Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 662 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 51 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4855 দেশজুড়ে 42 ধর্ম 3486 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2856 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁ প্রতিনিধি: প্রধান শিক্ষকদের ১০তম ও সহকারি শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন উন্নতি করণের লক্ষ্যে নওগাঁয় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপূরে নওগাঁ বিএমসি মহিলা কলেজের হল রুমে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নওগাঁ জেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম তোতা।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নওগাঁ জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি জাহিদ রাব্বানীর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বাঁধর খান পাঠান ববি, সদস্য আবুল কালাম আজাদ।
অন্যোর মধ্যে বক্তব্য রাখেন জয়পুরহাট শিক্ষক সমিতির সভাপতি আবু রায়হান, বগুড়া শিক্ষক সমিতির সভাপতি মো. আলাউদ্দিন, রাণীনগর শিক্ষক সমিতির সভাপতি এমদাদুল হক, প্রধান শিক্ষক শাহানাজ ফেরদৌস, সহকারি শিক্ষক তন্ময় কুমার ভৌমিক, বকুল হোসেন প্রমূখ।
সমাবেশে প্রধান শিক্ষকদের ১০তম ও সহকারি শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন উন্নতি করণ, সহকারি শিক্ষকদের মধ্যে প্রধান শিক্ষকসহ অন্যান্যে পদে পদান্নতি করাসহ বিভিন্ন দাবি জানানো হয়। সমাবেশে জেলা সদরসহ ১১টি উপজেলার প্রায় তিনশ’ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল প্রতিনিধিঃ যশোরের নাভারনে মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে সুমি (২৮) নামে এক তরুনী। শুক্রবার সকাল ১০ টার সময় নাভারন পুলিশ ফাঁড়ির সামনে রাস্তার উপর মোটর সাইকেলের পিছন থেকে পড়ে যায়। সুমি নড়াইল জেলার এড়েন্দা গ্রামের কছিম উদ্দিনের মেয়ে।


নাভারন হাসপাতাল সুত্র জানায় সুমি ইন্ডিয়ায় যাওয়ার জন্য তার ভায়ের মোটর সাইকেলে বেনাপোলে যাওয়ার পথে নাভারন পুলিশ ফাঁড়ির সামনে রাস্তার ষ্ট্রিটব্রেকার পার হতে যেয়ে মুখ ছাপড়া দিয়ে পড়ে যায়। এতে তার মাথার সামনের অংশ দুইটি দাত দুই হাত ও গালের একপাশ কেটে গুরুতর আহত হয়।


সুমির ভাই হাবিবর রহমান জানায় সুমির আরো উচ্চ চিকিৎসার জন্য নাভারন হাসপাতাল থেকে তাকে দ্রæত খুলনা মেডিকেলে নিয়ে যাওয়া হবে।


নাভারন পুলিশ ফাড়ির এসআই হারুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রাজশাহী: রাজশাহীতে নিয়মিত অভিযানে ৭৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দুপুরের দিকে এদের আদালতে নেয়া হয়। এর আগে বুধবার রাতে জেলা ও নগর পুলিশের বিভিন্ন ইউনিট তাদের এদের গ্রেফতার করে। এদের মধ্যে নগরীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার হয়েছেন ৪৫ জন। বাকি ৩৩ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।


পুলিশ জানায়, নগরীতে গ্রেফতারকৃতদের ২৩ জন গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামি। এ ছাড়া ৬৫০ গ্রাম গাঁজা, ৬৪ পিস ইয়াবা এবং ৬ গ্রাম হেরোইনসহ ৮ জনকে গ্রেফতার করা হয়। অন্যান্য মামলায় আরও ১৪ জনকে গ্রেফতার করা হয়।


অন্যদিকে জেলায় গ্রেফতার হন ২৩ জন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি এবং ৩ জন সাজা পরোয়ানাভুক্ত আসামি। এছাড়া ৩০০ বোতল ফেনসিডিল এবং ১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে ৭ জনকে।


রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) জানিয়েছে, অভিযানে বোয়ালিয়া মডেল থানা ১৩ জন, রাজপাড়া থানা ৭, চন্দ্রিমা থানা ২, মতিহার থানা ৫, কাটাখালি থানা ৩, বেলপুকুর থানা ১, শাহমখদুম থানা ২, পবা থানা ২, কাশিয়াডাঙ্গা থানা ৩, কর্ণহার থানা ৪, দামকুড়া থানা একজন ও নগর ডিবি পুলিশ ২ জনকে গ্রেফতার করে।


জেলা পুলিশের ভাষ্য, জেলার গোদাগাড়ী মডেল থানা একজন, তানোর থানা ৬, মোহনপুর থানা ৪, পুঠিয়া থানা ২, বাগমারা থানা ২, দুর্গাপুর থানা ৫, চারঘাট মডেল থানা ৯ এবং বাঘা থানা পুলিশ ৬ জনকে গ্রেফতার করে।


আইনী প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরের দিকে গ্রেফতারকৃতদের আদালতে নেয়ার কথা জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম ও জেলা পুলিশের মুখপাত্র আবদুর রাজ্জাক খান।

গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়ি ও সাঘাটা উপজেলায় দুই স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত রোববার বিকেলে ফুলছড়ির কঞ্চিপাড়া ইউনিয়নের মধ্য কঞ্চিপাড়া গ্রাম ও রাতে সাঘাটার সাঘাটা ইউনিয়নের বাঁশহাটা গ্রামে পৃথক এ ধর্ষণের ঘটনা ঘটে।


পুলিশ ও স্বজনরা জানায়, রোববার বিকেলে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মধ্য কঞ্চিপাড়া গ্রামের দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে (৭) টাকার লোভ দেখিয়ে পাশ্ববর্তী একটি জমিতে নিয়ে গিয়ে একই গ্রামের নওশের আলীর ছেলে নয়ন মিয়া ধর্ষণের চেষ্টা করে। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে গেলে নয়ন মিয়া পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।


অপরদিকে সাঘাটা উপজেলার সাঘাটা ইউনিয়নের বাঁশহাটা গ্রামে চতুর্থ শ্রেণির এক ছাত্রী রাত ৮টার দিকে নানার বাড়িতে যাওয়ার সময় রাস্তার পাশের একটি জমিতে নিয়ে পার্শ্ববর্তী গোবিন্দি গ্রামের জলিল মিয়ার ছেলে শাকিল মিয়া ও তার বন্ধু ফারুক মিয়া ধর্ষণের চেষ্টা করে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে শাকিল ও ফারুককে স্থানীয়রা আটক করে। পরে ওই ছাত্রীকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ-আল-ফারুক বলেন, এ দুই ঘটনায় সোমবার ফুলছড়ি ও সাঘাটা থানায় পৃথক দুইটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। নয়ন মিয়াকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জয়পুরহাট: জয়পুরহাটে এক হাজার পিস ভারতীয় নেশা জাতীয় প্যাথেডিন ইনজেকশনসহ মোহন হোসেন (২২) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। গত সোমবার সন্ধ্যায় জয়পুরহাট সদর উপজেলার জামতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মোহন হোসেন সদর উপজেলার বালিয়াতর গ্রামের সায়েম হোসেনের ছেলে।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন জানান, সোমবার সন্ধ্যায় জামতলী এলাকায় প্যাথেডিন ইনজেকশন বেচাকেনা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক হাজার পিস প্যাথেডিন ইনজেকশনসহ একজনকে আটক করা হয়।

নাটোর: নাটোরের বড়াইগ্রামে উপজেলার দিয়ারপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আমিরুল নামে নসিমন চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস জানান, দুপুর আড়াইটার দিকে বড়াইগ্রাম উপজেলার দিয়ারপাড়া এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি নছিমন উল্টে গেলে ঘটনাস্থলেই চালক আমিরুল নিহত হন।


অপরদিকে, সকালে একই উপজেলার রেজুর মোড়ে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শহিদুল ইসলাম নামে এক ট্রাক চালক গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এ ঘটনায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে যান চলাচল প্রায় আধাঘণ্টা বন্ধ ছিল বলে বলে জানান ওসি দিলিপ কুমার।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget