Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার শিরন্টি ইউনিয়নে বিএনপির ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনের মনোনয়ন প্রত্যাশি শাহ আহমেদ মোজাম্মেল হক চৌধুরী প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।


শিরন্টি ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি সামেদুল হকের সভাপতিত্বে উপজেলা বিএনপির সভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুন নুর, বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, গোয়ালা ইউনিয়নেরর চেয়ারম্যান মোকলেছুর রহমান মুকুল, যুবদলের সম্পাদক জয়নাল আবেদীন, ছাত্রদলের সম্পাদক দাউদ আলী, মাসুদ রেজা, সেচ্ছাসেবক দলের আহবায়ক আক্কাস আলী, শিরন্টি ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সাংগঠনিক বুলবুল আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এম এম হারুন আল রশীদ হীরা, মান্দা (নওগাঁ): নওগাঁর মান্দায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ব্যবসায়ী ও সেবনকারিসহ ৭জনকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রাজশাহী র‌্যাব ৫ এর একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবার্হী কর্মকর্তা খন্দকার মুশফিকুর রহমান আটককৃতদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।
আটককৃতরা হলেন, মান্দা উপজেলার খুদিয়াডাঙ্গা গ্রামের খগেন্দ্রনাথের ছেলে চঞ্চল কুমার (২৬), গোবিন্দপুর গ্রামের ধীরেন্দ্রনাথের ছেলে দিলিপ চন্দ্র বিশ্বাস (৪৫), সুধীর চন্দ্রের ছেলে সুনীল কুমার (৩৮), এনায়েতপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সোহেল রানা ওরফে বাবু (২৫),পার এনায়েতপুর গ্রামের মনির উদ্দিনের ছেলে আমজাদ হোসেন (৩২), শ্রীরামপুর গ্রামের আক্কাস আলীর ছেলে রাব্বানী (২৫), এবং নওগাঁ সদর উপজেলার পয়না গ্রামের মৃত অহির সোনারের ছেলে আবদুর রশিদ সোনার (৫০)। এদের মধ্যে দিলিপ চন্দ্র, আমজাদ হোসেন, সোহেল রানা ওরফে বাবু এবং আবদুর রশিদকে ছয় মাস, সুনীল কুমারকে দুইমাস চঞ্চল কুমার এবং রাব্বানীকে এক মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।
মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব আলম জানান, আটককৃতদের গতকাল দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জ: কবিরাজি চিকিৎসার নামে নারীদের ধর্ষণ এবং ধর্ষণের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে সিরাজগঞ্জে দুই ভণ্ড কবিরাজকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার গভীর রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার মুজিব সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শুক্রবার সন্ধ্যায় র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের অফিস সহকারী আনোয়ার হোসেন এ তথ্য জানান। আটকরা হলেন, সদর উপজেলার মুক্তারগাঁতী গ্রামের মৃত হাশেম আনছারীর ছেলে জাকারিয়া আনছারী (৪৫) ও পৌর এলাকার সয়াধানগড়া মহল্লার মহির উদ্দিনের ছেলে আপেল মাহমুদ (২৯)।


আনোয়ার হোসেন জানান, আটকরা দীর্ঘদিন ধরে নারীদের কবিরাজি চিকিৎসার নামে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে নগদ টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নিচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার মুজিব সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

গাজীপুর: সারাদেশে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গাজীপুরের জয়দেবপুর থানায় গত সাত দিনে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং ৯২ জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।


জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গত ১৯ মে থেকে ২৫ মে পর্যন্ত জয়দেবপুর থানার অধীনে বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৯২ জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় গ্রেফতারদের কাছ থেকে পাঁচ সহস্রাধিক ইয়াবা ট্যাবলেট, বিপুল পরিমাণ গাঁজা ও চোলাই মদ উদ্ধার করা হয়। এ সব অভিযানে ৬৭টি মামলা দায়ের করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে ১৫ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. সাকিবুল ইসলাম খান উপস্থিত ছিলেন।


দণ্ডপ্রাপ্তরা হলেন- এনায়েতপুর আদর্শগ্রাম এলাকার রুবেল হোসেন (১৯), শাকিল প্রামানিক (১৭), আরিফুর রহমান (১৯), রবিউল ইসলাম (৪৫), ছানোয়ার হোসেন (৪৫), নয়নগাঁতী এলাকার জসিম উদ্দিন (২০), সাতবাড়িয়া গ্রামের সুরমান আলী (২২), পৌর এলাকার ভট্ট কাওয়াক মহল্লার মানছুর আলী (৪৭), নুরুল ইসলাম (৩৫), সরকারি আকবর আলী কলেজ কোয়ার্টারের বাসিন্দা চঞ্চল কুমার (১৮), এনায়েতপুর গুচ্ছগ্রাম এলাকার অন্তর (২২), আব্দুর রহিম (৪৩), ঘোষগাঁতী এলাকার মনছুর রহমান হৃদয় (২৩), রায়হান আলী (২৬) ও গাড়লগাঁতী এলাকার সোলেমান আলী (২৮)।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান জানান, শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের সহযোগিতায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫ মাদকসেবীকে আটক করা হয়। আটকের পর এসব মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সর্বনিম্ন সাত দিন থেকে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত কারাদণ্ড দেয়া হয়।

সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক প্রতিবাদী নাগরিক সভায় এসব কথা বলেন মওদুদ। খালেদা জিয়া মুক্তি পরিষদ এ সভার আয়োজন করে। তিনি বলেন,স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তাদের কাছে তালিকা আছে। তাহলে এই অভিযান আগে থেকে চালিয়ে মাদক নিয়ন্ত্রণে আনতে পারেনি কেন? কারণ হলো এই মাদক ব্যবসায় তাদের নেতারা জড়িত। হাজার হাজার কোটি টাকা তারা এখান থেকে আয় করেছে। সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আনতে না পেরে বেপরোয়াভাবে নির্বিচারে মানুষ হত্যা করছে। ৮ মে থেকে ২৫ মে ১৭ দিনে ৫৮ জন মানুষ মারা গেছে। মানুষের জীবনের কি কোনো মূল্য নেই?


গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে মওদুদ আহমদ বলেন, খুলনায় জনগণের নির্বাচন হয়নি। পুলিশি নির্বাচন হয়েছে। এখন তারা খুলনা স্টাইলে গাজীপুরেও নির্বাচন করতে চায়। তারা যদি সে চেষ্টা করে এবার আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে সেটা প্রতিহত করার চেষ্টা করবো। আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে তাদের বাধা দেব। নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, এরা সরকারের একটি তল্পিবাহক নির্বাচন কমিশন। সরকার যা চাইবে তারা তাই করবে। আচরণবিধি পরিবর্তন করছে, এখন সংসদ সদস্যরা প্রচারণা চালাতে পারবে। তারা আগামী নির্বাচনকে সামনে রেখে এটি করেছে।


সভায় খালেদা জিয়ার মুক্তি নিয়ে কথা বলে বিএনপির এই নীতিনির্ধারক। তিনি বলেন, সর্বোচ্চ আদালত জামিন দেয়ার পর কি আর কোনো কথা থাকে? যদি তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা থাকেও সেটাও দুই এক দিনেই জামিন হয়ে যায়। কিন্তু নিম্ন আদালতের বিচারকরা সরকার যা চাইবে তাই করবে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget