Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

রাজশাহীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ মাদক ব্যবসায়ী আবুল হাসান ওরফে হাসান ঘটিয়াল (৪৫) নিহত হয়েছেন। বুধবার মধ্যরাতে নগরীর উপকণ্ঠ পশ্চিম নবগঙ্গা এলাকায় ওই বন্দুকযুদ্ধ হয়।


এ সময় একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও ১৪৭ বোতল ফেনসিডিল উদ্ধারের কথাও জানিয়েছে র‌্যাব।


নিহত হাসান ঘটিয়াল রাজশাহীর পবা উপজেলার সোনাইকান্দি দামকুড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুল মালেক। তার নামে রাজশাহীর বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, ডাকাতি, হত্যাসহ ১৬টি মামলা রয়েছে।


র‌্যাব-৫ এর অপারেশন অফিসার এএসপি শেখ আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর একটি দল রাত সাড়ে ১২টার দিকে পশ্চিম নবগঙ্গা ৫ নম্বর বাঁধ এলাকায় অভিযান চালায়। ওই সময় সেখানে একদল মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচা করছিল। উপস্থিতি টের পেয়ে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়ে। আত্মরক্ষায় র‌্যাবও পাল্টা গুলি চালায়। অন্য সহযোগীরা পালিয়ে গেলেও বন্দুকযুদ্ধে মারা যান হাসান ঘটিয়াল।


পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও ১৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ নিয়ে আইনত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওই র‌্যাব কর্মকর্তা।

নাটোর: নাটোরের বড়াইগ্রামের মাঝগাঁও ইউনিয়নের ৫ কৃষক তাদের ১৬ বিঘা জমিতে ধানের বীজ লাগালেও কোনো ফলন পায়নি। তেজ নামে হাইব্রিড ধানের বীজ লাগানোর পর কৃষক সেই ধান ঘরে আনতে পারেনি।


ধান আছে অথচ ভেতরে কোনো চাল নেই। অর্থাৎ শতভাগ চিটা। গ্রামের অন্যান্য কৃষক অন্যান্য সব জাতের ধান ঘরে তুললেও এই নকল ধান চাষ করে ৫ কৃষকের সর্বনাশ হয়েছে। সেইসঙ্গে পুড়েছে তাদের সবার কপাল।নকল ধান বীজ


স্থানীয় সূত্রে জানা যায়, মাঝগাঁওয়ের গুরুমশৈল গ্রামের কৃষক লুৎফর রহমান তার সাড়ে ৮ বিঘা, আলমগীর হোসেনের দুই বিঘা, জামালউদ্দিন প্রামাণিকের আড়াই বিঘা, জিয়াউল রহমানের দুই বিঘা ও আরিফুল ইসলামের এক বিঘা ১৬ কাঠা জমিতে অ্যারাইজ তেজ নামে হাইব্রীড জাতের ধানের বীজ কিনে রোপণ করেন।


এই ধানের বীজের প্যাকেটে উৎপাদক হিসেবে বায়ার বায়োসায়েন্স (প্রা.) লিমিটেড ও বাজারজাতকারী প্রতিষ্ঠান হিসেবে ঢাকার উত্তরার বায়ার ক্রপসায়েন্স লেখা রয়েছে।


ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, উপজেলার বনপাড়া বাজারের মজিদ বীজ ভান্ডার ও হানিফ বীজ ভান্ডার থেকে তারা গত জানুয়ারি মাসের শেষ সপ্তাহের দিকে ৩৩০ টাকা কেজি দরে বীজগুলো কিনেন।


বীজ কেনার পর যথাযথভাবে বপন ও পরিচর্যা করা হয়। কিন্তু ধান পাকার মুহূর্তে দেখা যায়, ওই ধানের গাছ মরে গিয়ে মাটিতে শুয়ে পড়েছে। ধানের ভেতরে চাল নেই। সবই চিটা।


এ ব্যাপারে কৃষকেরা ওই বীজ বিক্রেতা মজিদ সেখ ও হানিফ সেখকে কারণ জিজ্ঞাসা করলে তারা জানায়, বায়ার কোম্পানি থেকে এ বীজ আমরা কিনে বিক্রি করেছি।


এদিকে, বায়ার ক্রপসায়েন্স’র স্থানীয় বিক্রয় প্রতিনিধি রাকিব হোসেন জানান, ওই দুই বীজ ভান্ডারের কাছে এই কোম্পানি কোনো বীজই বিক্রি করেনি।


উপায় না পেয়ে ক্ষতিগ্রস্ত কৃষকরা গত ১০ মে উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইকবাল আহমেদের কাছে লিখিত অভিযোগ দেন। পরে কৃষি কর্মকর্তা এ বিষয়ে সরেজমিনে মাঠ পরিদর্শন করে তিন সদস্যের একটি কমিটি গঠন করেন।


কমিটি কয়েক দফায় পরিদর্শন করে যথাসময়ে রিপোর্ট দাখিল করার পর কৃষি কর্মকর্তার কাছে পুনরায় এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যদি এই বীজগুলো সরাসরি ধান থেকে বীজ করে থাকে তবে ফলন আসবে না।


হাইব্রিডের ক্ষেত্রে ল্যাবরেটরিতে ক্রসিং করে বীজ উৎপাদন করলে তবেই ধানের ফলন হবে। এখন বায়ার ক্রপসায়েন্সই বলতে পারবে এর আসল কথা।


এ ব্যাপারে তিনি বায়ার ক্রপসায়েন্স’র প্রতিনিধির সঙ্গে কথা বলেছেন। তারা এ বীজ সরবরাহ করেননি বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তাকে।


এদিকে, আসল বীজের পরিবর্তে নকল বীজ বিক্রির দায়ে ওই দুই বীজ ভান্ডারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কিনা জানতে চাইলে কৃষি কর্মকর্তা বলেন, প্রমাণ পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, এক বিঘা জমিতে এই ধান বপন থেকে কাটা পর্যন্ত খরচ হয়েছে সাড়ে ১২ হাজার টাকা। যদি এ ধানের ফলন হতো তাহলে তারা বিঘা প্রতি ১৭ হাজার টাকার ধান পেতো। এ ধান রোপণ করতে অনেকেই চড়া সুদে বিভিন্ন ব্যক্তি ও এনজিও’র কাছ থেকে লোন নিয়েছেন। তারা এর ক্ষতিপূরণ দাবি করেন।


মাঝগাঁও ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল আলীম বলেন, সরেজমিনে ওই ধানের জমিতে আমি গেছি এবং কৃষকদের অভিযোগ সত্য হিসেবে প্রমাণ পেয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রতি সহানুভূতি জানিয়ে তিনি বলেন, ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পাবার দাবি করারটা যৌক্তিক।

বগুড়ার শিবগঞ্জে চাঞ্চল্যকর ৪ খুনের মোটিভ পুলিশ উদঘাটন করেছে। নৃশংস এ হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয়া ৯ জনের মধ্যে ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। সোমবার দুপুরে বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা এই তথ্য নিশ্চিত করেন।


গ্রেফতারকৃতরা হলেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলার কাঠগড়া চকপাড়া গ্রামের জুয়েল শেখ (২৫), চন্দনপুর তালুকদারপাড়ার আবুল কালাম আজাদ (৪৮) ও ডাবুইর গ্রামের রুবেল (৩২)। রোববার দিবাগত রাতে শিবগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পুলিশকে জানায়, হেরোইন বিক্রির পাওনা ৬ হাজার টাকা নিয়ে বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে দুইজনকে এবং খুনের দৃশ্য দেখে ফেলায় অপর দুইজনকে গলা কেটে হত্যা করা হয়।


পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বলেন, গলা কেটে হত্যাকারী অপর একজনসহ হত্যাকাণ্ড অংশ নেয়া বাকি ৬ জনের নাম পুলিশ জানতে পেরেছে। কিন্তু তদন্তের স্বার্থে তাদের পরিচয় আপাতত প্রকাশ করা হচ্ছে না। তিনি বলেন, যাদের গ্রেফতার করা হয়েছে তারাও মাদক সেবী এবং ব্যবসায়ী। তাদের নির্দিষ্ট কোনো পেশা নেই। তবে জুয়েল শেখ মাঝে মাঝে রিকশা চালায় বলে দাবি করেছে।


হত্যাকাণ্ডের মোটিভ সর্ম্পকে তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছে ৪ জনকে খুন করা তাদের উদ্দেশ্য ছিল না। তারা শুধু জাকারিয়াকেই খুন করতে চেয়েছিল। কারণ হিসেবে তারা বলেছে হত্যাকাণ্ডে অংশ নেয়া একজনের কাছ থেকে জাকারিয়া হেরোইন বিক্রির ৬ হাজার টাকা পেত। সেই টাকা না দেয়ায় জাকারিয়ার সঙ্গে ওই আসামির হত্যার দুদিন আগে ঝগড়া হয়। এরপরই তাকে খুনের পরিকল্পনা হয়। সেই অনুযায়ি ঘটনার রাতে জাকারিয়াকে রুবেলের বাড়িতে মাদক সেবনের কথা বলে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে আনে তারা। কিন্তু জাকারিয়া একা না এসে তার বন্ধু শাহাবুলকেও সঙ্গে আনে। রুবেলের বাড়ির কাছাকাছি আসলে তাদেরকে রুবেলের বাড়িতে না নিয়ে ঘটনাস্থলের পার্শ্বে একটি শসার ক্ষেতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদেরকে গলা কেটে হত্যা করা হয়।


আসামিরা জানায়, দুই হত্যাকাণ্ড দেখে ফেলায় জয়পুরহাটের কালাই উপজেলার বাসিন্দা হেলাল ও খবিরকেও হত্যা করা হয়।


পুলিশ সুপার জানান, সোমবার আসামিদের নিয়ে পুলিশের একটি দল বগুড়া শিবগঞ্জে ঘটনাস্থলে যায়। সেখানে আসামিরা হত্যার স্থান দেখিয়ে দেয় এবং হত্যাকাণ্ডের ব্যাপারে বর্ণনা করে। তবে হত্যার কাজে ব্যবহৃত ধারালো ছোড়াটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।


প্রসঙ্গত, গত ৭ মে সোমবার সকালে শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের ডাবুইর গ্রাম সংলগ্ন ধান ক্ষেতে চার ব্যক্তির গলা কাটা লাশ পাওয়া যায়। পরে দুপুরে পুলিশ মরদেহ চারটি উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনার পরদিন নিহত সাহাবুল ইসলাম বাবা আছির উদ্দিন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বগুড়া: ঢাকায় প্রিন্টিং জটিলতায় আটকে আছে বগুড়ার প্রায় দশ হাজার আবেদনকারীর পাসপোর্ট। দিনের পর দিন অফিসে গিয়েও তারা পাসপোর্ট পাচ্ছেন না। এতে বিদেশ গমনে অনেকেই চরম অনিশ্চিয়তায় পড়েছেন। নতুন পাসপোর্ট তৈরি এবং মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট নবায়নের জন্য জমা দেয়া এসব আবেদন ২ মাসেরও বেশি সময় থেকে পড়ে আছে ঢাকায়।


বগুড়া পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) শরিফুল ইসলাম জানান, অতি শিগগিরই সংকট কেটে যাবে বলে আমরা আশা করছি। এখন শুধু জরুরি পাসপোর্টগুলো বিশেষ ব্যবস্থাপনায় দেয়া হচ্ছে।


জানা গেছে, ঢাকা থেকে প্রিন্টিং হয়ে প্রতিদিন বগুড়ায় যে পরিমাণ পাসপোর্ট আসতো কয়েক মাস ধরে সেটি কমতে থাকে। দুই মাস ধরে সমস্যা প্রকট আকার ধারণ করেছে। পাসপোর্ট পেতে প্রতিদিন শত শত আবেদনকারী অফিসে ভিড় করছেন।


পাসপোর্ট অফিসের একটি সূত্রে জানা গেছে, প্রিন্টিং জটিলতার কারণে ঢাকা থেকে নিয়মিত পাসপোর্ট সরবরাহ না করায় বগুড়ার প্রায় ১০ হাজারের মতো পাসপোর্ট আটকে আছে। বগুড়া অফিস থেকে প্রতিদিন ১৮০ থেকে ২০০টি পাসপোর্টের আবেদন জমা হতো এবং একই পরিমাণ হস্তান্তর করা হতো। বর্তমানে সমস্যার কারণে গড়ে ২০টি পাসপোর্টও দেয়া সম্ভব হচ্ছে না।


পাসপোর্ট অফিসে কর্মরত একজন কর্মকর্তা জানান, প্রতিদিন বগুড়া অফিসে দুই থেকে তিন শতাধিক পাসপোর্টের আবেদন জমা পড়ে। তবে এই সংখ্যা বৃহস্পতিবার একটু কম হয়। এখন একদিকে আগের অনেক পাসপোর্ট সরবরাহ করা যাচ্ছে না, অন্যদিকে প্রতিদিন নতুন আবেদন জমা পড়ছে। শুধু আবেদনগুলোই ভেরিফিকেশন শেষে পাসপোর্ট প্রদানের জন্য বগুড়া অফিস থেকে ঢাকায় পাঠানো হচ্ছে। নিয়ম অনুযায়ী সাধারণ পাসপোর্ট ৩০ কার্যদিবসে এবং জরুরি পাসপোর্ট ১৫ কার্যদিবসে সরবরাহ করার কথা। কিন্তু প্রিন্টিং জটিলতায় জরুরি ছাড়া অন্য পাসপোর্ট দেয়া যাচ্ছে না। আগে ঢাকা থেকে প্রতি সপ্তাহে ৫ থেকে ৬ দিন পাসপোর্টের বই আসত। এখন সেখানে সপ্তাহে দু’দিন বই আসছে।


সোমবার সরেজমিনে দেখা যায়, পাসপোর্ট পেতে সেখানে আবেদনকারীরা ভিড় করছেন। অনেকেই অফিসের ভেতরে প্রবেশ করে নিজের পাসপোর্টের খোঁজ নিতে চেষ্টা করছেন। পাসপোর্ট না পেয়ে অফিসের লোকজনের সঙ্গে ভুক্তভোগীদের বাকবিতণ্ডা হতেও দেখা গেছে।


বিদেশ ফেরত প্রবাসী আইনুল হক নামের একজন জানালেন তার সমস্যায় কথা। তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। নতুন পাসপোর্ট তৈরির জন্য আবেদন করেছেন। এখন নির্ধারিত সময়ের মধ্যে পাসপোর্ট না এলে তার টিকিট বাতিল হয়ে যাবে। নির্ধারিত সময়ের পর বিদেশ গেলে সেখানকার চাকরিও হারানোর শঙ্কা রয়েছে।


বগুড়া শহরের কাটনারপাড়ার বাসিন্দা মইনুল চৌধুরী জানান, মার্চ মাসের মধ্যভাগে বগুড়া পাসপোর্ট অফিসে তার মেয়ের আবেদন জমা দিয়েছেন। ডেলিভারির তারিখ দেয়া হয় ২৬ এপ্রিল। ওই তারিখের পর এখন পর্যন্ত দফায় দফায় অফিসে গেলে জানানো হয় এখনও পাসপোর্ট আসেনি। পাসপোর্ট এলে আমাকে মোবাইলে ম্যাসেস দেয়া হবে বলে। আজ পর্যন্ত আমার কোনো ম্যাসেজ আসেনি।

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আতিকুল করিম আপেল নির্বাচিত হয়েছেন।


একই দিন বগুড়ার দুপচাচিয়া উপজেলার তালোড়া পৌরসভার দ্বিতীয় মেয়াদের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম বকুল বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।


ধুনটে আতিকুল করিম ধানের শীষ প্রতীকে ৩ হাজার ৬৫৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী বেলাল হোসেন বাবু মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৯৯ ভোট। এছাড়া আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম সারোয়ার নৌকা প্রতীকে ১ হাজার ১৬৬ ভোট পেয়েছেন।


বগুড়ার ধুনট উপজেলা নির্বাচন অফিসার শফিকুর রহমান আকন্দ জানান, ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৯টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়।


ওই ইউনিয়নের মোট ১৪ হাজার ৩০২ জন ভোটারের মধ্যে ৮ হাজার ৫২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।


উল্লেখ্য, ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন শ্যামল তালুকদার গত ১৯ জানুয়ারি মারা যান। তার মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য হওয়ায় নির্বাচন কমিশন গত ১৬ এপ্রিল উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে।


দুপচাঁচিয়ার তালোড়া পৌরসভার দ্বিতীয় মেয়াদের নির্বাচনে মেয়ন পদে বেসরকারিভাবে নির্বাচিত আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম বকুল নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৯০৬ ভোট।


তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আব্দুল জলিল খন্দকার ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৬৩৩ ভোট।


রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার দেওয়ান মো. সারওয়ার জাহান তালোড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আমিরুল ইসলাম বকুল বিজয়ী হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন মোড়কে আবারও ‘দেবদাস’ নির্মাণ করবেন জাকারিয়া সৌখিন। তবে পরিচালক তাঁর টেলিফিল্মটির নাম রেখেছেন ‘জলসাঘর’। চরিত্রগুলোর নামও পাল্টে দিয়েছেন, দেবদাস এখানে পবন, পার্বতীর নাম অবনী আর চন্দ্রমুখীর নাম চারুলতা। এ বিষয়ে নির্মাতা বলেন, ‘দেবদাসের মতো প্রেমের উপন্যাস কখনো পুরনো হয় না। তাই বর্তমান সময়ে এসে চরিত্রগুলো কেমন আচরণ করে সেটাই দেখাব বলে ঠিক করেছি। বর্তমান সময়কে প্রাধান্য দিতে গিয়েই অনেক কিছু পাল্টে গেছে; কিন্তু গল্পের মূল আবেগ ঠিক থাকবে।’ প্রধান তিন চরিত্রে দেখা যাবে এ সময়ের জনপ্রিয় তিন তারকা অপূর্ব, মেহজাবীন চৌধুরী ও জাকিয়া বারী মমকে। আসছে ঈদে টেলিফিল্মটি প্রচারিত হবে বাংলাভিশনে। ২৫ মে থেকে শুটিং।


অপূর্ব বলেন, ‘বড় বড় অভিনেতা এই চরিত্রে অভিনয় করেছেন। কঠিন চ্যালেঞ্জ। আমি চেষ্টা করব।’


মেহজাবীন বলেন, ‘নির্মাতা যখন ভাবনা শেয়ার করেছিলেন, বেশ ইন্টারেস্টিং লেগেছিল। পার্বতীর নতুন এক রূপ পাবেন দর্শক।’


জাকিয়া বারী মমর মতে, ‘সিনেমায় নাচ-গানের ভিড়ে আসল চন্দ্রমুখী ঢাকা পড়ে গেছে। এখানে চন্দ্রমুখীকে একেবারেই ভিন্নরূপে দেখা যাবে।’

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget