Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

পত্নীতলা ব্যাটালিয়নের অভিযানে ২৪৫ বোতল  ভারতীয় ফেন্সিডিল আটক

 মাসুদ রানা,(নওগাঁ) প্রতিনিধি : পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)অধীনস্থ শিমুলতলী বিওপি'র টহল দলের অভিযানে ২৪৫ বোতল  ভারতীয় ফেন্সিডিল আটক করেছেন ।
২৮ জুলাই রোববার  নিজস্ব গোয়েন্দা সদস্যের তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ শিমুলতলী বিওপি'র টহল কমান্ডার হাবিঃ মোঃ আবুল কালাম এর নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ২৫৮ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রামচন্দ্রপুর আম বাগান নামক এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২৪৫ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ০৩ বোতল রয়েল মদ আটক করতে সক্ষম হয়। যার সর্বমোট সিজার মূল্য- ১,০২,৫০০/- টাকা।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)পরিচালক ,অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাহিদ হাসান জানান   প্রচলিত নিয়ম অনুযায়ী উক্ত আটককৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সিজার ষ্টোরে জমা রেখে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হবে।

নওগাঁয় বন্যায় ৩ হাজার হেক্টর ফসল নষ্ট ॥ কৃষকের মাথায় হাত

নওগাঁ প্রতিনিধি : সম্প্রতি নওগাঁয় আত্রাই ও ছোট যমুনা নদীর বেরিবাঁধ ভেঙ্গে বনার পানিতে প্লাবিত হয়েছে কয়েক হাজার হেক্টর জমির আবাদ। পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন। বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে জেলার মান্দা, ধামইরহাট, আত্রাই ও রাণীনগর উপজেলার ৩ হাজার ২৩০ হেক্টর জমির বিভিন্ন প্রকারের ফসল। এতে করে বর্তমানে জেলার কৃষকদের মাথায় হাত পড়েছে। কিন্তু ক্ষতিগ্রস্থ কৃষকদের সরকারি ভাবে সহায়তার কোন বার্তা নেই। নওগাঁর উপর দিয়ে বয়ে গেছে ৬টি নদী। তার মধ্যে উল্লেখ্যযোগ্য আত্রাই ও ছোট যমুনা নদী। সম্প্রতি এই দুই নদীর বেরিবাঁধ ভেঙ্গে জেলার মান্দা, ধামইরহাট, আত্রাই ও রাণীনগর উপজেলার কয়েক হাজার হেক্টর জমির ফসল বন্যার পানিতে তলিয়ে যায়। আউশ-আমন ধানের পাশাপাশি ক্ষতিগ্রস্থ হয়েছে ধানের বীজতলা, মরিচ, পটল, তরীর খেতসহ অন্যান্য ফসলের মাঠ। এতে করে চরম ক্ষতির মধ্যে পড়েছে বন্যাকবলিত এলাকার কৃষকরা। বন্যার পানি ফসলের জমি থেকে নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে মরে যাচ্ছে মরিচ, করলা, পটল ও তরীসহ অন্যান্য ফসলের গাছ। পাট খেতে বন্যার পানি জমে থাকার কারণে পচে যাচ্ছে পাট। এই আবাদগুলোই কৃষকদের একমাত্র সম্বল। এই খেতের আবাদের উপরই চলতো কৃষকদের সংসার। তাই বন্যার পানিতে এই সম্বল হারিয়ে দিশেহারা বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকরা। অন্যদিকে কয়েকদিন আগে এই দুই নদীর পানি উল্লেখ্যযোগ্য হারে কমলেও গত দুইদিনের ভারী বর্ষণের কারণে আবার নতুন করে বাড়তে শুরু করেছে এই দুই নদীর পানি। নতুন করে বন্যাকবলিত এলাকার মাঠ-ঘাটে নতুন করে বন্যার পানি প্রবেশ করায় নতুন আতঙ্কে পড়েছেন বন্যাকবলিত এলাকার প্রায় লক্ষাধিক মানুস। রাণীনগরের মালঞ্চি গ্রামের কৃষক সাইদুর রহমান বলেন, কাঁচা মরিচ, পটল, ধানের বীজতলাসহ কয়েকটি খেত বন্যার পানিতে ভেসে গেছে। মাঠের পানি না কমায় নতুন করে বীজতলা তৈরি করতে পারছি না। আর মরিচের খেত থেকে পানি নামার সঙ্গে সঙ্গে গাছগুলো মরে যাচ্ছে। এই খেতগুলোই ছিলো আমার শেষ সম্বল। এই ফসল নষ্ট হওয়ায় আমি এখন দিশেহারা। মান্দার বিষ্ণপুর গ্রামের কৃষক আব্দুর রহিম বলেন, চার বিঘা সবজি খেত এখন বন্যার পানির নিচে। বন্যার পানিতে সব ফসল নষ্ট হয়ে গেছে। এখন কি করে চলবে সংসার।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মাহাবুবার রহমান বলেন, বন্যার পানিতে কয়েক হাজার হেক্টর জমির ফসল আংশিক নিমজ্জিত হয়েছে। তবে কিছু কিছু এলাকার ফসল সম্পন্ন নিমজ্জিত হওয়ায় সেই সব এলাকায় ক্ষতির পরিমাণ একটু বেশি হয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষকদের সরকারের সহায়তা করার কোন সংবাদ এখন পর্যন্ত তার কাছে নেই।

যশোরের শার্শায় বিজিবি’র গুলিতে মাদক ব্যবসায়ী নিহত

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের শার্শায় বিজিবি’র গুলিতে সুজন (৩২) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। শনিবার(২৭/০৭/১৯) তারিখ ভোর রাতে যশোরের শার্শার অগ্রভুলোট সীমান্তে এ ঘটনা ঘটে। এসময় আহত হয়েছে ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের এক সদস্য। ঘটনাস্থল থেকে ৩০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। নিহত সুজন বেনাপোল পৌর সভার ৪নং ওয়ার্ড কাগজপুকুর গ্রামের মোস্তফা কামালের ছেলে। ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার আমাদের প্রতিনিধি রাসেল ইসলামকে বলেন, বিজিবি’র প্রেট্রোল পাট্টির সদস্যরা প্রতিদিনের মতো পাঁচভুলোট সীমান্ত এলাকায় টহল দিচ্ছিলেন।শুক্রবার রাত ১০টার দিকে ৫/৬জন মাদক ব্যবসায়ী ভারত থেকে ফেন্সিডিল নিয়ে ফেরার পথে তাদের দু’জন সদস্য বিজিবি সদস্যদের হাতে আটক হন। কিছু সময় পর মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে বিজিবি সদস্যদের লক্ষ্য করে বোমা হামলা চালায়। এতে বিজিবি’র সার্জেন্ট আকমল হোসেন গুরুতর আহত হন। বোমা হামলাকারীদের ধরতে ওই দুই মাদক পাচরকারীকে নিয়ে ভোর রাতে অগ্রভুলোট এলাকায় আজিজের আমবাগানে অভিযান চালানো হয়। আমবাগানে পৌছানোর সাথে সাথে মাদক ব্যবসায়ীদের সহযোগীরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় বিজিবি সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে়ন। দুই পক্ষের গোলাগুলির এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা আমবাগানের ভিতর থেকে এক মাদক ব্যবসায়ীর লাশ ও ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

বাগআচঁড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আব্দুর রহিম হাওলাদার আমাদের প্রতিনিধি রাসেল ইসলামকে বলেন, খবর পেয়ে ভোর ৫টার সময় ঘটনাস্থলে গিয়ে নিহত মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় শার্শা থানায় একটি অপমৃত্যুর রেকর্ড করা হয়েছে বলে তিনি জানান।

যশোরের বেনাপোলে সেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোলে আওয়ামী সেচ্ছাসেবক লীগের গৌরব,সংগ্রাম ও সাফল্যের পথ চলার ২৫ বছর পূর্তিতে শনিবার(২৭/০৭/১৯)তারিখ বিকাল ৫টার সময় বেনাপোল পৌর আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা ওও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বেনাপোল পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলী মন্টুর সভাপতিত্বে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৮৫ যশোর-১শার্শা আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন,বিশেষ অতিথি শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুজ্জামান,অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান,বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক মুকুল,সাধারন সম্পাদক মোঃ

যশোরের শার্শায় বিজিবি’র গুলিতে মাদক ব্যবসায়ী নিহত

নাসির উদ্দীন,শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ,পৌর যুবলীগের আহবায়ক জসিম উদ্দীন, ছোট আঁচড়া ৮ নং ওয়ার্ডের কাউন্সিলার কামরুল নাহার আন্না, শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন রাসেল,সাবেক সহ-সভাপতি আল-ইমরান,সুমন,রাসেল,পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক কামাল হোসেন,আরিফুল ইসলাম রুবেল, বেনাপোল পৌর ছাত্রলীগের সভাপতি মামুন জোয়ার্দ্দার,সাধারন সম্পাদক তৌহিদুর রহমানসহ আওয়ামীলীগ,যুবলীগ,সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। 

অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন বেনাপোল পৌর সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোঃ কামাল হোসেন। এর আগে কেক কেটে ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

বহু রোগের চিকিৎসায় উলটকম্বল

 তারিফুল ইসলাম , ফিচার লেখক : প্রাকৃতিকভাবেই চারপাশে অনেক দরকারি উদ্ভিদ জন্মে। তবে সবকিছু আমাদের চেনা-জানা হয় না। পথে চলতে গিয়ে অজানা কত উদ্ভিদের ফুল দেখে আমরা মুগ্ধ হই। কেননা প্রাণ ও প্রকৃতি আমাদের জীবন ধারনে দরকারি, যা আমাদের শরীরে ওষুধ হিসেবে কাজে লাগে। তেমনি ভেষজ গুণে অনন্য এক উদ্ভিদ উলটকম্বল।
উলটকম্বল দেশে জন্মানো ভেষজ উদ্ভিদের মধ্যে অন্যতম। যার ইংরেজি নাম ডেভিলস কটন। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকায় উলটকম্বল গাছের বিস্তৃতি রয়েছে। এ ছাড়া এশিয়ার প্রধান অঞ্চল এর আদি নিবাস। বাংলাদেশের সব জায়গাতেই উলটকম্বল গাছ দেখা যায়। ২-৩ মিটার উচ্চতাবিশিষ্ট গুল্মজাতীয় চিরহরিৎ গাছ এটি।
এ গাছের শাখার গোড়ার পাতা হৃৎপিণ্ডের মতো দেখায়, তবে পাতার সামনের দিকটা সরু, উজ্জ্বল সবুজ রঙের। পাতার বোঁটা ও কচি ডাল খয়েরি লাল, ডগার পাতাগুলো লম্বা আকৃতির। গাছের বাকল শক্ত আঁশযুক্ত, পানিতে ভেজালেও নষ্ট হয় না। নির্দিষ্ট বয়সে এ গাছে ফুল ফোটে। ফুলের রং খয়েরি। পাপড়ি পাঁচটি, গাছের কচি শাখায় ফুল ফোটে। ফুল দেখতে বেশ মনোরম।
 

বহু রোগের চিকিৎসায় উলটকম্বল
গ্রীষ্ম থেকে ফুল ফোটা শুরু হয়ে শরৎকাল পর্যন্ত ফুল ফোটে এবং শীতকালেও গাছে ফুল দেখা যায়। ফুল শেষে গাছে ফল হয়। ফল পঞ্চকোণাকৃতির, প্রথমে সবুজ রং এবং পরে পরিপক্ব ফল কালো রং ধারণ করে। পরিপক্ব ফল ফেটে যায়। ফলের ভেতর কম্বলের মতো লোমশ অংশ থাকে। ফল পাঁচটি প্রকোষ্ঠে বিভক্ত এবং এর ভেতর কালিজিরার মতো ছোট ছোট বীজ থাকে।
সাধারণত সব ধরনের সুনিষ্কাশিত মাটিতে উলটকম্বল গাছ জন্মে। তবে দো-আঁশ মাটি হলে ভালো। এ গাছ ছায়া সহ্য করতে পারে। পাহাড়ি বনাঞ্চলের পাশাপাশি গ্রাম, শহর, বিভিন্ন পারিবারিক বাগান, রাস্তার ধার, ভেষজ বাগানে উলটকম্বল গাছ রোপণ করতে দেখা যায়।
উলটকম্বল গাছের পাতা, ডাল, মূল, বাকল বিভিন্ন রোগের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। গাছের বাকল ও ডাঁটা পানিতে ভিজিয়ে রাখলে আঠালো পদার্থ বের হয় যা কোষ্ঠ্যকাঠিন্য দূর করে। পাতার ডাঁটা প্রস্রাবের জ্বালাপোড়া উপশম, আমাশয় রোগের জন্য উপকারী। পাতা ও কাণ্ডের রস গনোরিয়া, ফোঁড়া ও স্ত্রী রোগে উপকারী। গবাদিপশুর পাতলা পায়খানা, বিলম্ব প্রজনন এবং হাঁস-মুরগির বিভিন্ন চিকিৎসায় উলটকম্বলের ব্যবহার রয়েছে।

নওগাঁর সাপাহারে ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলার  অনুষ্ঠিানে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টূর্নামেন্টের ফায়নাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফায়নাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী প্রতিষ্ঠানের মাঝে ক্রেষ্ট তুলে দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।
উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে শুক্রবার বেলা ১১টায় টূর্নামেন্টে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী। এ সময় সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, নার্গিস সরকার, সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, সমাজসেবক নূরুল হক মাষ্টার, আব্দুল বারী শাহ চৌধুরী (বাবু চৌধুরী), খাদ্যমন্ত্রীর ছোট মেয়ে তৃণা মজুমদার প্রমুখ। এ সময় সেখানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার, সূধীজন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী সহ অনেকেই উপস্থিত ছিলেন।
এরপর খাদ্যমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদ হলরুমে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচীর আওতায় ১০০২ জনের মাঝে বিভিন্ন ভাতার বই বিতরণ করেন।

নওগাঁর রাণীনগরে উপ-নির্বাচনে বেসরকারি ভাবে ইদ্রিস নির্বাচিত
নওগাঁ প্রতিনিধি: সারা দেশের সঙ্গে নওগাঁর রাণীনগর উপজেলাতেও সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ন পরিবেশের মধ্যে দিয়ে ২নং কাশিমপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে সদস্য পদে জেলায় ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) মেশিনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হলো। এই নির্বাচনে মো: ইদ্রিস আলীকে বেসরকারি ভাবে জয়ী ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইভিএম (ইলেট্রনিক ভোটিং মেশিনে) মেশিনে এই ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ২নং কাশিমপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ২০১৮ সালের নভেম্বর মাসের ২০তারিখে মৃত্যুবরণ করেন।ওই তারিখে ওই ওয়ার্ডকে শূন্য ঘোষনা করা হয়। পরবর্তিতে এই ওয়ার্ডে ২৫ জুলাই বৃহস্পতিবার ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে ওই ওয়ার্ডের মো: ইদ্রিস আলী (তালা মার্কা), রাজ্জাক প্রামাণিক (মোরগ মার্কা) ও মো: খলিল প্রাং (ফুটবল মার্কা) এই ৩জন প্রার্থী ভোট যুদ্ধ চালিয়ে যান। বৃহস্পতিবার উপ-নির্বাচনে মো: ইদ্রিস আলী তালা মার্কা প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ৪শত ৭৭টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাজ্জাক প্রামাণিক মোরগ মার্কা প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ৪শত৪৬টি ও মো: খলিল প্রামানিক ফুটবল মার্কা প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ১শত ৪৩টি। তাই এই ওয়ার্ডে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষনা করা হয়েছে ইদ্রিস আলীকে। এই ওয়ার্ডের মোট ভোটার ১হাজার ৫শত ৫৭জন।বেসরকারি ভাবে নির্বাচিত হন।

উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো: রুহুল আমীন জানান, সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ন পরিবেশের মধ্যে দিয়ে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) মেশিনের মাধ্যমে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মো: ইদ্রিস আলী ৩১ ভোট বেশি পাওয়ায় বেসরকারি ভাবে তাকে নির্বাচিত ঘোষনা করা হয়েছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget