Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ এর সঙ্গে গাজীপুর ও রাঙ্গামাটির বেতবুনিয়ার দুই গ্রাউন্ড স্টেশনের সংযোগ স্থাপন ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য আজ শুক্রবার (১৮ মে) বাংলাদেশে আসছেন নির্মাণকারী প্রতিষ্ঠান ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেসের বিজ্ঞানীরা। বাংলাদেশি ১৮ তরুণ বিজ্ঞানীকে সঙ্গে নিয়ে এক নতুন ইতিহাস রচনা করতে যাচ্ছেন তারা।


শুরুতে আগামী কয়েকদিন দুই গ্রাউন্ড স্টেশনে চলবে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সঙ্গে সংযোগ স্থাপনের ‘আইওটি’ (অবকাঠামোর সঙ্গে ডিভাইসের সংযোগ) কাজ।


বেতবুনিয়া গ্রাউন্ড স্টেশন সংস্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।


সূত্র জানায়, মহাকাশে পাড়ি দেয়ার পর পর বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের নিয়ন্ত্রণ নিয়েছে যুক্তরাষ্ট্র, ইতালি এবং কোরিয়ার তিনটি গ্রাউন্ড স্টেশন। এই তিন স্টেশন থেকে স্যাটেলাইটটিকে নিয়ন্ত্রণ করে এর নিজস্ব কক্ষপথে (১১৯.১পূর্ব দ্রাঘিমাংশে অরবিটাল স্লট) নিয়ে যাওয়া হচ্ছে। বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট তার গন্তব্যে পৌঁছাতে আরও অন্তত দুই দিন সময় নেবে।


স্যাটেলাইটটি তার কক্ষপথে পৌঁছানোর পর শুরু হবে বাংলাদেশের গাজীপুর ও রাঙ্গামাটির বেতবুনিয়ায় স্থাপিত দুই গ্রাউন্ড স্টেশনে সঙ্গে সংযোগ স্থাপনের কাজ। এ কাজ সরাসরি তদারকি করবেন স্যাটেলাইট নির্মাণে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেসের বিজ্ঞানীরা। গাজীপুর ও বেতবুনিয়ায় দুই দলে ভাগ হয়ে তারা কাজ করবেন। তাদের পাশে থেকে সহায়তা করবেন বাংলাদেশের ১৮ তরুণ।


বিষয়টি ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেসের ওয়েবসাইট সূত্রেও নিশ্চিত হওয়া গেছে। তারা বলছেন, ‘উপগ্রহটি ১১৯.১ পূর্ব দ্রাঘিমাংশের কক্ষপথে পৌঁছানোর জন্য সাত থেকে দশ দিন সময় লাগবে। এরপর কয়েক দিন ধরে পরীক্ষার (আইওটি) মধ্য দিয়ে যাওয়ার পর উপগ্রহটিকে পর্যায়ক্রমে বেতবুনিয়া ও গাজীপুর গ্রাউন্ড স্টেশনের সঙ্গে সংযুক্ত করা হবে।’


বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সঙ্গে সংযোগ স্থাপন করে পূর্ণ নিয়ন্ত্রণে এনে কাজ শুরু করতে প্রায় তিন মাস সময় লাগবে। স্যাটেলাইটটি সম্পূর্ণ চালু হওয়ার পর এর নিয়ন্ত্রণ বাংলাদেশের গ্রাউন্ড স্টেশনে হস্তান্তর করবে ফরাসি নির্মাতা প্রতিষ্ঠান থ্যালেস অ্যালেনিয়া। এরপর থেকে স্যাটেলাইটের নিয়ন্ত্রণের মূল কাজ হবে গাজীপুর স্টেশনেই। তবে কখনও যদি গাজীপুর স্টেশন স্যাটেলাইট নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তখন বেতবুনিয়ার গ্রাউন্ড স্টেশন-২ কাজ শুরু করবে। অনেক ক্ষেত্রে দুই গ্রাউন্ড স্টেশনেই সমানতালে কাজ হবে।


এদিকে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের নিয়ন্ত্রণ নিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে গাজীপুর ও রাঙ্গামাটির বেতবুনিয়ার দুই গ্রাউন্ড স্টেশন। এ লক্ষ্যে শিগগিরই গ্রাউন্ড স্টেশন দুটি উদ্বোধন করা হবে বলে জানা গেছে। তবে এ নিয়ে গ্রাউন্ড স্টেশন সংশ্লিষ্ট কর্মকর্তরা কেউই প্রকাশ্যে মুখ খুলছেন।


তারা বলছেন, বিটিআরসির অনুমতি ছাড়া কোনো তথ্য দেয়া তাদের পক্ষে সম্ভব নয়। তবে স্টেশন দুটি শিগগিরই উদ্বোধন করা হবে। এজন্য সব প্রস্তুতি নেয়া হয়েছে।


এর আগে বেতবুনিয়া গ্রাউন্ড স্টেশনে কর্মরত প্রকৌশলীরা জাগো নিউজকে জানিয়েছিলেন, স্টেশনটি ব্যাকআপ স্টেশনে হিসেবে তৈরি করা হলেও বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে পাড়ি দেয়ার পর বাংলাদেশের পক্ষে প্রথমবারের মতো বঙ্গবন্ধু স্যাটেলাইটের নিয়ন্ত্রণ নেবে রাঙ্গামাটির বেতবুনিয়ায় অবস্থিত বঙ্গবন্ধু স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন-২। স্যাটেলাইটটি পূর্ণ নিয়ন্ত্রণে আনতে প্রায় ২০ দিন সময় লাগবে।


ইন্দোনেশিয়ার আকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট :
স্যাটেলাইট পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান স্টাফ ল্যায়ার জানিয়েছে, ঠিক পথ ধরেই এগুচ্ছে ‘বঙ্গবন্ধু-১’। বর্তমানে আজ শুক্রবার (১৮ মে) বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটটি ইন্দোনেশিয়ার আকাশে রয়েছে। যার বর্তমান (বাংলাদেশ সময় ১০টায়) দেশটির অবস্থান পূর্ব কালিমান্তান প্রদেশর ওপর। এর আগে গতকাল বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৭ মে) দিবাগত রাত দেড়টার দিকে ইন্দোনেশিয়ার সুমবা দ্বীপের ওপর দিয়ে নিজ কক্ষপথের দিকে এগুচ্ছিল স্যাটেলাইটটি। এটি আগামী দুই দিনে ভারত মহাসাগরের ইন্দোনেশিয়া ও পাপুয়া নিউগিনির ওপর দিয়ে ফিলিপাইন হয়ে তার কক্ষপথে প্রবেশ করবে।

মাদারীপুর: নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, শুধু জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন পেলেই হবে না, কারাগার থেকে খালেদা জিয়ার মুক্তির জন্য অন্য সব মামলায়ই জামিন পেতে হবে। শুক্রবার (১৮ মে) সকালে মাদারীপুর সার্কিট হাউসে অসহায় ও দুস্থদের মধ্যে ক্ষুদ্র ঋণ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


খালেদা জিয়ার বিরুদ্ধে কয়েক ডজন মামলা রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে যেসব মামলা রয়েছে, আইনগতভাবে সেসব মামলায় জামিনের পর তিনি মুক্তি পাবেন। এছাড়া খালেদা জিয়া কখনওই কারাগার থেকে মুক্ত হতে পারবেন না।


খালেদা জিয়া অনেক অপরাধ করেছেন বলেই বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একদিকে, যেমন এতিমদের টাকা আত্মসাৎ করেছেন, অন্যদিকে, মানুষ পুড়িয়ে পিটিয়ে হত্যা করেছেন। এমনকি গাড়িতে পেট্রোল বোমা মেরেও সাধারণ মানুষকে হত্যা করেছেন। এসব মামলায়ও তাকে জামিন নিতে হবে, যোগ করেন মন্ত্রী।


এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি ওবায়দুর রহমান কালু খান, জাতীয় মহিলা সংস্থার জেলা শাখার চেয়ারম্যান পল্লবী হাসান প্রমুখ।

দেশবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একই সঙ্গে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।


বৃহস্পতিবার বিকেলে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে তার সঙ্গে চার জ্যেষ্ঠ আইনজীবী সাক্ষাৎ করেন। এ সময় তাদের কাছে তার এই শুভেচ্ছা ও দোয়া কামনার কথা জানান খালেদা জিয়া।


জ্যেষ্ঠ আইনজীবী বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার সাক্ষাৎ করেন।


বৃহস্পতিবার বিকেল ৪টায় কারাগারে প্রবেশ করেন এই আইনজীবীরা। এক ঘণ্টা পর তারা বেরিয়ে আসেন।


কারাগার থেকে বেরিয়ে এসে খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘ম্যাডামের বিরুদ্ধে যেসব মামলায় শোন অ্যারেস্ট (গ্রেফতার দেখানো) দেখানো হচ্ছে সেগুলোর বিষয়ে আলোচনা করতে আমরা কারাগারে এসেছিলাম। ম্যাডামের সঙ্গে আমরা ওইসব মামলার বিষয়ে বিশদ আলোচনা করেছি।’


‘ম্যাডাম কাল থেকে যে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে সেজন্য দেশবাসীকে রমজানুল মোবারকের শুভেচ্ছা জানিয়েছেন। দেশবাসীর কাছে তিনি দোয়াও চেয়েছেন-’ বলেন তিনি।


খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থা ভালো নেই, খুব খারাপ। তিনি আর্থ্রাইটিসের ব্যথায় প্রচণ্ড কষ্ট পাচ্ছেন। তাকে সুচিকিৎসা দেয়া হচ্ছে না।’


মাসুদ আহমেদ তালুকদার জানান, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এখন ছয়টি মামলার শোন অ্যারেস্ট রয়েছে।


জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রাখেন। এরপর আইনজীবীরা অনুমতি নিয়ে খালেদা জিয়ার সঙ্গে এই সাক্ষাৎ করতে আসেন।


সর্বশেষ গত ৫ মে জ্যেষ্ঠ পাঁচ আইনজীবী যথাক্রমে অ্যাডভোকেট জয়নুল আবেদীন, খন্দকার মাহবুব হোসেন, আবদুর রেজ্জাক খান, এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন কারাগারে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করেন।


এদিকে প্রথম রোজায় মহিলা দলের নেত্রীরা কারাগারে খালেদা জিয়ার জন্য ইফতারসামগ্রী নিয়ে দেখা করতে যাবেন বলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন।

বাংলাদেশ রেলওয়ের জন্য ১০টি মিটারগেজ লোকোমোটিভ কিনতে আজ কোরিয়ার হুন্দাই রোটেমের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।


চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) মোঃ শামসুজ্জামান এবং নির্মাণকারী প্রতিষ্ঠান কোরিয়ার হুন্দাই রোটেমের পরিচালক (গ্লোবাল রেল) কোয়াং কুন উন।


চুক্তি অনুযায়ী নির্মাণকারী প্রতিষ্ঠান ২৪ মাসের মধ্যে ইঞ্জিনগুলো সরবরাহ করবে। বাংলাদেশি টাকায় এর মূল্য ২৯৭ কোটি ৬৩ লাখ ৩০ হাজার ৫৬০ টাকা। এডিবির অর্থায়নে এ ১০টি ইঞ্জিন কেনা হচ্ছে।


রেলভবনে আয়োজিত এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক বলেন, বাংলাদেশ রেলওয়ে লোকোমোটিভ সংকটে ভুগছে। বহরের অধিকাংশ ইঞ্জিনের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। কাজেই এ চুক্তি খুবই গুরুত্বপূর্ণ। চুক্তি অনুযায়ী ৭০টি ইঞ্জিন একই কোম্পানি সরবরাহ করবে। এছাড়া আরও ৪০ ও ২০টি ইঞ্জিন সংগ্রহ করার প্রক্রিয়া চলছে। বর্তমানে ২৭০টি কোচ রেলবহরে চলছে।


তিনি বলেন, ২৫০টি কোচ নির্মাণাধীন অবস্থায় আছে। ১৫০টি কোচ কোরিয়ান সরকারের অর্থায়নে কেনার প্রক্রিয়া চলছে। আগামীতে আরও ইঞ্জিন এবং কোচ আনা হবে বলে উল্লেখ করেন রেলমন্ত্রী ।


অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব মোঃ মোফাজ্জেল হোসেন, রেলওয়ের মহাপরিচালক মোঃ আমজাদ হোসেন, নির্মাণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ): নওগাঁ আত্রাই উপজেলা সদর সাহেবগঞ্জ নিউ মার্কেটের দি অঞ্জলী জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে দোকানে থাকা ৪৮ভরি স্বর্ণালংকার ও নগদ ৯৮ হাজার টাকা খোয়া গেছে বলে দাবি করেছেন দোকান মালিক।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দোকান খুলতে গিয়ে চুরির এ দৃশ্য দেখতে পান অঞ্জলী জুয়েলার্সের মালিক শ্রী ময়না কর্মকার।
এ ব্যাপারে অঞ্জলী জুয়েলার্সের মালিক শ্রী ময়না কর্মকার জানান, প্রতিদিনের মতো বুধবার রাতে দোকান তালাবদ্ধ করে তিনি বাড়ি চলে যান। এরপর সকালে দোকান খুলে দেখতে পান দোকানে কোনো স্বর্ণালংকার নেই এবং পাশের দেয়ালও ভাঙা। দোকান মালিকের ধারণা পাশের মান্নান গার্মেন্টস দোকানের ভেতরে ঢুকে চোর স্বর্ণের দোকান লুট করে। লুটপাটের সময় দোকানের ভেতরে থাকা সিন্দুক ভেঙে ৪৮ ভরি স্বর্ণালংকার ও নগদ ৯৮ টাকা নিয়ে যায়।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, মালিকের দেওয়া তথ্য অনুযায়ী ৪৮ ভরি স্বর্ণালংকার খোয়া গেছে। চুরির খবর পেয়ে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে।
এ ঘটনায় কাউকে আটক করা না হলেও তারা বিষয়টি খতিয়ে দেখছেন। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সুকুমল কুমার প্রামানিক, রাণীনগর (নওগাঁ): নওগাঁর রাণীনগরে যুগ উপযোগি কারিগরী শিক্ষাকে সাধারণ মানুষের দ্বোড়গোড়ায় পৌছে দেওয়ার লক্ষে স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলমের নিজ উদ্যোগে স্থাপিত ইসরাফিল আলম বেসরকারি আইটি অ্যান্ড পলিটেকনিক ইন্সটিটিউটর শুভ উদ্বোধন করা হয়েছে। গত বুধবার বিকেলে রাণীনগর অনার্স মহিলা কলেজ গেট সংলগ্ন ইসরাফিল আলম আইটি অ্যান্ড পলিটেকনিক ইন্সটিটিউট হলরুমে এই শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।রাণীনগরে ইসরাফিল আলম আইটি অ্যান্ড পলিটেকনিক ইন্সটিটিউটর উদ্বোধন


ইসরাফিল আলম আইটি অ্যান্ড পলিটেকনিক ইন্সটিটিউটর অধ্যক্ষ মো: আব্দুর রহমান রিজভীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো: ইসরাফিল আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বর্তমান যুগ ডিজিটাল যুগ। সাধারণ শিক্ষার পাশাপাশি যদি আমরা কারিগরী শিক্ষাকে এগিয়ে নিতে না পারি তাহলে আমরা বিশ্বের অন্যান্য উন্নয়নশীল দেশ থেকে অনেক পিছিয়ে রব। আজ আমাদের পার্শ্ববর্তি দেশ চীন, জাপান, সিঙ্গাপুর, মালোয়েশিয়ার দিকে চেয়ে দেখেন কারিগরী শিক্ষায় তারা এগিয়ে গেছে বলে আজ তারা উন্নয়নের কত উচুতে রয়েছে। সাধারণ শিক্ষার পাশাপাশি আমাদের সন্তানদেরকে যুগউপযোগি কারিগরী শিক্ষায় দিক্ষিত করতে হবে। এতে করে দেশ থেকে যেমন দূর হবে বেকারত্বের হার তেমনি দেশের অর্থনৈতিক চাকা আরও দ্রæত ঘুরবে। অত্র অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে কারিগরী শিক্ষাকে পৌছে দেওয়ার লক্ষে আমার এই সামান্য চেষ্টা।


এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া বিনতে তাবিব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আব্দুল জলিল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মেহেদী হাসান, রাণীনগর অনার্স মহিলা কলেজের অধ্যক্ষ মিরাজুল ইসলাম, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: আব্দুল বারিক মোল্লা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মো: আসাদুজ্জামান পিন্টু, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শ্রী অনিত কুমার প্রমুখ।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget