Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

সুকুমল কুমার প্রামানিক, রাণীনগর (নওগাঁ): নওগাঁর রাণীনগরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) গাজীপুর বোরো ২০১৮ মৌসুমে ব্রি-ধান ৫৮, ৬০, ৬৩ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ফলিত গবেষণা বিভাগ ব্রি গাজীপুর এর আয়োজনে ও উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা একডালা ইউনিয়নের পাকুড়িয়া বাজারে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।


ব্রি-ফলিত গবেষণা বিভাগের আওতায় উপজেলার পাকুড়িয়া গ্রামের কৃষক মো: সিরাজুল ইসলামের জমিতে উক্ত তিনটি ধানের চাষ হয়। ব্রি-ধান ৫৮ এর ফলন হয়েছে প্রতি বিঘায় ২৮মন, ব্রি-ধান ৬০ এর ফলন হয়েছে প্রতি বিঘায় ২৪মন ও ব্রি-ধান ৬৩ এর ফলন হয়েছে প্রতি বিঘায় ২৬মন। ব্রি-ধান ৫৮ এর জীবনকাল ছিল ১৪৮ দিন, ব্রি-ধান ৬০ এর জীবনকাল ছিল ১৪০ দিন, ব্রি-ধান ৬৩ এর জীবনকাল ছিল ১৪৫ দিন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এসএম গোলাম সারওয়ার।


এছাড়াও উপস্থিত ছিলেন, ব্রি-গাজীপুর বৈজ্ঞানিক কর্মকর্তা গোলাম সারওয়ার জাহান, উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা নিমাই চন্দ্র, শুসাঙ্ক, মাসুদ, আনোয়রসহ ১৬০জন কৃষক ও গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

নাজমল হক নাহিদ, আত্রাই (নওগা): নওগাঁর আত্রাইয়ে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ভটভটিআত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-১চাপা পড়ে মো: কালু (৩৮) নামে ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত কালু পার্শ্ববর্তী নাটোর জেলার লালপুর উপজেলার মহেশপুর গ্রামের মো: মোকছেদ আলীর ছেলে।


আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে কালু ধান বোঝায় ভটভটি যোগে আত্রাই থেকে তার বাড়ি লালপুরের মহেশপুরে যাচ্ছিলো পথমধ্যে উপজেলার আহসানগঞ্জ হাট সংলগ্ন জাতআমরুল এলাকায় ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় ভটভটি কালুর শরীরের উপর চাপা পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরো বলেন এ ব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

হুমকির মুখে জনস্বাস্থ্য


ইউসুফ আলী সুমন, মহাদেবপুর, নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে নামে বেনামে গড়ে উঠেছে প্রায় ৮টি বেকারি। এদের মধ্যে অধিকাংশ বেকারির বিরুদ্ধে নীতিমালা না মেনে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল ও নিম্নমানের কাঁচামাল দিয়ে খাদ্যসামগ্রী তৈরির অভিযোগ রয়েছে। ২০০৯ সালের ভোক্তা অধিকার আইন কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বেকারি মালিকরা অবাধে ব্যবসা করছে। একাধিকবার ভ্রাম্যমান আদালত জরিমানা করলেও কোন ক্রমেই বন্ধ করা যাচ্ছে না অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য উৎপাদন। মান নিয়ন্ত্রণহীন ও নোংরা পরিবেশেহুমকির মুখে জনস্বাস্থ্য উৎপাদিত বেকারির খাদ্য জনস্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর। পাড়া, মহল্লা, স্কুল, কলেজের সামনে, বাজারের বিভিন্ন চায়ের দোকানে বিক্রি হয় এসব বেকারি খাদ্য পণ্য। অনেক জায়গায় পচা ও বাসী খাদ্য বিক্রি হয়। ফলে বেকারি খাদ্য খেয়ে সব বয়সী মানুষ বিশেষ করে কোমলমতি শিশুরা পেটের পীড়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। খাদ্য নীতিমালা অনুযায়ী বিএসটিআই ও জেলা স্বাস্থ্য বিভাগের অনুমোদন নিয়ে বেকারি চালু করার কথা থাকলেও বাস্তবে তা মানছেন না কেউ। এছাড়া প্যাকেটের গায়ে বাধ্যতামূলক পণ্যের উপাদান, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ লেখার কথা থাকলেও তা মানা হচ্ছে না। পরিষ্কার-পরিচ্ছন্ন স্থানে পণ্য উৎপাদনের কথা থাকলেও কোনো মালিকই এসবের তোয়াক্কা করছেন না। বিএসটিআই এর দ্বারস্থ না হওয়ায় এসব বেকারির উৎপন্ন খাদ্যের মান নিয়ন্ত্রণের কোন ব্যবস্থা নেই। টেকনিশিয়ান না থাকায় নিজেদের কলাকৌশলে আটা, ময়দা, চিনি, ডালডা, সোডা, রং ও মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিভিন্ন ক্যামিকেল ব্যবহার করা হচ্ছে। সরেজমিনে উপজেলার চান্দাস ইউনিয়নের বাগডোব বাজারের জহুরার মোড় এলাকার রুপালি বেকারিতে গিয়ে দেখা যায়, এ কারখানার বিএসটিআই এর কোন অনুমোদন নেই। খাদ্যের গুণগতমান নষ্ট করে স্যাঁতস্যাঁতে নোংরা পরিবেশে অদক্ষ কারিগর দ্বারা ভেজাল ও নিম্নমানের উপকরণ দিয়ে তৈরী করা হচ্ছে এসব বেকারি সামগ্রী। দূর্গন্ধ ছড়িয়ে পড়ছে আশ পাশে। কেক, পাউরুটি, বিস্কুট, টোস্টসহ নানা রকমের খাবার ট্রে গুলোতে যখন সাজিয়ে রাখা হয় তখন দেখা গেছে ঝাঁকে ঝাঁকে মাছি ভন ভন করছে। আবার কিছু খাবারের উপর জেঁকে বসছে। আটা ময়দা প্রক্রিয়াজাত করার কড়াইগুলো অপরিস্কার ও নোংরা। শ্রমিকরা খালি গায়ে ও হাতে এসব পণ্যের কাচামাল বানাচ্ছে এবং খালি পায়ে এসব পণ্যের পাশ দিয়ে হাঁটাহাটি করছে। সেই সাথে খালি গায়ে থাকার ফলে শ্রমিকদের শরীরের ঘাম এসে পড়ছে আটার উপর। কারখানার ভিতরের একটি হাউজে নোংরা পানিতে করা হচ্ছে মাছ চাষ। উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়াই বাহারি রকমের আকর্ষণীয় মোড়কে বাজার জাতের জন্য প্যাকেট করা হচ্ছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে বসত বাড়ির ভেতরে হওয়ায় বছরের পর বছর অনুমোদনহীন কারখানা চালানোর পরেও অজ্ঞাত কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তেমন কোন ব্যবস্থা নেয়নি। উক্ত বেকারিতে স্থানীয় সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহ করতে গেলে গত ৯ মে বুধবার বিকেলে বেকারি মালিক ছামাদ ও তার সহযোগিরা সংবাদ সংগ্রহে বাধাদেন এবং সাংবাদিকদের দেখে নেয়ার হুমকি দেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ভেজাল কেমিক্যাল ও নিম্নমানের উপকরন দিয়ে তৈরি করা এসব খাবার খেলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি হতে পারে। পেটব্যাথা, শরীর দূর্বলসহ জটিল ও কঠিন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। মানবদেহের জন্য ক্ষতিকর এসব ভেজাল খাদ্য উৎপাদন বন্ধ করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার কোন বিকল্প নেই। মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোবারক হোসেন জানান, যেসব প্রতিষ্ঠান নিয়ম নীতি না মেনে খাদ্য দ্রব্য উৎপাদন করছে অতি দ্রæত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে তপন কুমার (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয়। তপন উপজেলার নজিপুর ইউনিয়নের খইমপুর গ্রামের সুকুমার চন্দ্র মণ্ডলের ছেলে।


পত্নীতলা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম বলেন, তপন কুমার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। ২৮ এপ্রিল পরিবারের লোকজন তপনকে নজিপুর পৌরসভা (ব্রিজ মোড়) এলাকার মাতৃছায়া মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করান।


বুধবার সন্ধ্যায় তপন তার রুমের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি দেন। পরে রুমের জানালা দিয়ে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের লোকজন তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সরকারি আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ বিষয়ে থানায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

নওগাঁ: পত্নীতলা উপজেলায় বজ্রপাতে ফিরোজ হোসেন (৩৩) নামে একজনের মুত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঘটনা ঘটে। নিহত ফিরোজ উপজেলার আমইর ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে।


পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে বাড়ির পাশে মাঠে কয়েকজন মিলে ধান কাটার কাছ করছিলো। এসময় বজ্রপাত হলে ফিরোজ হোসেন ঘটনাস্থলেই মারা যান।

রানীনগর, নওগাঁ : নওগাঁর রানীনগরে একটি বাড়ি থেকে প্রায় ২৫০টি সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। এরপর থেকে ওই বাড়িসহ আশে-পাশের বাড়ির মানুষদের মধ্যে সাপের আতঙ্ক বিরাজ করছে। বুধবার দুপুরে উপজেলার পূর্ব বালুভরা গ্রামে উজ্জল হোসেন নামের এক কাঠমিস্ত্রির বাড়ি থেকে সাপের বাচ্চাগুলো উদ্ধার করা হয়।


স্থানীয় সূত্রে জানা গেছে, কাঠমিস্ত্রি উজ্জল হোসেনের স্ত্রী দুপুরে বাড়ির কাজ শেষ করে শোবার ঘরে গিয়ে ধানের উপর সাপের বাচ্চা দেখতে পান। এসময় ডাক চিৎকারে আশে-পাশের লোকজন ছুটে আসলে সাপের বাচ্চাটি ঘরের কোনে টিভি রাখা ট্রলির নিচে গর্তে চলে যায়। পরে লোকজন গর্ত খুঁড়ে ২৫০টি গোখরা সাপের বাচ্চা উদ্ধার করে। সেখানে বেশ কিছু ডিমও পাওয়া যায়। পরে সাপের বাচ্চাগুলোকে মেরে আগুনে পুড়ে ফেলা হয়।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget