Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর): যশোরের শার্শার পাঁচভুলোট সীমান্ত থেকে ১০০ গ্রাম গাঁজা, ১টি মোটরসাইকেল ও ১টি মোবাইল ফোন সহ এক মাদক পাচারকারীকে আটক করেছে ২১ বিজিবি সদস্যরা।


মঙ্গবার মধ্যে রাতে শার্শা থানাধীন পাঁচভুলোট সীমান্তে ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র সদস্যরা টহল দেওয়ার সময় মাঝের পাড়া রাস্তার পাশে কালিয়ানী গ্রামের আব্দুল হাকীমের ছেলে মোঃ ওহাব আলী(২৮) নামে এক মাদক পাচারকারীকে আটক করে।


২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানান, আটক আসামী ও তার কাছে পাওয়া গাঁজা,মোটরসাইকেল ও মোবাইলফোন সহ তাকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ: ঢাকা জেলা পুলিশের পক্ষথেকে মান্দা ফেরিঘাটের সেই ট্রাফিক আজাহার এবার এক লাখ টাকার পারিবারিক সঞ্চয় উপহার পাচ্ছেন। ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে এটি দেওয়ার উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানানো হয়েছে।সম্প্রতি নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে আজাহার আলীকে একটি ইটের তৈরি একটি বাড়ি করে দেওয়া ও প্রতিমাসে রেশন সহযোগিতার আশ্বাস দেয়া হয়।


এছাড়াও জেলা আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে একটি নতুন বাই সাইকেল দেওয়ার প্রতিশ্রুতি দেন জেলা কমান্ড্যান্ট।


ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শাহ মিজান শাফিউর রহমান মোবাইল ফোনে মঙ্গলবারে এফডিআর প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন। আজাহারকে নিয়ে বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদগুলো দেখার পর এ উদ্যোগ নিয়েছেন বলে জানান তিনি।ঢাকার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান স্বেচ্ছাসেবী ট্রাফিক আজাহার আলীকে নিয়ে বিভিন্নভাবে সংবাদ করায় নওগাঁর সংবাদকর্মীদের সাধুবাদ জানিয়েছেন। আজাহার আলীর সংসারে স্বচ্ছলতা আনয়নের লক্ষ্যেই এফডিআর উপহারের উদ্যোগ নেয়া হচ্ছে বলেও তিনি জানান। অচিরেই তাকে ঢাকায় নিয়ে এসে সংবর্ধনা দেওয়া হবে। সেই অনুষ্ঠানেই পারিবারিক সঞ্চয় পত্রটি তুলে দেওয়া হবে তার পরিবারের হাতে। ইতোমধ্যে নওগাঁর পুলিশ সুপার ইকবাল হোসেনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে পরামর্শ করছেন বলেও জানান তিনি।


উল্লেখ্য, মান্দার ফেরিঘাটে বিনা পারিশ্রমিকে দায়িত্ব পালনকারী ট্রাফিক আজাহারের বাড়ি তৈরির কাজ দ্রুত সময়ের মধ্যেই শুরু করা হবে জানান নওগাঁর পুলিশ সুপার মো: ইকবাল হোসেন।প্রসঙ্গত, সড়ক নিরাপদের লক্ষ্যে ২০ বছর আগে স্বেচ্ছায় ট্রাফিক সেবা শুরু করেন দরিদ্র আজাহার আলী ।প্রথম ৮ বছর তিনি মহাদেবপুর ব্রীজের পাশে ট্রাফিকের কাজ করেছেন।পরবর্তীতে ১২ বছর যাবৎ মান্দা ফেরীঘাট চৌরাস্তার মোড়ে বিনে পয়সায় ট্রাফিক সেবা দিয়ে যাচ্ছেন।সম্প্রতি তার এই মহৎ কাজ তুলে ধরে বিভিন্ন শিরোনামে সংবাদ পরিবেশন করেন নওগাঁর সাংবাদিকেরা।


জানাগেছে, আজাহার আলী মান্দা উপজেলার লক্ষীরামপুর গ্রামে সড়কের পাশে একটি ছোট্ট মাটির বাড়িতে পরিবার নিয়ে বসবাস করেন।


অাজাহার অালী এতোদিনে জীবনের স্বার্থকতা খুঁজে পেয়েছন। ফেরিঘাটে তাকে নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে তিনি তার অাবেক অনুভূতির কথা বলতে গিয়ে কৃতজ্ঞতাবোধ এবং ধন্যবাদ জানিয়ে বলেন,যারা অামার প্রতি সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন অামি তাদের ঋৃণ কোনোদিন শোধ করতে পারবো না। অামাকে যারা সহোযোগীতা করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য তাদের মধ্যে অন্যতম বস্ত্র ও পাঠ মুন্ত্রী মুহা:ইমাজ উদ্দিন প্রামানিক, নওগাঁর পুলিশ সুপার (এসপি) মো: ইকবাল হোসেন, মান্দা উপজেলা নির্বাহী অফিসার মুশফিকুর রহমান, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুল হাসান, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব অালম প্রমুখ।


তিনি তাদের এবং মিডিয়াকর্মীদের সাধুবাদ জানিয়ে সকলের দীর্ঘায়ু কামনা করেন।

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ: নওগাঁ জেলা হতে প্রায় ৩০ কিঃমিঃ দূরত্বে অবস্থিত মান্দা উপজেলাটিকে একসময় অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত হিসাবে দেখা হতো৷ কিন্তু এখন এই উপজেলাটি গত ৯ বছরে সরকারের ও বস্ত্র ও পাট মন্ত্রী মুহাঃ ইমাজ উদ্দিন প্রামানিক এর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে একান্ত প্রচেষ্টায় অগ্রণী ভূমিকায় তাঁর হাতের ছৌঁয়ায় অব্যাহত উন্নয়নের ধারায় পাল্টে যাচ্ছে এই উপজেলার চিত্র। স্বাধীনতার পরবর্তিতে এই উপজেলার মানুষের দীর্ঘদিনের চাওয়া পাওয়ার মৌলিক চাহিদাগুলি এখন মানুষের সেবার দাঁড়গোড়ায় পৌঁছে গেছে৷ এর সুফল উপজেলাবাসী ভোগ করছে৷ ইতোপূর্বে ও বর্তমান চলমান সময়ে নির্মিত উল্লেখযোগ্য স্থাপনার চিত্র দেখলেই বুঝা যায় এই উপজেলায় উন্নয়নের ছোঁয়া লেগেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তথ্য অনুসন্ধানে জানা গেছে, এ উপজেলায় ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত মান্দা উপজেলায় ৪৩ কিলোমিটার রাস্তা পাকাকরণ, ১৬৭ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়ন, ১১২ কিলোমিটার গ্রামীণ সড়ক রক্ষনাবেক্ষণ, ১২৯২ টি কালভার্ট, ১৪ টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন, ৬ টি গ্রোথ-সেন্টার, ১৬৭ টি প্রাথমিক বিদ্যালয়, ২০ টি ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা, ১ টি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, ৫টি অসচ্ছল মুক্তিযোদ্ধা নিবাস, ১ টি শহীদ কামরুজ্জামান টেক্সট্রাইল ইন্সটিটিউট, ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ১টি ফায়ার সার্ভিস ষ্টেশন নির্মাণসহ বার্ষিক উন্নয়ন কর্মসূচি টাকা দিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে। মান্দার নুরুল্যাবাদ ইউপি আ.লীগের সাধারণ সম্পাদক ও অব. ব্যাংক কর্মকর্তা মুনছুর রহমান মৃধা বলেন, আগের তুলনায় বর্তমান সরকারের আমলে রাস্তা-ঘাট, শিক্ষা ব্যবস্থা, বিদুৎ এর ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। মান্দা উপজেলার তৃণমূল পর্যায়ের লোকজন বাদল, শাহাদত এবং দুলাল বর্তমান দেশনেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় বস্ত্র ও পাট মন্ত্রী মুহাঃ ইমাজ উদ্দিন প্রামানিক (এমপি.) যে উন্নয়ন করেছেন সেজন্য এলাকাবাসী তাকে ধন্যবাদ জানিয়ে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী অফিসার মুশফিকুর রহমান জানান, আওয়ামী লীগ সরকারের উন্নয়নের অব্যাহত ধারা অনুযায়ী অত্র উপজেলার উন্নয়নের কাজ এগিয়ে যাচ্ছে।#

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা: সারা দেশের ন্যায় নওগাঁর রাণীনগরে বাল্য বিবাহ নিরোধ দিবস উদযাপন উপলক্ষে ঘন্টাকালব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে “থাকলে শিশু সুরক্ষিত, দেশ হবে আলোকিত” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় কন্যা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার উপজেলা পরিষদের সামনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া বিনতে তাবিবে সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আল ফারুক জেমস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ, মহিলা ভাইস চেযারম্যান ছনিয়া ইসলাম, সহকারি কমিশনার (ভ’মি) টুকটুক তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার মাক্বামাম মাহমুদা, সমাজসেবা অফিসার শামীমা ইয়াসমিন প্রমূখ।

প্রতিনিধি নওগাঁ: বাল্য বিবাহ নিরোধ দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে নওগাঁয় মানব বন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে ঘন্টাকাল ব্যাপী এ মানব বন্ধন কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠিত মানব বন্ধনে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুশরাত জাহান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা তৌহিদুল ইসলাম, জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিনসহ প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বাল্য বিবাহ নিরোধ দিবসের উপর আলোচনা করে। মানব বন্ধনে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

আবু রায়হান রাসেল, নওগাঁ : নওগাঁয় অ্যাসিড নিক্ষেপ করে স্ত্রীর শরীর ঝলসে দেয়ায় দায়েরকৃত মামলার রায়ে স্বামীর যাবজ্জীবন (আমৃত্যু) কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত স্বামীর ৫০ হাজার টাকা জরিমানা আদায়ের নির্দেশও প্রদান করেছে। মঙ্গলবার বেলা আড়াইটায় নওগাঁ’র জেলা ও দায়রা জজ এবং অ্যাসিড দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক একেএম শহিদুল ইসলাম এই রায় প্রদান করেছেন।


দÐপ্রাপ্ত ওই ব্যক্তির নাম শহিদুল ইসলাম (৩১)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ পাইকপাড়া গ্রামের বাসিন্দা।


রায়ে বলা হয়েছে শহিদুল ইসলাম পূর্বপরিকল্পিতভাবে তাঁর স্ত্রী শামীমার শরীরে অ্যাসিড নিক্ষেপ করেছে। দীর্ঘ চিকিৎসা শেষে তিনি সুস্থ হলেও তাঁর শরীরের সৌন্দর্য হারিয়ে ফেলেন। সাক্ষীদের জবানবন্দি ও উভয় পক্ষের শুনানি শেষে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামীকে যাবজ্জীবন অর্থাৎ আমৃত্যু কারাদÐাদেশ দেয়া হয়েছে।


নওগাঁ’র সরকারি কৌঁসুলি আব্দুল খালেক বলেন, এ মামলার একমাত্র আসামি অ্যাসিডদগ্ধ নারী শামীমা আক্তারের স্বামী শহিদুল ইসলাম। আসামির বিরুদ্ধে অ্যাসিড সন্ত্রাস নিয়ন্ত্রণ আইনের ৫(ক) ধারায় রাষ্ট্রপক্ষ অপরাধ প্রমাণে সক্ষম হয়েছে। অ্যাসিড নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তারের পর শহিদুল পুলিশ ও আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২০ জন সাক্ষীর জবানবন্দি ও দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ বিচারক আসামীকে আমৃত্যু কারাদÐাদেশ দেন।


তিনি বলেন, আইন অ্যাসিড সন্ত্রাসের অভিযোগে আসামীকে মৃত্যুদÐের বিধান রয়েছে। কিন্তু অপরাধ সংঘটনের সময় আসামির বয়স (২৫ বছর) বিবেচনায় আদালত তাঁকে আমৃত্যু কারাদÐাদেশ দিয়েছেন। এ মামলার আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ছিলেন এ্যাড. সিরাজুল ইসলাম।


আদালত ও মামলার বিবরণ সূত্রে জানা গেছে, আসামি শহিদুল ইসলাম অর্ধশিক্ষিত মানুষ। তিনি ছিলেন একজন হলুদ ব্যবসায়ী। পতœীতলা উপজেলার নজিপুর পৌরসভার মোকসেদুল ইসলামের মেয়ে শামীমা আক্তারের সঙ্গে তাঁর বিয়ে হয়। উচ্চমাধ্যমিক পাশ করার পর শামীমা আরও পড়াশোনা করতে চায়। কিন্তু তাঁর স্বামী শহিদুল ইসলাম এর বিরোধীতা করে। এ নিয়ে তাঁদের দুজনের মধ্যে পারিবারিক কলহ সৃষ্টি হয়। শহিদুল ইসলাম পারিবারিক কলহের জেরে ২০১২ সালের ২০ মে রাতে নজিপুরে শ্বশুরবাড়িতে শয়নকক্ষে ঘুমন্ত স্ত্রীর গায়ে অ্যাসিড নিক্ষেপ করে। এতে শামীমার মুখসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। এ ঘটনায় শামীমার বাবা মোকসেদুল ইসলাম পর দিন পতœীতলা থানায় মামলা করেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget