Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 635 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 50 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4828 দেশজুড়ে 42 ধর্ম 3459 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2829 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ: নওগাঁ জেলা হতে প্রায় ৩০ কিঃমিঃ দূরত্বে অবস্থিত মান্দা উপজেলাটিকে একসময় অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত হিসাবে দেখা হতো৷ কিন্তু এখন এই উপজেলাটি গত ৯ বছরে সরকারের ও বস্ত্র ও পাট মন্ত্রী মুহাঃ ইমাজ উদ্দিন প্রামানিক এর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে একান্ত প্রচেষ্টায় অগ্রণী ভূমিকায় তাঁর হাতের ছৌঁয়ায় অব্যাহত উন্নয়নের ধারায় পাল্টে যাচ্ছে এই উপজেলার চিত্র। স্বাধীনতার পরবর্তিতে এই উপজেলার মানুষের দীর্ঘদিনের চাওয়া পাওয়ার মৌলিক চাহিদাগুলি এখন মানুষের সেবার দাঁড়গোড়ায় পৌঁছে গেছে৷ এর সুফল উপজেলাবাসী ভোগ করছে৷ ইতোপূর্বে ও বর্তমান চলমান সময়ে নির্মিত উল্লেখযোগ্য স্থাপনার চিত্র দেখলেই বুঝা যায় এই উপজেলায় উন্নয়নের ছোঁয়া লেগেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তথ্য অনুসন্ধানে জানা গেছে, এ উপজেলায় ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত মান্দা উপজেলায় ৪৩ কিলোমিটার রাস্তা পাকাকরণ, ১৬৭ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়ন, ১১২ কিলোমিটার গ্রামীণ সড়ক রক্ষনাবেক্ষণ, ১২৯২ টি কালভার্ট, ১৪ টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন, ৬ টি গ্রোথ-সেন্টার, ১৬৭ টি প্রাথমিক বিদ্যালয়, ২০ টি ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা, ১ টি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, ৫টি অসচ্ছল মুক্তিযোদ্ধা নিবাস, ১ টি শহীদ কামরুজ্জামান টেক্সট্রাইল ইন্সটিটিউট, ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ১টি ফায়ার সার্ভিস ষ্টেশন নির্মাণসহ বার্ষিক উন্নয়ন কর্মসূচি টাকা দিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে। মান্দার নুরুল্যাবাদ ইউপি আ.লীগের সাধারণ সম্পাদক ও অব. ব্যাংক কর্মকর্তা মুনছুর রহমান মৃধা বলেন, আগের তুলনায় বর্তমান সরকারের আমলে রাস্তা-ঘাট, শিক্ষা ব্যবস্থা, বিদুৎ এর ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। মান্দা উপজেলার তৃণমূল পর্যায়ের লোকজন বাদল, শাহাদত এবং দুলাল বর্তমান দেশনেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় বস্ত্র ও পাট মন্ত্রী মুহাঃ ইমাজ উদ্দিন প্রামানিক (এমপি.) যে উন্নয়ন করেছেন সেজন্য এলাকাবাসী তাকে ধন্যবাদ জানিয়ে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী অফিসার মুশফিকুর রহমান জানান, আওয়ামী লীগ সরকারের উন্নয়নের অব্যাহত ধারা অনুযায়ী অত্র উপজেলার উন্নয়নের কাজ এগিয়ে যাচ্ছে।#

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা: সারা দেশের ন্যায় নওগাঁর রাণীনগরে বাল্য বিবাহ নিরোধ দিবস উদযাপন উপলক্ষে ঘন্টাকালব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে “থাকলে শিশু সুরক্ষিত, দেশ হবে আলোকিত” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় কন্যা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার উপজেলা পরিষদের সামনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া বিনতে তাবিবে সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আল ফারুক জেমস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ, মহিলা ভাইস চেযারম্যান ছনিয়া ইসলাম, সহকারি কমিশনার (ভ’মি) টুকটুক তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার মাক্বামাম মাহমুদা, সমাজসেবা অফিসার শামীমা ইয়াসমিন প্রমূখ।

প্রতিনিধি নওগাঁ: বাল্য বিবাহ নিরোধ দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে নওগাঁয় মানব বন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে ঘন্টাকাল ব্যাপী এ মানব বন্ধন কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠিত মানব বন্ধনে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুশরাত জাহান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা তৌহিদুল ইসলাম, জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিনসহ প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বাল্য বিবাহ নিরোধ দিবসের উপর আলোচনা করে। মানব বন্ধনে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

আবু রায়হান রাসেল, নওগাঁ : নওগাঁয় অ্যাসিড নিক্ষেপ করে স্ত্রীর শরীর ঝলসে দেয়ায় দায়েরকৃত মামলার রায়ে স্বামীর যাবজ্জীবন (আমৃত্যু) কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত স্বামীর ৫০ হাজার টাকা জরিমানা আদায়ের নির্দেশও প্রদান করেছে। মঙ্গলবার বেলা আড়াইটায় নওগাঁ’র জেলা ও দায়রা জজ এবং অ্যাসিড দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক একেএম শহিদুল ইসলাম এই রায় প্রদান করেছেন।


দÐপ্রাপ্ত ওই ব্যক্তির নাম শহিদুল ইসলাম (৩১)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ পাইকপাড়া গ্রামের বাসিন্দা।


রায়ে বলা হয়েছে শহিদুল ইসলাম পূর্বপরিকল্পিতভাবে তাঁর স্ত্রী শামীমার শরীরে অ্যাসিড নিক্ষেপ করেছে। দীর্ঘ চিকিৎসা শেষে তিনি সুস্থ হলেও তাঁর শরীরের সৌন্দর্য হারিয়ে ফেলেন। সাক্ষীদের জবানবন্দি ও উভয় পক্ষের শুনানি শেষে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামীকে যাবজ্জীবন অর্থাৎ আমৃত্যু কারাদÐাদেশ দেয়া হয়েছে।


নওগাঁ’র সরকারি কৌঁসুলি আব্দুল খালেক বলেন, এ মামলার একমাত্র আসামি অ্যাসিডদগ্ধ নারী শামীমা আক্তারের স্বামী শহিদুল ইসলাম। আসামির বিরুদ্ধে অ্যাসিড সন্ত্রাস নিয়ন্ত্রণ আইনের ৫(ক) ধারায় রাষ্ট্রপক্ষ অপরাধ প্রমাণে সক্ষম হয়েছে। অ্যাসিড নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তারের পর শহিদুল পুলিশ ও আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২০ জন সাক্ষীর জবানবন্দি ও দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ বিচারক আসামীকে আমৃত্যু কারাদÐাদেশ দেন।


তিনি বলেন, আইন অ্যাসিড সন্ত্রাসের অভিযোগে আসামীকে মৃত্যুদÐের বিধান রয়েছে। কিন্তু অপরাধ সংঘটনের সময় আসামির বয়স (২৫ বছর) বিবেচনায় আদালত তাঁকে আমৃত্যু কারাদÐাদেশ দিয়েছেন। এ মামলার আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ছিলেন এ্যাড. সিরাজুল ইসলাম।


আদালত ও মামলার বিবরণ সূত্রে জানা গেছে, আসামি শহিদুল ইসলাম অর্ধশিক্ষিত মানুষ। তিনি ছিলেন একজন হলুদ ব্যবসায়ী। পতœীতলা উপজেলার নজিপুর পৌরসভার মোকসেদুল ইসলামের মেয়ে শামীমা আক্তারের সঙ্গে তাঁর বিয়ে হয়। উচ্চমাধ্যমিক পাশ করার পর শামীমা আরও পড়াশোনা করতে চায়। কিন্তু তাঁর স্বামী শহিদুল ইসলাম এর বিরোধীতা করে। এ নিয়ে তাঁদের দুজনের মধ্যে পারিবারিক কলহ সৃষ্টি হয়। শহিদুল ইসলাম পারিবারিক কলহের জেরে ২০১২ সালের ২০ মে রাতে নজিপুরে শ্বশুরবাড়িতে শয়নকক্ষে ঘুমন্ত স্ত্রীর গায়ে অ্যাসিড নিক্ষেপ করে। এতে শামীমার মুখসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। এ ঘটনায় শামীমার বাবা মোকসেদুল ইসলাম পর দিন পতœীতলা থানায় মামলা করেন।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের আওয়ামী লীগ থেকে এমপি মনোনয়ন প্রত্যাশী রাণীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন হেলালের এক বিশাল মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে রাণীনগর উপজেলার সদরের বাসট্র্যান্ড থেকে তার নেতৃত্বে একটি মিছিল বের করা হয়।


মিছিলটি উপজেলার সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এ সময় আলোর পথে এগিয়ে যেতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সবাইকে নৌকায় ভোট দেওয়ার আহব্বান জানান তিনি। এছাড়াও তিনি দুই উপজেলার বিভিন্ন স্থানে প্রতিদিনই প্রায় গণসংযোগ করছেন।


এসময় রাণীনগর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক মো: গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মো: জাকির হোসেন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো: লুৎফর রহমান, কাশিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মো: সুলতান, রাণীনগর শের-এ বাংলা সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এসকে নাহীদসহ আওয়ামী লীগের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ীসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সদর উপজেলার ইকরকুঁড়ি গ্রামে মৌসুমী ইউপিপি-উজ্জীবিত প্রকল্প থেকে কমিউনিটি ইভেন্টস আয়োজনের অংশ হিসেবে ৩০০ জনকে বিনা মূল্যে রক্তের গ্রæপ নির্ণয় করে দেওয়া হয়। মঙ্গলবার রক্তের গ্রæপ নির্ণয় ক্যাম্পের উদ্বোধন করেন, মৌসুমী ইউপিপি-উজ্জীবিত প্রকল্পের প্রকল্প সমন্বকারী আব্দুর রউফ পাভেল। উজ্জীবিত প্রকল্পের সহযোগিতায় এসময় প্রত্যেককে একটি করে রক্তের গ্রæপ নির্দেশক কার্ড প্রদান করা হয়। উজ্জীবিত স্কুল ফোরাম, কিশোরী ক্লাব, বুনিয়াদ সমিতির সদস্য এবং গ্রামবাসীদের রক্তের গ্রæপ নির্ণয় করে দেওয়া হয়। রক্তের গ্রæপ নির্ণয়ে প্যাথলজিষ্টের দায়িত্ব পালন করেন, জহুরুল ইসলাম ও ফারুক হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন, প্রোগ্রাম অফিসার সোস্যাল মনিরুল হাসান, তসলিম উদ্দীন, তিথি খাতুন ও শিল্পী বর্মন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget