Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

সম্পাদক রফিকুল ইসলাম উপর সন্ত্রাসী হামলা ও সাংবাদিক বিমানের
বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে ঝালকাঠিতে সাংবাদিকবৃন্দের মানববন্ধন


ঝালকাঠি: বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আমাদের বরিশাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক এড. এস এম রফিকুল ইসলাম’র ওপর সন্ত্রাসী হামলা ও বিএমএসএফ ঝালকাঠি জেলা শাখার উপ-প্রচার সম্পাদক ইমান হোসেন বিমান’র বিরুদ্ধে ঢাকায় তথ্য প্রযুক্তি আইনে মিথ্যা হয়রানী মূলক মামলার প্রতিবাদে ঝালকাঠি জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সমন্বয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ১৭ মে সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমএসএফ’র কেন্দ্রীয় সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর।
সমাবেশে বক্তব্য রাখেন বিএমএসএফ’র জেলা শাখার সাধারন সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচএম বাদল, সাধারন সম্পাদক এস এম রাজ্জাক পিন্টু, শতকন্ঠ পত্রিকার স্টাফ রিপোটার আতিকুর রহমান, মোহনা টেলিভিশন ও আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি রুহুল আমিন রুবেল, রিয়াজ মোর্শেদ, দৈনিক ভোরের সময় ও আমাদের বরিশাল জেলা প্রতিনিধি বশির আহম্মেদ খলিফা, রাজাপুরের সাংবাদিক কামরুল হাসান মুরাদ, মিরাজ হোসেন, আদনান হোসেন, মিথ্যা মামলার শিকার ইমান হোসেন বিমান ও নুরুজ্জামান প্রমুখ।
বক্তারা অবিলম্বে সম্পাদক ও প্রকাশক রফিকের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রæত গ্রেফতার সাপেক্ষে শাস্তির পাশাপাশি ইমান হোসেন বিমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, বিএমএসএফ ফেনী জেলা কমিটির সহ-সভাপতি খান এ সাইদের গাড়ি ও বসতঘরে হামলা, বরগুনায় ৭১টিভির প্রতিনিধি টিটুর ওপর হামলা, সুনামগঞ্জের তাহিরপুরে দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার সারোয়ার আজাদ হাবিবের ওপর হামলা ও ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেয়ার অপচেস্টাসহ সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগি আইন প্রণয়নের দাবী জানান।

কুড়িগ্রাম: ঢাকায় কমরত কুড়িগ্রাম জেলার সাংবাদিকদের নিয়ে ‘কুড়িগ্রাম সাংবাদিক সমিতি ঢাকা’র সাত সদস্যবিশিষ্ট আহŸায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক ডেসটিনির অনিল সেনকে আহŸায়ক ও দৈনিক ইনকিলাবের পঞ্চায়েত হাবিবকে সদস্যসচিব করা হয়েছে। গত শুক্রবার রাজধানীর তোপখানা রোডের আরডিজেএ-এর অফিসে এ কমিটি গঠিত হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, উমর ফারুক (নতুন সময়), বাতেন বিপ্লব (এসএ টিভি), হামিদ-উজ-জামান মামুন (যুগান্তর), কাদের বাবু (বাবুই) ও রেজাউল করিম প্লাবন (যুগান্তর)। সভায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলো প্রশাসনের দৃষ্টিগোচর করা এবং সংগঠনের মাধ্যমে একতাবদ্ধভাবে কুড়িগ্রামের সাধারণ মানুষের সার্বিক কল্যাণে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন, সফিউল আলম রাজা (প্রিয়.কম), শেখ রোকন (সমকাল), এম এ মোতালিব (কালের কণ্ঠ), রফিকুল রঞ্জু (প্রিয়.কম), আখতারুজ্জামান (ফেমাস নিউজ), শুভ অংকুর ভট্টাচার্য (চ্যানেল টোয়েন্টিফোর), আবদুর রাজ্জাক সরকার (সমকাল), আরিফুল ইসলাম আরিফ (এএনবি), সজিব তৌহিদ (প্রথম আলো), আল­ামা ইকবাল অনিক (মাছরাঙা), মো. হাবিবুর রহমান রাজ (আমাদের পত্রিকা.কম), মুহা. আবদুল হাই (টাইম নিউজ) ও মো. জহুরুল ইসলাম।


এদিকে ‘কুড়িগ্রাম সাংবাদিক সমিতি ঢাকা’র সাত সদস্যবিশিষ্ট আহŸায়ক কমিটি গঠন হওয়ায় জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন দৈনিক ঢাকা প্রতিদিন ও প্রথম খবরের জেলা সংবাদদাতা মো: রফিকুল ইসলাম সহ ক্লাবের সদস্যবৃন্দ।

আমাদের দেশে ফল হিসেবে জামরুলের চাহিদা খুব একটা বেশি নয়। কিন্তু এই ফলটিতে রয়েছে অসাধারণ কিছু প্রাকৃতিক উপাদান। আর ডায়বেটিসসহ আপনার বেশ কিছু রোগের প্রতিষেধক হিসেবেও এর অবদান কম নয়। বলা হয়ে থাকে ক্রান্তীয় অঞ্চলের ফল জামরুল। ভারত, ইন্দোনেশিয়া, শ্রীলংকা, ফিলিপাইন, থাইল্যান্ডে প্রচুর জামরুল হয়। আমাদের দেশেও এখন বাণিজ্যিকভাবে জামরুলের চাষ হচ্ছে। সাধারণত মাঘ মাস থেকে চৈত্র মাসের মধ্যে গাছে ফুল আসে আর চৈত্র থেকে জ্যৈষ্ঠ মাসের মধ্যে পাকা জামরুল পাওয়া যায়। দেখতে ছোট ফল হলেও কাজ করে সাইজে বড় ফলের সমান! এতে আছে তরমুজ ও আনারসের সমান খনিজ পদার্থ। আম ও কমলার চেয়ে তিনগুণ! ক্যালসিয়াম ধারণের দিক থেকেও আঙুরকে হার মানিয়েছে জামরুল। একটি লিচুর সমান ক্যালসিয়াম পাবেন আপনি একটি জামরুলে। এখানেই শেষ নয়, জামরুলে আছে পেঁপে ও কাঁঠালের চেয়ে বেশি আয়রন এবং আম, কমলা ও আঙুরের চেয়ে বেশি ফসফরাস। তাই দেখতে ছোটখাটো হলেও জামরুলকে হেলাফেলায় নেয়ার কোনো কারণ নেই। কেন খাবেন : ১. ক্যান্সার প্রতিরোধের উপাদান সমৃদ্ধ জামরুল ক্যান্সারের ঝুঁকি কমায়। ২. জামরুলে আছে ভিটামিন সি এবং ফাইবার, যা হজমশক্তি বাড়াতে সহায়তা করে। ৩. কোলেস্টেরলের মাত্রা কমাতে জামরুল খুবই উপকারী একটি ফল। ৪. জামরুল ডায়াবেটিসের মাত্রা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করে। ৫. জামরুল মস্তিষ্ক ও লিভারের যত্নে টনিক হিসাবে কাজ করে। ৬. জামরুল ভেষজগুণ সমৃদ্ধ ফল। বাত নিরাময়ে এটি ব্যবহার করা হয়। ৭. চোখের নিচের কালো দাগ দূর করতেও জামরুলের ভূমিকা অনন্য। ৮. প্রতিদিন একটি তাজা জামরুল খেলে আপনার পুষ্টিহীনতা কিছুটা হলেও পূরণ করা সম্ভব

গাইবান্ধা: গুপ্তধন দেয়ার লোভ দেখিয়ে জামালপুর জেলা থেকে মা-মেয়েকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ডেকে এনে ধর্ষণের অভিযোগে জিনের বাদশা ও প্রতারক চক্রের সদস্যদের বিরুদ্ধে মামলা হয়েছে।


এ ঘটনায় শনিবার রাতে ধর্ষণের শিকার মা বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ৬-৭ জনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।


এর আগে শুক্রবার রাতে গোবিন্দগঞ্জ উপজেলার করতোয়া নদীর বালু চরের নির্জন এলাকায় তাদের ধর্ষণের ঘটনা ঘটে।


ঘটনার সঙ্গে জড়িত সন্দেহ মোটরসাইকেল চালক সাদা মিয়াকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সাদা মিয়া গোবিন্দগঞ্জের সমসপাড়া গ্রামের মোহশীন আলীর ছেলে।


নির্যাতিত ওই মা মামলায় উল্লেখ করেন, জিনের বাদশা পরিচয় দিয়ে গুপ্তধন দেয়ার কথা বলে তার কাছ থেকে বিভিন্ন সময় বিকাশের মাধ্যমে ১ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রের সদস্যরা।


এছাড়া তাদের ডেকে এনে কাছে থাকা স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। পরে নদীর চরে নিয়ে গিয়ে তাকে ও তার সঙ্গে থাকা মেয়েকে পালাক্রমে ধর্ষণ করে চক্রের সদস্যরা।


গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হলে ধর্ষণের শিকার মা ও মেয়ের ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন আসামি সাদাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

গাইবান্ধা: দুলালী সুন্দরী ধান গাইবান্ধাসহ আশপাশের জেলাগুলোতে ব্যাপক সাড়া ফেলেছে। এবারই প্রথম গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের ভবানীপুর গ্রামে এই ধান চাষ হয়েছে ১৮ শতক জমিতে।


এই ধান গাছের পাতা, কাণ্ড ও ধান বেগুনি রঙের। ধানের জমি দেখতে গাইবান্ধার বিভিন্ন স্থানসহ আশপাশের জেলাগুলো থেকে প্রতিদিনই আসছে উৎসুক মানুষ। বলা যায়, প্রতিদিনই এই ধানখেত দেখতে মানুষের ঢল নামে।


গাইবান্ধা জেলা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে রোববার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তা থেকে ধানখেতের দিকে তাকিয়ে দেখা যায় একটি ধানখেতের রঙ আলাদা ধরনের। এই ধানখেতের পাতা ও গাছ সবুজ এবং ধান সোনালি রঙের না হয়ে হয়েছে বেগুনি রঙের হয়েছে।দুলালী সুন্দরী ধানখেত


কাছে গিয়ে দেখা যায়, ধানগাছের পাতা ও কাণ্ড বেগুনি রঙের। আর ধানও ধীরে ধীরে বেগুনি রঙ ধারণ করছে। এই ধানখেত পাহারা দিচ্ছেন স্থানীয় দুলালী বেগমের এক প্রতিবেশী।


সুন্দরগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত মৌসুমে জমিতে ধান চাষ করে বেগুনি রঙের কিছু ধান পান দুলালী বেগম। পরে সেই ধান দিয়ে তিনি বীজতলা তৈরি করেন। এই বীজতলার চারা ১৮ শতক জমিতে রোপণ করেন দুলালী। ধানের চারা বড় হওয়ার পর থেকে ধান গাছ সবুজ রঙয়ের বদলে বেগুনি রঙ ধারণ করতে শুরু করে। পরে খবর পেয়ে জমিটি পরিদর্শন করে দেখভাল করছে কৃষি বিভাগ।


জানা গেছে, উপজেলা পরিষদের মাসিক সভায় রেজুলেশন করে এই ধানের নামকরণ করা হয়েছে দুলালী সুন্দরী ধান। বেগুনি রঙের ধানের জমির নাম চারদিকে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে গাইবান্ধার বিভিন্ন স্থানসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে অনেক মানুষ প্রতিদিন ধানখেতটি দেখতে আসছেন।


পাশাপাশি এই ধানখেত দেখতে প্রতিদিন শতশত মানুষ এসে ভিড় করছেন জমিতে। উৎসুক জনতাকে সামলাতে কয়েকদিন গ্রাম পুলিশও দায়িত্ব পালন করেছে এই জমিতে। আর চার-পাঁচ দিনের মধ্যে কাটা হবে এই দুলালী সুন্দরী ধান।


কৃষক দুলালী বেগম বলেন, প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে এই ধান দেখতে মানুষ এসে ভিড় করছে। নতুন জাতের ধান আমার নামে হওয়ায় আমি খুবই খুশি। আমি চাই এই জাতের ধানের চাষ সারাদেশে ছড়িয়ে পড়ুক। এই গ্রামে নতুন জাতের এই ধান হওয়ায় খুশি আশপাশের বিভিন্ন গ্রামের মানুষও।


সুন্দরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম বলেন, এটা কোন জাতের ধান থেকে হয়েছে সেটা বলা মুশকিল। তবে আমরা এই ধানের নাম দিয়েছি দুলালী সুন্দরী। বর্তমানে এই জমির ধান ৭০ শতাংশ পেকেছে। ৮০ থেকে ৮৫ শতাংশ পাকলেই কাটা হবে। সেই সঙ্গে বীজের জন্য ধান সংগ্রহ করে অন্যান্য কৃষকদের মধ্যেও ছড়িয়ে দেয়া হবে।

সিরাজগঞ্জ: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অধ্যয়নরত সিরাজগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতি’র কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে লোকপ্রশাসন বিভাগের সজীব হোসাইনকে সভাপতি ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সুব্রত ঘোষকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ে বিদায়ী সভাপতি জুয়েল আহমেদের সভাপতিত্বে নবীন শিক্ষার্থীদের বরণ ও এক আলোচনা সভায় বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নিতাই কুমার ঘোষ দুই সদস্যের নতুন এ কমিটি ঘোষণা করেন।

বাংলা বিভাগের শিক্ষার্থী আলমগীর হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক শাম্মী ইসলাম, উদীচী বেরোবি সংসদের সভাপতি ওয়াদুদ সাদমান, সজীব হোসাইন, অমৃত ঘোষ, সুব্রত ঘোষ, হাবিবুর রহমান, আমিরুল ইসলাম ও হালিমা প্রমুখ।

প্রসঙ্গত, ২০১১ থেকে ক্যাম্পাসে সিরাজগঞ্জ জেলার শিক্ষার্থীদের কল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে নিজেদের ভাতৃত্ববোধকে অটুট রাখতে ও বিপদ-আপদে পাশে দাঁড়াতে কাজ করে যাচ্ছে। এর আগে ২০০৯ সাল থেকে বৃহত্তর পাবনা জেলা ছাত্রকল্যাণ সমিতির সঙ্গে কার্যক্রম পরিচালনা করত।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget