Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

রির্পোট : ইমাম বিমান: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে “দেশে অবাধ ও সুষ্ঠ নির্বাচনের পরিবেশ তৈরী করতে সরকারের প্রতি  আহবান জানিয়েছেন ঝালকাঠি-২ আসনে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনায়ন প্রত্যাসী এ্যাড. রফিক হাওলাদার।


পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ এলাকা ঝালকাঠি জেলার নবগ্রাম ইউনিয়নের গনসংযোগের সময় সাংবাদিকরে সাথে তিনি এ কথা বলেন।বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ঢাকা মহানগর দক্ষিণ সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি ও ঝালকাঠি জেলা বিএনপি’র সহ-সভাপতি এ্যাড. রফিক হাওলাদার ঈদুল আযহা উপলক্ষে নিজ এলাকায় এসে নিজ দলের পক্ষে প্রচার প্রচারনা সহ বিএনপি’র ধানের শীষ প্রতীকে জনগনদের ভোট দেয়ার আহবান জানান।


মনোনায়ন প্রত্যাসী এ্যাড. রফিক হাওলাদার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আরো বলেন, বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কোনঠাশা করার প্রয়াস চালাচ্ছে। তাই অবিলম্বে আমাদের দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে নি:শর্তে মুক্তি দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ পূর্বক,  অবাধ ও সুষ্ঠ নির্বাচনের পরিবেশ তৈরী করতে সরকারকে আহবান জানান।

আবু রায়হান রাসেল, নওগাঁ: নওগাঁ জেলায় ক্রমেই আউশ ধানের আবাদ ও উৎপাদন বাড়ছে। সরকারীভাবে আউশ চাষ করতে কৃষকদের উৎসাহিত করার জন্য বিশেষ প্রনোদনা দেয়ার কারনেই আউশ চাষ বৃদ্ধি পেয়েছে বলেছে স্থানীয় কৃষি সম্প্রসারন অধিদপ্তর।


এক সময় অতিরিক্ত ধান উৎপাদনের এই নওগাঁ জেলায় আউশের আবাদ ছিল খুবই জনপ্রিয়। সকালের খাবার তালিকায় বাডিতে বাড়িতে আউশ চালের পান্থাভাত ছিল খুবই লোভনীয়। বলা যায় তা ছিল আমাদের সংস্কৃতির অংশ। কিন্তু মাঝখানে এই আউশ ধানের চাষ প্রায় বন্ধ হয়েই পড়েছিল। বেশ কয়েক বছর ধরে প্রনোদনা দেয়ার ফলে আউশের আবাদ করতে কৃষকদের উৎসাহ বেড়েছে।
কৃষি সম্প্রসারন অধিদপ্তর নওগাঁ’র উপ-পরিচালক মনোজিত কুমার মল্লিক জানিয়েছেন বর্তমান সরকার কৃষকদের আউশ চাষে উৎসাহিত করতে প্রান্তি চাষীদের বিনামুল্যে সার হিসেবে ইউরিয়া, পটাশডিএপি ও এমওপি, বীজ এবং জমির পরিচর্যা বাবদ নগদ অর্থ প্রনোদনা প্রদান করছে। এই কারনে জেলায় আউশ চাষের পরিমান বৃদ্ধি পাচ্ছে।


কৃষি বিভাগের হিসাব অনুযায়ী ২০১৫-১৬ বছরে জেলায় আউশের আবাদ হয়েছিল ৫৭ হাজার ২শ ৮০ হেক্টর জমিতে। এই বছর চালের আকারে আউশের উৎপাদন হয়েছিল ১ লাখ ৫৮ হাজার ৯২ মেট্রিক টন। ২০১৬-১৭ বছরে জেলায় আউশের আবাদ হয়েছিল ৫৮ হাজার ২শ ৪৩ হেক্টর জমিতে। এ বছর আউশের চাল উৎপাদিত হয়েছিল ১ লাখ ৬৬ হাজার ৩শ ৮৮ মেট্রিক টন। ২০১৭-১৮ বছরে জেলায় আউশের আবাদ হয়েছিল ৬১ হাজার ৮শ হেক্টর জমিতে। এ বছর চাল আকারে উৎপাদিত হয়েছিল ১ লাখ ৭৬ হাজার ১শ ৩০ মেট্রিক টন। চলতি ২০১৮-১৯ বছরে জেলায় আউশের আবাদ হয়েছে ৬৩ হাজার ৩শ ৫০ হেক্টর জমিতে। যেখান থেকে চালের আকারে ১ লাখ ৮০ হাজার ৫শ ৪৮ মেট্রিক টন চাল উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ।
কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সূত্র মতে চলতি বছর জেলায় মোট ৬৩ হাজার ৩শ ৫০ হেক্টর জমিতে আউশ হয়েছে। এর মধ্যে উন্নতফলনশীল উফশী জাতের ৬২ হাজার ৯শ ৫১ হেক্টর জমিতে এবং হাউব্রীড জাতের আউশ চাষ হয়েছে ৮শ ১৯ হেক্টর জমিতে।


উপজেলা ভিত্তিক আউশ চাষের পরিমান হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ৫ হাজার ৫শ ৫৪ হেক্টর জমিতে। এর মধ্যে উফশী জাতের ৫ হাজার ২শ ৬০ হেক্টর ও হাইব্রীড জাতের ২৯৪ হেক্টর। রানীনগর উপজেলায় মোট ৩ হাজার ৩শ ১০ হেক্টর জমিতে আউশ চাষ হয়েছে। এর মধ্যে উফশী জাতের ৩ হাজার ২শ ৯০ হেক্টর ও হাইব্রীড জাতের ২০ হেক্টর জমিতে। আত্রাই উপজেলায় মোট ২ হাজার ৪শ ৫ হেক্টর জমিতে আউশ চাষ হয়েছে। এর মধ্যে ২ হাজার ৩শ ৯০ হেক্টর ও হাইব্রীড জাতের ১৫ হেক্টর জমিতে। বদলগাছি উপজেলায় মোট আউশ চাষ হয়েছে ৯শ ৪৫ হেক্টর জমিতে। এর মধ্যে উফশী জাতের ৯শ ৩৫ হেক্টর ও হাইব্রীড জাতের ১০ হেক্টর। মহাদেবপুর উপজেলায় মোট আউশ চাষের জমির পরিমান ১০ হাজার ৪শ ৫৭ হেক্টর। এর মধ্যে উফশী জাতের ১০ হাজার ৪শ ৩২ হেক্টর ও হাইব্রীড জাতের ২৫ হেক্টর জমিতে। পতœীতলা উপজেলায় মোট আউশ চাষ হয়েছে ৬ হাজার ৯শ ৫০ হেক্টর জমিতে। এর মধ্যে উফশী জাতের ৬হাজার ৯শ ১৫ হেক্টর ও হাইব্রীড জাতের ৩৫ হেক্টর। ধামইরহাট উপজেলায় মোট আউশ চাষের পরিমান ২ হাজার ৯শ ৮০ হেক্টর। এর মধ্যে উফশী জাতের ২ হাজার ৮শ ২০ হেক্টর ও হাইব্রীড জাতের ১৬০ হেক্টর। সাপাহার উপজেলায় মোট আউশ চাষের পরিমান ৩ হাজার ৫শ ৪০ হেক্টর জমিতে। এর মধ্যে উফশী জাতের ৩ হাজার ৫শ ৩০ হেক্টর ও হাইব্রীড জাতের ১০ হেক্টর। পোরশা উপজেলায় মোট আউশের আবাদের পরিমান ১ হাজার ১শ ৯০ হেক্টর। পুরোটাই উফশী জাতের। মান্দা উপজেলায় মোট আউশ চাষ হয়েছে ১৭ হাজার ২শ ৭৯ হেক্টর জমিতে। এর মধ্যে উফশী জাতের ১৭ হাজার ৪৯ হেক্টর ও হাইব্রীড জাতের ২৩০ হেক্টর। নিয়ামতপুর উপজেলায় মোট আউশের আবাদ হয়েছে ৯ হাজার ১শ ৬০ হেক্টর জমিতে। এর মধ্যে উফশী জাতের ৯ হাজার ১শ ৪০ হেক্টর ও হাইব্রীড জাতের ২০ হেক্টর।
কৃষকরা এ বছর তাঁদের জমিতে সব চেয়ে বেশী আবাদ করেছেন ব্রিধান-৪৮, ব্রিধান-২৮, ব্রিধান-৫৫, পারিজা, জিরাশাইল এবং নেরিকা জাতের। এ বছর চালের আকারে সম্ভাব্য উৎপাদনের পরিমাণ আশা করা হচ্ছে ১ লাখ ৮০ হাজার ৫শ ৪৮ মেট্রিক টন।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে দুই বৃদ্ধা আত্মহত্যা করেছে। নিহতরা হলেন-উপজেলার মনিয়ারী ইউনিয়নের দিঘাপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে আব্দুল খালেক (৫০) ও কবিনগর গ্রামের মৃত ইন প্রামানিকের ছেলে দুদু প্রামানিক (৫৫)।


রোববার বেলা সাড়ে ১১টার দিকে দুটি মরদেহ উদ্ধার করছে পুলিশ। এর আগে শনিবার বিভিন্ন সময়ে আত্মহত্যার এসব ঘটনা ঘটে।


আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, আব্দুল খালেক দীর্ঘদিন থেকে বিভিন্ন রোগে ভুগছিলেন। রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে শনিবার বিকেলে ৫টার দিকে বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।


অপরদিকে দুদু প্রামানিক দীর্ঘদিন থেকে অসুস্থতায় ভুগছিলেন। রাত ৮টার দিকে তিনি বাড়িতে ট্যাবলেট খান। বাড়ির লোকজন ঘটনা বুঝতে পেরে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।


রোববার মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি মোবারক।

হাসেম আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের রেহেনা(২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।


রোববার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় তার স্বামীর বাসা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। মৃত রেহেনা দৌলতপুর গ্রামের আবুল খায়ারের মেয়ে।


তবে পরিবারের দাবী রেহেনার স্বামী সাইফুলেই তাকে হত্যা করে ঘরে ঝুলিয়ে রেখেছে।


গৃহবধূর ভাই শাবু অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকে জমি নিয়ে রেহেনার ওপর নির্যাতন চলিয়ে আসছিল তার স্বামী। রোববার সকালে রেহেনাকে সাইফুল ও তার বন্ধু আখতারুল অনেক মারধর করে। পরে স্থানীয়ারা আমাদের খবর দিলে আমার আসে দেখি আমাদের মেয়ে তার স্বামীর রুমে ঝুলে আছে। আমাদের মেয়েকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে উল্লেখ করে তিনি এর বিচার দাবি করেন।


এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। মেয়ের পরিবার হত্যার অভিযোগ তুলেছেন। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নওগাঁ জেলায় প্রায় লক্ষাধিক গৃহপালিত পশু কুরবানী দিয়েছেন ধর্মপ্রাণ মুসলামানরা। কুরবানির পশুর চামড়ায় গরীব-মিসকিনদের হক রয়েছে। উপযুক্ত মূল্যে কুরবানিদাতারা চামড়া বিক্রি করে সেই টাকা গরীব-মিসকিনদের দিয়ে থাকেন। তবে চামড়ার দাম এবার কম হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন গরীব-মিসকিনরা। আর মাঝখান থেকে লাভবান হচ্ছেন মধ্যস্বত্বভোগীরা। কুরবানি ঈদের সময় মৌসুমি চামড়া ব্যবসায়ী বা ফড়িয়া ব্যবসায়ীদের আনাগোনা থাকে বেশি। তারা ধারদেনা করে টাকা সংগ্রহ করে চামড়া কিনে থাকেন। লাভের টাকা থেকে আবার তা পরিশোধ করে থাকেন। তারা গ্রামের বিভিন্ন স্থান থেকে চামড়া কিনে চামড়া হাটে বিক্রি করেন। সেখান থেকে বড় বড় চামড়া ব্যবসায়ীরা তাদের কাছ থেকে চামড়া কিনে থাকেন। জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের ২৫০ জনের মতো সদস্য হলেও কুরবানি ঈদে প্রায় আড়াই থেকে তিন হাজারের মতো ফড়িয়া ব্যবসয়ী চামড়া কিনেন। এ ঈদে ফড়িয়া ব্যবসায়ীদের অনেকেই লোকসানের আশঙ্কা করছেন। চামড়া কিনে বিপদে পড়তে হয়েছে তাদের। কেউ কেউ কেনা দামেও চামড়া বিক্রি করেছেন। আবার যারা কুরবানি দিয়েছেন তারাও চামড়ার ন্যায্য দাম পাননি বলেও জানা গেছে। এক কথায় পানির দামে তাদের চামড়া বিক্রি করতে হয়েছে। বুধবার ঈদের দিন বিকেলে ছিল জেলার মান্দা উপজেলার সতিহাটে অস্থায়ী চামড়ার হাট। বাজার ঘুরে দেখা গেছে, বকরির চামড়া ১০-১৫ টাকা, খাসির চামড়া ২০ -৫০ টাকা, বকনা গরুর চামড়া ১৫০-২০০, ষাঁড় গরুর চামড়া ৩০০-৫০০ টাকায় বিক্রি হয়েছে। মহাদেবপুর উপজেলার গোপালকৃষ্ণপুর গ্রামের মৃত অাকবর অালীর ছেলে শামসুজ্জামান সাজু জানান,এবার অামরা একটি খাশি কুরবানি দিয়েছি। প্রায় তিন কিলোমিটার দূর থেকে অামার বড়ভাই সেতু অসুস্থাবস্থায় ভ্যান ভাড়া করে সতিহাটে চামড়া বিক্রি করতে এসে বড়ই বিপদে পড়েছেন। চামড়ার দাম না থাকায় মাত্র ৪০ টাকায় বিক্রি করতে হয়েছে। ঈদের দিন বিকেলে বৈরী অাবহাওয়ায় বৃষ্টির কারণে এবং রাস্তায় কাদা থাকায় ভ্যানে চড়ে যেখানে যাতায়াত ভাড়াই টাকা ৪০ টাকা। তবে চামড়ার দাম না থাকায় গরীব-মিসকিনরা তাদের পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন বলেও জানান তিনি। মৌসুমি চামড়া ব্যবসায়ী উজ্জল এবং রুবেল বলেন, এ বছর প্রায় ৫০ হাজার টাকার কাঁচা চামড়া কিনেছেন। চামড়ার হাটে বড় বড় চামড়া ব্যবসায়ীরা না আসায় কিছুটা লোকসানে আশঙ্কা করছেন তারা। মান্দা উপজেলার সতীহাটের চামড়া ব্যবসায়ী অাজাদ মেম্বার এবং বেলাল বলেন, ধারদেনার টাকায় চামড়া কিনে খুব হতাশার মধ্যে পড়েছি। চামড়া পচন রোধে লবণ দিতে হয়েছে। লবণের দামও বেশি। পাইকাররাও তেমন আসছেন না। এ মাল কবে বিক্রি হবে তার কোনো ঠিক নেই। নওগাঁ জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের সভাপতি মমতাজ হোসেন বলেন, সরকার চামড়ার যে মূল্য নির্ধারণ করে দিয়েছে তার থেকে ফড়িয়া ব্যবসয়ীরা অনেক বেশি দামে চামড়া কিনেছে। তারা চামড়ার ধরন ও ফুট না বুঝে বেশি দামে চামড়া কেনায় এখন লোকসানের মুখে। ফলে বেশি দামে চামড়া কেনায় কম দামে বিক্রি করতে হচ্ছে। আগামীতে চামড়ার বাজারে ধ্বসের আশঙ্কা রয়েছে বলে তিনি জানান।

শাহরুক হোসেন আহাদ, রাণীনগর (নওগাঁ): নওগাঁর রাণীনগরে র‌্যাফেল ড্র অনুষ্ঠানে অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে রোবায়েত হোসেন (১৩) নামের এক স্কুল ছাত্র গুলি বিদ্ধ হয়েছে। গুরুতর আহত অব¯্য’ায় স্থানীয়রা প্রথেেম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রুগীর অবস্থার দ্রæত অবনতি হতে থাকলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানে চিকিৎসা চলাকালীন সময়ে চিকিৎসকরা মাথায় অপারেসন করে ওই স্কুল ছাত্রের মাথা থেকে দুটি গুলি বের করা হয়েছে বলে পারিবারিক সুত্রে জানায়। এখন প্রযর্ন্ত সে নিবির পর্যবেক্ষনে রয়েছে। চিকিৎসকরা বলছে সে এখনো সংকা মুক্ত নয়। ঘটনার প্রায় ১৮ ঘন্টা অতিবাহিত হলেও পুলিশ কয়েক দফা ঘটনাস্থল পরিদর্শন শেষে এই ঘটনার সাথে জরিত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে তবে প্রয়োজনীয় তদন্তের স্বার্থে তার নাম গোপন রাখা হয়েছে। এছাড়াও স্থানীয়রা বলছে আরো চার জনকে থানায় নেওয়া হয়েছে। কেন তাদের কে থানায় নেওয়া হল এব্যাপারে পুলিশ কিছু বলছেনা। তবে মুল রহস্য উৎঘাটনে পুলিশের ব্যাপক তৎপরতা লক্ষ করা গেছে। ইতি মধ্যে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে


জানাগেছে, শুক্রবার বিকেলে উপজেলার ঘোষগ্রাম পীর কফিলিয়া উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও স্থানীয় উদয়ন ক্রিড়া সংসদের ১৪ তম গোল্ডকাপ ফুটবল ফাইনাল টুর্নামেন্ট প্রতিযোগিতা শান্তিপূর্ণ ভাবে সুম্পর্ন হয় এই খেলায় গুয়াতা একাদশ ৬ গোলে ক্ষিদ্র কালিকাপুর একাদশকে পরাজিত করে বিজয়ী পুরুস্কার নিয়ে সন্ধ্যার পরই গুয়াতা একাদশ মাঠ ছেড়ে চলে যায়। ঐ ফুটবল খেলা উপলক্ষে উদয়ন সংসদ থেকে র‌্যাফেল ড্র লটারীর আয়োজন করা হলে ফুটবল খেলা শেষে ওই রাতেই প্রায় সাড়ে ১০ টার সময় লটারীর ড্র চলাকালীন সময়ে অজ্ঞাত নামা দুর্বৃত্তরা প্রথমে ককটেল বিস্ফোরন ও পরে গুলি চালালে ট্রেজের পাশ্বে লটারীর টিকিট হাতে নিয়ে বসে থাকা স্কুল ছাত্র রুবায়েতের মাথায় গুলি বিদ্ধ হলে সাথে সাথে সে মাটিতে লুটিয়ে পরে উপস্থিত উৎসক জনতা গুলির শব্দে দিকবেদিক ছুটছুটির করে চলে যাওয়ার এক পর্যায়ে স্থানীয়রা মাথায় গুলিবিদ্ধ আহত অবস্থায় রুবায়েতকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে নেওয়া হলে পরে তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা শনিবার সকাল ১০ টায় চিৎিসকরা মাথায় অপারেসান করে দুটি গুলি বের করেন। বর্তমানে রুবায়েতের অবস্থা স্থিতিশীল থাকায় নিবির পর্যবেক্ষনে রাখা হয়েছে। গুলিবিদ্ধ রুবায়েত রাণীনগর উপজেলার ভবাণীপুর মন্ডলপাড়া গ্রামের জায়েব আলী মন্ডলের ছেলে সে ঘোষগ্রাম কাফিলিয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ছাত্র বলে জানা যায়।


ঘটনার প্রতক্ষ্যদর্শি আবু তাহের (১৮) জানান, আমি ওই দিন লটারীর টিকিট কিনেছিলাম ফলাফল ঘোষনা করার সময় হটাৎ করে বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনা স্থল থেকে দৌড়ে চলে আসি পরে জানতে পারি রুবায়েত নামের এক স্কুল ছাত্র গুলি বিদ্ধ হয়েছে।


রাণীনগর থানার অফিসার ইনচার্জ এ এস এম সিদ্দিকুর রহমান জানান, লটারীর ড্র ফলাফল অনুষ্টানে অজ্ঞাত নামা দুবৃত্তরা গুলি চালালে রুবায়েত নামে এক স্কুল ছাত্রের মাথায় গুলিবিদ্ধ হয় বর্তমানে বগুড়ায় চিকিৎসাধীন আছে। এই ঘটনর সাথে জড়িত সন্দেহে একজন কে গ্রেফতার করা হয়েছে। এব্যাপরে রাণীনগর থানায় একটি মামলার প্রত্রিæয়া চলছে। ঘটনার রহস্য উৎঘাটন ও প্রকৃত অস্ত্রধারীকে গ্রেফতার করতে পুলিশের কয়েকটি টিম মাঠে কাজ করছেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget