Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁয় সজীব ওয়াজেদ জয়ের ৪৯তম জন্মদিন পালন

নওগাঁ প্রতনিধি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের ৪৯তম জন্মদিন উপলক্ষে নওগাঁয় কেককাটা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ১০ টায় জেলা আওয়ামীলীগের আয়োজনে আ’লীগের দলীয় কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
এসময় উপস্থিত ছিলেন, নওগাঁ সদর আসনের সংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সাংগঠনিক সম্পাদক বিভাষ মজুমদার, পৌর আ’লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষাণ, সাধারন সম্পাদক মোহাম্মদ আলী, যুবলীগের সভাপতি অ্যাডভোকেট খোদাদাদ খান পিটু, সাধারন সম্পাদক বিমান কুমার রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালে ২৭ জুলাই ঢাকায় পরমাণু বিজ্ঞানী এমএ ওয়াজেদ মিয়া ও শেখ হাসিনা দম্পতির ঘরে জন্ম নেন সজীব ওয়াজেদ। দেশ স্বাধীন হওয়ার পর জয় নাম রাখেন নানা শেখ মুজিবুর রহমান। ২০০৭ সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক গেøাবাল লিডার অব দ্য ওয়ার্ল্ড হিসেবে নির্বাচিত হন তিনি। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার শ্লোগানটি যুক্ত হয় তার নেপথ্যে ছিলেন জয়। ২০১৪ সালের ১৭ নভেম্বর সজীব ওয়াজেদ জয়কে অবৈতনিকভাবে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ দেয়া হয়।

প্রধান মন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বে প্রমান করেছে নারীদের মর্যাদা দিতে হবে ও তাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে

                                                                                                                                    -----নওগাঁয় খাদ্যমন্ত্রী
নওগাঁ প্রতনিধি: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বে প্রমান করেছে নারীদের মর্যাদা দিতে হবে ও তাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। সারা দেশের মোট ভোটারের অর্ধেক ভোটার নারী ভোটার। তাই সারা দেশে নারী সংগঠন অত্যন্ত মজবুত হওয়া প্রয়োজন মন্তব্য করেন তিনি।
তিনি রবিবার বেলা ৩টায় নওগাঁ নওজোয়ান মাঠে জেলা মহিলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথাগুলো বলেন।
সম্মেলনে উদ্ধোধন করেন, মহিলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সাফিয়া খাতুন। প্রধান বক্তা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহমুদা বেগম বলেন, আমরা চাই না এদেশে কোন রাজাকারের গাড়ীতে স্বাধীনতার পতাকা উঠুক। আমরা সেই দেশ চাই, যে দেশে হত্যা সন্ত্রাস, জঙ্গীবাদ থাকবে না। সেই দেশ চাই যে দেশে নারীরা সন্মান পাবে। সেই দেশের নেতা হবে শ্রেষ্ঠ্র প্রধান মন্ত্রী শেখ হাসিনা। সেই দেশ করতে হলে দলকে শক্তিশালী করতে হবে।
জেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক শাহনাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি আব্দুল মালেক, ইসরাফিল আলম এমপি, ব্যারিষ্টার নিজাম উদ্দীন জলিল জন এমপি, ছলিম উদ্দীন তরফদার এমপি, কেন্দ্রীয় মহিলালীগের যুগ্ম সম্পাদক জান্নাত আরা হেনরী,সাংগঠনিক সম্পাদক সুলতানা রাজিয়া পান্নাসহ কেন্দ্রীয় ও স্থানীয় প্রমুখ নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সম্মেলন চলছিল।

ঝালকাঠিতে প্রতারনার ফাঁদে ব্যবসায়ীর মটরসাইকেল ছিনতাই

রিপোর্ট : ইমাম বিমান: ঝালকাঠিতে প্রতারনার ফাঁদে ফেলে ঝালকাঠি কলেজ মোড়স্থ বরিশাল-খুলনা সড়কের পাশে আরএফএল ইলেকট্রনিক্স পন্যের দোকানের সামনে থেকে ডিলার তথা দোকাদান রানা ইসলামের মটর সাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটে।

এ বিষয় দোকানদার রানা ইসলাম জানান, গতকাল ২৭জুলাই শেষ বিকেলে আমার দোকানের সামনে দুজন লোক এসে  আরএফএল কম্পানির পরিচয় দিয়ে আমার দোকানের ভিতরে ঢুকে। পরে একজন বাহিরে গিয়ে দোকানের সামনে রাখা আমার ব্যবহারিত মটর সাইকেলের উপর বসে গাড়ী স্টার্ট দেয়। আমি কিছু বুজে উঠার আগেই  আমার দোকানের ভিতরে থাকা লোক দ্রুত মটর সাইকেলে বসে এবং তারা আমার মটর সাইকেল নিয়ে পালিয়ে যায়। পরবর্তিতে আমার দোকানে থাকা সিসি টিভি ফুটেজের মাধ্যমে তাদের ছবি পাই। সেই ছবি স্থানীয় সাংবাদিকদের দেই। আমি আজ সারাদিন বিভিন্ন স্থানে আমার ছিনতাই হওয়া মটর সাইকেলটি খোজাখুজি করেও পাওয়া যায়নি।

ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতে ৩ জনকে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা

রিপোর্ট : ইমাম বিমান : ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনের দায়ে তিন ড্রেজার ব্যবসায়ীকে দুই লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, রবিবার (২৮ জুলাই) ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের ভ্রাম্যমান আদালতের অভিযানে তাদের প্রত্যেককে ৭৫হাজার টাকা করে মোট ২লক্ষ ২৫হাজার টাকা জরিমানা করা হয়।  জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. বশির গাজী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকটি চক্র স্যলো ইঞ্জিন চালিত ড্রেজার মেশিন দিয়ে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদী থেকে বালু উত্তোলন করে বিক্রি করছিলেন। রবিবার দুপুরে খবর পেয়ে জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী অভিযান চালন। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ড্রেজার মলিক কামাল হাওলাদার, কাইয়ুম ও রিয়াজ হোসেনকে ৭৫ হাজার টাকা করে মোট দুই লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেন।

জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক কার্যালয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী বলেন, নদী ভাংঙন রোধ ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজার মলিক বা 
বালু ব্যবসায়ীদের নদী থেকে বালু উত্তোলন করতে দেয়া হবেনা। এ ব্যাপারে জেলা প্রশাসন সব সময় সতর্ক দৃষ্টি রাখবে বলেও জানান তিনি।

বেনাপোল রঘুনাথপুর থেকে ইয়াবা ট্যাবলেট সহ আটক-২

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল রঘুনাথপুর সীমান্ত থেকে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক।

রবিবার(২৮/০৭/১৯)তারিখ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রঘুনাথপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা সাদিপুর সীমান্তের হাসানের আম বাগান থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ রফিকুল ইসলাম (৩৮)ও হাবিবুর রহমান (২৭)নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।আটক রফিকুল ইসলাম বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের মাওলা মিয়ার ছেলে ও হাবিবুর রহমান একই গ্রামের আব্দুল সাত্তার এর ছেলে।

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক পাচারকারীরা ভারত থেকে ইয়াবা ট্যাবলেট এনে সাদিপুর সীমান্তে হাসানের আম বাগানে পাশে মজুত করেছে। এমন সংবাদের ভিত্তিতে রঘুনাথপুর ক্যাম্পের নায়েক জাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ রফিকুল ইসলাম ও হাবিবুর রহমানকে হাতেনাতে আটক করেন। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

ঝালকাঠির কাঠালিয়ায় পুলিশ সুপারের কমিউনিটি পুলিশিং এর উঠান বৈঠক সভা অনুষ্ঠিত

রিপোর্ট : ইমাম বিমান: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় কমিউনিটি পুলিশিং এর উঠান বৈঠক ও পাইলট স্কুলে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

২৮জুলাই রবিবার কাঠালিয়া থানা পুলিশ কতৃক তারাবুনিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের আয়োজিত স্থানীয় ব্যক্তিবর্গসহ সকল শ্রেনী ও পেশার জনগনদের সমন্বয় মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং, বাল্য বিবাহ ও যৌতুক বিরোধী সচেতনতা মূলক কমিউনিটি পুলিশিং এর উঠান বৈঠক অনুষ্ঠানে ঝালকাঠি জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত জনসাধারনের মাঝে বক্তব্য রাখেন। 

এ সময় জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন তার সচেতনতা মূলক বক্তব্যে “পদ্মা সেতুর জন্য মানুষের মাথা ও রক্ত লাগবে” এই কথাটি সম্পূর্ন গুজব।  বর্তমান সময়ে আমাদের দেশে আলোচিত ছেলেধরা গুজব নিয়ে বাংলাদেশ পুলিশের দেয়া নির্দেশনা অনুযায়ী ঝালকাঠি জেলা পুলিশের পক্ষ থেকে এ ছেলেধরা গুজবে দেশে চলমান নির্যাতন, হত্যাকান্ড প্রতিরোধে এর বিভিন্ন ক্ষতিকর দিকগুলো তুলেধরে
আলোচিত ছেলে ধরা গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয় জেলাব্যাপী মাইকিং করার মাধ্যমে প্রচারাভিযান চালিয়েছে। শুধুই প্রচারই নয় প্রচারের পাশাপাশি জেলা পুলিশের বিভিন্ন শাখার কর্মকর্তাগনের অক্লান্ত পরিশ্রমে মাধ্যমেই মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারীদের আটক করে আদালতে সোপর্দ করা, ইভটিজিং করা ইভটিজারদের আটক করে শাস্তির ব্যবস্থা, সন্ত্রসীদের সন্ত্রাসী কর্মকান্ড দমনে সন্ত্রাসী আটক করে আদালতে সোপর্দ, ধর্ষনকারী ধর্ষককে আটক করে বিচারের জন্য কাঠগড়ায় প্রেরন করা, বাল্য বিবাহ প্রতিরোধ সহ জেলার আইন শৃংখলা বজায় রাখতেও বিভিন্ন এলাকার স্কুল,কলেজ ও মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠা, গ্রাম-গঞ্জ, হাট-বাজার ও জনবহুল এলাকায় জেলা পুলিশের পক্ষ থেকে চালিয়ে যাচ্ছে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরাম ও কমিউনিটি পুলিশিং সভা। সেই সাথে বর্তমান সময়ের " পদ্মা সেতুতে কল্লা ও রক্ত লাগার " আলোচিত ছেলে ধরা গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে জেলা পুলিশ উর্ধতন কর্মকর্তা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলাব্যাপী মাইকিং করার মাধ্যমে প্রচারাভিযান চালান হচ্ছে। 

এ সময়ে মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ ও প্রশাসন)  সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget