Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 635 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 50 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4828 দেশজুড়ে 42 ধর্ম 3459 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2829 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর): যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পের সদস্যরা বুধবার ভোরে সীমান্তে অভিযান চালিয়ে ১০৫০ বোতল ফেনসিডিল সহ জাহাঙ্গীর হোসেন (৩০) ও জাহাঙ্গীর আলম (৩৫)নামে পাচারকারীকে আটক করেছে।
আটকরা বেনাপোল থানার দৌলতপুর গ্রামের নুর আলীর ছেলে ও সাতক্ষীরা জেলার কলারোয়া থানার শিবাননদ কাঠি গ্রামের এনায়েত আলীর ছেলে।


বিজিবি বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার মনির হোসেন জানান, গোপন সংবাদে জানতে পারি চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমান ফেনসিডিল এনে শিকড়ী মাঠের মধ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে নায়েক মোঃ তরিকুল ইসলাম, নায়েক মোস্তাকিন, সিপাহী মিজানুর রহমান, সিপাহী মোর্শেদ ভূইয়া, সিপাহী আজহারুল ইসলাম ও মাসুম রানা সেখানে অভিযান চালিয়ে ১০৫০ বোতল ফেনসিডিল সহ দুই পাচারকারীকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

তন্ময় ভৌমিক, নওগাঁ : নিরাপদ আশ্রয় ও প্রয়োজনীয় খাদ্য অভাবে কমছে জীব-বৈচিত্রের সংখ্যা। বন্যকুলের নিরীহ ছোট প্রাণী পাখিদের অনেক সময় এক শ্রেণির মানুষ বিভিন্ন ভাবে কেনা-বেচা, হত্যা ও বিরক্ত করে। পাখি ও বন্য পশুদের হত্যা করায় সারাদেশ অনেক পাখি বিলুপ্ত হয়েছে। দেশে কমে যাওয়া পাখিগুলো দিন দিন বিলুপ্ত হচ্ছে। এ ছাড়া পাখি ও প্রাণিদের বিরক্ত করায় দেশ থেকে ভয়ে চলে যাচ্ছে।
পাখি ও পশুদের নিরাপদ বাসস্থান ও সাধারন মানুষদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে নওগাঁ জেলা প্রশাসক মিজানুর রহমান ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন। এ লক্ষ্যে গত কয়েক মাস আগে জেলার ১১টি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ভ‚মি অফিসসহ সরকারি কর্মকর্তাদের নিরাপদ ‘অভয়াশ্রম’ বাসস্থান গড়ে তোলার নির্দেশ দিয়েছেন। ইত্যে মধ্যে বিভিন্ন উপজেলায় গড়ে দেড়শ’ থেকে পাঁচশ’ মাটিত পাতিল টাঙ্গানো হয়েছে। এতে পাখিরা তাদের নিরাপদ বাসস্থান পেয়েছে। এ উদ্যোগ মানুষদের মাঝে ব্যাপক সারা ফেলেছে। জেলা প্রশাসকের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতনরা। এই কার্যক্রম অব্যাহত থাকলে এক সময় নওগাঁয় দেশী পাখি সংখ্যা বৃদ্ধি পাবে। অন্যদিকে নিরাপদ আশ্রয় পেলে বিভিন্ন অতিথি পাখির আসা যাওয়ার সংখ্যা বৃদ্ধি পাবে। ।
এ ছাড়া ইত্যে পূর্ব থেকে জেলায় বেশ কয়েকটি স্থানে স্থানীয় জনসাধারণ সংগঠনের মাধ্যমে পাখিদের অভয়াশ্রম গড়ে তুলেছেন।
স্থানীয় ও প্রাণিবিদ জানান, প্রকৃতিকে পাখির কিচিরমিচির শব্দ সবারই মন কাড়ে। পাখিরা বিশেষ করে গাছে আশ্রয় নিয়ে থাকে। গাছেই তাদের ঘর সংসার। সেখানে তাদের ডিম ও বাচ্চা ফুটানো। আর তাদের সুখের সংসারে আঘাত হানে প্রাকৃতিক দূর্যোগ। গাছে আশ্রিত পাখিদের বিশেষ করে ঝড়-বৃষ্টিতে ক্ষতি হয়ে থাকে। এতে তাদের ডিম ভেঙে যায়। আবার বাসায় থাকা ছানা নিচে পড়ে মারা যায়। অনেক পাখি ঝড়ের কবলে পড়ে ডানা ভেঙে যায় এবং মারাও যায়। এতে পাখিরা নিরাপদ আশ্রয় না ভেবে অন্যত্র দলবেঁধে চলে যায়। এ সব পাখিদের বাঁচাতে সরকারি রাস্তাঘাট ও জায়গায় বেশি করে ‘ফলজও’ গাছ লাগানোর দাবি জানানো হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এসব দিকে বিবেচনা করে পাখীদের নিরাপদ অভয়াশ্রম গড়তে উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসক। গত কয়েক মাস থেকে জেলার বিভিন্ন উপজেলার হাট-বাজারগুলোতে বড় বড় গাছে মাটির হাড়ি (পাতিল) বেঁধে দেয়া হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের দিক নির্দেশনায় উপজেলা পর্যায়ে ইউনিয়ন ভ‚মি অফিসসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে এ কাজে সহযোগীতা করা হচ্ছে।
বদলগাছী উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের প্রায় তিনশ’ বছরের বট গাছ। জায়গাটি ছায়া শীতল স্থান হওয়ায় সেখানে অনেক প্রজাতির পাখির আনাগোনা। তাই ওই স্থানটিকে পাখিদের জন্য একটি অভয়াশ্রম করতে গাছের ডালে পাতিল বেধে বাসস্থান করা হচ্ছে। পাতিলগুলোর একপাশে ছিদ্র যুক্ত। দুটি ডালের মাঝখানে এমন ভাবে কায়দা করে পাতিলগুলো বসানো হয়েছে যেন বৃষ্টির পানি ভিতরে প্রবেশ করতে না পারে।
এসব পাতিলের মধ্যে নিরীহ প্রাণী পাখিরা দিনে ও রাতে নিরাপদে বসবাস করতে পারবে। গাছে পাতিল বেঁধে দেয়ায় নিরাপদ মনে করে বাসা বেঁধেছে দোয়েল, ঘুঘু, শালিক বাবুই ও বুলবুলিসহ বিভিন্ন প্রজাতির পাখি। এমনকি কাঠ বিড়ালীও। গাছের ডালে ডালে প্রায় ৫০টির মতো মাটির পাতিল বেঁধে দেয়া হয়েছে।
বদলগাছী উপজেলার পাটনঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিলি ফরাহানা বলেন, পাখিরা মূলত গাছে আশ্রয় নিয়ে থাকে। বছরে বেশ কয়েকবার ঝড় হয়। এতে পাখিদের ডিম ভেঙে ও বাচ্চা নিচে পড়ে মারা যাওয়ার ঘটনা ঘটে। ঝড়ঝাপটায় অনেক পাখির ডানা ভেঙে যায়। পাখীরা যেন ভাল থাকে তার জন্য জেলা প্রশাসক স্যার বট গাছে পাতিল টাঙিয়ে দিয়ে পাখিদের নিরাপদের ব্যবস্থা করেছেন যা নি:সন্দেহ একটি ভাল উদ্যোগ।
উপজেলার বালুভরা-বিলাশবাড়ী ইউনিয়ন ভ‚মি অফিস সহকারী কর্মকর্তা মওদুদুর রহমান কল্লোল বলেন, হাট-বাজারে বড় বড় গাছে পাতিল টাঙানো হচ্ছে। ইতোমধ্যে প্রায় শতাধিক পাতিল টাঙানো হয়েছে। নিরাপদ মনে করে পাখিরা আশ্রয় নিতে শুরু করেছে। কাঠ-বিড়ালীও পাতিলের মধ্যে বাসা বেঁধেছে।
বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সাধারন সম্পাদক ও সাংবাদিক ইউনিয়ন, নওগাঁ আহবায়ক অ্যাডভোটেক শহীদ হাসান সিদ্দিকী স্বপন জানান, ইত্যে মধ্যে জেলার বিভিন্ন স্থানে গাছে গাছে মাটির পাতিল টাঙ্গিয়ে দেয়া হয়েছে। এসব পাতিলে পাখি বসবাস শুরু করেছে। জেলা প্রশাসক মিজানুর রহমানের এই উদ্যোগ প্রসংশনীয়। এই ভালো উদ্যোগকে সফল করার সাথে পাখি হত্যা বন্ধে শুধু প্রশাসনিক কর্মকর্তা নয়; নওগাঁবাসিদের এগিয়ে আসতে হবে।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন জানান, সবে মাত্র যোগদান করেছি। জেলা প্রশাসক স্যারের এই মহৎ কাজকে এগিয়ে নিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল সহযোগিতা অব্যাহত থাকবে।
বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম আলী বেগ বলেন, পশু পাখি পরিবেশের একটা অংশ। পাখিদের নিরাপদ আবাস গড়তে জেলা প্রশাসন উদ্যোগ গ্রহণ করেছেন। এরই অংশ হিসেবে হাট-বাজারে সরকারি গাছগুলোতে মাটির ছোট পাতিল বেঁধে দেয়া হচ্ছে। উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে এমন উদ্যোগ নেয়া হয়েছে।
নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর প্রাণিবিদ শরিফুল ইসলাম জানান, এই উদ্যোগকে সফল করতে প্রথমত, পাখি হত্যা বন্ধ করতে কার্যকরি প্রদক্ষেপ নিতে হবে। দ্বিতীয়ত, সরকারি জায়গায় ও অফিস চত্ত¡রে বেশি করে ফলজও গাছ লাগাতে হবে। এই ফলজও গাছ থেকে পাখি তাদের খাবার খেয়ে ওই সকল বাসস্থানে নিরাপদে বসবাস করবে। তিনি আরো জানান, পাখি কৃষি ‘বন্ধু’। প্রতিটি পাখি ফলের পাশাপাশি পোকামাকড় খেয়ে বেঁচে থাকে। একটি পাখি হত্যা মানে ওই পাখি সমপরিমাণ পোকার বৃদ্ধি করা।
জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, পাখিরা যেন নিরাপদে থাকতে পারে। পাখিদের নিরাপদ অভয়াশ্রম গড়তে এমন পরিকল্পনা। জীব ও বৈচিত্র সংরক্ষণে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, ভ‚মি অফিসসহ বিভিন্ন সরকারি, বে-সরকারি কর্তকর্তা ও গণ্যমান্যদের নিয়ে আলোচনা সভাও করা হয়েছে।
তিনি আরো বলেন, প্রতি উপজেলায় পরিষদ চত্ত¡র, ভূমি অফিস চত্ত¡র ও নিবিড় স্থানগুলোতে পাখিদের জন্য অভয়াশ্রম তৈরি করা হচ্ছে। আগামিতে অফিস চত্ত¡রে ফলজও গাছ লাগানো সাথে জনসাধারণদের সাথে আলোচনা সভা ও র‌্যালীর মধ্যে দিয়ে সচেতনতা করা হবে।

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ): নওগাঁর আত্রাইয়ে ছাদিয়া বেগম (১৯) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে। নিহত ছাদিয়া বেগম উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের দিঘা গ্রামের মো: রাইহানের স্ত্রী।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত গভীর রাতে ছাদিয়া বেগম সবার অজান্তে তার নিজ শয়ন কক্ষে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন বিষয়টি টের পেলে সাথে সাথে তাকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বুধবার বেলা সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মোবারক হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত ছাদিয়া বেগমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে এবং এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

আতাউর শাহ্, নওগাঁ : গত ১৭ অক্টোবর দুপুর ১টা ২৬ মিনিটে নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ইলশাবাড়ী কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করলেন, নওগাঁ সিভিল সার্জন ডা: মো: মোমিনুল হক।


পরিদর্শনকালে সিএইচসিপি ফেরদৌসী পারভীন কমিউনিটি ক্লিনিকের সেবা দান চলছিল, সাধারণ রোগী, নবজাতক, মা ও শিশু এবং গর্ভবতী। কার্যক্রম চলাকালীন, সিভিল সার্জন ডা: মো: মোমিনুল হক সাধারণ রেজিষ্টার, মাতৃ স্বাস্থ্য, নবজাতক, হাজিরা খাতা, অর্থের ক্যাশ খাতা ও পরিদর্শন বহি মনিটরিং করেন।


ক্লিনিকের মান উন্নয়নে সিএইচসিপি ভিডিও ডকুমেন্টরী সহ জনসচেতনতা মূলক স্বাস্থ্য শিক্ষার প্রদর্শন দেখান। সকল স্বাস্থ্য সেবা কার্যক্রম দেখে তিনি খুশী হয়ে ইলশাবাড়ী কমিউনিটি ক্লিনিককে স্বাস্থ্য মডেল ক্লিনিক তৈরী করার জন্য, উক্ত ক্লিনিকের সভাপতি ও ইউপি সদস্য মো: আজিজুর রহমানের, সার্বিক সহযোগিতা একান্ত কাম্য করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন।


এ সময় সিএইচসিপি ফেরদৌসী পারভীন বলেন, স্যার আমার ক্লিনিকের সাবমারছোবল পাম্প, বিদ্যুত, রাস্তা পাকাকরন, সিসি রিপিয়ারিং এসব কাজের উন্নয়ন ঘটলে আমার সিসি স্বাস্থ্য মডেল ক্লিনিক হিসাবে পরিনিত হবে।


এ সময় অন্যান্যদের মধ্যে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ক্লিনিকে আগত রোগীরা উপস্থিত ছিলেন।


ক্লিনিক পরিদর্শন শেষে সিভিল সার্জন ডা: মো: মোমিনুল হক বলেন, কমিউনিটি ক্লিনিকের জন্যে যিনি জমি দান করছেন তাঁকে অসংখ্য ধন্যবাদ।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ট্রাক্টরের চাকায় পৃষ্ট হয়ে অভি হোসেন ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনায় থানায় মামলা দায়েরের ২৪ ঘন্টা পার হলেও চালককে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে ক্ষুব্ধ হয়ে বুধবার সকাল থেকে রাণীনগর উপজেলার সদরের পাশে সায়েম উদ্দিন মেমোরিয়াল একাডেমির সামনে অভি হত্যার বিচারের ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন, স্পিড ব্রেকার নির্মাণ, পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় নওগাঁ-আত্রাই আঞ্চলিক সড়ক অবরোধ করে উত্তেজিতরা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে চালককে গ্রেফতােেরর আশ্বাস দিলে অবরোধ তুলে নিলেও বিকেল ৫টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকে।


নওগাঁ সদর থানার চকবুলাকী গ্রামের মো: মোস্তাফিজুর রহমান একমাত্র ছেলে ও সায়েম উদ্দিন মেমোরিয়াল একাডেমি’র ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র অভি হোসেন। গত মঙ্গলবার সকালে প্রাইভেট পরে রাণীনগর উপজেলার সদরের বাসট্যান্ড এর দিকে যাচ্ছিল অভি। এ সময় উপজেলা পশু হাসপাতাল মোড়ে প্রথমে সিএনজি অটোরিক্স ও পরে ট্রাক্টর চাপা দেয় অভিকে। এতে ঘটনাস্থলেই অভি মারা যায়। ঘটনায় অভির আতœীয়-স্বজন ও এলাকাবাসি এই হত্যাকারি চালককে গ্রেফতারের দাবি জানান। এরপর থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ আসামীদের গ্রেফতার করতে না পারায় বুধবার সকাল থেকে সায়েম উদ্দিন মেমোরিয়াল একাডেমি’র সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এতে নওগাঁ-আত্রাই আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সমাবেশে বিদ্যালয়ের সামনে স্পিড ব্রেকার নির্মাণ ও আসামীদের দ্রæত গ্রেফতার করার দাবি জানানো হয়েছে।
রাণীনগর থানার ওসি (তদন্ত) মো: আব্দুল মালেক পুলিশের এই কর্মকর্তা বলেন, জরিতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নওগাঁ সদরের উপ-পরিদর্শক আব্দুল মামুন এসে হত্যাকারিদের গ্রেফতাদের আশ্বাস দিলেও অবরোধ তুলে নেয়। তবে বিকেল ৫টা পর্যন্ত সকল প্রকার যান বাহন বন্ধ থাকে।
নিহত অভি হোসেনের বাবা মো: মোস্তাফিজুর রহমান হত্যাকারিদের বিরুদ্ধে দ্রæত ব্যবস্থা গ্রহনের দাবি জানান। সায়েম উদ্দিন মেমোরিয়াল একাডেমি অধ্যক্ষ ইকবাল মাহমুদ আগামী ২৪ তারিখের মধ্যে আসামীদের গ্রেফতার না হলে ২৫ তারিখ থেকে আরো বৃহত কর্মসূচীর ঘোষণা দেন তিনি।
অভির মৃত্যুর পর সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে আটক ট্রাক্টর থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় অভি’র মামা বাদি হয়ে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করেছেন।

নওগাঁ প্রতিনিধি: প্রথম বারের মত নওগাঁ মেডিকেল কলেজে এমবিবিএস ১ম বর্ষের ২০১৮-১৯ শিক্ষা বর্ষের ছাত্র-ছাত্রীদের আনুষ্ঠানিক ভাবে ভর্তি শুরু হয়েছে। মঙ্গলবার সকালে নওগাঁ নার্সিং ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাংসদ আব্দুল মালেক। মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: আব্দুল বারীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন, সদর হাসপাতালের তত্বাধায়ক রওশন আরা খানম ও সভিল সার্জন মুমিনুল হক, জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা: আশেক হাসান, সাধারন সম্পাদক ডা: রেজাউল মাহমুদ, জেলা বিএমএর সভাপভিাপতি ডা: হাবিবুর রহমান, শিক্ষার্থী রিদওয়ানা রুমকী ও ফুয়াদ মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন। বক্তরা নওগাঁয় মেডিকেল কলেজ ঘোষণা ও ছাত্রছাত্রীদের ভর্তির সুযোগ করে দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পরে প্রধান অতিথি ছাত্রছাত্রীদের হাতে ভর্তি ফরম তুলে দেন ও ফুলের শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, চলতি বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্ত্তৃক সারা দেশে যে নতুন যে ৫টি মেডিকেল কলেজ অনুমোদন দেয়া হয়েছে নওগাঁ মেডিক্যাল কলেজ তার মধ্যে একটি। চলতি বছর এমবিবিএস প্রথম ২০১৮-১৯ শিক্ষাবর্ষে মোট ৫০ জন ছাত্র-ছাত্রী ভর্তির সুযোগ পেয়েছেন এই মেডিক্যাল কলেজে। মঙ্গলবার সকালে প্রথমে ২০জন শিক্ষার্থী ভতি হয়েছেন। আগামী বছরের জানুয়ারী ১০ তারিখ থেকে ক্লাস শুরু হবে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget