Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ): নওগাঁর আত্রাইয়ে বিস্কুট খেয়ে হাটকালুপাড়া ইউনিয়নের দ্বিপচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ৬ জন স্কুল ছাত্রী গুরুতর অসুস্থ্য হয়ে পড়েছে। বর্তমানে তারা আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার বিকাল ২টার দিকে। অসুস্থ শিক্ষার্থীরা হলো, মিম আক্তার, সুমাইয়া, অনন্যা, ফারজানা, রিপা ও তারিন।
জানা যায়, বুধবার বেলা ১২টার দিকে প্রধান শিক্ষক পঞ্চম শ্রেণীর ছাত্রিদের স্কুলের ছাদ পরিস্কার করতে বলে এবং তারা ছাদ পরিস্কার করে। পরে প্রধান শিক্ষক তাদের কিছু খাওয়ার জন্য ২০টাকা প্রদান করে। ছাত্রিরা ২০টাকা নিয়ে স্কুলের পাশে থাকা ইউনুচ আলীর দোকান থেকে টু ইন ওয়ান নামের বিস্কুট কিনে খায়। তারা বিস্কুট খাওয়ার পর ২টার দিকে ৬জন ছাত্রী আকস্মিক অসুস্থ্য হয়ে পড়ে।
এ ব্যাপারে অসুস্থ্য শিক্ষার্থীরা জানান, বিস্কুট খাওয়ার পর থেকেই তাদের মাথা ব্যাথা করতে থাকে। তারপর পেট ব্যাথা ও বমি হতে থাকে।
এ ব্যাপারে শিক্ষার্থীর অভিভাবক কামরুন নাহার লায়লা বলেন, আমি খবর পাওয়ার সাথে সাথে স্কুলে গিয়ে দেখি বাচ্চারা পেট ব্যাথায় চিৎকার করছে ও বমি করছে। প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায় পরে অবস্থার অবনতি হলে সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।
এ ব্যাপারে দ্বিপচাঁদপুর সহকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক জানান, বিস্কুট খেয়ে অসুস্থ্য হওয়ার ঘটনাটি আসলেই খুব দুঃখজনক। তিনি আরো বলেন বর্তমানে তারা আসংকা মুক্ত রয়েছে।
এদিকে বিস্কুট খেয়ে অসুস্থ্য হওয়ার ঘটনায় স্কুল পাড়ায় দিনভর গুঞ্জন সৃষ্টি হয়। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান প্রধান শিক্ষক কোমলমতি শিশুদেরকে দিয়ে কাজ করে নেয়া ঠিক করেনি এমন প্রশ্ন এলাকাবাসীর।

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ): নওগাঁর আত্রাইয়ে একটি নবজাতক শিশুকে (ছেলে) উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত নবজাতককে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। কে এই নবজাতক, কে তার অভিভাবক, এ নিয়ে আত্রাই থানা পুলিশও বিপাকে পড়েছে।


জানা যায়, উপজেলার মহাদিঘী গ্রামের বিধবা মহিলা জোস্না বেওয়া (৫২) গত মঙ্গলবার (১৫ মার্চ) পার্শবর্তী রাজশাহীর মোহনপুর থেকে আত্রাইয়ে আসার পথে তুলশিক্ষেত্র মাঠ নামক স্থানে একটি নবজাতককে পড়ে থাকতে দেখে। সে কাছে গিয়ে নবজাতকটি জীবিত থকায় তাকে উঠিয়ে নিয়ে নিজ বাড়িতে চলে আসে। এদিকে বিষয়টি জানাজানি হলে গন্ডগোহালি গ্রামের নি:সন্তান জনকৈ রবিউল ইসলাম নবজাতক শিশুকে নিতে চান। তিনি বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানালে তিনি আত্রাই থানা পুলিশকে অবহিত করেন। পরে থানা পুলিশ নবজাতকটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার জন্য ভর্তি করে দেয়।
আত্রাই থানার ওসি মোবারক হোসেন বলেন, নবজাতকটির পরিচয় উদঘাটনে আমরা বিভিন্ন থানায় মেসেজ পাঠিয়েছি।

মো.হারুন আল রশীদ, ধামইরহাট (নওগাঁ): নওগাঁর ধামইরহাটে দিনব্যাপী নিরাপদ সবজি উৎপাদনে কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার জাহানপুর ইউনিয়ন পরিষদ হলরুমে উপজেলা পরিষদের অর্থায়নে এবং উপজেলা কৃষি বিভাগের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.সেলিম রেজা। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো.মঈন উদ্দিন। অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা.মাজেদা বেগম,উপজেলা প্রকৌশলী মো.আলী হোসেন,সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো.আলেফ উদ্দিন,ইউপি সদস্যবৃন্দ ও উপসহকারী কৃষি কর্মকর্তাগণ । কর্মশালা শেষে ৬০ কৃষককে সেক্সফেরোমন ফাঁদ ও ভার্মি কম্পোষ্ট বিতরণ করা হয়।

মো.হারুন আল রশীদ, ধামইরহাট (নওগাঁ): নওগাঁর ধামইরহাটে দুঃস্থ্য মানবতা সেবা সংস্থা (ডিএমএসএস) এর আয়োজনে এক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। উপজেলার সকল এনজিও, ইউনিয়ন ফেডারেশনের লিডারদের নিয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব ইউএনও মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া। অনুষ্ঠানে বাল্য বিবাহ, স্বাস্থ্য সম্মত স্যানিটেশন, মাদক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের উপস্থিতিতে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মঈন উদ্দিন। অন্যদের মাঝে বক্তব্য রাখেন থানা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. এমরান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা সেলিম রেজা, এস.আই মোজাম্মেল হক প্রমুখ।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে কলেজের প্রভাষক সামছুল আলমের বিরুদ্ধে সরকারী রাস্তার ২০ হাজার টাকা মূল্যের মেহগুনী গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে গাছ কাটার খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্যের হস্তক্ষেপে কাটা গাছটি আটক করা হয়। সরকারী রাস্তার গাছ কাটল কলেজের প্রভাষক
জানা গেছে, নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে সান্তাহার মহিলা কলেজের প্রভাষক সামছুল আলমের নির্দেশে গ্রামের কাদোয়া থেকে মঙ্গলপুর রাস্তার পার্শ্বে ২০ হাজার টাকা মূল্যমানের ২০ বছর বয়সী মেহগুণী গাছ কাটা হয়। রাস্তার গাছ কাটার খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক কাটা গাছটি আটক করে।
এলাকার সামাদের ছেলে দেলোয়র হোসেন জানান, এই রাস্তার পাশের জমি প্রভাষক সামছুল আলমের হওয়ার কারনে বেশ কয়েকটি মেহগুণী গাছ কাটার জন্য মিস্ত্রিরা কাজ শুরু করলে এলাকাবাসীরা বাধা দিলে একটি গাছ কাটার পর গাছটি রেখে তাদের বাগানের গাছ কাটতে চলে যায়। এলাকাবাসীরা বাধা না দিলে সবগুলো গাছ কেটে ফেলতো তারা।
প্রভাষক সামছুল আলমের বাবা ফজলুর রহমান জানান, রাস্তার ধারের জমি আমাদের এজন্যই গাছ কাটা হয়েছে। এলাকাবাসীরা বাধা দেওয়ায় গাছ কাটা বন্ধ রাখা হয়েছে।
ফজলুর রহমানের ছেলে প্রভাষক সামছুল আলম জানান, ওই রাস্তার ধারের জমিতে গাছগুলো আমরা রোপন করেছিলাম। এই জন্য গাছ কাটার মিস্ত্রি লাগানো হয়েছে। এলাকাবাসীরা বাধা দেওয়ায় গাছ কাটা বন্ধ করে দেওয়া হয়েছে। অপর প্রশ্নে তিনি বলেন, রাস্তার গাছ কাটা আইনসম্মত কিনা এটা তিনি জানে না।
স্থানীয় ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক জানান, সকালে লোকমূখে খবর পাই যে সরকারী রাস্তার গাছ কাটা হচ্ছে। তৎক্ষনাৎ ঘটনাস্থলে গিয়ে দেখি ১৬ হাজার টাকা মূল্যমানের একটি মেহগুণী গাছ কাটা হয়েছে। কাটা ওই গাছটি আটক করে বাঁকী গাছগুলো কাটতে নিষেধ করা হয়েছে।
তিলকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম জানান, টেন্ডার ছাড়া সরকারী কোন গাছ কাটার নিয়ম নেই। রাস্তার গাছ যেন কেহ না কাটে এজন্য ইউনিয়নে মাইকিং করে প্রচার করা আছে। তারপরও শুনেছি প্রভাষক সামছুল আলম গাছ কেটেছে বিষয়টির তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।
নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার মুসতানজিদা পারভিন জানান, সরকারী রাস্তার গাছ কাটা হয়েছে এব্যাপারে আমাকে কেউ জানায়নি। রাস্তার গাছ কাটা কোনভাবেই আইনসম্মত নয়। আমি চেয়ারম্যানকে বলছি। সরকারী গাছ যদি কেহ কেটে থাকে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

রাহাদ হাসান মুন্না তাহিরপুর (সুনামগঞ্জ): সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় কৃষক লীগের আহবায়ক কমিটির আনুমোদন দেয়া হয়েছে উপজেলা কৃষকলীগ কর্মিদের বৃহস্পতিবার (১৭ ই মে) বাংলাদেশ কৃষকলীগ  বড়দল উত্তর ইউনিয়নে  ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি  ১ মাসের জন্যে আনুমোদন দেয়া হয়েছে ,


দিলুয়ার হোসেন দুলালকে আহবায়ক,শফিকুল ইসলামকে সিনিয়র যুগ্ন আহবায়ক,আব্দুল আলীকে যুগ্ন আহবায়ক, আলী আক্কাস যুগ্ন আহবায়ক,উজ্জল মিয়া যুগ্ন আহবায়ক।


কমিটিতে যারা সদস্য পদ পেলেন,আব্দুস সালাম,শেখ ফরিদ,আবুল কাশেম,আবুবক্কর সিদ্দিক,শাহানুর মিয়া,শাজাহান মিয়া,মোঃনুর আলম,শাহা আলম, মোজাহিদ মিয়া,জাহাঙ্গীর আলম,মোঃ জাহের মিয়া,মোঃ তাজুল ইসলাম,দুলাল মিয়া,মাসুক মিয়া,আলাল মিয়া,অর্চনা সাংমা, সপ্না আক্তার  হারুন মিয়া,মোঃ তারা মিয়া,রতন মিয়া আব্দুল হামিদ ,আলম সরকার,মোঃতাজুদ আলী, পলক অজিম,মোঃ আব্দুলহাসিম,আবুল কালাম, জাহাঙ্গীর আলম, নুর মাহমুদ, সালেক মিয়া,শাহাজ উদ্দিন, জসিম উদ্দিন, আব্দুল মন্নাফ, আজিজুল হক, আনোয়ার আলী,শাহা আলম,


তাহিরপুর উপজেলার  কৃষকলীগ  কার্যালয়ের  সদস্যদের সাক্ষর পত্রে তাদেরকে ১ মাসের আনুমোদন দেয়া হয়েছে বলে জানা যায়।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget