Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 662 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 51 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4855 দেশজুড়ে 42 ধর্ম 3486 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2856 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

বিএমএসএফ: ঢাকা ৩০ জুন ২০১৮: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ৩য় কাউন্সিল ও ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয় কমিটির আয়োজনে রাজধানীর পুরানা পল্টনস্থ মোগল দরবার হলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে আগামি ২৮ জুলাই জাতীয় কাউন্সিলের তারিখ ঘোষণা করা হয়েছে। ১২১টি পদের বিপরীতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’র সভাপতি শহীদুল ইসলাম পাইলট। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’র সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও নাট্যকার রাজু আলীম। বিশেষ অতিথি ছিলেন বিএমএসএফ’র আইন উপদেষ্টা এ্যাডভোকেট কাওসার হোসাইন, বিশিষ্ট কলামিস্ট মোমিন মেহেদী।
বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, জাহাঙ্গীর হোসেন, স্থায়ী কমিটির সদস্য মাইনুল ইসলাম, জসীম মাহমুদ,জালাল উদ্দীন জুয়েল, রংপুরের সমন্বয়কারী শাহ আলম শাহী, সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম মৃধা, রংপুরের সাংগঠনিক সম্পাদক মো. ফারুক হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ খায়রুল আলম, কেন্দ্রীয় সদস্য প্রকৌশলী কামাল হোসেন, কলকাতা টিভির মুছা মোর্শেদ, উপ-প্রচার সম্পাদক এসএম জীবন, জহিরুল ইসলাম জাহাঙ্গীর, শেখ আসলাম, মীর নজরুল ইসলাম, তন্ময় মাহমুদ, খালেক নান্নু ও মিজানুর রহমান লিটন প্রমুখ।



সভায় সর্বস্মতিক্রমে সিদ্ধান্ত মোতাবেক আগামী ১৫ জুলাই ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী ও ২৮ জুলাই বিএমএসএফ’র জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। সভায় নির্বাচন পরিচালনার জন্য ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিশনে এডভোকেট কাওসার হোসাইনকে প্রধান ও বিশিষ্ট কলামিস্ট মোমিন মেহেদী ও কলিম এম জায়েদীকে সদস্য করা হয়েছে । আগামি ১৪ জুলাই পর্যন্ত হালনাগাদ ভোটার তালিকায় সদস্য অন্তভ’ক্তি করা যাবে। এতে জেলা ও উপজেলা পর্যায়ের কমিটির সভাপতি সম্পাদকসহ ৫জন ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। আগামি ১৭ জুলাই চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও তফসিল ঘোষণা করা হবে। কাউন্সিলের মাধ্যমে ২৮ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া ১৫ জুলাই বিএমএসএফ’র ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন উদযাপন করতে জেলা উপজেলা কমিটিকে বিশেষ ভাবে আহবান জানানো হয়।


ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক সম্রাট কামরুল মৃধার ভাতিজা হাসান মৃধা ও মাদকের গডফাদার সহীদুল ইসলাম ওরফে সুদল শহীদের একান্ত সহযোগী সবুজ মৃধাকে ১০ পিস ইয়াবা সহ আটক করেছে ঝালকাঠি থানা পুলিশ। শুক্রবার রাতে ঝালকাঠি সদর থানার এএসআই মিঠুনের নেতৃত্বে থানা পুলিশের একটি দল সদর উপজেলাধীন ১নং গাভারামচন্দ্রপুর ইউনিয়ের বালিঘোনা জোড়পোল নামক স্থান থেকে তাদের আটক করে।


এ বিষয় থানা সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি সদর থানার এএসআই মিঠুনের নেতৃত্বে পুলিশের একটি দল গাভারামচন্দ্রপুর ইউনিয়নে মাদক বিরোধী অভিযান শুরু করে। এক পর্যায় ইউনিয়নের উদচড়া গ্রামের মিজান মৃধার ছেলে হাসান মৃধা ও মানিক মৃধার ছেলে সবুজ মৃধা মটর সাইকেল যোগে নবগ্রাম আসার পথে জোড়পোল নামক স্থানে পুলিশ তাদের গাড়ি গতিরোধ করে। পুলিশ তাদের দেহ তল্লাশি করলে হাসান মৃধার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করে।

স্থানীয় ভাবে জানাযায়, ঝালকাঠি জেলার উত্তরে আলোচিত মাদক সম্রাট কামরুল বাসার মৃধার আপন চাচাতো ভাই মিজান মৃধার ছেলে হাসান মৃধা। একসময় ঝালকাঠির উত্তর অঞ্চলের মাদক ব্যবসায় অর্থ যোগানদাতা একই গ্রামের জালাল হাওলাদারের ছেলে যুব উন্নয়ন অধিদপ্তরের বানাড়িপাড়া উপজেলা শাখার ৪র্থ শ্রেনীর কর্মচারী মাদকের গডফাদার শহীদুল ইসলাম ওরফে সুদল শহীদের সহযোগীতায় উদচড়া গ্রামের দলিল উদ্দীন মৃধার ছেলে কামরুল মৃধা ও তার ভাই আজাদ বাসার মৃধা ইয়াবা ও গাজার ব্যবসা করতো আর তাদের সহযোগী হিসেবে একই বাড়ির মিজান মৃধার ছেলে হাসান মৃধা, শাহজাহান মৃধার ছেলে তারেক মৃধা, মানিক মৃধার ছেলে সবুজ মৃধা কাজ করেতা। মাদকের গডফাদার সুদল শহীদ ও মাদক সম্রাট নামে খ্যাত কামরুলের যৌথ মাদক ব্যবসার অন্যতম সহযোগী হিসেবে হাসান মৃধা ও শাহজাহান মৃধার ছেলে তারেক মৃধা কাজ করতো। অপর দিকে আরেক সহযোগী সবুজের বসত ঘর থেকে ইয়াবা সেবনের সময় সেবনের সরঞ্জাম বেস কিছু ইয়াবা সহ সবুজ মৃধাকে ঝালকাঠির সদর থানার এএসআই মিঠুন আটক করে। সবুজ জেল হাজত থেকে জামিনে মুক্তি পেয়ে অধিক অর্থ আয়ের জন্য এবং মাদক সেবন চালু রাখতে আবারও মাদক ব্যবসায়ীদের সহযোগীতা করতে মটর সাইকেল রেন্টএকার চালানো শুরু করে।

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সান্তাহারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে প্রায় ৫ লক্ষাধিক টাকা মূল্যের ৫০ গ্রাম হেরোইনসহ মাদক সম্রাট শাকিল হাসান (২২) কে ফের গ্রেফতার করেছে। শাকিল সান্তাহার নতুন বাজার এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী হজরত আলীর ছেলে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।


মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সূত্রে জানাযায়, গত বৃহস্পতিবার সন্ধ্যার পর মাদক ব্যবসায়ী শাকিল হাসান নতুন বাজার এলাকার এলজি শোরুমের সামনে হেরোইন বিক্রি কালে গোপন সংবাদের ভিত্তিকে তাকে ৫০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়েছে।

মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: নওগাঁয় বিকল্প বিরোধ নিস্পত্তি পদ্ধতির সফলতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জেলা জজ আদালত সম্মেলন কক্ষে সেমিনামে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মিজানুর রহমান।


“উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে দেশ; লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের বিষয়ে জনসেচতনতা সৃষ্ঠি এবং জেলা লিগ্যাল এইড অফিস এর আয়োজন করে।


জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও নওগাঁ জেলা ও দায়রা জজ জনাব এ.কে.এম শহীদুল ইসলামের সভাপতিত্বে ও বিজ্ঞ জেলা লিগ্যাল এইড অফিসার এ,জি,এম মনিরুল হাসান সরকারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার ইকবাল হোসেন। সেমিনারে জেলার বিজ্ঞ বিচারকবৃন্দ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ইসমত আরা জান্নাত (১৫) নামে এক স্কুল ছাত্রী। শুক্রবার ভোর রাতে শয়ন ঘরে এ আত্মহত্যার ঘটনা ঘটে। জান্নাত উপজেলার টিএলবি বাজার সংলগ্ন এমদাদুল হকের মেয়ে এবং সে দশম শ্রেনীর ছাত্রী। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোরিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে পরিবারের সবার সাথে খাবার খেয়ে জান্নাত তার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে পরিবারের লোকজন অনেক ডাকাডাকি করেও কোন সাড়া-শব্দ না পেয়ে জানালা দিয়ে দেখে জান্নাত গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে পুলিশকে সংবাদ দিলে শুক্রবার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।


ওসি আরো বলেন, পরিবারের উপর অভিমান বা জেদের বসবতি হয়ে এ আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে। তবে সঠিক কারণ এখনো জানা যায়নি। তদন্তপ‚র্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশায় পূর্বশত্রæতার জেরে এক দম্পতিকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দুপুরে ঘটনার সাথে সম্পৃক্ত দুই মুল হোতাকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী দম্পতি উপজেলার ঘাটনগর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের বাবু ও স্ত্রী সুলতানা বেগম। গত ১৫ জুন (শুক্রবার) গ্রামে এ নির্যাতনের ঘটনা ঘটে।
আটকরা হলেন, গ্রামের মৃত শফির উদ্দিনের ছেলে আমিনুর ইসলাম ও তার ভাই আনিছুর রহমান। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রæতার জেরে গত ১৫ জুন দুপুরে গ্রামের আমিনুর ইসলামের নেতৃত্বে মহির উদ্দিন ও নাসরিন বেগমসহ ১২/১৫ জন নারী-পুরুষ বাবু ও স্ত্রী সুলতানাকে গাছের সাথে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে। এরপর ভুক্তভোগীরা জেলার মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। ভুক্তভোগীরা থানা পুলিশকে না জানিয়ে নওগাঁ আদালতে মামলা দায়ের করেন।
মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে প্রশাসনের নজরে আসে। এরপর থানা পুলিশ ওই গ্রামে গিয়ে বিষয়টি অবগত হয়। সেখান থেকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ভুক্তভোগীদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। বুধবার (২৭ জুন) রাত ১০ টায় ভুক্তভোগী বাবু বাদী হয়ে ৩৩ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।
ঘাটনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বজলুর রশিদ বলেন, শুনেছি দম্পত্তি বাবু তার স্ত্রী সুলতানাকে দিয়ে এলাকায় অনৈতিক কার্যক্রম করত। এ নিয়ে এলাকাবাসীদের সাথে দ্ব›দ্ব হয়। ঘটনাক্রমে এলাকাবাসীরা একত্রিত হয়ে স্বামী-স্ত্রীকে মারপিট করে। তবে মধ্য যুগীয় কায়দায় নির্যাতন করা ঠিক হয়নি।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, পূর্ব শত্রæতার জেরে এ ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগীরা বিষয়টি থানায় না জানিয়ে আদালতে মামলা করেন। বিষয়টি জানার পর তাদের উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে ঘটনার মুলহোতাসহ দুই আসামীকে আটক করা হয়েছে। তিনি আরো বলেন, মামলাটি তদন্ত করা হচ্ছে। তদন্তের ঘটনার মূল বিষয়টি জানা সম্ভব হবে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget