Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 662 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 51 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4855 দেশজুড়ে 42 ধর্ম 3486 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2856 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁ (ধামইরহাট) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাতে ১৪৪ ধারা জারি হওয়ায় নির্ধারিত স্থানে জামাত অনুষ্ঠিত হয়নি। সাধারণ ডায়েরী প্রেক্ষিতে নতুনভাবে সংস্কার পূর্বক নির্মিত ঈদগা মাঠে নামাজ পড়তে না পেরে মুসল্লিদের মাঝে চরম উত্তেজনা দেখা দেয়। তবে থানা পুলিশের তৎপরতায় অবশেষে কোন দূর্ঘটনা ঘটেনি।


জানা গেছে, উপজেলার উমার ইউনিয়নের অন্তর্গত গাংরা গ্রামের মাদার পীর সাহেবের পীরত্ব ৫০ শতাংশ জমি এলাকাবাসী মাটি দিয়ে ভরাট করে ঈদগাহ মাঠের জন্য সংস্কার করে। যার মৌজা-গাংরা, জেএল নং-১১১, আরএস খতিয়ান নং-৩৩, দাগ নং-২৮২। ওই গ্রামবাসী নতুন ঈদগাহ মাঠে নামাজ পড়ার উদ্দেশ্যে নিরলসভাবে বেশ কয়েক দিন ধরে কাজ করে মাঠ প্রস্তুত করেছিল। ঈদের আগের রাতে মাগরিবের নামাজের পর গাংরা মাদার পীর সাহেব মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ সকাল ৮ টা ১৫ মিনিটেঅনুষ্ঠিত হবে মর্মে মাইকে প্রচার করা হয়। অপরদিকে গাংরা ইসলামীয়া মহিলা আলিম মাদ্রাসা মাঠে সকাল ৮টায় ঈদুল ফেতরের নামাজ অনুুষ্ঠিত হবে মর্মে আর একটি মাইক বের করা হয়। ওই মাদ্রাসা পরিচালনা কমিটির নব নির্বাচিত দুইজন সদস্যসহ গ্রামবাসী মাদ্রাসা পরিচালনা কমিটির অনুমতি ব্যতিরেখে মাইকে প্রচার না করার জন্য বলে। পরবর্তীতে গাংরা ইসলামীয়া মহিলা আলিম মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য ও আজীবন সদস্য ক্বারী মো.আব্দুল জলিল এ বিষয়ে থানায় এ বিষয়ে বেশ কিছু আগে একটি লিখিত অভিযোগ করেন। এব্যাপারে ক্বারী আব্দুল জলিল বলেন,মাদ্রাসা পরিচালনা কমিটি এবং ঈদগাহ পরিচালনা কমিটি পৃথকভাবে রয়েছে। ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি একই গ্রামের মো.বদিউল আলম এবং তিনি উপদেষ্ট পদে রয়েছেন। সুতরাং ঈদুল ফিতরের নামাজের জন্য মাইকিং করতে মাদ্রাসা পরিচালনা কমিটির অনুমতির প্রয়োজন নেই বলে তিনি দাবী করেন। তবে নাম প্রকাশে অনিচ্ছুক দুইজন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য বলেন,মাদ্রাসা মাঠে ঈদের নামাজ আদার করার জন্য ঈদগাহ পরিচালনা কমিটি নেই। নতুন ঈদগাহ মাঠে নামাজ আদায় না হলেও ওই গ্রামের মুসল্লিরা নূরাণী মাদরাসা মাঠে নামাজ আদায় করে। পুলিশের তৎপরতায় উদ্ভুত পরিস্থিতি নিয়ে কোন অঘটনা ঘটেনি। এব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.ছানোয়ার হোসেন বলেন, ওই গ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জান মালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়। জিডি নং-৪৪৬, তারিখ ১৫/০৬/১৮ ইং। সাধারণ ডায়েরীর ফলে গাংরা মাদার পীর নতুন ঈদগাহ মাঠে পুলিশের পক্ষ থেকে গত ১৬ এবং ১৭ জুন দুই দিন ধরে ১৪৪ ধারা জারি করা হয়।

মাহমুুদুুুন নবী বেলাল, নওগাঁ: নওগাঁয় ঈদের দিন শনিবার বিকেল ও ২য় দিন রবিবার সকাল থেকে আব্দুল জলিল শিশু পার্কে ছিল হাজার হাজার শিশু কিশোর, নারী ও পুরুষের উপঁচে পড়া ভীড়। নওগাঁ জেলা দেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম জেলা। এই জেলা ধানের জন্য বিখ্যাত হলেও এখানে মানুষের বিনোদনের জন্য তেমন কোন জায়গা নেই। শহরের কেন্দ্র বিন্দুতে পুরাতন একটি ছোট শিশু পার্ক থাকলেও পার্কের মাঝখানে একটি পুকুর আর হাটার জন্য রাস্তা ছাড়াও শিশুদের বিনোদনের জন্য তেমন কিছু নাই। শিশু কিশোর আর মানুষের বিনোদনের কথা ভেবে জননেতা আব্দুল জলিল শহরের বাইপাস সড়কের পাশে শিশু পার্কের জন্য জেলা পরিষদের তত্বাবধানে স্মৃতিসৌধ সংলগ্ন জমি অধিগ্রহন করে ২০১১ সালে এবং পরে ২০১৭ সালে প্রায় সাড়ে ৫কোটি টাকা ব্যয়ে আব্দুল জলিল শিশু পার্ক নামকরন করে উদ্ধোধন করা হয়। ঈদের দিন সকাল হতেই আব্দুল জলিল শিশু পার্কে ঠাই পরিমান কোন জায়গা থাকে নাই। আব্দুল জলিল শিশু পার্কে শিশু কিশোর আবাল বৃদ্ধ বনিতা সব শ্রেনী পেশার মানুষের উপঁচে পড়া ভীড়। জনগনের জন্য বিনোদনের উন্মুক্ত করে দেয়ায় এলাকার সব শ্রেনী পেশার মানুষ এখানে সময় দিচ্ছে। নওগাঁ শহরে শিশুদের বিনোদনের জন্য তেমন কোন জায়গা না থাকায় শিশুসহ আবাল বৃদ্ধ বনিতাসহ সর্বস্তরের মানুষের ঢল নামে এই পার্কে। জেলা পরিষদ নওগাঁর চেয়ারম্যান এ্যাড ফজলে রাব্বি বকু ও জলিল শিশু পার্ক নওগাঁর পরিচালক রফিকুল ইসলাম জানান শিশু পার্ক যুগোপযোগী আধুনিক মানের হওয়া সত্বেও প্রবেশ মুল্য প্রথমে ৩৫টাকা হয় কিন্তু সব শ্রেনী পেশার মানুষ ও বিশেষ করে শিশুদের কথা ভেবে তা এখন ২৫টাকা করা হয়েছে।

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় যাত্রীবাহী ভটভটির ধাক্কায় সাইকেল আরোহি মছির উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত মছির উপজেলার ভাঁরশো ইউপি’র দূর্গাপুর গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে। সোমবার বিকেল সোয়া ৩টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের উপজেলার হাজী গোবিন্দপুর মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। অপর এক দুর্ঘটনায় পুলিশের উপপরিদর্শক আশীষ কুমার সরকার (৩৫) গুরুতর আহত হয়েছেন।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন বিকেলে মছির উদ্দিন নিজ বাড়ি থেকে প্রসাদপুর বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে বেলা সোয়া ৩টার দিকে উক্ত স্থানে পৌঁছলে সামনে একটি বাস দাঁড়ানো দেখে অন্য পাশ দিয়ে যাবার সময় ঐতিহাসিক কুসুম্বা মসজিদ থেকে যাত্রী নিয়ে দ্রুতগতির একটি ভটভটি রাজশাহীর তানোরে যাবার পথে সাইকেল আরোহিকে চাপা দেয়। এতে সাইকেল আরোহি পাকা সড়কে ছিটকে পড়ে গুরুতর জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।


অপর দিকে ভটভটির সাথে সংঘর্ষে মান্দা থানার উপপরিদর্শক আশীষ কুমার সরকার (৩৫) গুরুতর জখম হয়েছেন। দায়িত্ব পালন শেষে মোটরবাইক যোগে থানায় ফেরার সময় পথে সতিহাট-সিংগীহাট রাস্তার শ্রীরামপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সাথে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


উপপরিদর্শক নজরুল ইসলাম জানান, লাশ ও ঘাতক ভটভটি থানা হেফাজতে নেয়া হয়েছে।


মান্দা থানার পরিদর্শক আনিছুর রহমান জানান, ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

হাসেম আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: খুলনাগামী বিআরটিসি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের সহকারী(হেলপার) আব্দুর রহিম (৩৮) নিহত হয়েছেন। সোমবার সকালে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ২৯ মাইল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত আব্দুর রহিমের বগুড়া জেলা সুত্রাপুরে বাসেদের ছেলে। এ সময় দুর্ঘটনায় আরো ১৫ যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে পঞ্চগড় থেকে ছেড়ে আসা খুলনাগামী বিআরটিসি বাস ও বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ১৬জন আহত হয়। পরে বাসে আটকা পড়ে থাকা অবস্থায় বাসের হেলপারের ডান পা কেটে উদ্ধার করে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা।


বাসের হেলপার আব্দুর রহিমকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে আনার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


এছাড়া আহতদের মধ্যে আরো ৩জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে সদর হাসপাতাল সূত্র জানায়।


ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ মিয়া দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চিত্রনায়িকা বুবলীকে নিয়ে শুরু হয়েছে নানারকম আলোচনা। সম্প্রতি ‘সুপার হিরো’ ছবির ‘তোমাকে আপন করে পাব’ শিরোনামের একটি গান প্রকাশের পরই এই আলোচনাটা শুরু হয়েছে।কেউ বলছেন, ‘মুটিয়ে গেছেন বুবলী।’ আবার কেউ বলছেন, ‘বুবলী মা হচ্ছেন।’ আবার গানের দৃশ্যে শাকিব-বুবলীর প্রশংসাও করেছেন অনেকে।

চিত্রনায়িকা বুবলী জানান, তিনি মূলত পোশাক বিরম্বনার শিকার হয়েছেন। কেউ কেউ বিষয়টিকে নিয়ে নানারকম নেতিবাচক আলোচনা করে মজা নেবার চেষ্টা করছেন।নায়িকা বুবলী বলেন, ‘এই গানের দৃশ্যে যে পোশাক পরেছি, সেটি ক্যামেরাতে কি রকম দেখা যাচ্ছে, সেটা তো আর আমি দেখতে পারিনি। ক্যামেরার সামনে থেকে ফ্রেম বোঝা যায় না। এটা যদি বুঝতে পারতাম, তাহলে এই পোশাক পরতামই না।’তিনি আরও বলেন, ‘সুপারহিরো’ ছবির অন্য গানগুলোতে দর্শকেরা যখন আমাকে দেখবেন, তখন ভুল ভাঙবে। সবাই বুঝতে পারবেন আমার ফিটনেস কেমন।এমন পোশাক বিড়ম্বনার শিকার হলিউড-বলিউডের অনেক তারকাও হয়েছেন। বিষয়টি শোবিজ অঙ্গনে নতুন কিছু নয়।ক্যামেরার সামনে দাঁড়িয়ে অনেকভাবেই ফ্রেম ধরা যায়। বিষয়টি নিয়ে কেন এমন নেতিবাচক আলোচনা ছড়ানো হচ্ছে, সেটাই বুঝতে পারছেন না বলে জানান বুবলী।
‘সুপারহিরো’ছবিটি পরিচালনা করেছেন আশিকুর রহমান। এর প্রযোজক হার্টবিটের তাপসী ফারুক। ছবিতে শাকিব খান, বুবলী ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, টাইগার রবি, শম্পা রেজা প্রমুখ।এবারের ঈদে মুক্তির জন্য ছবিটি সেন্সরবোর্ড থেকে ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ছবিটির সেন্সর ছাড়পত্র মিলতে পারে বলে জানা গেছে।
সম্পাদনায়

বিগত কয়েক বছর ধরেই বলিউডে রোজার ঈদের ছবি মানেই যেন সালমান খান। এবারের ঈদেও নতুন ছবি নিয়ে বড় পর্দায় হাজির হলেন এই তারকা। রেমো ডিসুজা পরিচালিত ‘রেস ৩’ ছবিটি নিয়ে এরই মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।এই ছবিতে সালমানের সঙ্গে অভিনয় করেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। এছাড়াও অনিল কাপুর, ববি দেওল, ডেইজি শাহ’র মতো অভিনয়শিল্পীরা আছেন ছবিটিতে।

এদিকে সালমানের ঈদের ছবির জন্য শুভকামনা জানিয়ে আমির খান টুইটারে লিখেছেন, ‘সালমান, আমি এখনও ছবিটি দেখিনি। কিন্তু এটা নিশ্চিত যে আমি এবং আমার পরিবার ছবিটি পছন্দ করবো। ট্রেইলার দেখেছি, আমার অনেক ভালো লেগেছে।’একইভাবে শাহরুখ খান ছবিটির জন্য শুভকামনা জানিয়েছেন। শাহরুখ লিখেছেন, ‘শনিবার (১৬ জুন) ঈদ। তার আগে শুক্রবার (১৫ জুন) ভারতে মুক্তি পেয়ে গেছে ‘রেস থ্রি’।এদিকে ঈদ উপলক্ষে শাহরুখ খানের ‘জিরো’ ছবির টিজার প্রকাশ হয়েছে। সেখানে দেখা গেছে সালমানকে। সেই টিজারেই সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ, সালমান।এবারের ‘রেস ৩’ নিয়ে সালমান ভীষণ আশাবাদী। তিনি বলেন, এবারের ঈদে এই ছবিটিই আমার ঈদের উপহার। সবাই ছবিটি দেখবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget