Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 635 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 50 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4828 দেশজুড়ে 42 ধর্ম 3459 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2829 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

আবু রায়হান রাসেল, নওগাঁ: নওগাঁয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমী নওগাঁ জেলা শাখা শিশুদের আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনাসভা, পুরস্তার বিতরন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।


বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শিশু একাডেমী প্রাঙ্গনে শিশুদের তিনটি বিভাগে আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসক মোঃ মিজানুযর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরন করেন। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নওগাঁস্থ ১৪ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল খাদেমুল বাশার, জেলা তথ্য অফিসার মোঃ আতিকুর রহমান শাহ এবং জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন।


পরে শিশু একাডেমী নওগাঁ শাখার শিক্ষার্থীদের পরিবেশনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য ও সংগীত পরিবশেন করা হয়।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করে করেছে থানা পুলিশ। ধামইরহাট থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ধামইরহাট থানার উপপরিদর্শক গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশের দল উপজেলার আড়ানগর ইউনিয়নের অন্তর্গত ফতেপুর বাজার থেকে হাফ কিলোমিটার দক্ষিণে ধামইরহাট-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পার্শ্ব থেকে পরিচয়হীন এক মহিলার লাশ উদ্ধার করে। এব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.জাকিরুল ইসলাম বলেন,নিহত মহিলাকে এলাকাবাসী পাগলী হিসেবে জানতো। তার বয়স আনুমানিক ৬৫ বছর। ময়না তদন্তের জন্য লাশ নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপার পুলিশের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরী অন্তর্ভুক্ত করা হয়েছে।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন করা হয়েছে।  বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা নবাগত উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো.মঈন উদ্দিন,সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো.দেলদার হোসেন,থানা আ’লীগের সাধারণ সম্পাদক প্রাক্তন অধ্যক্ষ মো.শহীদুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেলিম রেজা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আতাউর রহমান,উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ আব্দুল হান্নান,উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলেফ উদ্দিন,কৃষক মোক্তার হোসেন প্রমুুখ। পরে ইঁদুর মেরে এ অভিযান উদ্বোধন করা হয়।

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে শেখ রাসেলের ৫৫ তম জন্মদিন উপলক্ষে আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাপাহার উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা আ’লীগের দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ র‌্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্ব কনিষ্ট সন্তান ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৫ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের আহবায়ক ও চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা কলেজের অধ্যক্ষ আবু এরফান আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব ওমর আলী, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের যুগ্ন আহবায়ক ও নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের সহ: শিক্ষক সিরাজুল ইসলাম, শেখ রাসেলের জীবনীর উপর সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরে বক্তব্য প্রদান করেন উপজেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক ইস্ফাত জেরিন মিনা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের উদ্যোক্তা বকুল হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উদ্যোক্তা মনিরুজ্জামান সমাপন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক রাসেল রানা, সরকারী কলেজ শাখার আহবায়ক বিপ্লব কর্মকার প্রমুখ। আলোচনা সভায় সঞ্চালনার দায়িত্ব ছিলেন শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের যুগ্ন আহবায়ক ও মহিলা কলেজের প্রভাষক শামিম পারভেজ। এ সময় সেখানে উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সকল সদস্য সহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু আর নেই। আজ বৃহস্পতিবার সকালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

স্বজনেরা জানান, আজ সকালে বাসায় হৃদরোগে আক্রান্ত হন আইয়ুব বাচ্চু। সকাল সোয়া নয়টার দিকে তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।স্কয়ার হাসপাতালের চিকিৎসক মির্জা নাজিম, সকাল সোয়া নয়টার দিকে আইয়ুব বাচ্চুকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।মৃত্যুকালে এই কিংবদন্তির বয়স হয়েছিল ৫৬ বছর।

আইয়ুব বাচ্চু ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর ডাক নাম রবিন, তিনি একাধারে গায়ক, লিডগিটারিস্ট, গীতিকার, সুরকার, প্লেব্যাক শিল্পী। এলআরবি ব্যান্ড দলের লিড গিটারিস্ট এবং ভোকাল বাচ্চু বাংলাদেশের ব্যান্ড জগতের সবচেয়ে জনপ্রিয় ও সম্মানিত ব্যক্তিত্বদের একজন। এর আগে তিনি দশ বছর সোলস ব্যান্ডের সাথে লিড গিটারিস্ট হিসেবে যুক্ত ছিলেন। মূলত রক ঘরানার কণ্ঠের অধিকারী হলেও আধুনিক গান, ক্লাসিকাল সঙ্গীত এবং লোকগীতি দিয়েও শ্রোতাদের মুগ্ধ করেছেন।

সঙ্গীতজগতে তাঁর যাত্রা শুরু হয় ফিলিংসের মাধ্যমে ১৯৭৮ সালে। অত্যন্ত গুণী এই শিল্পী তাঁর শ্রোতা-ভক্তদের কাছে এবি নামেও পরিচিত। তার মৃত্যুর সংবাদে সমগ্র সংগীতাঙ্গনে শোকের ছায়া বিরাজ করছে।

সূত্রঃ উইকিপিডিয়া


এস রহমান সোহেল, ভোলা জেলা, সংবাদদাতাঃ ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, ভোলা সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি তছির অাহম্মেদ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।

১৬ অক্টোবর ১০.৫০ মিনিটে বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয় তার।

স্থানীয় সূত্রে যানা যায়, নিহত তছির আহাম্মেদ ১৬ অক্টোবর রাত সোয়া ৬টার দিকে মটর সাইকেল যোগে নিজের বাসা থেকে বের হবার পথে দ্রুতগামী একটি ভটভটি সরাসরি তার মটর সাইকেলটিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। ভটভটির ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পেয়ে তিনি মাটিতে অচেতন অবস্থায় পরে থাকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল হাসপাতালে পাঠান।

তার মৃত্যুতে ভোলা জেলা আওয়ামীলীগের অংগ সংগঠনের সকল নেতাকর্মীসহ সাধারন জনগন গভীর শোক প্রকাশ করেছেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget