নওগাঁর ধামইরহাটে ১৭৭ পরিবারের বিদ্যুৎ সংযোগের উদ্বোধন

আজকের দেশ সংবাদ :
নওগাঁর ধামইরহাটে বেনীদুয়ার (হরিতকীডাঙ্গা) গ্রামের বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। গত শুক্রবার বেলা ১১ টায় বেনীদুয়ার (হরিতকীডাঙ্গা) গ্রামের ১৭৭ টি পরিবারের মাঝে ৩৪ লাখ ৫৭ হাজার টাকা ব্যয়ে বিদ্যুৎ সংযোগ প্রদানের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মো. শহীদুজ্জামান সরকার এম.পি। উদ্বোধন শেষে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এটিএম বদিউল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ শহীদুজ্জামান সরকার। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামীলীগ সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, পল্লী বিদ্যুতের জুনিয়র প্রকৌশলী মহির উদ্দিন, ওসি (তদন্ত) ছানোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক আজাহার আলী, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, ইউপি সদস্য আনোয়ার হোসেন আনাজি, আ. ছালাম ফুল্টু, মিজানুর রহমান, রেহেনা পারভীন, প্রেস ক্লাব সভাপতি এম এ মালেক, ইউনিয়ন যুবলীগ সভাপতি আ. রউফ বাচ্চু, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget