Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

সিরাজগঞ্জ: কবিরাজি চিকিৎসার নামে নারীদের ধর্ষণ এবং ধর্ষণের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে সিরাজগঞ্জে দুই ভণ্ড কবিরাজকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার গভীর রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার মুজিব সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শুক্রবার সন্ধ্যায় র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের অফিস সহকারী আনোয়ার হোসেন এ তথ্য জানান। আটকরা হলেন, সদর উপজেলার মুক্তারগাঁতী গ্রামের মৃত হাশেম আনছারীর ছেলে জাকারিয়া আনছারী (৪৫) ও পৌর এলাকার সয়াধানগড়া মহল্লার মহির উদ্দিনের ছেলে আপেল মাহমুদ (২৯)।


আনোয়ার হোসেন জানান, আটকরা দীর্ঘদিন ধরে নারীদের কবিরাজি চিকিৎসার নামে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে নগদ টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নিচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার মুজিব সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

গাজীপুর: সারাদেশে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গাজীপুরের জয়দেবপুর থানায় গত সাত দিনে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং ৯২ জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।


জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গত ১৯ মে থেকে ২৫ মে পর্যন্ত জয়দেবপুর থানার অধীনে বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৯২ জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় গ্রেফতারদের কাছ থেকে পাঁচ সহস্রাধিক ইয়াবা ট্যাবলেট, বিপুল পরিমাণ গাঁজা ও চোলাই মদ উদ্ধার করা হয়। এ সব অভিযানে ৬৭টি মামলা দায়ের করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে ১৫ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. সাকিবুল ইসলাম খান উপস্থিত ছিলেন।


দণ্ডপ্রাপ্তরা হলেন- এনায়েতপুর আদর্শগ্রাম এলাকার রুবেল হোসেন (১৯), শাকিল প্রামানিক (১৭), আরিফুর রহমান (১৯), রবিউল ইসলাম (৪৫), ছানোয়ার হোসেন (৪৫), নয়নগাঁতী এলাকার জসিম উদ্দিন (২০), সাতবাড়িয়া গ্রামের সুরমান আলী (২২), পৌর এলাকার ভট্ট কাওয়াক মহল্লার মানছুর আলী (৪৭), নুরুল ইসলাম (৩৫), সরকারি আকবর আলী কলেজ কোয়ার্টারের বাসিন্দা চঞ্চল কুমার (১৮), এনায়েতপুর গুচ্ছগ্রাম এলাকার অন্তর (২২), আব্দুর রহিম (৪৩), ঘোষগাঁতী এলাকার মনছুর রহমান হৃদয় (২৩), রায়হান আলী (২৬) ও গাড়লগাঁতী এলাকার সোলেমান আলী (২৮)।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান জানান, শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের সহযোগিতায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫ মাদকসেবীকে আটক করা হয়। আটকের পর এসব মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সর্বনিম্ন সাত দিন থেকে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত কারাদণ্ড দেয়া হয়।

সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক প্রতিবাদী নাগরিক সভায় এসব কথা বলেন মওদুদ। খালেদা জিয়া মুক্তি পরিষদ এ সভার আয়োজন করে। তিনি বলেন,স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তাদের কাছে তালিকা আছে। তাহলে এই অভিযান আগে থেকে চালিয়ে মাদক নিয়ন্ত্রণে আনতে পারেনি কেন? কারণ হলো এই মাদক ব্যবসায় তাদের নেতারা জড়িত। হাজার হাজার কোটি টাকা তারা এখান থেকে আয় করেছে। সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আনতে না পেরে বেপরোয়াভাবে নির্বিচারে মানুষ হত্যা করছে। ৮ মে থেকে ২৫ মে ১৭ দিনে ৫৮ জন মানুষ মারা গেছে। মানুষের জীবনের কি কোনো মূল্য নেই?


গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে মওদুদ আহমদ বলেন, খুলনায় জনগণের নির্বাচন হয়নি। পুলিশি নির্বাচন হয়েছে। এখন তারা খুলনা স্টাইলে গাজীপুরেও নির্বাচন করতে চায়। তারা যদি সে চেষ্টা করে এবার আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে সেটা প্রতিহত করার চেষ্টা করবো। আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে তাদের বাধা দেব। নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, এরা সরকারের একটি তল্পিবাহক নির্বাচন কমিশন। সরকার যা চাইবে তারা তাই করবে। আচরণবিধি পরিবর্তন করছে, এখন সংসদ সদস্যরা প্রচারণা চালাতে পারবে। তারা আগামী নির্বাচনকে সামনে রেখে এটি করেছে।


সভায় খালেদা জিয়ার মুক্তি নিয়ে কথা বলে বিএনপির এই নীতিনির্ধারক। তিনি বলেন, সর্বোচ্চ আদালত জামিন দেয়ার পর কি আর কোনো কথা থাকে? যদি তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা থাকেও সেটাও দুই এক দিনেই জামিন হয়ে যায়। কিন্তু নিম্ন আদালতের বিচারকরা সরকার যা চাইবে তাই করবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ এবং ভারতের মধ্যে বর্তমানে বহুমুখী ও বহুমাত্রিক সম্পর্ক এক অনন্য উচ্চতায় আসীন।


ভবিষ্যতেও এই দুই দেশ সব সহযোগিতা বিদ্যমান রাখবে এবং বাংলাদেশ-ভারতের এ সম্পর্ক বিশ্ববাসীর সামনে দ্বি-পাক্ষিক সম্পর্কের মডেল হিসেবে গণ্য হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। শুক্রবার পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে অবস্থিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


এ সময় বাংলাদেশ ভবন স্থাপনের সুযোগ করে দেওয়ায় বিশ্বভারতী কর্তৃপক্ষসহ দেশটির জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাঙালির জীবনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান ও গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, প্রতিটি বাঙালির জীবনে তিনি উজ্জ্বল বাতিঘর।


প্রধানমন্ত্রী আরো বলেন, কবিগুরুর হাতে গড়া এক অনন্য প্রতিষ্ঠান এই শান্তিনিকেতন। প্রকৃতির কাছাকাছি থেকে বৃহত্তর বিশ্বকে গ্রহণের উপযুক্ত করে তোলার জন্য জ্ঞানদান করার উদ্দেশে তিনি এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করেন।


শেখ হাসিনা বলেন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমার সম্পর্ক পুরানো। ১৯৯৯ সালে বিশ্বভারতী আমাকে দেশিকোত্তম ডিগ্রি প্রদান করে। আমার ইচ্ছে ছিল এখানে বাংলাদেশ বিষয়ে চর্চার জন্য একটি আলাদা জায়গা থাকুক।


তিনি বলেন, ২০১০ সালে আমার ভারত সফরের সময় এই ভবনটি স্থাপনের ব্যাপারে প্রাথমিক আলোচনা হয়। শেষ পর্যন্ত এটি আজ বাস্তবে রূপ নিয়েছে।


প্রধানমন্ত্রী বলেন, এখানে বাংলাদেশ ভবন স্থাপনের সুযোগ দেওয়ার জন্য আমি বিশ্বভারতী কর্তৃপক্ষ, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, ভারত সরকার এবং সর্বোপরি ভারতের বন্ধুপ্রতীম জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। এ কাজের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।


রবীন্দ্রনাথের সৃষ্টি কর্মের বিভিন্ন দিক স্মরণ করে শেখ হাসিনা বলেন, রবীন্দ্রনাথকে নিয়ে বেশি কিছু বলার ধৃষ্টতা আমার নেই। আমি শুধু এটুকুই বলব, প্রতিটি বাঙালির জীবনে তিনি উজ্জ্বল বাতিঘর। আমাদের হাসি-কান্না, আনন্দ-বেদনা, প্রেম-বিরহ, দ্রোহ ও শান্তিতে রবীন্দ্রনাথ থাকেন হৃদয়ের কাছের মানুষ হয়ে। তার সৃষ্টির ঝর্ণাধারায় আমরা অবগাহন করি প্রতিনিয়ত।


এ ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমৃত্যু স্বপ্ন ছিল ক্ষুধা, দারিদ্র্য ও শোষণমুক্ত উদারনৈতিক সমাজ প্রতিষ্ঠা। কবিগুরুর মত তিনিও বিশ্বাস করতেন যে বৈরিতার অবসান না হলে কখনই এই পৃথিবী সমৃদ্ধ হবে না। তাই তিনি ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও প্রতি বৈরিতা নয়’ এ নীতিকে গ্রহণ করেছিলেন বাংলাদেশের পররাষ্ট্র নীতির মূলমন্ত্র হিসেবে।


তিনি আরো বলেন, তার অনুসৃত নীতি অনুসরণ করে বাংলাদেশ প্রতিবেশী দেশসমূহ বিশেষ করে ভারতের সঙ্গে নিবিড় বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলেছে। আমাদের উভয় দেশের মধ্যে হাজার বছরের অভিন্ন ঐতিহাসিক, সামাজিক, ভাষিক, সাংস্কৃতিক ও আত্মিক বন্ধন বিদ্যমান।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত চেকপোস্ট থেকে আব্দুল মোতালেব (৫২) নামে ভারতগামী এক পাসপোর্টধারী যাত্রীর জুতার ভেতর থেকে সাড়ে ৯টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস ও শুল্ক গোয়েন্দা। এসময় স্বর্ণ চোরাচালানের অভিযোগে তাকে আটক করা হয়। শুক্রবার (২৫ মে) দুপুরে এ ঘটনা ঘটে। আটক স্বর্ণ চোরাচালানী মোতালেব গাজীপুর জেলার টঙ্গী উপজেলার আনিছপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।


বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার রাজস্ব কর্মকর্তা ছবি রানী দত্ত  জানান, দর্শনা চেকপোস্ট দিয়ে স্বর্ণের বার ভারতে চালান করা হবে, এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার নির্দেশে ৮ সদস্যের একটি দল শুক্রবার সকাল থেকে দর্শনা চেকপোস্টে অবস্থান করছিল।


সকাল ১০টার দিকে সন্দেহ হলে ভারতগামী বাংলাদেশি নাগরিক আব্দুল মোতালেবকে আটক করে কাস্টমস অফিসে আনা হয়। পরে দুপুরে শুল্ক গোয়েন্দা কর্মকর্তা ও সাংবাদিদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে পায়ের জুতার ভেতর থেকে সাড়ে ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি। মূল্য প্রায় অর্ধ কোটি টাকা।


সোনার বারগুলো দর্শনা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। এছাড়া আটক আব্দুল মোতালেবকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget