Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 662 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 51 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4855 দেশজুড়ে 42 ধর্ম 3486 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2856 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই-পোরাখালী রাস্তার বৈঠাখালী হতে থলওলমার মাঝে প্রায় ৫০০ ফুট রাস্তা সংস্কারের অভাবে যুগ যুগ ধরে দুর্ভোগ পোহাচ্ছিল এলাকার হাজার হাজার জনগণ। রাস্তাটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ না নেয়ায় অবশেষে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তা সংস্কার করছেন এলাকাবাসী। এ রাস্তা সংস্কার করায় এলাকার ১৫ গ্রামের হাজার হাজার পথচারী সুফল পেতে যাচ্ছেন।
বৈঠাখালী গ্রামের বাসিন্দা জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা বলেন, বৈঠাখালী হতে থলওলমা হয়ে মেটো রাস্তাটি একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা। এ রাস্তা দিয়ে প্রতিদিন বিপুল সংখ্যক পথচারী চলাচল করে থাকে। বিশেষ করে উপজেলার থলওলম, ভাগসুন্দর, কাঁন্দওলমা, হরিপুর, বিশা, বৈঠাখালী, উদয়পুর, ভাঙ্গাজাঙ্গাল, নাটোরের খাজুরা, চাঁনপুরসহ প্রায় ১৫ গ্রামের হাজার হাজার লোকজন এ রাস্তা দিয়ে চলাচল করে থাকে। শুস্ক মৌসুমে ওই এলাকার লোকজনের চলাচলের জন্য এ রাস্তার বিকল্প আর কোন রাস্তাও নেই। রাস্তাটি প্রয়োজনীয় সংস্কারের অভাবে ওই এলাকার লোকজন তাদের উৎপাদিত কৃষি পণ্যের ন্যায্য মূল্য ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়। এ ছাড়াও স্কুলগামী শিক্ষার্থী, নারী ও শিশু পথচারীরা চরম দুর্ভোগের শিকার হয়। এ দুর্ভোগ লাঘবে কর্তৃপক্ষের ভরসায় আর না থেকে এলকাবাসী নিজেরাই স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারের কাজে লেগে গেছেন।
তিনি আরো বলেন, এলাকাবাসীর এ দুর্দশা দেখে আর সহ্য করা যায় না। তাই তাদের সাথে আমি নিজেও আজ সংস্কার কাজে যোগদান করেছি।
থলওলমা গ্রামের শহিদুল ইসলাম বলেন, আমরা রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানকে একাধিকবার বলেছি। তিনি অধ্যাবধি কোন পদক্ষেপ না নেয়ায় বাধ্য হয়ে আমরা নিজেরাই সংস্কার কাজ করছি।
ভাঙ্গাজাঙ্গাল গ্রামের মাহবুবুল ইসলাম মিলন, হরিপুরের ওহিদুর মেম্বার, ডুবাইয়ের মোহাম্মদ আলী বলেন, এই রাস্তা অত্যন্ত জনগুরুত্বপূর্ণ রাস্তা হওয়ার পরও রাস্তাটির প্রতি কর্তৃপক্ষের নজর নেই। এটি দ্রæত পাকা হওয়া প্রয়োজন।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা বলেন, কর্মসৃজন প্রকল্পের শ্রমিক দিয়ে রাস্তাটি সংস্কারের পরিকল্পনা আমার ছিল। আগেই যখন এলাকাবাসী করেছে তা ভালই হয়েছে।
আত্রাই উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন বলেন, এ রাস্তাটি কাঁন্দওলমা পর্যন্ত পাকা করণ করা হয়েছে। আরও তিন কিলোমিটার অর্থাৎ ভৈঠাখালী পর্যন্ত পাকা করণের প্রাক্কালন তৈরি করে ঢাকায় পাঠানো হয়েছে। এটি অনুমোদন হয়ে আসলে রাস্তাটি পাকা করণ করা হবে। তখর এলাকাবাসীর আর দুর্ভোগ থাকবে না।

আব্দুর রউফ রিপন, নওগাঁ: দক্ষিন এশিয়ার মধ্যে সবচেয়ে বড় প্রাচীণ নির্দশন পাহাড়পুর বৌদ্ধবিহার যা বর্তমানে বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান করে নিলেও এখানে যাওযার একমাত্র ভিআইপি সড়কটি বর্তমানে গ্রামের মেঠোপথে পরিণত হয়েছে। দীর্ঘদিন সংস্কার না করায় এই সড়কটি বর্তমানে চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে।


তবু ভ্রমনের আনন্দ নিতে জীবনের ঝুঁকি নিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে আসছে পর্যটকররা আর বাধ্য হয়েই চলাচল করছেন এই জনপদে বসবাসরত সাধারন মানুষরা। এই বেহালদশা রাস্তার কারণে দিন দিন এই ঐতিহ্যে পর্যটক সংখ্যা কমছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে সড়ক ও জনপদ বিভাগ আশ্বাস দিয়ে আসছে বহুদিন যাবত। তাই বর্তমানে খানাখন্দক আর মরণ ফাঁদে পরিণত হয়েছে নওগাঁর বদলগাছী-পাহাড়পুর ভিআইপি একমাত্র সড়কটি।ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে যাবার একমাত্র ভিআইপি সড়কটি এখন গ্রামের মেঠোপথ, চরম দুর্ভোগে আগত পর্যটকরা


সরেজমিনে গিয়ে দেখা যায়, নওগাঁ জেলা শহর থেকে জয়পুরহাট পর্যন্ত প্রায় ৪৫ কিলোমিটার জনগুরুত্বপ‚র্ণ সড়কটি বদলগাছীর নতুন ব্রিজ থেকে ঐতিহাসিক বৌদ্ধবিহার পাহাড়পুর হয়ে উপজেলার শেষ সীমানা দৈবরাইল বটতলি পর্যন্ত ১৪ কিলোমিটার সড়ক খানাখন্দকের সৃষ্টির হয়ে চলাচলের অনুপযোগী ও মরণ ফাঁদে পরিণত হয়েছে। এই সড়কটির দিয়ে জীবন ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত যাত্রীবাহী বাসসহ শত শত যানবাহন চলাচল করছে। যতই দিন যাচ্ছে ততই এই সড়ক দিয়ে চলাচলরত যানবাহনের সংখ্যা বাড়লেও প্রয়োজনের তুলনায় সড়কটি প্রশস্ত না করায় প্রতিনিয়তই চরম দুর্ভোগে পড়তে হয় যাত্রী সাধারন ও আগত পর্যটকদের।


ঐতিহাসিক বৌদ্ধবিহার পাহাড়পুর পরিদর্শনের জন্য দেশী-বিদেশী পর্যটক ও পিকনিকের বাস, মাইক্রোবাস, ভটভটি, ভ্যান গাড়িসহ অনেক যানবাহন চলাচল করে। এছাড়া উত্তরবঙ্গের নামধারী পিকনিক স্পট দিনাজপুর জেলার স্বপ্নপুরী, রংপুর জেলার ভিন্ন জগৎ ও জয়পুরহাট জেলার বুলুপাড়া শিশু
উদ্যানসহ দেশের বিভিন্ন স্থানে যান বাহন চলাচল করছে জীবন ঝুঁকি নিয়ে। যে কোন মুহুর্তেই ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।


রংপুর কারমাইকেল কলেজ থেকে আসা শিক্ষার্থী মোছা: নাছরিন আক্তার, সিমা আক্তার, রুহুল আমীনসহ আরো অনেকেই বলেন, শুধু দেশ নয় বিদেশের ভ্রমণ পিপাসু পর্যটকসহ অনেকেরই এই পাহাড়াপুর ভ্রমন করার ইচ্ছে হয়। কিন্তুএ খানে আসার একমাত্র সড়কটির যে বেহাল অবস্থা শুধু এই রাস্তার কারণে অনেক পর্যটকরা এখানে আসবে না।। যারা এখানে একবার আসবে রাস্তার বেহাল দশার কারণে পরবর্তিতে তারা আর এখানে আসতে চাইবে না। তাই জরুরী ভিত্তিতে পর্যটকদের জন্য এই রাস্তাটি সংস্কার করা খুবই প্রয়োজন। তা না হলে এখানকার পর্যটক সংখ্যা দিন যাবে শুধুই কমবে বাড়বে না।


পাহাড়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান কিশোর বলেন, বদলগাছী-পাহাড়পুর ১৪ কিলোমিটার সড়কের যে অবস্থা হয়ে পড়েছে যানবাহন চলাচল করা তো দ‚রের কথা ছোট যানবাহন ভ্যান, চার্জার এমনকি পায়ে হাঁটাও কষ্টকর হয়ে পড়েছে। তাছাড়া গত মাসে পাহাড়পুর ইউপির দেবরাইল নামক স্থানে সিমেন্ট বোঝাই একটি ট্রাক উল্টে গিয়ে ট্রাক ড্রাইভারসহ তিনজন গুরুতর আহত হয়। এছাড়া শুরুকালী নামক স্থানে খানাখন্দকের কারণে যাত্রীবাহী বাস খাদে পড়ে একজনের মৃত্যুসহ প্রায় ২৫ জন আহত হয়। প্রতিনিয়তই এরকম ছোট-খাটো দুর্ঘটনা ঘটছেই।


স্থানীয়রা বলেন, এর আগেও অনেক ট্রাক উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটেছে। জরুরীভাবে সড়কটির সংস্কারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার। এছাড়া সড়কটির দু’ধারে মার্কেটগুলো উঁচু হওয়ায় সড়ক নিচু যার কারণে একটু বৃষ্টি হলেই পানি বেঁধে থাকায় ক্ষতি আরো বেশী হয়। যে স্থান থেকে সরকার প্রতি বছর লাখ লাখ টাকা রাজস্ব আদায় করছে সেই স্থানটিতে যাওয়ার একমাত্র সড়কটি এখনো যে বেহাল অবস্থায় পড়ে রয়েছে তা আমরা ভাবতেও পারি না।


পাহাড়পুর বৌদ্ধবিহারের কাস্টোডিয়ান মো: ছাদেকুজ্জামান বলেন, পাহাড়পুরে আসার এই রাস্তাটির জন্য আমি সড়ক ও জনপদসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনেকবার বলেছি। অনেক সময় দ‚র-দুরান্ত থেকে আসা মাইক্রোবাস রাস্তার বড় বড় গর্তে আটকা পড়ে পড়তে হয় জটিলতার মধ্যে। ইতিপ‚র্বে এই রাস্তার বেহাল দশা উল্লে¬খ করে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও সড়ক ও জনপদ বিভাগ কিছু আধলা ইট দিয়ে বড় বড় গর্তগুলো দায়সারানো মেরামত করলেও কিছুদিন পর তা উঠে গিয়ে সাবেক রূপ ধারণ করেছে। জরুরী ভাবে এই রাস্তাটি সংস্কার করা কিংবা নতুন আধুনিক মান সম্মত ভাবে নির্মান না করলে ভবিষ্যতে পর্যটক সংখ্যা কমবে বলে তিনি আশংকা করছেন।


নওগাঁ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: হামিদুল হক বলেন, গত মে মাসে সড়কটির কাজের প্রকল্প একনেকে পাশ হয়েছে। এখন টেন্ডার হলেই বড় ঠিকাদার এসে কাজ শুরু করবে। বদলগাছী-পাহাড়পুর রাস্তার দু’পাশে ৪ ফিট করে বাড়িয়ে দৃশ্যমান রাস্তা তৈরি হবে বলে তিনি জানান।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী কৃষকলীগের কেন্দ্রীয় নেতা ব্যাপক গণসংযোগ করেন। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদকমন্ডলীর অন্যতম সদস্য নওগাঁ-২ ধামইরহাট-পতœীতলা আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বখতিয়ার মো.আব্দুর রশীদ ব্যাপক গণসংযোগ করেন। বিপুল সংখ্যক নেতাকর্মী ও উল্লেখ্যযোগ্য সংখ্যক মোটর সাইকেল বহর নিয়ে তিনি পতœীতলা ্উপজেলার সারাইডাঙ্গা থেকে গনসংযোগ শুরু করেন। পর্যায়ক্রমে তিনি গগণপুর, বড়থা বাজার, ফতেপুর বাজার, বিহারীনগর, হরিতকীডাঙ্গা, শল্পীবাজার, মঙ্গলবাড়ী বাজার হয়ে ধামইরহাট বাজারের বাইপাস সড়ক দিয়ে আমাইতাড়া, ফার্শিপাড়া, বীরগ্রাম, আগ্রাদ্বিগুন দিয়ে পতœীতলা উপজেলায় গনসংযোগ করেন। গনসংযোগের সময় তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় পক্ষে ভোট প্রার্থনা করেন।

মো: রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: বেনাপোল চেকপোস্ট কাস্টমস্ ইমিগ্রেশনের ডিউটি ফ্রি শফ থেকে ৫টি বিদেশী মদের বোতল উত্তলোন করে বাইরে পাচারের সময় আন্তর্জাতিক প্যাসেন্জার টার্মিনালের সামনে থেকে মো:জাহিদ হাসান পলাশ(২৭) নামে একজন ভুঁয়া লেবারকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটক জাহিদ হাসান বেনাপোল পোর্ট থানার বারোপোতা গ্রামের মো: ইসমাইল হোসেনেরর ছেলে।
বৃহস্পতিবার (২১জুন) দুপুর সাড়ে ৩ টার সময় তাকে আটক করা হয় বলে জানিয়েছেন বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার হারাধন ।
বিজিবি সূত্রে জানা যায়, আটক জাহিদ হাসানের কাছ থেকে ডিউটি ফ্রি শপের বিদেশি মদ ভ্যাট সিক্সটি নাইন ৩ পিচ,ব্যাক এ্যান্ড হোয়াইট ১পিচ এবং অ্যাপছোলেট রাজবেরি (ভোটকা) ১ পিচ মোট ৫ টি মদের বোতল সহ তাকে আটক করা হয়। যার বর্তমান বাজার মূল্য বাংলা টাকা ৭৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি সদস্যরা।
বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের কমান্ডার হারাধন জানান, আটক মাদক পাচার কারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানা পুলিশের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

হাসেম আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী হয়ে নেকমরদ মহাসড়ক গত কয়েক বছর ধরে ধরে ধান, ভুট্টা মাড়াই শুকানোর কাজে ব্যবহার করছে কিছু মানুষ। এ ফসল শুকানোর জন্য চলাচলের রাস্তা ধানের চাতালে পরিণত হয়েছে। এতে করে গত কয়েক বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটেছে কয়েকটি এবং দিন দিন বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনার আশংকা।মহাসড়কে ফসল শুকানোর প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে স্মারকলিপি প্রদান


তারই প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী শহরের চৌরাস্তায় মানববন্ধন কর্মসূচী পালন করেছে স্থানীয় সচেতন যুব সমাজ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচীতে বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাসহ স্থানীয়, কৃষক, ছাত্র ও যুবকেরা অংশগ্রহণ করেন।


মানববন্ধনে স্থানীয় অনলাইন পত্রিকা বালিয়াডাঙ্গী২৪ সম্পাদক সামিউল্যাহ সমরাট তাঁর বক্তব্যে বলেন, ব্যস্ত সড়কে ফসল শুকানোর কারণে দুর্ঘটনা বাড়ছে। আমরা সামাজিক সচেতনতা তৈরিতে যুব সমাজকে সম্পৃক্ত করে জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণের জন্য এ মানববন্ধন করেছি। আমরা আশা করছি বিষয়টির আশু সমাধান হবে।


স্থানীয় সাংবাদিক জুলফিকার আলী বলেন, চলাচলের জন্য ধানের চাতাল নয়, নিরাপদ সড়ক চাই। ফাঁকা ও নিরাপদ সড়কে চলাচল করার ব্যবস্থা করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।


এ সময় মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন স্থানীয় অনলাইন পত্রিকার বার্তা সম্পাদক আল মামুন জীবন, স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীন সমাজকল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ উল্লাহ রায়হান দুলু, আইনজীবি ফয়সাল কবির সৌরভ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী মিঞা, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মুন্না, ছাত্রলীগ নেতা মিকাইল হোসেন, সাংবাদিক হারুন অর রশিদ, জুলফিকার আলী, জাহাঙ্গীর আলম, সমাজকর্মী আব্দুল আজিজ, ইডেন, আজাদ আল শামস, রাজু হাসান রবি, আবু শালেক প্রমুখ।


মানববন্ধন কর্মসূচী শেষে উপজেলা নির্বাহী অফিসার আঃ মান্নান এর মাধ্যমে ঠাকুরগাঁও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শার জামতলা হতে শার্শা সড়কের লাউতারা গ্রামের লালুর মোড়ে ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
বুধবার বিকাল সাড়ে ৪ টার সময় শার্শা থেকে আসা মোটরসাইকেল ও অপর দিক থেকে আসা ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ভ্যানের চালক সহ চার জন যাত্রী নিয়ে শার্শার দিকে আসছিলো ওই সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে ভ্যানের সাথে সংঘর্ষ হয়। ঘটনা স্থানে এক জন মারা যায় ও ৪ জনকে আহত অবস্থান শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
নিহত কন্যাদহ গ্রামের মৃত বাদল মোড়লের ছেলে আতিয়ার রহমান পতু(৬৫) ঘটনাস্থলে মারা যায়।
নিহত আতিয়ার রহমানের দুই ছেলে ও এক মেয়েকে রেখে চলেগেলেন না ফেরার দেশে। এই দূর্ঘটনা এলাকায় ও তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget