Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 635 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 50 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4828 দেশজুড়ে 42 ধর্ম 3459 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2829 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

প্রতিনিধি নওগাঁ: নওগাঁ আত্রাইয়ে পল্লী বিদ্যুতের শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে। শতভাগ বিদ্যুতায়নের ফলে গ্রাহকদের জীবন যাত্রায় লেগেছে উন্নয়নের ছোঁয়া। যুগ যুগ থেকে অন্ধকারে থাকার পর আলোর স্পর্শে যেন উদ্বেলিত হয়ে উঠেছে নতুন নতুন হাজার হাজার গ্রাহক।


তথ্য অনুসন্ধানে জানা যায়, জুলাই ২০১৭ থেকে এ পর্যন্ত উপজেলার ৮ ইউনিয়নের ২০৮ টি গ্রামে নতুন বিদ্যুতের সংযোগ দেয়া হয়েছে। এসব নতুন সংযোগের ফলে উপজেলার আর কোন গ্রাম বিদ্যুৎ বিহীন থাকলো না। ইতোপূর্বে গ্রাহকদের নিকট বিদ্যুতের নতুন সংযোগ এক প্রকার সোনার হরিণ হলেও বর্তমানে তা অনেকটাই সহজলভ্য হয়েছে। ভুক্তোভোগিরা জানিয়েছে বিদ্যুৎ বঞ্চিত এলাকাগুলোতে নতুন করে বিদ্যুতের সংযোগের নামে এক সময় ব্যাপক চাঁদাবাজি হয়েছে। একেকজন গ্রাহকের কাছ থেকে ৮ থেকে ১০ হাজার টাকা করে নেয়ার অভিযোগও রয়েছে। যেহেতু বিদ্যুৎ মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে সহায়ক। ছেলে মেয়েদের লেখা-পড়ার আগ্রহ বাড়ায়, ক্ষুদ্র কল কারখানার মাধ্যমে পরিবারের আয় বৃদ্ধি করে এবং ছেচরা চোরের উপদ্রবসহ অপরাধ প্রবনতা কমিয়ে আনে। তাই সরলমনা গ্রাহকরা এ উচ্চ মূল্যদিয়েও বিদ্যুৎ সংযোগ নিয়েছেন। কিন্তু বর্তমানে “ প্রধানমন্ত্রীর উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ” এ কর্মসূচী বাস্তবায়নে বিদ্যুৎ সংশ্লিষ্ট ব্যক্তিরা তৎপর হওয়ায় দালালদের দৌরাতœ নেই বললেই চলে। ফলে সহসাই এখন বিদ্যুৎ সংযোগ পাচ্ছেন নতুন গ্রাহকরা।


উপজেলার খরসতি গ্রামের ময়নুল হোসেন বলেন, আমরা দীর্ঘদিন থেকে বিদ্যুৎ বঞ্চিত ছিলাম। উপজেলার সব গ্রামে বিদ্যুতায়ন হলেও আমরাই বিদ্যুৎ প্রাপ্তি থেকে বঝ্চিত ছিলাম। কিছুদিন আগে আমরা বিদ্যুতের নতুন সংযোগ পেয়েছি। এতে করে আমরা গ্রামবাসী চরম আনন্দিত।


নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি আত্রাই জোনের এরিয়া পরিচালক মহাতাব উদ্দিন বলেন, আমি পরিচালক হওয়ার পর থেকে পল্লী বিদ্যুৎ অফিস দালাল মুক্ত করেছি। গ্রাহকরা যাতে কোন প্রকায় হয়রানীর শিকার না হয় এ জন্য দ্রæত সেবা নিশ্চিত করেছি।


এ ব্যাপারে আত্রাই পল্লী বিদ্যুৎ অফিসের আত্রাই জোনের এজিএম ফিরোজ জামান বলেন, নতুন বিদ্যুৎ সংযোগ নিতে কেউ যাতে দালালের খপ্পড়ে না পড়ে এ জন্য আমরা এলাকায় পোষ্টারিং ও মাইকিং করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ বাস্তবায়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। কেউ যাতে প্রতারণার শিকার না হয় এ জন্য প্রত্যেককে সরাসরি অফিসে যোগাযোক করার জন্য বলা হয়েছে। তিনি জানান, গত জুলাই-২০১৭ হতে নিরলসভাবে কাজ করে আমরা এ উপজেলাকে শতভায় বিদ্যুতায়ন করতে সক্ষম হয়েছি। এ ছাড়াও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভির নলকূপে ১৫ টি এবং শিল্পকারখানায় ৩ টি নতুন সংযোগ দেয়া হয়েছে। যার সুফল গ্রাহকসহ এলাকাবাসী ভোগ করছেন। আর এসব সংযোগে কেউ কোন প্রকার হয়রানীর শিকার হয়নি বা অতিরিক্ত অর্থ দিতে হয়নি। বর্তমানে উপজেলার সব কয়টি গ্রামে আমরা বিদ্যুৎ পৌঁছে দিয়েছি।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলা থেকে প্রায় ২৮ কেজি ওজনের কষ্টি পাথরের গণেশ মূর্তিসহ আব্দুল আরিফ রাঙ্গা (৪৬) নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে বিজিবি। শনিবার রাণীনগর উপজেলার বেতগাড়ী গ্রামে তার বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটককৃত রাঙ্গা বেতগাড়ী গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে ও রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সংগাঠনিক সম্পাদক।
বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)-১৬ নওগাঁর অধিনায়ক লে. কর্ণেল খাদেমুল বাসার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় কষ্টি পাথরের একটি মূর্তি বিক্রির জন্যে রাঙ্গা তার বাড়িতে রেখে দিয়েছেন। এ তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর এটিএম আহসান হাবীব এর নের্তৃত্বে জেলা ম্যাজিষ্ট্রেট মো: সেলিম এবং নওগাঁ সদর থানার পুলিশ সদস্যের নিয়ে একটি টাস্কফোর্স টিম অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় তার বাড়ি থেকে আটাশ কেজি আড়াইশ’ গ্রাম ওজনের একটি কষ্টি পাথরের গণেশ মূর্তি উদ্ধার করা হয়। এ সময় রাঙ্গাকে আটক করা হয়েছে।
অধিনায়ক লে. কর্ণেল খাদেমুল বাসার আরো জানান, আটককৃত রাঙ্গাকে নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। কষ্টি পাথরের মূর্তির আনুমানিক মূল্য ২৮ লাখ ২৫ হাজার টাকা। কষ্টিপাথরের মূর্তিটি মামলার প্রয়োজনীয় কার্যক্রম শেষে প্রতœতাত্তি¡ক জাদুঘরে হস্তান্তর করা হবে।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর): যশোরের বেনাপোল সীমান্তে বসত বাড়িতে গাঁজার বাগানের সন্ধ্যান পেয়েছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন(র‌্যাব)-৬ সদস্যরা। এসময় গাঁজা গাছ উদ্ধার ও চাষের সাথে জড়িত মুজিবর রহমান বিশ^াস(৪০) নামে এক জনকে আটক করেছে।


শনিবার(১৩ অক্টোবর) রাত ৮ টায় বেনাপোল সীমান্তের পুটখালী গ্রামে এই গাঁজা চাষের সন্ধান পায় র‌্যাব সদস্যরা।


যশোর র‌্যাব ৬ এর ক্যাম্প কমান্ডার সুরোত আলী জানান, তাদের কাছে গোপন খবর আসে ভারত সীমান্ত বর্তী এলাকা বেনাপোলের পুটখালী গ্রামের জৈনক এক ব্যাক্তির বাড়ির ছাদে দির্ঘদিন ধরে গাঁজার চাষ হচ্ছে। পরে র‌্যাব সদস্যরা ওই বাড়ির ছাদে অভিযান চালিয়ে দুই কাটা জাইগার উপর চাষ করা গাঁজা গাছ উদ্ধার করে। এসময় গাঁজা চাষের সাথে জড়িত বাড়ির মালিক মুজিবরকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাক দ্রব নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

প্রতিনিধি নওগাঁ: আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে নওগাঁ র‌্যালী, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজন শহরের পুরাতন কালেক্টরেট চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে নওগাঁ জিলা স্কুলে গিয়ে শেষ হয়।
সেখানে জেলা প্রশাসক মো: মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুব আলম, উত্তম কুমার রায় ও কামরুজ্জামান, পুলিশ সুপার ইকবাল হোসেন, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকতা একেএম মান্নান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসতানজিদা পারভিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা এসএ হায়াত, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই, নওগাঁ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স উপ-সহকারী পরিচালক একেএম মোরশেদ, সিনিয়র স্টেশন অফিসার সাবের আলী, লিডার মতিউর রহমান প্রমূখ। পরে জিলা স্কুল মাঠে দূর্যোগ প্রশমন মোকাবেলায় মহড়া প্রদর্শিত হয়।

প্রতিনিধি নওগাঁ: ২১শে আগষ্ট গ্রেনেড হামলা-মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরসহ অন্যান্য নেতৃবৃন্দের ফরমায়েশি আদালতের রায়ের প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় জেলা ছাত্রদলের আয়োজনে বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল এসে কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয় এসে মিলিত হয়।
সেখানে প্রতিবাদ সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি রুবেল হোসেনের এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, চেয়ারপারসনের উপদেষ্টা লে. কর্ণেল আব্দুল লতিফ, সাবেক সাংসদ রায়হান আক্তার রনি, জেলা বিএনপির সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, যুগ্ন সম্পাদক নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন ও শফিউল আজম ভিপি রানা, নওগাঁ সদর উপজেলা চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক নান্নু, জেলা যুবদলের সাধারন সম্পাদক খায়রুল আলম গোন্ডেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক শফিউল আযম টুটুল, সহ-সাধারন সম্পাদক এসএম নাহিদ হাসান, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মামুন বিন ইসলাম দোহা, যুগ্ম সাধারন সম্পাদক শহিদুল ইসলাম সোহাগ, প্রচার সম্পাদক ফরহাদ হোসেন প্রমূখ। এসময় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আবু রায়হান রাসেল, নওগাঁ :: নওগাঁ’র ঐতিহ্যবাহি সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে মাসব্যপী কর্মসূচীর অংশ হিসেবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার বেলা ১২টায় নওগাঁ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন একুশে পরিষদের সভাপতি এ্যাড. ডি এম আব্দুল বারী।
এ সময় সংগঠনের কার্যক্রম, মাসব্যাপী কর্মসূচী এবং আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিতব্য সমাপনী অনুষ্ঠান সম্পর্কে সাংবাদিকদের অবহিত করতে এই মতবিনিময়সভার আয়োজন করা হয়। এ সভায় বক্তব্য রাখেন একুশে পরিষদের উপদেষ্টা ডা: ময়নুল হক দুলদুল, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি ও একুশে পরিষদের উপদেষ্টা মো. কায়েস উদ্দিন, একুশে পরিষদের সাধারন সম্পাদক এম এম রাসেল, ২৫ বছর পূর্তি উদযাপন কমিটির আহবায়ক মনোয়ার হোসেন লিটন, আব্দুল মতিন, মাহফুরুল হাসান বিদ্যুৎ বক্তব্য রাখেন।
উল্লেখ্য একুশে পরিষদ এই ২৫ বছর ধরে মহান একুশে’র নানা কর্মসূচী পালন সহ পহেলা বৈশাখ, বসন্ত উৎসব, নবান্ন উৎসব, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ১৮ ডিসেম্বর নওগাঁ মুক্ত দিবস, বুদ্ধিজীবি দিবস, আসাদ দিবস, নুর হোসেন দিবস অত্যন্ত গুরুত্বের সাথে করে থাকে। এ ছাড়াও এই সংগঠন নওগাঁ জেলার বিভিন্ন গণহত্যা এবং বদ্ধভুমিগুলো আবিস্কার করে সেগুলোতে নানা কর্মসূচী পালনে সাধারন জনগণকে উদ্বুদ্ধ করেছে।
এছাড়াও একুশে পরিষদ শুরু থেকে নওগাঁ’র যাঁরা ভাষা আন্দোলনে অবদার রেখেছেন তাদের সন্মাননা দিয়ে আসছে। এ পর্যন্ত নওগাঁ’র বিশিষ্ট ভাষা সৈনিক ডা: মঞ্জুর হোসেনসহ মোট ৪৪ জনকে সন্মাননা প্রদান করা হয়েছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget