Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ: নওগাঁয় এক গ্রামীণ ব্যাংকের স্টাফের মটরসাইকেল ভাড়াটিয়া বাসা হতে চুরি যাওয়ার ঘটনার অভিযোগ উঠেছে। ভুক্তভোগি ও স্থানীয় এলাকাবাসী সুত্রে প্রকাশ, জেলার সাপাহার উপজেলায় রাতের আঁধারে একটি ডিসকভার কালো রঙের ১০০ সিসি জয়পুরহাট-হ-১২২৪৮০ মটরসাইকেল সাপাহার সরকারি কলেজ এর পাশে উনারবি মডেল টাউন এলাকা হতে চুরি যায়। ২৪ মে বৃহস্পতিবার গভীর রাতে সবার অজান্তে আব্দুর রশিদের বাড়ির ভাড়াটে গ্রামীণ ব্যাংক সাপাহার শাখার ক্যাশিয়ার মিজানুর রহমান প্রতিদিনের ন্যায় তার গাড়িটি তার বাসার সিড়ির নিচে রেখে ঘুমাতে যায়। গভির রাতে চোরেরা এক তলা বাসার ছাদে উঠে ছাদের দরজা দিয়ে বাসায় প্রবেশ করে গেটের তালা ভেঙ্গে গাড়িটি চুরি করে নিয়ে যায়। এর পর সকালে ঘুম থেকে জেগে গেটের তালা ভাঙ্গা ও তার মটর সাইকেলটি দেখতে নাপেয়ে খোজা খুঁজি শুরু হয়। এর পর মিজানুর রহমান স্থানীয় থানায় জিডি করার জন্য গেলে অফিসার ইনচার্জ ওসি শামসুল আলম শাহ তাকে একটি মামলা দায়েরের পরামর্শ প্রদান করেন। উল্লেখ্য, চলতি মাসে উপজেলা সদরের সাহা পাড়ায় ১১মে দিবাগত রাতে সাংবাদিক প্রদীপ সাহার বাসায় একটি বিয়ের অনুষ্ঠান চলায় বাসার মানুষ কমিউনিটি সেন্টারে ব্যস্ত থাকার সুযোগে চোরেরা ফাঁকা বাসায় ঢুকে ঘরে থাকা প্রায় ১২ভরি স্বর্নলংকার যার আনুমানিক মূল্য ৬লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়। এর পর ১৫মে রাতে উপজেলা সদর সংলগ্ন মানিকুড়া গ্রামের জৈনক আজাদ চৌধুরীর বাড়ীতে একদল মুখোশধারী চোর প্রবেশ বাসার মালিক আজাদ চৌধুরীর বড় ছেলেকে বেঁধে জিম্মি করে বাসার মালিককে জাগানোর চেষ্টা করে। কৌশলে বাসার মালিক আজাদ চৌধুরী বিষয়টি জানতে পেরে উপজেলা পরিষদ চেয়ারম্যানকে মোবাইলে ফোন করে। চেয়ারম্যান বিষয়টি পুলিশকে অবহিত করলে ঘটনা স্থলে পুলিশের উপস্থিতি ও বাসার মালিক আজাদ চৌধুরী এক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়লে চোরেরা তার ছেলেকে ছেড়ে প্রাণ ভয়ে পালিয়ে যায়। এর পর ২২মে সদর সংলগ্ন কুচিন্দা গ্রামের ফল ব্যাবসায়ী মোঃ খায়রুল ইসলামের বাড়ীতে চোর প্রবেশ করে বাসায় থাকা একটি মোটর সাইকেলের লক ভাঙ্গার সময় বাসার লোকজন টের পেলে চোরেরা মোটর সাইকেল ফেলে পালিয়ে যায়। বর্তমানে উপজেলা সদর সহ এলাকায় চোরের উৎপাত বৃদ্ধি পাওয়ায় উপজেলাবাসী চরম আতংকে দিনাতিপাত করছে বলে একাধিক বাসামালিক জানান। সাপাহার থানার ওসি শামসুল আলম এর সাথে কথা হলে তিনি জানান, মটরসাইকেল চুরির বিষয়ে প্রাথমিকভাবে একটি অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মামলার প্রক্রিয়াধীন রয়েছে।।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের স্কুলছাত্রী শ্যামলী খাতুনকে (১৬) হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।


বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের বহলাবাড়ি মোড়ের ছাইতনতলায় সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।


কর্মসূচিতে রশিকনগর গ্রামসহ পাশের গ্রামের কয়েকশ নারী-পুরুষ ও শিশুরা অংশ নেয়। এ সময় কাঠ ফেলে মহাসড়ক অবরোধ করে। ঘণ্টব্যাপী অবরোধ ও মানববন্ধনের কারণে উভয় দিকে প্রায় দেড় কিলোমিটারজুড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।


মানববন্ধনে হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান ও বক্তব্য দেয়া হয়। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশের এসআই ইকবাল ঘটনাস্থলে পৌঁছে সড়ক থেকে কাঠ সরিয়ে ফেলে যানবাহন চলাচল স্বাভাবিক করে।


উল্লেখ্য, গত রোববার রাতে একদল সন্ত্রাসী কবির হোসেনের বাড়িতে প্রবেশ করে। প্রথমে কবির হোসেনের স্ত্রী আলিয়ারা বেগম, বড় মেয়ে চাম্পা খাতুন ও শ্যামলী খাতুনের ঘরে প্রবেশ করেই আলিয়ারা বেগম ও চাম্পার মুখে রুমাল দিয়ে অজ্ঞান করে। এরপর তাদের গলায় থাকা তিনটি চেইন ও দুটি মোবাইল ফোন নিয়ে যায়। যাওয়ার সময় শ্যামলী খাতুন সন্ত্রাসীদের চিনে ফেলায় সন্ত্রাসীরা শ্যামলীকে জোর করে পাশের রুমে নিয়ে বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। যাওয়ার সময় বাড়ির প্রধান ফটকে শিকল আটকিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের মা আলিয়ারা বেগম বাদী হয়ে শিবগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।


এ ঘটনায় বুধবার একই এলাকার মফিজুলের ছেলে নিহতের মামাতো ভাই টুটুল আলী (২২), নাজমুল হকের ছেলে নিহতের চাচা দুরুল (২৩), রশিকনগর উচুডিহির বিলায়েতের ছেলে মুকুল (২৭) ও বিনোদপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সোহাগকে (২৫) স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

রাজশাহী: রাজশাহীতে পৃথক অভিযানে ৪৫ হাজার লিটার দেশি মদ জব্দের পর ধ্বংস করেছে র‌্যাব। এছাড়া ২২ মাদকসেবী এবং ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে রাজশাহী নগরীর গুড়িপাড়া ও জেলার চারঘাট উপজেলায় এই অভিযান চালায় র‌্যাব।


বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৫ জানায়, রাতে চারঘাট উপজেলার ভায়া লক্ষ্মীপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল। এ সময় ৪৫ হাজার লিটার দেশি মদ জব্দ করে ধ্বংস করা হয়। এছাড়া মদ প্রস্তুতের অপরাধে আটক করা হয় ছয়জনকে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।


এর আগে সন্ধ্যায় নগরীর গুড়িপাড়া এলাকায় আলাদা অভিযানে ১৬ জনকে আটক করে র‌্যাব। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দো হয়। আইনি প্রক্রিয়া শেষে ওই রাতেই দণ্ডপ্রাপ্তদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক উপজেলার বানাইল মহাশ্মশানে ব্যানার টাঙিয়ে জনগণের কাছে ক্ষমা চেয়েছেন।


বুধবার বিকেলে মহাশ্মশানে ব্যানার টাঙিয়ে জনগণের কাছে ক্ষমা চান তিনি। তিন ফুট বাই দুই ফুট মাপের ব্যানারে তিনি লিখেছেন, ‘বানাইল মহাশ্মশানের সভাপতি এবং হিন্দু সম্প্রদায়ের মধ্যে আর কোনো বিরোধ নেই। আমরা একে অপরের সহযোগিতার ভিত্তিতে সহঅবস্থান করবো এবং শান্তিময় পরিবেশের অঙ্গীকারবদ্ধ।’


এর আগে হিন্দু ধর্মাবলম্বীদের শতবর্ষী শ্মশানের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ চেষ্টার অভিযোগে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হককে ভর্ৎসনা করে হাইকোর্ট।


একই সঙ্গে ওই অপকর্মের জন্য স্থানীয় জনগণের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ দেন আদালত। এ বিষয়ে আগামী রোববার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।


অজিজুল হক বুধবার বিকেল ৪টার সময় দিলেও প্রায় সোয়া ঘণ্টা পর শ্মশানস্থলে আসেন। এদিকে আজিজুল হক জনগণের কাছে ক্ষমা চাইবেন এ খবর ছড়িয়ে পড়লে বিকেল থেকে সাধারণ মানুষ সনাতন ধর্মের নারী-পুরুষরা এবং গণমাধ্যমের কর্মীরা শ্মশান স্থলে এসে ভিড় জমান।


ক্ষমা চাওয়ার অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক বলেন, শ্মশান দখল নিয়ে শুরু থেকেই মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়। কারণ জায়গাটি আমি কিনেছিলাম। পরে জানতে পারি এটি শ্মশানের। তখন চুপ ছিলাম।


তিনি বলেন, যা হয়েছে ভুল হয়েছে। এই জায়গা আমার নয়। এখন থেকে এখানে হিন্দু সম্প্রদায়ের লোকজন যা করার করবে। আমি তাদের সহযোগিতা করবো।


এ সময় উপস্থিত ছিলেন- শতবর্ষী বানাইল বারোয়ারি শিব মন্দির এবং শ্মশান সংরক্ষণ ও উন্নয়ন কমিটির সভাপতি শ্রী কৃষ্ণ মোহন্ত, সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র সরকার, শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাম নারায়ণ কানু, সাধারণ সম্পাদক শিশির সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রহল্লাদ সরকার, সাধারণ সম্পাদক দুলাল অধিকারি, বাবু রতন কুমার রায়, নিশিকান্ত সাহা, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সৈয়দ মির্জারুল আলম চৌধুরি শাহাজাদা, বর্তমান সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুর মান্নান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা ও ইউপি চেয়ারম্যান অ্যাসোসিয়নের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ রিজু প্রমুখ।


শতবর্ষী বানাইল বারোয়ারি শিবমন্দির এবং শ্মশান সংরক্ষণ ও উন্নয়ন কমিটির সভাপতি শ্রীকৃষ্ণ মোহন্ত, সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র সরকার বলেন, হাইকোর্ট ব্যানারে লিখতে বলেছিল, ‘শ্মশানের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ চেষ্টা করে আমি ভুল করেছি। এ ধরনের কাজ আর কোনো দিন করব না।’


কিন্তু ব্যানারে তা লেখা ছিল না। এছাড়া ব্যানারটি শ্মশানে টাঙানোর কথা থাকলেও তা করা হয়নি। ফটোসেশনের পর তিনি ব্যানার নিয়ে চলে যান।


শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাম নারায়ন কানু বলেন, মঙ্গলবার রাতে সিদ্ধান্ত নেন বিকেল ৪টায় শ্মশানে দাঁড়িয়ে তিনি ক্ষমা চাইবেন। বিষয়টি আমাদের জানালে আমরা কমিটির লোকজন নিয়ে যথাসময়ে অপেক্ষা করি। পরে তিনি ৫টার দিকে এসে পুরো ঘটনা ব্যাখ্যা করে শত শত মানুষের সামনে ভুল স্বীকার করেন। এখন থেকে শ্মশানের এই জায়গায় আমরা কোনো কিছু করলে তিনি সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।


উল্লেখ্য, শ্মশান দখল করা নিয়ে ২০১৬ সালের ২৬ জুন জাগো নিউজে বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। এই সংবাদ মাধ্যমের প্রতিবেদন যুক্ত করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) একটি রিট করে।


এ রিট আবেদনে ওই বছরের ৩১ জুলাই হাইকোর্ট রুল জারি করেন এবং স্থাপনা নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন। পাশাপাশি বিষয়টি তদন্ত করতে জেলা প্রশাসককে নির্দেশ দেন।


এ নির্দেশে জেলা প্রশাসক বিষয়টি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। এ অবস্থায় ২০১৬ সালে জারি করা রুলের ওপর শুনানি শুরু হয়েছে হাইকোর্টে।


এ রুলের ওপর শুনানির সময় গত ১৩ মে উপজেলা আওয়ামী লীগ সভাপতিকে তলব করেন বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি একেএম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ।


গত ২০ মে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে গেলে আদালত বলেন, স্থানীয় জনগণের কাছে ওই অপকর্মের জন্য শ্মশানে ব্যানার লাগিয়ে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। একই সঙ্গে আগামী রোববার দখল চেষ্টা ঘটনার সত্যতা স্বীকার করে আদালতে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইলে বিষয়টি আদালত ফয়সালা করবেন।

গাইবান্ধা : গাইবান্ধা সদর উপজেলায় বৈদ্যুতিক পাখা লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বেলাল মিয়া (১৪) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্র ও আইজল মিয়া (৪২) নামে এক কাঠমিস্ত্রীর মৃত্যু হয়েছে।


সোমবার দুপুরে উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় গ্রামে এ ঘটনা ঘটে। বেলাল ওই গ্রামের শফিউল ইসলামের ছেলে ও মিয়া ধানঘড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। আর আইজল মৃত আজিম উদ্দিনের ছেলে।


ইউপি সদস্য ফিরোজ কবির লাজু জাগো নিউজকে বলেন, আইজল মিয়ার বাড়িতে নতুন বিদ্যুতের সংযোগ নেয়া হয়েছে। আইজল মিয়া বেলাল মিয়াকে ডেকে ঘরে বৈদ্যুতিক পাখা লাগাচ্ছিল। এসময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে বেলাল ও আইজল মিয়া দুজনেই মারা যান। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আওয়ামী লীগ-সমর্থিত শিক্ষকদের সংগঠন নীলদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নিতাই কুমার ঘোষ সভাপতি ও লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জুবায়ের ইবনে তাহের সাধারণ সম্পাদক করা হয়েছে।


বুধবার বিকেলে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে সংগঠনটির সাধারণ সভায় ১৫ সদস্যের ২০১৮-১৯ মেয়াদের এ কার্যকরী নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।


কমিটিতে সহ-সভাপতি পদে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহীনুর রহমান, কোষাধ্যক্ষ পদে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আনোয়ারুল আজিম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. বেলাল উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক পদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. সাইফুল ইসলাম মনোনীত হয়েছেন।


এছাড়া সদস্য পদে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. শফিক আশরাফ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মো. আমির শরীফ, একই বিভাগের সহকারী অধ্যাপক আপেল মাহমুদ ও প্রভাষক মো. রাসেল উদ্দীন, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. গোলাম রব্বানী, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. জাকিউর রহমান, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সাব্বীর আহমেদ চৌধুরী, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান মনোনীত হয়েছেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget