান। এরই মধ্যে প্রায় ৩ শতাধিক শিশু প্রাথমিক শিক্ষার্জনের জন্য উপযুক্ত হয়ে উঠেছে। ওই এলাকার চারদিকে প্রায় ৪/৫ কিলোমিটার এলাকার মধ্যে কোন শিক্ষা প্রতিষ্ঠান না থাকার ফলে শিক্ষার্জন থেকে যেমন বঞ্চিত হচ্ছে শিশুরা ঠিক তেমনি ভোগান্তি পোহাতে হচ্ছে অবিভাবকদের। বিশেষ করে বেশ কিছু শিশু শিক্ষার্জনের জন্য অন্য স্থানে স্থাপিত বিদ্যালয় গুলোতে গেলেও সময়মত পৌঁছাতে পারেনা এমনটা জানিয়েছে শিশুরা। শিক্ষা বঞ্চিত শিশুরা দূরের শিক্ষা প্রতিষ্ঠানে হেঁটে শিক্ষার্জন করতে না যেতে পেরে অনেকে বই-খাতার বদলে হাতে থলে আর ঝাঁটা নিয়ে পাশের ফরেষ্টে যায় পাতা কুড়ানোর জন্য যাতে পাতা বিক্রয় করে কিছুটা হলেও সে পরিবারের কাজে আসতে পারে। এলাকার সচেতন মহলের দাবী, “আমরা শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে বেশির ভাগ অবিভাবক নিরক্ষরতার বেড়াজালে আটকা পড়েছি। আবার সেই একই অভাবে আমাদের সন্তানরাও কি নিরক্ষর থাকবে”? অনেকে আবার ছেলে-মেয়েদের লেখা-পড়া করানোর একটিমাত্র প্রয়াস নিয়ে সাপাহার সদরে বাসা ভাড়া নিয়ে দিনাতিপাত করছে বলেও জানান এলাকাবাসী।
বর্তমানে ওই এলাকার শিশুদের সামনের ভবিষ্যৎ উজ্জ্বল হয় সে প্রেক্ষিতে হালিমনগরে একটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হোক শিক্ষাবান্ধব সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এমনটাই জোর দাবী জানিয়েছেন এলাকার সচেতন মহল।

নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে ২০১৭-১৮ অর্থ বছরে এলজিএসপি-৩ এর আওতায় সদর ইউনিয়নের ২২ জন দু:স্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল রবিরার সকালে উপজেলার ১নং খট্টেশ্বর রাণীনগর সদর ইউনিয়ন পরিষদে ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ২২ জন মহিলাদের মাঝে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।

সেলাই মেশিন বিতরণ করেন ১নং খট্টেশ্বর রাণীনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আসাদুজ্জামান পিন্টু। এছাড়াও ৭নং ওয়ার্ডের মেম্বার মো: শুকুর আলী, মোছা: রওশন আরাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পুলিশী বাধা উপেক্ষা করে নওগাঁয় বিএনপির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী বার্ষিকী পালিত হয়। শনিবার দুপুর ১২ টায় শহরের কেডির মোড় দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকতা মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময়, চেয়ারপার পারসনের উপদেষ্টা লে. কর্ণেল আব্দুল লতিফ, সাবেক এমপি রায়হান আকতার রনি, জেলা বিএনপির সভাপতি নজমুল হক সনি, সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির সহ সভাপতি মাহবুব আলম চৌধুরী ,যুগ্ন সম্পাদক আমিনুল ইসলাম বেলাল, নাসির উদ্দীন, ও ডা. একরামুল বারী টিপু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন ও শফিউল আজম, ভিপি রানা, জেলা বিএনপির সদস্য রবিউল ইসলাম বুলেট, ভাইস চেয়ারম্যান শবনম মোস্তারি কলি, জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ, সাধারন সম্পাদক খায়রুল আলম গোন্ডেন, যুগ্ন সম্পাদক জেডএইচ খান মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামিম আহমেদ,সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম পবলু, সাধারন সম্পাদক শফিউল আযম টুটুল, রুহুল কুদ্দুস পলাশ, দেওয়ান কামরুল আক্তার নাহিদ, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন, সাধারন সম্পাদক মামুন বিন ইসলাম দোহা, সাবেক সহসভাপতি পারভেজ আরেফিন সিদ্দিকী জনি, জেলা বিএনপির সহ-সভাপতি খাজা নাজিবুল্লাহ, রানা কোরবান, রোমিও রুমি, প্লাবন, ছনি উপস্থিত ছিলেন। এছারাও জেলার ১১ উপজেলার বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সকালে বিভিন্ন স্থান থেকে পৃথক পৃথক মিছিল নিয়ে কেডির মোড়ে দলীয় কার্যালয়ে একত্রিত হয়।

নওগাঁ জেলা প্রতিনিধি: জিপিএ-৫ কে নির্যাতন নামে আখ্যায়িত করে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্যেশে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন, সংস্কৃতিক চর্চার মাধ্যমে মেধার বিকাশ ঘটাতে হবে। যে ভাল করছে তার দিকে সবার নজর। আর যে পেছনে তার দিকে আমরা খেয়াল রাখিনা। পেছনের ওরা কেন পারছেনা সে বিষয়টি খতিয়ে দেখ সমাধান করতে হবে। তাহলে তারাও এগিয়ে যাবে। আমরা ক্লাশের মধ্যে বাচ্চাদের আটকে রেখেছি। তাদের কবিতা পড়া, গান শেখা ও খেলাধুলা করার সময় হয়ে উঠে না।
স্থানীয় একটি সামাজিক সংগঠন ‘একুশে পরিষদ’ এর ২৫ তম বর্ষ পূর্তি উপলক্ষে  শনিবার বিকেল ৩টায় নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, আগের সময় দরিদ্র শিক্ষকরা আমাদের ধনী করেছেন। আর বর্তমান শিক্ষকরা ধনি হচ্ছে, আর শিক্ষার্থীরা হচ্ছে গরীব। সরকার সবকিছু একাই করতে পারেনা। যদি না আপনারা সহযোগীতা না করেন। আমরা মানবের সমাজ গড়তে চাই।
এসময় একুশের পরিষদের সভাপতি অ্যাডভোকেট ডিএম আব্দুল বারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট শহীদুজ্জামান সরকার এমপি, নওগাঁ জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন, পরিষদের উপদেষ্টা সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, ডাক্তার ময়নুল হক, বিন আলী পিন্টু, রফিকুদ্দৌলা রাব্বি, নাইচ পারভিন, বিষ্ণ কুমার দেবনাথ, সাধারন সম্পাদক এমএম রাসেল, ২৫ বছর পূর্তি উৎসব প্রস্তুতি কমিটির আহŸায়ক মনোয়ার হোসেন লিটনসহ প্রমূখ।
সংগঠন সূত্রে জানা যায়, ১৯৯৪ সালে ভাষা দিবসকে কেন্দ্র করে ১৮ ফেব্রæয়ারী ড. জোহা দিবস পালনের মাধ্যমে সংগঠনটি যাত্রা শুরু হয়। এরপর থেকে ওই দিনটিই সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী হিসেবে পালন করা হয়। শুরুতে সংগঠনটি ‘একুশে উদ্যাপন পরিষদ নওগাঁ’ নাম ছিল। পরিবর্তীতে উদ্যাপন শব্দটি বাদ দিয়ে ‘একুশে পরিষদ নওগাঁ’ নামকরণ করা হয়। ভাষা আন্দোলনের চেতনাকে মূল চেতনা ও মুক্তিযুদ্ধের আর্দশ নিয়ে কাজ করে যাচ্ছে নিরলসহীন ভাবে।
নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষে নওগাঁর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভাষাসংগ্রামী এবং বিভিন্ন বধ্যভূমি খুঁজে বের করা। প্রত্যন্ত অঞ্চল ঘুরে তথ্য-উপাত্ত সংগ্রহের মাধ্যমে এ পর্যন্ত ৩৫টির বেশি বধ্যভূমি আবিষ্কার করেছে এ সংগঠন। কিছু বধ্যভূমিতে নিজ অর্থায়নে স্মৃতিফলক তৈরি করেছে। স্থানীয় মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তানদের নিয়ে বিভিন্ন গণহত্যা দিবস। ভাষা সংগ্রামী সহ বিশিষ্ট গুণিজনদের জন্ম-মৃত্যু বার্ষিকী আলোচনা ও স্মরণ সভা সহ সাম্প্রদায়িকতা, সামাজিক অবক্ষয় ও অনৈতিকতার বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। পরিষদের এসব প্রচেষ্টাকে অব্যাহত রাখতে সার্বিক সহযোগিতার জন্য সরকারের প্রতি দাবী জানিয়েছে বিশিষ্ট জন সহ সকল শ্রেনীর মানুষ।
সংগঠনটির ২৫ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী নানান কর্মসূচী গ্রহণ করা হয়। এরমধ্যে সকালে উদ্বোধনের পর দলীয় কণ্ঠে জাতীয় সংঙ্গীত পরিবেশন, শপথবাক্য পাঠ, আনন্দ শোভাযাত্রা, স্মৃতি চারণ। বিকেলে নওগাঁ জেলার গণহত্যার সংক্ষিপ্ত ইতহাস বই-এর মোড়ক উন্মোচণ, ব্রতচারী নৃত্য, নৃত্যানুষ্ঠা।
পরিষদের সভাপতি অ্যাড. আব্দুল বারী বলেন, মুক্তিযোদ্ধার আদর্শে আমাদের পথ চলার পাথেয়। আমরা গত ২৫ বছর থেকে বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন নিয়ে কাজ করছি। ৪৪ জন মুক্তিযোদ্ধা সহ কয়েকজনকে সম্মাননা দিয়েছি। ২৫ বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছি। এরমধ্যে- বৃক্ষরোপন, নৌকা বাইচ, পানিতে ডুব প্রদর্শনী, আর্ট ক্যাম্প, লাঠি খেলা, আলকাপের গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, ব্রতচারী নৃত্যসহ নানান আয়োজন করেছি।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget