Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 662 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 51 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4855 দেশজুড়ে 42 ধর্ম 3486 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2856 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

রাশিয়া বিশ্বকাপে রোনালদো, নেইমার, মেসিকে সেরাদের কাতারে বিবেচনা করছে সবাই। কিন্তু নিজেদের প্রথম ম্যাচে তিন জনের মধ্যে উজ্জ্বল কেবল রোনালদো। যদিও সবার দলই ড্র করেছে তাদের প্রথম ম্যাচে। তবে সেই ড্রয়ের মাঝে আলো ছড়াতে পেরেছেন শুধুই রোনালদো। স্পেনের বিরুদ্ধে ড্র করে এক পয়েন্ট তুলে নিয়েছে পর্তুগাল। অন্যদিকে এগিয়ে থেকেও আইসল্যান্ডের বিরুদ্ধে ড্র মেসিদের। রবিবার রাতে আবার সুইজারল্যান্ডের বিরুদ্ধে ড্র করেছে ব্রাজিল।

তারকাখচিত তিন দলই ড্র দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করলেও সব বিভাগেই নেইমার-মেসিকে পিছনে ফেলে দিয়েছেন রোনালদো। ফি-কিক হোক বা পেনাল্টি, কিংবা দুরপাল্লার শট জালে ঢোকানো রোনালদো অ্যাট হিস বেস্ট! শেষ বিশ্বকাপে প্রথম দিন মাঠে নেমেই ভেঙে দিয়েছেন একাধিক রেকর্ড।

সব ধরনের ফুটবল প্রতিযোগিতা মিলিয়ে ক্যারিয়ারের ৫১ তম হ্যাটট্রিক রোনালদোর। এখানেই শেষ নয়, এই নিয়ে চারটি বিশ্বকাপে গোল করে কিংবদন্তি পেলেকে ছুঁয়ে ফেলেছেন তিনি। শেষ তিন বিশ্বকাপে তার গোলের সংখ্যা ছিল ৩, স্পেনের বিরুদ্ধে তিনটি গোল করে সেটাই এক লাফে ছয়ে নিয়ে গিয়েছেন সি আর।

প্রথম ম্যাচে রোনালদো যে ঝলক দেখাতে পারলেন সেটাই পারলেন না মেসি। স্পেনের বিরুদ্ধে শেষ মুহূর্তে দুরন্ত ফ্রি-কিকে হারা ম্যাচ ড্র করিয়েছিলেন রোনালদো। আইসল্যান্ডের বরফশীতল ডিফেন্সের সামনে আটকে গেলেও ম্যাচের শেষদিকে ফ্রি কিকে সব হিসেব পালটে দেওয়ার সুযোগ পেয়ে তা কাজে লাগাতে পারেননি মেসি। মানব প্রাচীরের ধাক্কা খেয়ে বল ফিরে আসে। আর মেসির পেনাল্টি মিস তো এখন সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি ভাইরাল।

তিন তারকার মধ্যে সবচেয়ে জুনিয়র নেইমারও প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ। তিনি যে এখনও পুরোপুরি সুস্থ নয় তা সুইজারল্যান্ডের ম্যাচে বারেবারে ধরা পড়েছে। একাধিকবার ডান পায়ের চোট পেয়ে মাঠে শুয়ে পড়েছেন। এই নেইমারকে নিয়ে খুব একটা প্রত্যাশা না করাই ভাল।

বিশ্বকাপে কতই না অঘটন ঘটে। বিশ্বকাপ সাক্ষী থাকে পতনের, আবার এই রণক্ষেত্র থেকেই জন্ম নেয় নতুন তারা। তবে এই মুহূর্তে রাশিয়া এখন শুধুই রোনালদোময়।

রাশিয়া বিশ্বকাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর থেকেই অনেকেই দুষছেন মেসিকে। অবশ্য তিনি পেনাল্টি মিস করার পর থেকেই সমালোচনা শুরু হয়ে যায়।

কারণ, জয়টা যে মেসিদেরই প্রাপ্য ছিল। সমর্থকদের বেশিরভাগই হয়তো একবারের জন্যও ভাবেননি, জাদুকর মেসি পেনাল্টি মিস করবেন। এমনকি পেনাল্টি মিসের পরও যে আইসল্যান্ডের মতো দলের কাছে মেসিরা ড্র করবে, সেটাও ছিল কল্পনার বাইরে।

সে কারণে সমালোচনা বেশি হচ্ছে মেসির পেনাল্টি মিস করার ব্যাপারে। যিনি ডালভাতের মতো গোল করেন, সেই মেসি পেনাল্টির সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলেন।

তার পরেও আর্জেন্টাইন কিংবদন্তী ডিয়েগো ম্যারাডোনা অবশ্য শিষ্যের পাশেই দাঁড়িয়েছেন। সাফ জানিয়ে দিয়েছেন, আমি খেলোয়াড়দের দোষ দেব না। বরং তাদের নিয়ে যেভাবে কাজ করা হয়েছে, সেটাকে দোষ দিতে পারি। খেলোয়াড়দের দোষ নেই। মেসিকে তো দোষ দেওয়া যায় না। সে তার সবটুকু মাঠে দিয়েছে।

ম্যারাডোনা আরো বলেন, আমিও টানা পাঁচটি পেনাল্টি মিস করেছি। তার পরেও আমি ডিয়েগো আর্মান্ডো ম্যারাডোনা। আমি মনে করি না, তারা মেসির এই পেনাল্টি মিসের কারণে দুই পয়েন্ট খুইয়েছে।

যদিও মেসি নিজেই দলের ব্যর্থতার দায় কাঁধে নিয়েছেন। অন্যদিকে কোচকে ছেড়ে কথা বলেননি ম্যারাডোনা। কোচ হোর্হে সাম্পাওলিকে হুমকি দিয়ে ম্যারাডোনা বলেন, এভাবে খেললে আপনি আর্জেন্টিনায় ফিরতে পারবেন না। এটা খুবই অপমানজনক ফল। আইসল্যান্ডের খেলোয়াড়রা সব ১.৯ মিটারের মতো লম্বা জেনেও সেভাবে দলকে প্রস্তুত করা হয়নি। দলের এমন পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই আমার ভীষণ রাগ হচ্ছে।

প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে হার। নাইজেরিয়ার এখন সব ভাবনা আইসল্যান্ড ম্যাচকে ঘিরে। গ্রুপে সুপার ঈগলদের সবচেয়ে সহজ প্রতিপক্ষ ভাবা হচ্ছে এই আইসল্যান্ডকেই। তবে নাইজেরিয়ার সাবেক খেলোয়াড় গার্বা লয়েল মনে করছেন, এমনটা ভাবা মোটেই ঠিক হবে না। বরং নবাগত আইসল্যান্ডকে আর্জেন্টিনার চেয়েও ভয়ংকর এবং মারাত্মক দল বলছেন তিনি।

প্রথম ম্যাচে হট ফেবারিট আর্জেন্টিনার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আইসল্যান্ড। বর্তমান সময়ে দলটি দারুণ ছন্দে আছে। লয়েল নাইজেরিয়ার খেলোয়াড়দের সতর্ক করে দিয়ে বলেছেন, ‘আমি আর্জেন্টিনার বিপক্ষে যে আইসল্যান্ডকে দেখলাম, তারা খুবই ভয়ংকর এবং মারাত্মক দল। তারা নিশ্ছিদ্র একটি ম্যাচ খেলেছে। সুপার ঈগলদের এই বিষয়ে সতর্ক থাকা উচিত।’

লয়েল মনে করছেন, আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি জিততেও পারতো আইসল্যান্ড। এ সম্পর্কে তিনি বলেন, ‘আমরা দেখেছি তারা আর্জেন্টিনার বিপক্ষে কিভাবে খেলেছে। যদি তারা দুর্ভাগা না হতো, তবে এই ম্যাচটি জিততেও পারতো।’

নাইজেরিয়ার সাবেক এই ফুটবলারের মতে, দ্বিতীয় ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ভালো খেলেই জিততে হবে সুপার ঈগলদের। আর্জেন্টিনা ম্যাচের চেয়েও এই লড়াই কঠিন হবে, মনে করছেন লয়েল, ‘যদি ইতিবাচক ফল পেতে হয়, তবে নিশ্ছিদ্র আইসল্যান্ডের বিপক্ষে ঈগলদের সেরা লড়াই করতে হবে। এটা যদিও কঠিন হবে, তবে ঈগলরা সেটা পারবে। আর্জেন্টিনা আমাদের হালকাভাবে নিতে পারে, আইসল্যান্ড খুব শক্তভাবে নেবে। কেননা এবারই তারা প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেছে। আমি নিশ্চিত নিজেদের প্রমাণ করতে চাইবে তারা।’

এক ম্যাচে এক হার নিয়ে ‘ডি’ গ্রুপে সবার নিচে রয়েছে নাইজেরিয়া। আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ ২২ জুন। এরপর ২৬ জুন তারা খেলতে নামবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে।

প্রযুক্তির দুনিয়ায় স্মার্টফোন ছাড়া এক দিনও কল্পনা করা অসম্ভব৷ সময় পরিবর্তন এনেছে ডিস-প্লে স্ক্রিন থেকে শুরু করে ক্যামেরা সবেতেই৷ কিন্তু, ব্যাটারির ডিসাইনে কোনরকম পরিবর্তন আসেনি৷ স্মার্টফোনের ব্যাটারিকে দীর্ঘজীবী রাখতে জেনে নিন কয়েকটি টিপস্-


১) অনেকেই ফোন চার্জের জন্য ব্যবহার করেন ফাস্ট চার্জার৷ যেটি মুহূর্তের মধ্যে চার্জ করে দেয় ফোনটিকে৷ কিন্তু, গবেষণা জানাচ্ছে এটি দ্রুত খারাপ করে দিতে পারে আপনার ফোনকে৷
২) ফোনের অটো-ব্রাইটনেস অপশানটি নষ্ট করতে পারে ব্যাটারিকে৷ অপশানটিতে বেশি আলোর প্রয়োজন পড়ে৷ যেটি ফোনের জন্য ক্ষতিকর হতে পারে৷ তাই, শুধুমাত্র প্রয়োজনে এটিকে ব্যবহার করুন৷


৩) অনেক সময় কিছু অপ্রয়োজনীয় অ্যাপ মোবাইলে সর্বদা ওপেন করা থাকে৷ যেটি একটি কারণ হতে পারে৷ তাই, শুধুমাত্র প্রয়োজনীয় অ্যাপটিকেই ওপেন রাখুন৷ এই ছোট স্টেপই ফোনের ব্যাটারিটিকে ভাল রাখবে দীর্ঘদিন৷


৪) উচ্চ তাপমাত্রায় ব্যাটারি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে৷ তাই, ফোনটিকে অতিরিক্ত তাপমাত্রা থেকে দূরে রাখুন৷ একইভাবে কম উষ্ঞতাও হতে পারে ফোনের ব্যাটারি নষ্টের কারণ৷
৫) মোবাইলের সেলুলার ডেটার অপশানটির কম ব্যবহার বহুদিন পর্যন্ত ভাল রাখতে পারে ফোনকে৷

স্মার্টফোনের চার্জিং সমস্যা সমাধানে এসে গেলো যুগান্তকারী সমাধান। বিদ্যুৎ ছাড়াই পানিতে চার্জ হবে স্মার্টফোন। আর এরজন্য বিজ্ঞানীরা ছোট্ট একটি চার্জিং ডিভাইস আবিষ্কার করেছেন। যেটি দেখতে অনেকটা ক্রেডিট কার্ডের মত। এই চার্জিং ডিভাইসটিতে লবনাক্ত পানি রয়েছে। যা কিনা বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। ফলে পাওয়ার ব্যাংকের মতই ফোনে চার্জ দেওয়া যাবে।


এই চার্জ ডিভাইসটির আবিষ্কর্তারা জানিয়েছেন, ডিভাইসটি লবনাক্ত পানি দ্বারা পূর্ণ থাকে। এই পানি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে। ফোনে চার্জ দেওয়ার জন্য ডিভাইসটিতে স্ট্যান্ডার্ড ক্যাবল রয়েছে। ফলে খুব সহজেই ফোনে চার্জ দেওয়া যাবে।


এই চার্জিং ডিভাইসটি তৈরি করেছ জেএকিউ নামের একটি প্রতিষ্ঠান। ডিভাইসটির নাম দেওয়া হয়েছে পাওয়ার কার্ড। এই পাওয়ার কার্ড ১৮০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ার ব্যাটারির সমমানের বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। ফলে একটি আইফোন ৬ এস সম্পূর্ণ ভাবে চার্জ দেওয়া যাবে। এছাড়াও ট্যাবলেট কম্পিউটারকে এটি দিয়ে চার্জ দেওয়া যাবে। তবে ডিভাইসটি দিয়ে একবারই মাত্র চার্জ দেওয়া সম্ভব। পাওয়ার কার্ডটির দাম করা হয়েছে ১.৫ ডলার।

ক্ষুধার্ত থাকলে যেকোনো খাবারই দেখতে ভালোলাগে। খেতে ইচ্ছে হয়। কিন্তু দীর্ঘ সময় খালি পেটে থেকে হুট করেই আপনি যেকোনো কিছু খেতে পারবেন না। কারণ এমন অনেক খাবার আছে যেগুলো খালি পেটে খেলে উপকার তো হবেই না বরং তা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। চলুন জেনে নেই খালি পেটে কোন খাবারগুলো খেতে বারণ-

খালি পেটে টমেটো ও শসা খেলেও কিন্তু তা আমাদের শরীরে অনেক ক্ষতিসাধন করে। কারণ টমেটো ও শসাতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যাসিড যা খালি পেটে খাওয়ার ফলে অ্যাসিডিটি সৃষ্টি করে।

কমলা, লেবু, জাম, আঙ্গুর, জাম্বুরা ইত্যাদি খাওয়া শরীরের জন্য খুবই উপকারি। কিন্তু খালি পেটে এগুলো খেলেও শরীরের অনেক ক্ষতি করে। কারণ এগুলোতে রয়েছে বিভিন্ন রকমের অ্যাসিড যা শরীরের অ্যাসিডিটিসহ বিভিন্ন রোগ উৎপন্ন করে।

কলাতে রয়েছে প্রচুর পরিমাণে পটাসিয়াম, ম্যাগনেসিয়াম ও মিনারেল। খালি পেটে কলা খেলে তা রক্তে পটাসিয়াম, ম্যাগনেসিয়াম ও মিনারেল-এর মাত্রা বাড়িয়ে দেয়। যার ফলে রক্তে পটাসিয়াম ও ম্যাগনেসিয়াম-এর ভারসাম্য নষ্টসহ হৃদরোগের সমস্যা সৃষ্টি হয়।

খালি পেটে চা বা কফি খেলে তা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। কফিতে রয়েছে ক্যাফেইন যা খালি পেটে খাওয়ার ফলে পেটে অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয়। এটি আমাদের হনমোনাল প্রক্রিয়াকেও ক্ষতিগ্রস্থ করে। আর চায়ে রয়েছে উচ্চ মাত্রার অ্যাসিড যা খালি পেটে খাওয়ার ফলে শরীরে গ্যাস্ট্রিক ও আলসারের মতো রোগের সৃষ্টি করে।

খালি পেটে কোল্ডড্রিংকস খেলে এতে বিদ্যমান কার্বন-ডাই-অক্সাইড পাকস্থলির মিউকাস মেমব্রেনে প্রভাব বিস্তার করে। শুধু তাই নয়, শরীরের রক্ত সঞ্চালন প্রক্রিয়ার হারও এর ফলে কমে যায়। এতে শরীরে হজমের সমস্যাসহ নানা সমস্যা দেখা দেয়।

মিঠাই, সন্দেশ, রসমালাই, গুড়, চিনি- এগুলো খালি পেটে খেলে শরীরে ইনসুলিনের মাত্রা বেড়ে যায়, যার ফলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

মসলাজাতীয় খাবার খেতে পছন্দ করেন অনেকেই। তবে খালি পেটে মসলাজাতীয় খাবার খাওয়া একেবারে ঠিক নয়। অ্যাসিডিটিক বিক্রিয়ার কারণে পেটে জ্বালাপোড়া হয়।

পেস্ট্রি বা প্যাটিস, কেক, পাউরুটি, রুটি, বিস্কুট ইত্যাদি খাবারগুলো আমরা সাধারণত চা-নাস্তার সময় খাই। তবে মনে রাখবেন এসব খাবার খালি পেটে একেবারে খাওয়া যাবে না। খালি পেটে এগুলো খেলে পেটে প্রচুর গ্যাস হয়, যা আলসারের মতো রোগের সৃষ্টির কারণ।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget