Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 662 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 51 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4855 দেশজুড়ে 42 ধর্ম 3486 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2856 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় পবিত্র ঈদ উপলক্ষে ২ হাজার ২শ দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী এবং ৭৫ দুঃস্থ মহিলার মধ্যে সেলাই মেশিন বিতরন করা হয়েছে। নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী’র সভাপতি ও ইথেন এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী ইকবাল শাহরিয়ার রাসেল ব্যক্তিগত উদ্যোগে এসব সামগ্রী বিতরন করেন।


বৃহষ্পতিবার দুপুরে নওগাঁ শহরের নওযোয়ান মাঠে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ’র জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। এ সময় ইকবাল শাহরিয়ার রাসেল, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মেদ বাদল, চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান টুনুসহ চেম্বারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


কার্যক্রমের অংশ হিসেবে ৭৫ জনের প্রত্যেককে ১টি করে সেলাই মেশিন এবং ২২০০ পরিবারের প্রত্যেককে আতপ চাল, চিনি, সেমাই ও দুধ প্রদান করা হয়েছে। বিতরনকৃত খাদ্য সামগ্রী’র জনপ্রতি মুল্য ২৫০ টাকা এবং প্রতিটি সেলাই মেশিনের মুল্য ৬ হাজার টাকা করে। বিতরন দ্রব্য সামগ্রীর মোট মুল্য ১০ লাখ টাকা।

নওগাঁ প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে নওগাঁ পৌরসভার ৬নং ওয়ার্ডে ব্যক্তিগত উদ্যেগে সহ¯্রাধিক দরিদ্রদের মাঝে সেমাই চিনি বিতরন করা হয়েছে। বুধবার বিকেলে আরজী-নওগাঁ হাইস্কুল মাঠে অনুষ্ঠিত বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ৬নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও সাবেক কাউন্সিলর আলহাজ্ব শরিফুল ইসলাম।
সেমাই চিনি বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রকিবুল আক্তার, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক ও শেখ আজাদ হোসেন, পৌর পুলিশিং কমিটির সভাপতি রেজাউল ইসলাম, ৬নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের সহ-সভাপতি গোলাম মোস্তফা, সংগঠনের উপদেষ্টা সাজ্জাদ হোসেন, কালিতলা পুলিশ ফাড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ আল-মাহমুদ।
মাহে রমজানে আসন্ন ঈদ উপলক্ষে নওগাঁ পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শরিফুল ইসলাম শরিফ সহ¯্রাধিক দরিদ্রদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে এই সেমাই চিনি বিতরন করেন।

আবু রায়হান রাসেল ,নওগাঁ: নওগাঁয় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। নওগাঁর কমিউনিটি রেডিও বরেন্দ্র রেডিও চাইল্ড ক্লাবের উদ্যেগে  বৃহস্পতিবার ( ১৪ জুন) বিকেলে বরেন্দ্র রেডিওর হল রুমে এসব বস্ত্র বিতরণ করা হয়।

বরেন্দ্র রেডিও চাইল্ড ক্লাবের সভাপতি রাফিউজ হুমায়ুন খাঁন মোমিত এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব বস্ত্র বিতরণ করেন নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিন। এসময় সেখানে উপস্থিত ছিলেন, নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাসমত আলী, বরেন্দ্র রেডিও চাইল্ড ক্লাবের সাবেক আহ্বায়ক নিশাত নিতু, সাঈদ মর্তুজা, জাওয়াদুল আলম পলিনসহ বরেন্দ্র রেডিও’র কলাকুশলীবৃন্দ।

ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়।

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ শহরের বাঙ্গাবাড়িয়া কলোনী এলাকার কয়েকজন তরুন তাদের ঈদ ও হাত খরচ থেকে বাঁচিয়ে পবিত্র ঈদ উপলক্ষে গরীবদের মধ্যে শাড়ি, লুঙ্গি, শার্ট ও শিশুদের পোষাক বিতরন করেছে। স্থানীয় তরুন আদর, হাসিব, নাফিজ, নাফিউর ও সুসময় তাদের সঞ্চিত অর্থ থেকে প্রায় ২শ পরিবারের মধ্যে এসব বিতরন করা হয়। বৃহষ্পতিবার সকাল ১০টায় বাঙ্গাবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদের এসব পোষাক বিতরন করেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আইএর প্রতিনিধি মোঃ কায়েস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক জিটিভির জেলা প্রতিনিধি আব্দুর রউফ পাভেল ও স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ি আবু ওয়াহিদ হোসেন (আলাল) সহ ঐসব উদ্যোগী তরুনরা।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে একডালা ইউনিয়ন পরিষদের ভিজিএফ’র চাল বিতরণের অনিয়মের অভিযোগ উঠেছে। অবশেষে বৃহস্পতিবার প্রশাসনের হস্তক্ষেপে ভিজিএফ এর বিতরণ না হওয়া ৪০ বস্তা চাল বিতরণ করা হলো সুবিধাভুগিদের মাঝে।


সূত্রে জানা, ঈদুল ফিতর উপলক্ষ্যে খাদ্য সহায়তা প্রকল্প ভিজিএফ’র ৪ শ ৫০ বস্তা (৩০ কেজি হিসেবে) চাল গত সোমবার রাণীনগর সরকারি খাদ্য গুদাম থেকে সুবিধা ভোগীদের মাঝে বিতরণের জন্য একডালা ইউনিয়ন পরিষদের মো: রেজাউল ইসলাম উত্তোলন করেন চালগুলো।


গত মঙ্গলবার যথারীতি সুবিধা ভুগিদের মাঝে বিতরণ শুরু করেন। প্রায় শতাধিক সুবিধাভুগিরা আসে নাই বলে এই অজুহাতে তাদের জন্য বরাদ্দকৃত ৪০ বস্তা চাল ইউনিয়ন পরিষদে রেখে দেয় চেয়ারম্যান। বুধবার সকাল থেকেই এলাকায় খবর ছড়িয়ে পড়ে ভিজিএফ’র ৪০ বস্তা চাল কালো বাজারে বিক্রির জন্য ইউনিয়ন পরিষদে চাল জমা রেখেছেন চেয়ারম্যান। এছাড়াও চেয়ারম্যান ও চাল বিতরণ তদারকি র্কমর্কতার যোগসাজসে এই চালগুলো কালো বাজারে বিক্রি করার উদ্দেশ্যে বিতরণ না করে রাখা হয়েছিল বলেও স্থানীয়দের ধারনা।


এক পর্যায়ে খবর পেয়ে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া বিনতে তাবিব এবং চাল বিতরণ তদারকি কর্মকর্তা অমল কুমার রায় বুধবার দুপুরে একডালা ইউনিয়ন পরিষদে যান। তারপর থেকেই চেয়ারম্যান রেজাউল ইসলাম নির্বাহী কর্মকর্তাকে বুঝাতে চেষ্টা করেন সুবিধাভোগীরা না আসায় চালগুলো বিতরণ করা সম্ভব হয়নি তাই চালগুলো মজুদ রয়েছে। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রায় তিন ঘন্টা পরিষদে অবস্থান করে চালগুলো যারা চাল পায়নি তাদের মাঝে বৃহস্পতিবার বিতরণের জন্য নির্দেশ প্রদান করেন। সেই নির্দেশনা মতাবেক বৃহস্পতিবার চাল না পাওয়া সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়।


নাম প্রকাশে অনিচ্ছুক পরিষদের অনেক সদস্যরা বলেন, পুরো ইউনিয়ন পরিষদের চাল পরিষদ প্রাঙ্গনে প্রাকাশ্যে বিতরণ করার সরকারি বিধান রয়েছে। কিন্তু এই চালগুলো মেম্বারদের এলাকায় নিয়ে গিয়ে বিতরণ করার কোন বিধান না থাকলেও চেয়ারম্যানের আস্থাভাজন মেম্বাররা এই চালগুলো নিজ এলাকায় নিয়ে গিয়ে বিতরণ করেছেন বলে জানা গেছে। আদৌ কি তারা এই চালগুলো নিজ এলাকায় নিয়ে গিয়ে বিতরণ করেছেন নাকি ভুয়া নাম দেখিয়ে বাজারে বিক্রয় করেছেন তা এখনও স্পষ্ট নয়।


অনিয়মের সাথে জড়িত থাকার কথা অস্বীকার করে একডালা ইউনিয়ন পরিষদের ভিজিএফের চাল বিতরণের ট্যাগ কর্মকর্তা উপজেলা মৎস্য স¤প্রসারণ কর্মকর্তা অমল কুমার রায় বলেন, চাল বিতরণে কিছুটা অনিয়ম হয়েছিলো কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশ অনুযায়ী বিতরণ না হওয়া ৪০ বস্তা চাল বৃহস্পতিবার সুবিধাভুগিদের মাঝে বিতরণ করা হয়েছে। বিতরণ না হওয়া অবশিষ্ট চাল নির্বাহী কর্মকর্তা বরাবর জমা দেওয়া হবে।


আবাদপুকুর বাজারের বিশিষ্ট সমাজ সেবক মো: রুহুল আমীন বলেন, গরীবের চাল নিয়ে চালবাজী এই কাজটি খুবই নাক্কারজনক এবং জঘন্যতম কাজ। যদি বিষয়টি স্থানীয়রা প্রশাসনকে না জানাতো তাহলে চেয়ারম্যান ও তার আস্থাভাজনরা এই ৪০বস্তা গরীব-অসহায় মানুষের চাল হজম করে ফেলতো। পরবর্তি সংশোধনের জন্য এই অপরাধের জন্য চেয়ারম্যানের দৃষ্টান্তর মূলক শাস্তি পাওয়া উচিত বলে আমি মনে করি।


এব্যাপারে একডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রেজাউল ইসলাম জানান, অনেক সুবিধাভুগিরা আসে নাই তাই এই চালগুলো পরবর্তি সময়ে বিতরণের জন্য পরিষদে রাখা হয়েছে। চাল বিতরনে কোন অনিয়ম করা হয়নি। কতিপয় মানুষ এই গুজবগুলো ছড়িয়ে দিচ্ছে।


এব্যাপারে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া বিনতে তাবিব বলেন, ভিজিএফ এর চাল বিতরণে কিছুটা অনিয়ম পাওয়া গেছে। আমি ৪০বস্তা চাল না পাওয়া সুবিধাভুগিদের মাঝে বৃহস্পতিবার বিতরণের জন্য এবং বিতরণ না হওয়া চালগুলো আমার কাছে জমা দেওয়ার নির্দেশ প্রদান করেছি।


এস রহমান সোহেল, ভোলা জেলা:  চরফ্যাশন-ঢাকা নৌ-রুটে লঞ্চ ভাড়া হঠাৎ করেই এক-তৃতীয়াংশ বাড়িয়ে দেয়া হয়েছে। ঈদকে ঘিরে যাত্রীদের চাপবৃদ্ধি সাথে সাথে ভাড়া বাড়িয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন লঞ্চযাত্রী। ঘাট থেকে কম ভাড়ার হাক-ডাক দিয়ে লঞ্চে তুলে মাঝ নদীতে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এ নিয়ে লঞ্চ গুলোর স্টাফদের সাথে যাত্রীদের হট্রোগোল আর বাকবিতন্ডা হয়েছে। হঠাৎ করে লঞ্চ ভাড়া নিয়ে বাড়াবাড়ির পেছনে সিন্ডিকেট এবং ঈদ বাণিজ্যই অন্যতম কারণ বলে জানাগেছে।


জানাগেছে- চরফ্যাশনের বেতুয়া – ঢাকা এবং ঘোষেরহাট এই ২টি রুটে প্রতিদিন ১২টি লঞ্চ আসা-যাওয়া করছে। এর মধ্যে ঢাকা থেকে চরফ্যাশনের বেতুয়া ঘাটের উদ্দেশ্যে ছাড়ছে ৩টি লঞ্চ । একই ভাবে ঢাকার উদ্দেশ্যে বেতুয়াঘাট থেকে ছাড়ছে ৩টি লঞ্চ। অপরদিকে ঢাকা থেকে চরফ্যাশনের ঘোষরহাট ঘাট এবং লেতরাঘাটের উদ্দেশ্যে ছাড়ছে ৩টি লঞ্চ। একই ভাবে ঘোষেরহাট ঘাট এবং লেতরা ঘাট থেকে ৩টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছাড়ছে। এই ২টি রুটে চলাচলকারী লঞ্চ গুলোতে ভাড়ার চার্ট যেমন নেই,তেমনি ভাড়া আদায়ের ক্ষেত্রে নির্ধারিত কোন পরিমানও নেই। ভাড়ার পরিমান যখন যেমন তখন তেমন করেই চলছে। এ নিয়ে যাত্রীদের সাথে লঞ্চ স্টাফদের বাকবিতন্ডা যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার।


স্থানীয় যাত্রীরা জানান-বেতুয়া-ঢাকা রুটে চলাচলকারী ৬টি লঞ্চের মধ্যে কর্ণফুলী, তাসরিফ এবং ফারহান লঞ্চের মধ্যে কয়েক মাস ধরে বাণিজ্যিক প্রতিযোগিতা চলে আসছে। এই প্রতিযোগিতার ফলে বেতুয়া থেকে ঢাকায় ডেকযাত্রীদের ভাড়া জনপ্রতি ২০ টাকা এবং ঢাকা থেকে বেতুয়ায় ডেকযাত্রীদের ভাড়া ১শ’ টাকা আদায় করা হয়। পাশাপাশি সিঙ্গেল কেবিন ৭শ টাকা ও ডাবল কেবিন ১৬শ’ টাকা পর্যন্ত ভাড়া ছিল। যদিও লঞ্চ গুলোর মধ্যে বাণিজ্যিক প্রতিযোগিতার কারণে ডেকযাত্রীদের ভাড়া হ্রাসের ঘটনা খুবই অস্বাভাবিক ছিল বলে যাত্রী ও লঞ্চ স্টাফরা স্বীকার করেছেন।


কিন্ত ঈদকে সামনে রেখে লঞ্চ গুলোর মধ্যে বাণিজ্যিক প্রতিযোগিতার অবসান হয়েছে এবং গত রোববার থেকে হঠাৎ করেই বাড়িয়ে দেয়া হয়েছে ভাড়া। ঢাকা থেকে বেতুয়াঘাটে আসা যাত্রী আবদুর রহমান অভিযোগ করেন-ঢাকা সদর ঘাট থেকে তাসরিফ-৪ লঞ্চে ডেকের ভাড়া ১শ’ টাকার কথা বলে মাঝপথে এসে ৩শ’ টাকাভাড়া আদায় করা হয়েছে। হঠাৎ ভাড়া বাড়িয়ে দেয়ার ঘটনায় মাঝরাতে ডেকের যাত্রীদের সাথে টিকেট কালেক্টরের বাকবিতন্ডার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পরে। একই ভাবে ওই লঞ্চে সিঙ্গেল কেবিনের ভাড়া ৭শ’ টাকার স্থলে ১২শ’ টাকা এবং ডাবল কেবিন ১৬শ’ টাকার স্থলে ২২শ’ টাকা আদায় করা হয়েছে বলে কেবিন যাত্রী নাহিদ সিকদার অভিযোগ করেছেন। শনিবার থেকে চরফ্যাশনের ২টি রুটে চলাচলকারী তাসরিফ,ফারহান,কর্নফুলী,গ্লোরী অব শ্রীনগর, জাহিদ, শাহরুখসহ সবগুলো লঞ্চে ই একই ভাবে বাড়া বৃদ্ধির অভিযোগ পাওয়াগেছে।


হঠাৎ বাড়াবৃদ্ধির কারণ এবং বিআইডব্লিউটিএ নির্ধারিত ভাড়ার তালিকা সম্পর্কে জানতে চাইলে তাসরিফ-৪ লঞ্চের সুপারভাইজার মঞ্জুরুল ইসলাম জানান-ব্যবসায়িক প্রতিযোগিতার কারণে আগে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কমভাড়া আদায় করা হয়েছে। ঈদকে সামনে রেখে এখন কর্তৃপক্ষের নির্দেশনা মেনে ভাড়া আদায় করা হচ্ছে । তবে কর্তৃপক্ষের থেকে কোন ভাড়ার তালিকা লঞ্চ টানানোর জন্য দেয়া হয়নি বলেও সুপারভাইজার জানান। অভিযোগ প্রসঙ্গে ফেয়ারী নেভিগেশনের জেনারেল ম্যানেজার কাজি ইকবাল জানান- ভাড়ার নির্ধারিত তালিকা লঞ্চে দেয়া হয়নি একথা সঠিক নয়। বিআইডব্লিউএ নির্ধারিত ডেকের ভাড়া ৩৭৪ টাকা এবং কেবিল ভাড়া সিঙ্গেল ১২শ’ টাকা, ডাবল ২২শ’ টাকা এবং ডিলাক্স ৫ হাজার টাকা সরকারি ভাবেই নির্ধারন করা আছে। এখন পর্যন্ত ভাড়ার নির্ধারিত হারের বেশী আদায় করা হয়নি।


এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনোয়ার হোসেন জানান লঞ্চ ভাড়া কম বেশী কিংবা ভাড়ার তালিকা টানানোর বিষয়ে উপজেলা প্রশাসনের কিছু করার নেই। ভুক্তভোগী যাত্রীরা ভোক্তা অধিকার আইনে মামলা করতে পারেন অথবা বিআইডব্লিউটিএর কাছে প্রতিকার প্রার্থী হতে পারেন।



যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget