Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

আঁধার ঘরে চাঁদের আলো


হারুন আল রশীদ হীরা,মান্দা (নওগাঁ): নওগাঁর মান্দায় উপজেলার মান্দা সদর ইউনিয়নের ঘাটকৈর গ্রামের এক হত-দরিদ্র পরিবারে জন্ম ও বেড়ে ওঠা অদম্য মেধাবী ছাত্রী মোছাঃ শারমিন আক্তার মিমের। চলতি ২০১৮ সালের অর্নাস ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের (খধি ভধপঁষঃু ড়ভ ষধহফ সধহধমবসবহঃ ধহফ ষধ)ি আইন ফ্যাকাল্টি অব ভূমি ব্যবস্থাপনা এবং আইন শাখায় ৩৯৬ মেধা তালিকায় ভর্তির সুযোগ পেয়েও অর্থের অভাবে মেধাবী ছাত্রী শারমিন আক্তার মিমের উচ্চ শিক্ষা নিয়ে এখন তার রিক্সাচালক পিতা ও পরিবার রয়েছে চরম সংশয়ে। হত-দরিদ্র পরিবারের পক্ষে কিছুতেই সম্ভব হচ্ছে না তার এ উচ্চ শিক্ষার জন্য হাজার হাজার টাকার যোগান দেওয়া। কারণ নুন আনতে যে সংসারে পানতা ফুরায়। তাদের আবার লেখাপড়া! দু’বেলা যে পরিবারের খাবার জোটানোই সবচেয়ে বড় সমস্যা ও চ্যালেঞ্জ। এতদিন অনেক কষ্টে ধার-দেনা করে মেয়ের লেখাপড়া চালিয়ে এসেছেন। সেখানে ঢাকায় রেখে তাকে কিভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলবেন সে চিন্তায় তার দরিদ্র পিতা-মাতার রাতের ঘুম হারাম হয়ে গেছে। কে নেবে অসহায় ও অভাবী হত-দরিদ এক পরিবারের মেয়ে মিমের লেখাপড়ার এ গুরু দায়িত্ব? কিভাবে সম্ভব উচ্চ শিক্ষার জন্য তার অদম্য মেধার মূল্যায়নের। এত সুযোগের পরও কি তার উচ্চ শিক্ষার পথ চিরতরে বন্ধ হতে চলেছে এ প্রশ্ন মিম ও তার পরিবারের।


মিমের মা মোর্শেদা খাতুন জানান, তার দু’ মেয়ে। বড় মেয়ে মোছাঃ শারমিন আক্তার মিম এবং ছোট মেয়ে শাহারা আফরীন। দু’ মেয়ের মধ্যে মিম ছোটবেলা থেকেই মেধাবী। শাহারা আফরীন মান্দা এসসি পাইলট স্কুল ও কলেজে বর্তমানে ৮ম শ্রেণীতে অধ্যয়নরত। তাদের কোন জমি বা অর্থ-সম্পদ নেই। জমি বলতে তার স্বামীর পৈতৃক সুত্রে পাওয়া ঘরভিটাসহ মাত্র ৪শতক জমি রয়েছে। ঘর বলতে একটি। তাও ভাঙ্গাচোরা, টিন ও বনের বেড়া দিয়ে তৈরি ঝুপড়ি ঘর। এ ঘরেই তাদের বসবাস। তার স্বামী জামাল হোসেন বর্তমানে ঢাকায় রিক্সা চালায়। তিনিও এক সময় চট্রগামে এক গার্মেন্টসে কর্মী হিসেবে কাজ করতেন। সে সময় তার স্বামী রিক্সা চালিয়ে কোন রকমে জীবিকা নির্বাহ করতেন। এরপরও অভাবের সংসারে বড় মেয়ে মিম ২০০৯ সালে ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষায় মান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫১০ নম্বর পেয়ে বৃত্তিলাভ করে। পরে মান্দা এসসি পাইলট স্কুল ও কলেজ থেকে ২০১২ সালে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) এ-প্লাসসহ বৃত্তিলাভ করে। অভাব ও দরিদ্র তাকে দমাতে পারেনি কখনো। একই প্রতিষ্ঠান থেকে ২০১৫ সালে এসএসসি পরীক্ষায় এ-প্লাস অর্জন করে। তবে ২০১৭ সালের এইচএসসি পরীক্ষায় নওগাঁ বিএমসি মহিলা কলেজ থেকে ৪.২৫ অর্জন করায় তার এ ফলাফলের জন্য মিমের মনে একটু কষ্ট রয়ে গেছে। অর্থের অভাবে এবং নানা চিন্তায় চিন্তায় তার এ অবস্থা হয়েছে বলে তিনি মনে করেন। তবুও একেবারের জন্যও দমে যায়নি মিম তা না বললেই চলে। অধ্যয়ন, সাধনা এবং কঠোর পরিশ্র্রমে চলতি ২০১৮ সালের অর্নাস ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের (খধি ভধপঁষঃু ড়ভ ষধহফ সধহধমবসবহঃ ধহফ ষধ)ি আইন ফ্যাকাল্টি অব ভূমি ব্যবস্থাপনা এবং আইন শাখায় ভর্তির সুযোগ সে অর্জন করেছে। এছাড়া মিম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইউনিট এ ও ই’তে এবং চট্রগাম বিশ্ববিদ্যালয়ের ইউনিট বি ও ডি’তে ও ভর্তি সুযোগ পেয়েছিল। বর্তমানে সে প্রথম সেমিষ্টারে ভর্তি হয়ে অধ্যয়ন করছে। কিন্তু ঢাকা শহরে রেখে আমাদের মতো অসহায় ও হত-দরিদ্র পরিবারে পক্ষে মেয়ের লেখাপড়া চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই তিনি দেশ বিদেশে অবস্থারত সমাজের উচ্চ বিত্তদের কাছে মেয়ে মিমের উচ্চ শিক্ষার জন্য অর্থ সাহায্য কামনা করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানাঃ মোছাঃ শারমিন আক্তার মিম, পিতাঃ জামাল হোসেন, গ্রামঃ ঘাটকৈর, উপজেলাঃ মান্দা, জেলাঃ নওগাঁ। বিকাশ নম্বরঃ ০১৭৩৬৭৫৩৫৪৪।

যশোর প্রতিনিধি: বিশ্ব বাবা দিবস যশোরে তৃতীয়বারের মত উদযাপন উপলক্ষে উদযাপন পরিষদের উদ্যোগে শনিবার দুপুরে যশোর ইনস্টিটিউটের শিশু চিত্ত বিনোদন কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন প্রবীণ শিক্ষক তারাপদ দাস। এ সময় বক্তব্য রাখেন বিশ্ব বাবা দিবস উদযাপন পরিষদের আহবায়ক প্রণব দাস,কলামিস্ট আমিরুল ইসলাম রন্টু, সনাক যশোরের সভাপতি অধ্যাপক সুকুমার দাস,সুরধুনী যশোরের সভাপতি হারুণ অর রশীদ,জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ডিএম শাহিদুজ্জামান,সহসভাপতি তরিকুল ইসলাম তারু, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আফজাল হোসেন দোদুল,জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এড.মাহমুদ হাসান বুলু, সাংবাদিক হাবিবুর রহমান মিলন,শরিফুল ইসলাম,রফিকুল ইসলাম,কাজী ইসরাত সাহেদ টিপ,নূর ইমাম বাবুল,সোমেশ মুখার্জী,শওকত শাহী,সৈয়দ আহসান কবীর,চঞ্চল কুমার রায়,বিমল সরকার প্রমুখ।

হাসেম আলী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: জেলা সদরের শুখানপুকুরী ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শনিবার বিকাল ৫ টায় কার্তিকতলা বাজার হাই স্কুল মাঠে ইউনিয়ন বিএনপি'র সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও ছাত্রদলের সাবেক ইউনিয়ন সাধারন সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর থানা বিএনপি'র সাধারন সম্পাদক আব্দুল হামিদ।



এ সময় আরো বক্তব্য রাখেন, থানা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক নাজিমুল ইসলাম (লাল), জেলা যুবদলের সভাপতি চৌধুরী মহিবুল্লাহ আবু নূর, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুহিন, সদর থানা যুবদল সভাপতি আশরাফুল ইসলাম, সদর থানা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোঃ সাজেদুল ইসলাম সাজু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম প্রমুখ।



দোয়া ও ইফতার মাহফিলে বক্তারা বলেন, আগামী একাদশ নির্বাচনে আওয়ামী লীগ নিজেদের পরাজয়ের কথা জেনেই বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে। খালেদা জিয়াকে ছাড়া এদেশে কোনো নির্বাচনে জনগণ মেনে নেবে না
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন জনগণকে পাহারা দিতে হবে যেন আওয়ামী লীগ ভোট চুরি করতে না পারে। অবিলম্বে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে এবং কেয়ারটেকার সরকারের মাধ্যমে দেশে একটি অবাধ ও নিরপেক্ষ সুষ্ঠ্য নির্বাচন দিতে হবে, তা না হলে এদেশের জনগণ ১৯৭১ সালের মত দূর্বার আন্দোলন গড়ে তুলবে এবং আওয়ামী স্বৈরাচারী সরকারের পতন নিশ্চিত করবে।

যশোর প্রতিনিধি: যশোরে ৬০ বয়স্ক নারীদের সাথে ঈদ পূর্ব শুভেচ্ছা বিনিময় ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান শনিবার জয়তী সোসাইটিতে নারীসেবা বাস্তবায়ক কমিটির উদ্যোগে সম্পন্ন হয়েছে।
এতে সভাপতিত্ব করেন জাগরনী চক্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আজাদুল কবির আরজু। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক পতœী এলিজা শারমিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়তীর নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস, গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সদস্য কাজী লুৎফুর নেসা,জেলা ক্রীড়া সংস্থার সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবীর,কল্যাণ সম্পাদক একরাম উদ-দ্দৌল্লা, সাংবাদিক ফরাজী আহমেদ সাঈদ বুলবুল,উপাধ্যক্ষ ড.শাহনাজ পারভীন,উপাধ্যক্ষ পরিতোষ কুমার বিশ্বাস,সালেহা বেগম, তজিবর রহমান,নাজিম উদ্দিন ও ডাঃ আমীর হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে ঈদ উপহার হিসেবে চাউল,সেমাই,চিনি ও পোশাক বিতরণ করা হয়।

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: শার্শা উপজেলাধীন নাভারন-সাতক্ষীরা সড়কে ট্রাক চাপায় সুজন হোসেন (২৬) নামে এক পথচারীনিহত হয়েছে।
শনিবার(০৯জুন) বিকাল ৫ টার দিকে নাভারন- সাতক্ষীরা সড়কে তুলিসিনেমার সামনে এই দূর্ঘটনা ঘটে। নিহত পথচারী উপজেলার যাদবপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে।স্থানীয়রা জানান, সুজন রাস্তার ফুটপথ দিয়ে হেটে বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় নাভারণ আনছার ক্যাম্প সংলগ্ন তুলি সিনেমারসামনে পৌছালে পিছন দিক দিয়ে দ্রæত গতিতে আসা একটি মাটি বহনকারী ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা
তাকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নাভারণ হাইওয়ে পুলিশের উপপরিদর্শশক পলিটন মিয়া জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।



হাসেম আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: উৎসব আসলে খুশি আসে। খুশির বর্ষণে কেউ সিক্ত হয় কেউবা রিক্ত হাতে কপালের খেলা দেখে! ‘ঈদ’! দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর আসে এই খুশির দিন। ঘরে ঘরে আনন্দের ফল্লুধারা বয়, মানুষে মানুষে ভেদাভেদ হারিয়ে যায়। তবুও এই খুশির উৎসব কি আনন্দের উপহার নিয়ে হাজির হতে পারে প্রতিটি দুয়ারে? পারে না!





সমাজের অলিখিত নিয়মের বেড়াজালে আটকা পরে তখনও কোথাও কোথাও চলে শুধুই বেঁচে থাকার সংগ্রাম। ঈদের দিনকে আনন্দময় করে তুলতে ঈদের সপ্তাহ দুয়েক আগে থেকেই চলে কেনাকাটার প্রস্তুতি। ফর্দ যত লম্বা হতে থাকে, খুশি যেন পাল্লা দিয়ে বাড়ে! সে ফর্দের বৃহৎ অংশ জুড়ে থাকে নতুন কাপড় এর স্থান।





আমরা সবাই যখন বিচিত্র, বর্ণিল পোষাক কিনতে গিয়ে বিলাসিতার প্রতিযোগিতায় লিপ্ত হই ঠিক তখনই কিছু পরিবারে মা-বাবা নতুন পরিকল্পনা আঁটছেন এই ঈদেও তাদের নিষ্পাপ শিশুগুলোকে নতুন কাপড় না পাওয়ার সান্ত্বনা দেবার!





হ্যাঁ, সেই বঞ্চিত প্রাণগুলোর কথা বলছি যাদের কাছে ঈদ মানেই শুধু একটি সাধারণ দিন; বিত্তবানের বিলাসিতা চেয়ে চেয়ে দেখার দিন। খুশির ঈদে তাদের একটি নতুন পোশাকের আশা যে পূরণই হতে চায় না! আজ তো আমরা কত গর্ব করি এ জাতির উদারতার। তাহলে আমরা কি পারিনা এই অবহেলিত, বঞ্চিত শিশুগুলোর নিষ্পাপ হাসিটাকে বাঁচিয়ে রাখতে। ঈদকে সামনে রেখে আমরা কতই না খরচা করি। সব কি প্রয়োজনীয়? আপনি বুকে হাত দিয়ে বলতে শুরু করুন শত শত অপ্রয়োজনীয় খরচ পাবেন! এই খরচ যদি আমরা না করি। আমাদের ছোট্ট একটু ত্যাগ যে পবিত্র প্রাণগুলোকে তাদের প্রাপ্য হাসিটুকু দিবে। আসুন না, একটু সাহায্য করি তাদের। বিশ্বাস করুন হাসিমুখ পৌছে দেয়ার দায়িত্বটুকু নিয়েছি হৃদয় ডাক দিয়েছে বলে। তাই একতার স্পন্দন আয়োজন করছে ‘ওদের হাসি’ ছোট্ট শিশুগুলোর জন্য। এই হাসিটুকু সত্যি সত্যি পৌছাবে,দরকার শুধু একটু সাহায্যের। আসুন না, নিজেদের ছোট্ট ত্যাগে হাসি ফোটাই ‘ওদের’ মুখে!





এমন দৃপ্ত শপথ নিয়ে মাঠে নেমেছিল ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সেবামূলক সংগঠন ‘একতার স্পন্দন’। প্রতিবারের ন্যায় এবারের ঈদেও তারা গরীব শিশুদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগির জন্য আয়োজন করেছে ‘ওদের হাসি’ নামক একটি ইভেন্ট।





শনিবার (৯ জুন) আনুষ্ঠানিকভাবে ৪১ জন গরীব-অসহায় শিশুর হাতে তুলে দেওয়া হয় ঈদের কাপড় ও শিক্ষা উপকরণ। সেই সাথে তাদের পরিবারের জন্য দেওয়া হয় কিছু ঈদসামগ্রী।





উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মু. সাদেক কুরাইশী।





ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীমন্ত কুমার সেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন আবু মো. খয়রুল কবির, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুন নবী রাজা।





আজ ইভেন্টের দিনক্ষণ ঠিক করা থাকলেও শিশুদের মনমতো পোশাক কিনে দিতে ইভেন্টের ক’দিন আগেই ওদের নিয়ে হাজির হয় সুপার মার্কেটে। এই শিশুগুলোর মাঝে তুলে দেওয়া হয় তাদের পছন্দমত বাছাই করে রাখা সেই পোশাকটি। ২ দিনে মোট ৪১ জন শিশুকে মার্কেটে এনে পছন্দমত পোশাক কিনে দেয় তারা। আজ ছিল শুধুই আনুষ্ঠানিকতা।





অনুষ্ঠানে অভ্যাগত অতিথিরা আয়োজক একতার স্পন্দনের ভুয়সী প্রশংসা করে বলেন, আগেরবারের মতো এবারও একতার স্পন্দনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। যা সত্যিই প্রশংসার দাবিদার।





কাপড় নিতে আসা গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী জাহিদ জানায়, ভাইয়া-আপুগেলা আমাক আমার পছন্দমতন কাপড় কিনে দিছে। এই কাপড়গেলা পিন্দা এবারের ঈদটাও ভালো কাটবো।





আয়োজক সংগঠনটির সভাপতি মো. আক্কাস আলী আকাশ জানায়, প্রতিবারের ন্যায় এবারও আমরা কিছু সংখ্যক গরীব শিশুর মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছি। সকলের সহযোগিতা পেলে ভবিষ্যতেও এই আয়োজন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।




যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget